আমার প্রিয় পোস্ট
- (কল্পগল্প)----প্রজেক্ট নস্ট্রাডমাস - শান্তির দেবদূত
- বিব্রত দৌড়ের বিবৃতি এবং বিস্কুটের আক্ষেপ (১৯৯৪-১৯৯৯) - মেহরাব শাহরিয়ার
- গল্প:: ক্ষয় - দন্ডিত
- একটি গল্প - অপরিচিত_আবির
- আইয়ুব বাচ্চুর ভক্তদের জন্য সংগ্রহশালা গড়ার ইচ্ছায় এই পোস্ট - ইউনুস খান
- ছোটগল্প : আমার মৃত্যু পরবর্তী চিঠি - আবদুর রাজ্জাক শিপন
- এক , দুই বা পাঁচ টাকার অর্থহীন গল্প - মেহরাব শাহরিয়ার
- গণিতের সাহায্যে সিংহ শিকার - ম্যাভেরিক
- প্রথম আলোর ক্রীড়া সাম্বাদিক উট-পাল শুভ্রের দিনলিপি - ফারহান দাউদ
- এমনও দিনে তারে বলা যায়...! - মানবী
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- ছোটগল্প : জোছনার ধবল গায়ে গ্রহণ লাগা চাঁদ - আবদুর রাজ্জাক শিপন
- অপু - দূর্গা ,একালের । - সুরভিছায়া
- 'আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার' - আহমাদ মোস্তফা কামাল
- সুপ্ত অক্ষমতা: শিশু ও আমরা - ৫ - নুশেরা
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- ইজরায়েল কিভাবে গাজায় মহাবিপর্যয় তৈরি করেছে(শেষ পর্ব) - আহসান হাবিব শিমুল
- ছোটগল্পঃ আমাদের এক বন্ধু পাহাড় বিক্রি করতো - মোস্তাফিজ রিপন
- টোয়েন্টি-টোয়েন্টি টেস্টটিউব সম্পর্ক! - হিমালয়৭৭৭
- একমেবাদ্বীতম ব্রাত্য রাইসুর (কাল্পনিক) সাক্ষাৎকার - আহসান হাবিব শিমুল
- ....র্দাপ - হিমালয়৭৭৭
- একজন জননীর অকাল প্রয়াণ (উৎসর্গ বন্ধুবর ব্লগার সীমান্ত আহমেদ) - মেহরাব শাহরিয়ার
- ব্লগার সীমান্ত আহমেদের আম্মা... - তানিম হুমায়ুন
- সীমান্ত আহমেদ'এর জন্মদিন - মিলটন
- বিপন্ন বিস্ময় এবং দুঃখবিলাসী এই আমি - সীমান্ত আহমেদ
- অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ - একরামুল হক শামীম
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- পাগলের রাজণৈতিক প্রলাপ : ( বিশেষ পর্ব) [স্বঘোষিত রাজাকারদের অপপ্রচারের প্রতিবাদ] - এ. এস. এম. রাহাত খান
- অফিসের বারান্দা থেকে তোলা কিছু ছবি
- ক-খ-গ
- ইফতার পোস্ট:: মেগা শক অ্যাট চকবাজার :: - মেহরাব শাহরিয়ার
- ক্যাডেট নম্বর ১৮৬২- অসময়ে হারিয়ে যাওয়া অতি আপনজন (শেষ পর্ব) - সীমান্ত আহমেদ
- শ্যাওলা ধরে থাকা সময় - সুলতানা শিরীন সাজি
- নোটবুক: ২: সেপ্টেম্বর ২, ২০০৮ - রিফাত হাসান
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)। - কুম্ভকর্ণ
- ভালো লাগা প্রিয় কবিতারা- ১৭ (মানুষ -কাজী নজরুল ইসলাম ) - আবদুর রাজ্জাক শিপন
- জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে কবিকে স্মরণ । ভালো লাগা প্রিয় কবিতারা-২৯ (সাম্যবাদী--কাজী নজরুল ইসলাম ) - আবদুর রাজ্জাক শিপন
- ক্ষমা করো, বন্ধু। (উৎসর্গঃ সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে দগ্ধ এ পৃথিবীর সকল জাতি, ধর্ম, বর্ণ, ভাষার মানুষের প্রতি) - ফরহাদ উিদ্দন স্বপন
- আমার নাস্তিকতা, মিথ্যা কথার বয়ান এবং একটি সাদা রঙের মেঘ - রিফাত হাসান
