আমার প্রিয় পোস্ট

ক খ গ ঘ ঙ

ছবি ব্লগঃ বিস্ময়কর লুক্সর - মানব সভ্যতার এক অনন্য সমৃদ্ধ ইতিহাস

৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:০৪

শেয়ারঃ
0 4 0


পাঁচ হাজার বছরের পুরাতন পিরামিড দেখে আমরা এতোটাই বিস্মিত হই যে, মিশরের পরবর্তী রাজবংশগুলোর কীর্তি গুলোর প্রতি চোখ ফেরানোই হয় না। তাই আজ পিরামিড নয় বরং মিডল কিংডম এবং নিউ কিংডম এর রাজধানী থেবস বা এখনকার দিনের লুক্সরকে তুলে ধরব। মিডল কিংডম এবং নিউ কিংডমের বিস্তৃতি ছিল প্রায় খ্রীষ্টপূর্ব ২০০০ সাল থেকে শুরু করে খ্রীষ্টপূর্ব ১০০০ সাল পর্যন্ত। খ্রীষ্টপূর্ব ৩২০০ সালে থেবসের অস্তিত্য ছিল বলে প্রমান পাওয়া গেলেও, প্রকৃত পক্ষে ১৫০০ - ১০০০ খ্রীষ্টপূর্বাব্দের ইতিহাস থেবসের ক্ষমতা আর ঐশ্বর্যের ইতিহাস। এখনকার দিনের লুক্সরের দর্শনীয় স্থানের সবগুলোই এই সময়েই নির্মিত।

প্রাচীন কালের থেবস নাইলের দুই পাড়েই বিস্তৃত ছিলো। তাই নাইলের পূর্ব পাড়ে দেখতে পাবেন লুক্সর টেম্পল আর কারনাক টেম্পল। নাইলের পশ্চিম পাশে দর্শনীয় স্থান গুলো হচ্ছে ভ্যালী অব দি কিংস, ভ্যালী অব দি কুইনস, ভ্যালী অব দি নোবলস, টেম্পল অব দি কুইন হাচেপসুট, রামিসিয়াম, হাবু টেম্পল, দার উল মাদিনা, কলোসি অব মেমনোন সহ আরও অনেক কিসু।

নিজের চোখ কে বিশ্বাস করা যায় না। এতো পুরাতন জিনিসগুলো!!! ক্ষত বিক্ষত হয়েছে সময়ের সাথে যুদ্ধ করতে করতে, তবে এখনো দড়িয়ে আছে। সেই রং, সেই ঐশ্বর্য এখনো চোখে পরবে। সেই সাথে বেড়ে যাবে শ্রদ্ধা বোধ, সেই প্রাচীন কালের মানুষগুলোর সৃষ্টিশীলতার প্রতি।

টেম্পল অব লুক্সরঃ
রানী হাচেপসু খ্রীষ্টপূর্ব প্রায় ১৪০০ সালে এর নির্মান কাজ শুরু করেন। পরবর্তীতে তুতমোসিস ৩, আমেন হোতেপ ৩ এবং রামেসিস ২ এর নির্মান সম্পন্ন করেন।









রামেসিস ২ এর মূর্তিঃ


স্ফিংসঃ


দেয়ালঃ


কারনাক টেম্পলঃ
১৩৯১ খ্রীষ্টপূর্বাব্দে আমেন হোতেপ ৩ এর নির্মার কাজ শুরু করেন এবং পরবর্তীতে প্রায় সকল রাজাই এর পরিবর্ধন করেন। বিস্ময়কর এই টেম্পলটির হলঘরটি আয়তনে প্রায় ৫০ হাজার বর্গফুট এবং তা ১৩৪টি খিলানের উপর প্রতিষ্ঠিত। সর্বাধিক উঁচু খিলানগুলোর উচ্চতা প্রায় ৬৫ ফুট এবং ব্যাস প্রায় ১০ ফুট। বিশাল এই টেম্পল দেখে মনে হয়েছিলো এরকম একটা স্থাপনা এখনকার দিনেও বিরল।












ভ্যালী অব দি কিংসঃ
এটি মূলত রাজা, রানী বা গন্যমান্য ব্যক্তি বর্গের কবর। পাহাড়ের পাথর কেটে সুরঙ্গ করে ভিতরের দিকে তৈরী করা হয়েছে একাধিক কক্ষ বিশিষ্ট কবর। এখানে ৬৩ টি এরকম কবর আছে। ক্যামেরা নিয়ে ভিতরে প্রবেশ করা নিষেধ। তবে যদি লুকিয়ে ব্যাগে করে ক্যমেরা নিয়ে যেতে পারেন, তবে পাহারাদারের হাতে ৫-১০ পাউন্ড দিয়ে কিছু ছবি তুলতেও পারবেন।







