অনেক ধরেই ভাবছিলাম ক্যাডেট কলেজের ঘটনা নিয়ে লিখব।ব্যস্ততা আর আলসেমি দুয়ে মিলে তা সম্ভব হচ্ছিল না।তারপরও আজ না বসে পারলাম না।এর কারণ একটি বিয়ের দাওয়াত।অনেকেই চমকে উঠতে পারেন,ক্যাডেট কলেজের সাথে বিয়ের দাওয়াতের আবার সম্পর্ক কি এই ভেবে।সম্পর্ক এজন্য দাওয়াতটি সেনাকুঞ্জে।সেনাকুঞ্জ নামটি আমাকে দিয়ে লিখিয়ে নিচ্ছে এই লেখা।কারণ এই সেনাকুঞ্জেই তার বিয়ে হবার কথা ছিল।সে বলতে ক্যাডেট নম্বর ১৮৬২।আমার পরের ক্যাডেট নম্বর আর আমাদের ব্যাচের শেষ ক্যাডেট নম্বর।ক্যাডেট নম্বরে শেষ হলেওকিছু জায়গায় সে আমাদের আগে।সে ছিল আমাদের ব্যাচের প্রান।তাই আমার ক্যাডেট কলেজের গল্প বললেই আসবে তার গল্প আমার গল্প আমাদের গল্প।একজন ক্যাডেটের গল্প একটি ব্যাচের গল্প একটি ক্যাডেট কলেজের গল্প।
ক্যাডেট কলেজ নামক ভয়ানক জায়গায় আমার পদার্পন ১৯৯৬ সালের ৪ঠা জুন।আমার আশৈশবের স্থান ছেড়ে নতুন জায়গায় এসে যাকে দেখে ভরসা পেলাম তিনি সোহেল ভাই।ক্যাডেট কলেজে আমার এসকর্ট। ছোটখাট হাসিখুশি এই মানুষটিকে দেখে ভরসা না পাওয়ার কোন কারণ নেই।তা থার্ড প্রেপের পর তিনি যখন আমাকে কয়াডেট কলেজের প্রপার শান ফল আউট এইসব আদব কায়দা শেখাতে ব্যস্ত তখন, এই পিচ্চি এদিক শোনো।-এমন একটি গলা ভেসে এল আমার পাশের বেড থেকে।সোহেল ভাই হকচকিয়ে গিয়েও সামলে নিলেন এবং কড়া চোখে তাকালেন আমার পাশের বেডের দৈত্যদেহী আমার ক্লাশমেটটির উপর।সোহেল ভাই আর আমার সেই ক্লাশমেটের শারীরিক গড়নের অসামঞ্জস্য দেখে আমি হো হো করে হেসে উঠলাম।বিনিময়ে কড়া ঝাড়ি ঝুটল সিনিয়রদের থেকে।প্রথম দিন না হলে নিশ্চয় উত্তম মধ্যমও জুটত।
যাহোক সে দীর্ঘদেহী ছেলেটি ,যাকে দেখে প্রথম প্রথম একটু ভয় পেয়ে গিয়েছিলাম তার সরল মনের পরিচয় ঘটল একটু পরেই।ক্লাশ টুয়েলভ অর্থাৎ ক্যাডেট কলেজের অঘোষিত শাসকদের আগমন ঘটল একটু পরে।শাসকদের শাসক কলেজ প্রিফেক্ট আদিল ভাই তার পরিচয় দিলেন।
আমি কলেজ প্রিফেক্ট ,তিনশ ক্যাডেটের রাজা।রসিকাতাচ্ছলে বলছিলেন তিনি।এর মধ্যে দেখি আমার সেই ক্লাশমেট হাসছে।হাসছ কেন?কলেজ প্রিফেক্ট এর জেরার মুখে সে অবলীলায় সে বলে দিল,আপনার চেহারা মি. বিনের মত।আদিল ভাই একটু লজ্জা পেয়ে গেলেন।ক্লাশ টুয়েলভের এক ভাই বলল,তোমার নাম কি?সে বলল, আলম।এই ছেলে একদিন মাল হবে-বলে চলে গেলেন সেই ভাইয়ারা।
আমি পরিচয় পেয়ে গেলাম দৈত্যকৃতি শরীর বহনকারী অসম্ভব সহজ সরল হাসিখুশি এক বন্ধুর খোজ।যার সাথে কাটল আরও দীর্ঘ ১১বছর। তার গল্পের শুরু এখানে।
.........চলবে
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