- মা তোমার কি মনে পড়ে ? [ মায়ের কাছে সন্তানের খোলা চিঠি ] - ইউনুস খান
- আজ রাতে কোথায় ঘুমাবো? - মাহবুব মোর্শেদ
- "এত ভালবাসার প্রতিদান দিব কি করে?" - মীতু
- জঙ্গলরাজ্যে অমঙ্গল - ফারহান দাউদ
- নিজে কানা পথ চিনেনা, পরকে ডাকে বারংবার..!!! - মানবী
- গল্পঃ একজন অতিমানবের গল্প - মোস্তাফিজ রিপন
- একদিন এক বাদলা দিনে। - কোলাহল
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২২ ( মানুষ--নির্মলেন্দু গুণ) - আবদুর রাজ্জাক শিপন
- আমি বন্দী কারাগারে,আছি মা গো বিপদে - ফারহান দাউদ
নাম সমাচার
০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১২:১৮
নামে কি বা আসে যায় কিংবা নামের বড়াই করো না এ জাতীয় কথা আমরা ছোট থেকেই শিখি।কিন্তু বাস্তবে নামের গুনে মানুষ বড় হয় না বটে কিন্তু সে তার আপন নামকে করে তোলে বিখ্যাত কিংবা কুখ্যাত।তাই তো জাফর নামে এদেশে অনেক লোক দেখা গেলেও এই নামটির আগে ছোট একটি শব্দ মীর লাগাতে দেখা যায় না কখনও,আজম নামের অনেককে দেখা গেলেও তার পূর্বে গোলাম শব্দটির ব্যবহারও নেই কিংবা পাকিস্তানিদের জননাঙ্গ চোষা কিছু দালাল ব্যতীত সাধারণ মানুষের কাছে জিন্নাহ মোনায়েম এসব নামও বিলুপ্ত।নামের গুনে মানুষ কিংবা মানুষের গুনে নাম কতটা সমাদৃত তার নজির ভার্চুয়াল জগতেও দেখালাম প্রথম আলো ব্লগ খোলার পর।আপন মহিমায় উদ্ভাসিত নিক হ্যাকিং এর জ্বলন্ত উদাহরণ।
যাক সে কথা।আমার নিজের নামের গল্প বলব বলেই এ লেখার অবতারণা।আমার জন্মের পর আকিকা করে আমার আসল নাম রাখা হলো একটি।আবার অন্য দশটি ছেলের মত ডাকনামও রাখা হলো।আসল নাম রাখা হলো আরবিতে যার বাংলা অর্থ দাড়ায় ইসলামে বিশ্বাসী।আমার নামের সার্থাকতা আমি এ যাবত পূরণ করতে পারিনি কতটুকু পারব তার জবাব ভবিষ্যতের কাছে তোলা থাক।আমার ডাকনাম রাখতে গিয়ে বাধল বিপত্তি।আমার চেহারা নাকি ছোটবেলায় লাল টকটকে ছিল( যদিও আমি নিজে সন্দিহান আর আমকে যারা দেখবেন তারাও সন্দিহান হবেন),তাই আমাকে প্রথম দেখেই আমার পিতামহী আমার মাঝে শিমুল ফুলের লাল আবেশ দেখে ফেললেন আর শিমুল বলে ডেকে ফেললেন।শিমুল ডাকনাম হিসাবে স্থায়িত্ব লাভ করার আগেই আমার মাতামহ আমার মাঝে কোন সুপ্ত কবি সত্তাকে আবিষ্কার করে ফেললেন।তিনি আমাকে ডেকে বসলেন সাদী।তা শিমুল আর সাদী এই দুইটি নামকেই প্রতিষ্ঠার চেষ্টা চলতে লাগল। এক সময় বাবার দিকই জয়ী হলো।আমার নানার মৃত্যুর পর আমার সাদী নাম হারিয়ে গেল।আমি শিমুল হয়েই প্রতিষ্ঠা পেয়ে গেলাম প্রায়।
প্রায় বলছি এজন্য, এ নামটি পুরো প্রতিষ্ঠিত হয়নি কো্থাও।আমি প্রথম যেদিন স্কুলে ভর্তি পরীক্ষা দিব কেমন করে যেন আমার নাম নাফিস হয়ে গেল।আমার মা বলে দিল তোর নাম কেউ জানতে চাইলে বলবি নাফিস।আমি অবাক হলাম কিছুটা।কিন্তু মেনে নিলাম চাপানো এই নাফিস নাম।এই নামটি যে এখন নেই এতে আমি স্বস্তি বোধ করি।কেননা এই নামের ক্রিকেটারদের নাম ধরে গালি দেয়া হয় আমার আশেপাশেই।কার আর নিজের নামে গালি শুনতে ভালো লাগে !