টেম্পল অব হাচেপসুটঃ
রানী হাচেপসুট এর জন্ম ১৫০৮ খ্রীষ্টপূর্বে এবং তিনি প্রায় ২২ বছর থেবসের ক্ষমতায় ছিলেন। ততকালীন সময়ে ব্যবসা বানিজ্যের প্রসারের জন্য তিনি সুপরিচিত ছিলেন। পাহাড়ের পাদদেশে তাঁর এই মন্দিরটি বহু পর্যটকের দৃষ্টি কারে।





দার উল মাদিনাঃ
এটি একটি প্রাচীন গ্রাম যেখানে শ্রমিকরা বসবাস করতো। এখানে বহূ কক্ষ বিশিষ্ট দুটি কবর, মন্দির আর বসবাসের জন্য ঘরবাড়ি দেখা যাবে।





হাবু টেম্পলঃ
রামেসিস ৩ এই বিশাল টেম্পলটির নির্মান কাজ শুরু করেন ১১৮৬ খ্রীষ্টপূর্বে। ৭৫০০০ বর্গফুট আয়তনের বিশাল এই টেম্পলটি প্রায় ৪৮০ ফুট দীর্ঘ।





মন্দিরের দেয়াল এবং ছাদঃ


কলোসি অব মেমনোনঃ
১৩৫০ খ্রীষ্টপূর্বে আমেন হোতেপ ৩ এটি নির্মান করেন। এটি মূলত আমেন হোতেপের টেম্পল এর প্রবেশ পথ ছিল। টেম্পলটি এখন এর নাই। কালের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে আমেন হোতেপের বিশাল আকৃতির জোড়া মূর্তি।



অবশেষে কালের সাক্ষী নাইলঃ



পুরাতন ব্লগঃ

আবারও কিছু ছবি - এবারের শহর শেনজেন Click This Link

ছবি ব্লগ - লুভর মিউজিয়াম (১৮+) Click This Link

আবার কিছু ছবি - এবার শার্ম এল শেখ Click This Link

আবারও ইতালী - এবারের শহর ফ্লোরেন্স এবং পিসা। কিছু ছবি ১৮+ Click This Link

পম্পেই থেকে ভিসুভিয়াস - কিছু ছবি, কিছু স্মৃতি Click This Link

ঐতিহাসিক শহর রোম - অল্প কয়েকটা দিনে যেমনটা দেখেছি। সাথে কিছু ছবি থাকছে বোনাস হিসাবে। Click This Link

মন ভালো করা কিছু ছবি - ক্যামেরার চোখে কায়রো Click This Link

মজার ছবি - জিব্রাল্টার এয়ার পোর্ট(???) Click This Link

ছবিতে প্যারিস Click This Link

12, Rue Des Etats Generaux, Versailles - মধু কবির স্মৃতি Click This Link


 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ছবিভ্রমন ;
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:০৯
ধূসর মানচিত্র বলেছেন: সেইরকম ছবি, দেইখ্যাই পুরা কাবু হইয়্যা গেছি। একাধিক + দেওয়ার উপায় থাকিলে আনলিমিটেড + প্রদান করিতাম।
৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:১৪

লেখক বলেছেন:
স্বাগতম ধূসর মানচিত্র ।

খুবই খুশি হলাম। :) :) :)

৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:১৯

লেখক বলেছেন: :) :) :) :) :) :) :)

৩. ৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:১৬
ত্রিমাত্রিক বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:২৬

লেখক বলেছেন:
স্বাগতম ত্রিমাত্রিক :) :) :)

৪. ৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:১৭
আজম বলেছেন: ভ্যালী অব কিংস নিয়ে অনেক ডকুমেন্টারী দেখছি ডিসকভারি চ্যানেলে।
অন্যান্য নিদর্শন গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ।
ভালো লাগল....
৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৫

লেখক বলেছেন: স্বাগতম আজম।

ভালো লাগলো জেনে খুশী হলাম। :)

৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ :) :) :)

৬. ৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:৩৭
নতুন গগন বলেছেন: আপনি কি মিশরে থাকেন না কি ঘুরতে এসেছেন?
যদি এখানে অবস্থান করেন প্লিজ আপনার মেইল আইডিটা.................
৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৩১