যা হোক নাফিস নামটি আমার মাঝে গেথে যাওয়ার আগেই আমার স্কুল বদল হলো সেই সাথে মৃত্যু ঘটল সেই নাফিস নামটির।নতুন স্কুলে কেউ আমাকে আসল নামের অংশ আমিনুল আবার কেউ শিমুল নামে ডাকত। তবে শিমুল নামটির এতই প্রাধান্য হলো আমি নিজেকে পুরোপুরি শিমুল ভাবাই শুরু করলাম।
ক্যাডেট কলেজ আঘাত হানল আমার শিমুল সত্তার একচ্ছত্র আধিপত্যে। ক্যাডেট নাম হিসেবে আমদানি হলো নতুন নাম আমিন।তার এমনই প্রভাব আমি তো আমি আমার বাসার সবাইকেও অভ্যস্ত করে দিল এই নামে।আর ক্যাডেট কলেজের প্রভাব আমার ভার্সিটি জীবনেও চলল।
বন্ধু মহলে আমি আমিন নামে পরিচিত হয়ে গেলাম আর শিমুল নামটি থাকল শুধু তাদের জানা কিন্তু কখনও ব্যবহারের জন্য নয়।
তা জীবনে এত নাম পরিবর্তন হলো তা ভাবলাম ব্লগে এসে এবার নিজেই নিজের নামটা বদলে ফেলি।তা বদলেও ফেললাম।আমার এত নামের তালিকায় আরও একটা নাম যোগ হলো।আর সে নাম শুধু নাম নয় তার আগে একটা বিশেষণ "ব্লগার সীমান্ত আহমেদ"।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আসলেই তাই।ক্যাডেট কলেজের মজাই এই নামে।কতবার যে আলম রে ফোন কইরা আলম নামে চাইয়া ওর বাপরে পাইছি,মনে হইলেই হাসি পায়।বাপবেটা সবই আলম।হে হে......।
সীমান্ত নামটা আসলে আমি মনে মনে নিসিলাম অনেক আগেই।ক্যাডেট কলেজে ধ্রুব রুদ্র তুর্য আকাশরা যখন নিছে তখঐ এটা ঠিক করছিলাম ।বিভিন্ন কারনে প্রকাশ পায় নাই।ব্লগের বদৌলতে পাইল প্রকাশ।
তোমার নাফিস নামটা হারিয়ে গেছে শুনে বিশাল এক স্বস্তি পেলাম । ব্লগে আসার পর থেকে নাফিস নামটা দেখলেই হাঁসফাঁস লাগে , বুঝছো মনে হয় , সেই নিজের ঢোল পেটানো ইয়ে টা
লেখক বলেছেন: সমস্যা কি?ব্লগে তো আমি সীমান্ত ই।একেকটা নামের আলাদা সত্তা।
আর নাফিস?হুমম কথা ঠিক।তবে আমার নাম নাফিস থাকলে তাইলে ব্লগে আইসা নাফিজ বানাইয়া নিতাম।
লেখক বলেছেন: চুড়ান্ত হয় নাই। সীমান্ত আহমেদ না হয়ে আহমেদ সীমান্ত হইলে চুড়ান্ত হত। খিক্ খিক্ ।
শিট সুজি বলেছেন:
পরিতাপের বিষয়, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এবং গোলাম আজম এই দুইজন আমাদের ক্লাশে পড়তেছে। আমাদের ই সেকশনে।ক্যাডেট নাম নিয়ে অনেক মজার ঘটনা আছে। আমার ক্যাডেট নাম "রাজী" । অনেকদিন পরে জেনেছি আমাদের ব্যাচ যখন ক্লাশ ৭ এ ঢুকবে তার আগে নামের লিষ্ট দেখে ক্লাশ ৮ (আমার হাউস) প্ল্যান করত: একজন জিগ্গেস করবে তোমার নাম কি? একই সাথে আরেকজন -) তুমি কি মাইর খাইতে রাজি?
আমি উত্তর দিবো: রাজি।
ব্যাস, তারা আমাকে ধরে পিটাবে।
লেখক বলেছেন: হুমমম।
লেখক বলেছেন: হুমমম।
লেখক বলেছেন: হা হা।রাইসু ভাই সেলিব্রটি লোক।সেলিব্রেটি ছদ্মনাম উনি চিনেন ।আমার মত লোকেদের নাম ছদ্ম নামে তার কিছুই যায় আসে না।
কী বলেন?
ভালো কথা সীমান্ত নামটার আলাদা একটা ব্যাপার আছে।সেটা আমি মাহবুব মোর্শেদ ভাইয়ের নাম ছদ্মনাম সংক্রান্ত কোন এক পোস্টের জবাবে বলছিলাম।
আমার নাম ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
হৃদছায়া বলেছেন:
এত নাম ! আমারও অবশ্য অনেক নাম, যার যখন যেটা ভালো লাগে সে নামে ডাকে
লেখক বলেছেন: হুম নামে নয় গুনে পরিচয় আলমের এক নং পচা সাবানের মত।
খিক খিক।
মানবী বলেছেন:
সীমান্ত আহমেদের নামের বিবর্তন বেশ ইন্টারেস্টিং মনে হলো!!! কিছুদিন আগে একটি বইয়ে পড়েছিলা ঔপন্যাসিক হুমায়ুন আহমেদ এবং তাঁর ভাইদের সকলের দু বা ততোধিক নাম ছিলো, তাঁর বাবা ঘন ঘন সন্তানদের নাম পরির্তন করতেন!
সীমান্ত আহমেদ/শিমুল/ আমিনের নামের ইতিহাস এই খ্যাতিমান ভাইদের মতো, ভবিষ্যতে তাঁদের মতো সীমান্ত আহমদেরও বিপুল জনপ্রিয়তা, সুপরিচিত হবে আশা করি
লেখক বলেছেন: আপু, অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।আমার জন্য দোয়া করবেন যাতে হুমায়ুন জাফরদের মত জনপ্রিয় নয় বরং তাদের মধ্যকার ভালো দিকগুলো আর আমার নিজের আর আমার পিতামাতার আদর্শ ধারণ করে আমার এই জীবনকে হাজার জীবনের জন্য কাজে লাগাতে পারি।
নীতিহীন জনপ্রিয়দের চেয়ে নীতি নিয়ে জগতের মানুষের কল্যানে জীবনকে ব্যয় করাতেই সার্থকতা।তারপরও জনপ্রিয়তা উদ্বুদ্ধ করে ভালো কাজে।
আপনার অসংখ্য শুভকামনা।
অনেক ভালো থাকবেন।
ধন্যবাদ।
হিমালয়৭৭৭ বলেছেন:
নাম নিয়ে আমার বিড়ম্বনাও কম নয়: আসল নাম হিমেল, বড় আপা বলত হিমালয়।।। এরপর হিমালয়ের প্রভাব এতই বেড়ে গেছে যে বুয়েটের অনেকেই জানে আমার নাম হিমালয়।। মাঝে স্কুলে থাকতে কিছুদিন হিমাদ্রী নামটাও বেশ টিকে ছিল কিছুদিন, এরপর টিউশনি করতে গিয়ে ছাত্রীসূত্রে জুটল "হিমাচল"........সবকিছু মিলিয়ে হিমেল নামটাই হারিয়ে যাওয়ার দশা, এমনকি ফেসবুকেও "হিমালয় হিমাদ্রী হাসান" এই বিশাল নাম নেয়া।।।
লেখক বলেছেন: হিমালয় নামটা শুনলেই হিমুর কথা মনে হয়।
তানজু রাহমান বলেছেন:
পড়ে মজা পেয়েছি।
লেখক বলেছেন: ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















নাম নিয়ে কতই-না বিড়ম্বনা। সীমান্ত নামটা ভালো হইছে। শিমুলটাও ঠিক আছে। কিন্তু ঐ যে, একটা নামে তোরে আগেই চিনসি!