লেখক বলেছেন:
নারে ভাই! আমি মিশরে থাকি না। কাজের প্রয়োজনে গিয়েছিলাম কয়েক বার।

৭. ৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:৪২
নতুন গগন বলেছেন: আপনি কি মিশরে থাকেন না কি ঘুরতে এসেছেন?
যদি এখানে অবস্থান করেন প্লিজ আপনার মেইল আইডিটা.................
৮. ৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:৪২
নতুন গগন বলেছেন: আপনি কি মিশরে থাকেন না কি ঘুরতে এসেছেন?
যদি এখানে অবস্থান করেন প্লিজ আপনার মেইল আইডিটা.................
৯. ৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:৪৩
শুভ্র নামের ছেলে বলেছেন: অসাধারন তো, আমি এই ইতিহাস আর প্রত্নতত্ব কিছু বুঝিনা, তারপরও টেম্পল অভ লুক্সর আর টেম্পল অভ হাচেপসুট দুইটা বেশী সুন্দর। পাহাড়ের নিচে মন্দিরের ছবিটা তো অসাধারন!
০১ লা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: স্বাগতম শুভ্র নামের ছেলে। আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম। :)

১০. ৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:৪৪
বড় বিলাই বলেছেন: দারুণ। ধন্যবাদ শেয়ার করার জন্য।
০১ লা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: :) :) :)

১১. ৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:০৫
সিটিজি৪বিডি বলেছেন: কালের সাক্ষী.....................
০১ লা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: এতো পুরাতন জিনিসগুলো!!!! ভাবতেই অবাক লাগে!!!!

১২. ৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:১০
সব্যসাচী প্রসূন বলেছেন: চোখ জুড়ানো ছবি... আমার স্বপ্নের জায়গা ... জানি না কবে যেতে পারব... আপনাকে হিংসে হচ্ছে খুব :|
০১ লা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৪

লেখক বলেছেন: ইচ্ছা যখন করেছেন, উপাই একটা হবেই। আশা করি খুব অল্পদিনের মধ্যেই আপনার স্বপ্নের জায়গা ঘুরে আসবেন আপনি। :)

০১ লা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ। :)

১৪. ৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৪৩
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: সালাম নিবেন। অনেক ভাল শিকখা মূলক পোষ্ট। আমি মিসরে আছি। ২ ০১০ ২৫০ ৬৫৩০, আমার নাম্বার। যোগাযোগ করতে পারেন, যদি কোন কাজে লাগতে পারি।
০১ লা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ কায়রো ভাই, বিশেষ করে আপনার ফোন নাম্বারের জন্য। :)

১৫. ৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:২৭
মনুমনু বলেছেন: প্রিয়তে রাখলাম দাদা। ভালো লেগেছে
০১ লা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৪

লেখক বলেছেন: খুবই খুশী হলাম মনু :) :) :)

১৬. ৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৩
মুভি পাগল বলেছেন: আপনার পোস্টগুলো এত জোশ কেন হয়?

++++++++++++++++++++++

এবং প্রিয়তে অবশ্যই
০১ লা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ মুভি পাগল।

মাথা খাটিয়ে ভালো পোষ্ট তো দিতে পরি না, তাই শুধু ছবি দিয়েই পোষ্ট দিয়ে যাচ্ছি। ভালো লাগলো জেনে খুশী হলাম।

১৭. ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১২
সুদূর সন্ধানী বলেছেন: এতো বৈচিত্রময় খবর একসাথে পরিবেশনের জন্যে অসংখ্য ধন্যবাদ।
০১ লা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪১

লেখক বলেছেন: স্বাগতম সুদূর সন্ধানী :) :) :)

১৮. ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৫
আনিসুজ্জামান রাসেল বলেছেন: মারাত্তক হইছে, চলুক .........
০১ লা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪১

লেখক বলেছেন: :) :) :)

১৯. ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৮
তায়েফ আহমাদ বলেছেন: সুন্দর ছবি আর চমৎকার বর্ণনার জন্য ধন্যবাদ।
০১ লা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: স্বাগতম তায়েফ আহমাদ :) :) :)

২০. ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫২
নওশাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আরো চাই।
০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৯

লেখক বলেছেন: চেষ্টা করবো আরো এ রকম পোষ্ট দিতে। প্রকৃত পক্ষে আমার বেশির ভাগ পোষ্ট এ রকমই। :)

০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৯

লেখক বলেছেন: :) :) :)

২২. ০১ লা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:২৩
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: অবশ্যই সুন্দর পোস্ট।
০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ :) :) :)

২৩. ০১ লা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৫
মহাকালর্ষি বলেছেন: কৃতজ্ঞতা পর সমাচার, ইহা প্রিয়তে রাইখা দিলাম! ধন্যবাদ আপনাকে!
০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫১

লেখক বলেছেন: স্বাগতম মহাকালর্ষি। আপনার মন্তব্যে খুবই খুশী হইলাম। :) :) :)

০২ রা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১২

লেখক বলেছেন: স্বাগতম দীপান্বিতা :) :) :)

০২ রা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ সারওয়ার ইবনে কায়সার :) :) :)

০২ রা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ ফিরোজ-২ । :) :) :)

২৭. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৬
ধুম্রজ্বাল বলেছেন: সস্ত্রীক গেসিলাম সেই ১৯৯৯ সালে।টেম্পল অভ লুক্সর , টেম্পল অভ হাচেপসুট, ভ্যালি অভ কিংস দেখসি। দারুন। কারনাক টেম্পল এর লাইট এন্ড সাউন্ড শো ......অসাধারন।
০৩ রা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১১

লেখক বলেছেন: স্বাগতম ধুম্রজ্বাল ।

আসলেই এটা এক অসাধারন অভিজ্ঞতা। কারনাক টেম্পলের উঁচু উঁচু খিলান গুলো দেখলেই অনুমান করা যায় সে সভ্যতা কত উন্নত ছিলো।

০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫

লেখক বলেছেন: অনেক অনেক থেঙ্কু :) :) :)

২৯. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯
তাজা কলম বলেছেন: তথ্যবহুল পোষ্ট। ভাল লাগলো।
০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৫

লেখক বলেছেন:
স্বাগতম তাজা কলম। ভালো লাগলো জেনে খুশী হলাম। :)

৩০. ১২ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০৮
যুধিষ্ঠির বলেছেন: কাধিক + দেওয়ার উপায় থাকিলে আনলিমিটেড + প্রদান করিতাম।
১৩ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ যুধিষ্ঠির :) :) :)

৩১. ১২ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০৮
যুধিষ্ঠির বলেছেন: একাধিক + দেওয়ার উপায় থাকিলে আনলিমিটেড + প্রদান করিতাম।
৩২. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৫
নানু বলেছেন: ভাল লাগল ছবি গুলো দেখে অনেক কিছুই জানতে পারলাম,ধন্যবাদ
১৫ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৩

লেখক বলেছেন: স্বাগতম নানুমনি :)

ভালো লাগলো জেনে খুবই খুশী হলাম।

৩৩. ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৭
সুবিদ্ বলেছেন: বরাবরের মতোই দারুন
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০৮

লেখক বলেছেন: Dhonnobad :)

২০ শে জুন, ২০১০ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ, শায়মা । :)

৩৫. ০২ রা জুলাই, ২০১০ সকাল ১০:১৩
প্রিন্স_হাইয়ান বলেছেন: osadharon...priote rakhlam...eirokom aro post chai... suvokamona :)
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:৩১

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। :)

৩৬. ০২ রা জুলাই, ২০১০ সকাল ১০:১৩
প্রিন্স_হাইয়ান বলেছেন: osadharon...priote rakhlam...eirokom aro post chai... suvokamona :)
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১০:৪২

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলো জেনে খুশি হলাম। :)

৩৭. ২২ শে জুলাই, ২০১০ দুপুর ১:৩৯
যীশূ বলেছেন: যাইতে মুঞ্চায়। :)
১৭ ই আগস্ট, ২০১০ রাত ১০:৪৫

লেখক বলেছেন: তবে আর দেরি কেনো? মন যা চায় তা করে ফেলুন, জলদি। :)

৩৮. ১৭ ই আগস্ট, ২০১০ রাত ১১:২২
সত্তা বলেছেন: awesome!!! officially... from now me a fan of ur posts!! :D :D :D
১৮ ই আগস্ট, ২০১০ রাত ১০:৩৩

লেখক বলেছেন: wow!!!! Its definitely a reason for me to be proud of. :)

৩৯. ২৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১:১২
প্রভাষক বলেছেন: ভাই... খুব ভালো লাগলো... প্লাস... প্রিয়... ধন্যবাদ...
২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:০৫

লেখক বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। :)

 

মোট সময় লেগেছে ০.৯৭৬১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আবার আসিব ফিরে ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই