আমার প্রিয় পোস্ট

কৃষ্ণশুভ্রারা বেঁচে থাকুক দূরে সুদূর স্বপ্নসীমান্তে

স্মৃতির পাতা জুড়ে প্রিয় চৌধুরী জাফরুল্লাহ শরাফত

২৪ শে জুলাই, ২০০৯ রাত ১:৪৭

শেয়ারঃ
0 48 0

[বাংলাদেশের ক্রীড়া জগতে না হোক ক্রীড়প্রেমীদের মনে যার নাম গেঁথে থাকবে তার নাম চৌধুরী জাফরুল্লাহ শরাফত। তার সুনিপুণ ভাঁড়ামোতে আমাদের মাতিয়ে রেখেছেন এক যুগেরও বেশি সময় ধরে। কী ফুটবল কী ক্রিকেট সবখানেই তার অবাধ বিচরণ ।সেই শরাফত ভাইয়ের বিভিন্ন কমেন্ট্রি থেকে তার চরিত্রের কিছু বিশেষ দিকগুলোকে পাঠকের কাছে পৌঁছাতেই আমার এই প্রয়াস। কমেন্ট্রিগুলো টিভিতে অথবা রেডিওতে শোনা , তার সাথে নিজের কিছু কমেন্ট জুড়ে দিলাম।উল্লেখ্য সময় আর স্থানাভাবে অল্প কিছুই শেয়ার করতে পারলাম।]

ভুলোমনা শরাফত ভাই

শরাফত ভাইয়ের ভুলোমনা মনের পরিচয় আমরা পাই যখন তিনি কমেন্ট্রি দিতে দিতে হারিয়ে যান সেই সাঠে গোলমাল খেয়ে যায় বাক্যে তার শব্দ বিন্যাস। উদাহরণ- " খেলার মাঠের খবর জানাতে গেলে বলতে হবে এখনও মেঘাচ্ছন্ন মাঠ আর কর্দমাক্ত আকাশ বিরাজ করছে"। কিংবা, " বোলার শ্রীনাথ তার ট্রাউজার খুলে আম্পায়ারের হাতে দিয়ে চলে যাচ্ছেন বোলিং রান আপের শেষ প্রান্তে।"

সংগীত মনা শরাফত ভাই

" পরের বল। এবারে কিন্তু একটু ঠুকে দিয়েছিলেন। বলটি ব্যাটসম্যান মাশরাফির ব্যাটের কানা ছুঁয়ে স্লিপের উপর দিয়ে চলে গেলো সীমানার বাইরে।" আরো চারটি রান। বাংলাদেশের রান গিয়ে দাঁড়ালো একশত তেইশ। এক দুই তিন। আমার কিন্তু জনপ্রিয় একটি হিন্দী গানের কথা মনে পড়ে যাচ্ছে।"- ২০০১ সালে বাংলাদেশ প্রায় অলআউট হবার আগে এমনিভাবে গানের কথা মনে পরাতেই তার সংগীত পিপাসু মন আমরা খুঁজে পাই।

অতিথিপরায়ণ শরাফত ভাই

"সুপ্রিয় দর্শক মণ্ডলী আঝকের মত আমার বলার পালা শেষ। এরপর ইংরেজিতে বলা শুরু করবেন শামীম । আমি আজকের মত বিদায় নিচ্ছি। তবে বেশি দূর যাচ্ছি না। মাঠের দক্ষিণ পূর্ব পাশের একটি অফিসের ছয়তলায় আমি বসি। আপনারা কেউ এখানে এলে অবশ্যই আমার সাথে দেখা করে যাবেন। আমি খুব খুশি হবো।"- এমসিসি জাতীয় কোন দলের সাথে খেলার কমেন্ট্রি দিতে গিয়ে টার করা এই ডায়লগটি তার মাঝেকার অতিথি পরায়ণ বাঙালি রূপটিকে তুলে ধরে।

সাহিত্যিক শরাফত ভাই

নিটল টাটা জাতীয় ফুটবল লিগের কোন ম্যাচে রহমতগঞ্জের গোলরক্ষক হিমু ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছিলেন। তাকে পুরস্কার নিতে ডাকার আগে এবং পরেকার কথোপকন গুলো এরকম-
" আজকের ম্যাচে জয় কোন দলের হয়নি , কিন্তু একজন ছিলেন মাঠে, দৃপ্ত অবিচল দৃঢ় প্রতিজ্ঞ দুর্বার গোলরক্ষক হিমু। তিনি একের পর এক হা হয়ে যাওয়া গোলমুখ থেকে বলকে রক্ষা করেছেন। হিময়ু আপনি ম্যান অফ দ্যা ম্যাচ। (করতালি । হিমুব পুরস্কার নিয়ে আসল শরাফতের দিকে)।
হিমু আপনি কি আজকে প্রতিজ্ঞা করে নেমেছিলেন কোন বলকে জালে ঢুকতে দেবেন না? সাহিত্যিক শরাফত ভাইয়ের সাহিত্যিক প্রতিদান হিমু দিতে পারলেন না। তিনি বললেন, না। তেমন কোন পরেতিজ্ঞা আছিল না। যাস্ট খেলার দরকার খেলছি। ভাল্লাগতাসে ম্যান অফ দ্যা ম্যাচ হইছি।"

ধোঁকাবাজ শরাফত ভাই

শরাফত ভাইয়ের অতি অভিনয়ে ধোঁকা খায়নি এমন লোক খুব কমই আছে। আমরা যারা খেলা দেখি বা শুনি সবাই এর সাথে পরিচিত- "ছয় হতে পারে কিন্তু বোল্ড "। তবে শরাফত ভাই সেরা দেখিয়েছিলেন যে ঘটনা সেটাই বলি। রেডিওর ঘোষিকা বললেন, সুপ্রিয় শ্রোতামণ্ডলী বাংলাদেশ এবং কেনিয়ার মাঝেকার ফাইনাল খেলা বৃষ্টিতে বন্ধ। মাঠের খবর জানাতে আপনাদের নিয়ে যাচ্ছি কিলাত ক্লাব মাঠে।" এরপরে ভেসে এল চেনা কন্ঠের উদাত্ত স্বর" মেঘ কেটে গেছে, সূর্য উঠেছে। চারদিকে বইছে সুবাতাস। ( আমরা সবাই খেলা শুরুর প্রত্যাশায় নড়ে চড়ে বসলাম)। বাংলাদেশের ক্রিকেটের এই সুবাতাস দীর্ঘস্থায়ী হোক । এদিকে মাঠের খবর বৃষ্টি কিন্তু পড়ছে।"( গালি দিতে দিতে আমজার সামনের অপেক্ষমান শ্রোতারা চলে গেলো) ।

নস্টালজিক শরাফত ভাই

শরাফত ভাই মাঝে মাঝে কমেন্ত্রি দিতে দিতে নস্টালজিক হয়ে যান। ফল শ্রোতাদের বিভ্রান্তি আর রাগের কারণ। ১৯৯৯ সালে ধাকায় জিম্বাবের সাথে ম্যাচের কমেন্ত্রি- " সুপ্রিয় শ্রোতারা দর্শকদের করতালি শুনে আপনারা বুঝতে পারছেন মাঠে নামছেন মোঃ রফিক। তার কথা বলতে গেলে মনে পড়ে যায় অনেক কথা। বাংলাদেশের প্রথম জয়ে ব্যাট হাতে কিন্তু রফিক ৭৭ রান করেছিলেন। সেদিন তিনি একটি বিশাল ছক্কা মেরেছিলেন। তাছাড়াও বোলার হিসাবে সেই সার্ক ক্রিকেট ১৯৯২ সালে--আউট আ--উ--ট,মোঃ রফিক আউট হয়ে গেলেন এইমাত্র, যাহোক যে কথা বলছিলাম......."।

দার্শনিক শরাফত ভাই

শরাফত ভাই নিজের নিঃশেষতার দর্শনে তার বিশ্বাসের জানান দেন ২০০৬ সালে কেনিয়ার সাথে ম্যাচে রাজিনের সেঞ্চুরিতে ম্যাচ জেতার দিন। তার কমেন্ট্রি ছিলো এমন, আরে জিতবেই তো। আমি আগেই বলেছিলাম।, বাংলাদেশ হোয়াইটওয়াশ করবে। আর শুধু আঝকে কেন, বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে। সেদিন হয়তো আমি থাকবো না। কিন্তু যারা আমার কমেন্ট্রি শুনছেন তারা থাকবেন। তারা বলবেন , ঐ লোকগুলো বলেছিলো,,,,,,,,,,,,,,,,

দেশপ্রেমিক শরাফত ভাই

সুপ্রিয় দর্শকমণ্ডলী বাংলাদেশ আজ বারমুডাকে হারিয়ে সুপার এইটে খেলার গৌরব অর্জন করলো। এ জয় অনেক দিনের আশার, অনেকদিনের আকাঙ্খা অনেক বড় সম্মানের অনেক বিশাল অর্জন------সুপ্রিয় দর্শক আমি প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম দুটি কথা। সাবাশ বাংলাদেশ। সাবাশ বাংলাদেশ। তোরা সব জয়ধ্বণি কর। ওপু নতুনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়.........
---।

বিভিন্ন দিক আলোচনায় ভালো খারাপ থাকলেও শেষ অংশটুকুর জন্যই তারে আমি ভালো পাই। তাকে দেখেও যদি বাঙালি প্লেয়াররা একটু দেশপ্রেম শিখত।

 

সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ১:৫৩
বুদ্ধিজীবী বলেছেন: হালায় বেক্কেল............জাফইররারে কইচি আম্নেরে না.........।মাইন্ড খাইয়েননা কইলাম।
২৪ শে জুলাই, ২০০৯ রাত ১:৫৮

লেখক বলেছেন: যাই কন ভাই সে কিন্তু বিরাট রসের আধার।

২. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ১:৫৪
সৌরভ১৩ বলেছেন: জাফরুল্লাহ শরাফত নামা লিক্কা ফালাইছেন ভাই... ;)
২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:০০

লেখক বলেছেন: শরাফত নাম এমন সোজা না। এমন ৫০ ব্লগ লিখা লাগবো তাও তার কীর্তি শেষ হবো না।

৩. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ১:৫৬
আলী আরাফাত শান্ত বলেছেন: প্রিয়তে রাখলাম
শরাফত ভাই এমন পিস
ধইরা ফরাসী জাদুঘরে পাঠানো দরকার:)
২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:১৮

লেখক বলেছেন: হা হা হা।
তয় আমি তারে ভালা পাই।

৪. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ১:৫৬
নিবিড় অভ্র বলেছেন: চৌধুরী জাফরুল্লাহ শরাফত ....... ইজ টোটালি রকিং!!!!! :#)








"'নিশ্চিত চার হতে পারত যদি মাঠে ফিল্ডার না থাকত!!! :-/ "'


সবচেয়ে মজা লাগছে...." " বোলার শ্রীনাথ তার ট্রাউজার খুলে আম্পায়ারের হাতে দিয়ে চলে যাচ্ছেন বোলিং রান আপের শেষ প্রান্তে।"" :D ;) :D ;) :D.... =p~ =p~......
২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:১৯

লেখক বলেছেন:
সবচেয়ে মজা লাগছে...." " বোলার শ্রীনাথ তার ট্রাউজার খুলে আম্পায়ারের হাতে দিয়ে চলে যাচ্ছেন বোলিং রান আপের শেষ প্রান্তে।"" :D ;) :D ;) :D.... =p~ =p~......

এই টা শুইনা অনেকেই বিশ্বাস করে নাই। নিজের কানে না শুনলে আমিও করতাম না।

৫. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ১:৫৮
রাহান বলেছেন: বোলার শ্রীনাথ তার ট্রাউজার খুলে আম্পায়ারের হাতে দিয়ে চলে যাচ্ছেন বোলিং রান আপের শেষ প্রান্তে।"

অচলিল, অচলিল।.........
৬. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:০০
অদ্রোহ বলেছেন: মিস্টার বিনের পর পৃথিবীর সবচে বর জোকার :)

আমাদের একটা প্রোগ্রামে আমরা শরাফর ভাইরে পচাইসিলাম,ওনার নাম ছিল চাষা(চাকরুল্লাহ শরাফত)।

২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:০১

লেখক বলেছেন: আরে ভাই আপনি তো আমার দলেরই। আমি নিজে বুয়েটের লেভেল কম্প্লিশনে শরাফতরে সিরাম পঁচানি দিছি।

৭. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:০০
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: হা হা হা! তোর ডাইরেক্ট কমেন্ট্রি মনে পড়তেছে! হা হা হা! :)


অফট. কালকে আসতেছিস তো?
২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:০৪

লেখক বলেছেন: হা হা আসতেছি।
ঐ কমেন্ট্রির ভিডিওটা খুঁজতে হবে।

৮. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:০২
ফারহান দাউদ বলেছেন: হাসতেই আছি। আরে ভাই, জাফরুল্লাহ খটাখটের মত বিনোদন ক্রিকেট ক্যান, পুরা খেলাধুলার জগতেই বিরল। সে থাকা মানেই কিছু নিশ্চিত আনন্দ, আমি তারে ভালা পাই।:)
২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:১৪

লেখক বলেছেন: তবে সে আমারে কিছু টার্ম শিখাইসে যেরমন ঠুকে দেয়া, বলের গতিবিধির উপর সজাগ দৃষ্টি, বলের বেধা ও গুলাগুণ বিচার বিশ্লষণ ইত্যাদি।
আমিও তারে ভালা পাই।

৯. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:০৩
মেহরাব শাহরিয়ার বলেছেন: ব্যাপক , ব্যাপক , ব্যাপক

জাফরুল্লাহর কন্ঠ মনে করে কেউ যদি শোনে , হাসতে হাসতে অথবা কানতে কানতে তার দফা-রফা হয়ে যাবে
২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:০৫

লেখক বলেছেন: হুম। সেইটাই সমস্যা। আমি বুঝতেসি না আমি যেমন মজা নিয়া লেখছি সেটা সবাই পাইছে নাকি।

১০. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:০৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: আমিন , সাউথ আফ্রিকার সাথে জিতার পর টেবিলের নিচ থেকে জাফরুল্লাহ মুষ্ঠি পাকানো হাত বিপজ্জনকভাবে উপরের দিকে ছুঁড়ে দিচ্ছিলেন , মনে আছে ?
২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:০৬

লেখক বলেছেন: আবার জিগায় প্রায় ক্যামেরাতেই ঘুষি মাইরা দিছিল প্রায়। টিভির রুমে কেউ ভয়ে লাফ দিয়ে উঠলেও অবাক হতাম না।

১১. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:০৫
মার্চেন্ট অফ ড্রিম বলেছেন: স্মৃতির পাতা জুড়ে?
জাফরুল্লাহ কি বেচে নেই নাকি?
২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:০৭

লেখক বলেছেন: আরে ভাই শরাফত আছে কিন্তু রেডিওতে খেলা শোনার দিন আর নেই। তাই স্মৃতির পাতআ জুড়ে।

১২. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:০৫
নাজিম উদদীন বলেছেন: আপনে তো ভালই মনে রাখছেন।
২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:০৯

লেখক বলেছেন: এই আপনাদের দোয়া।

১৩. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:০৬
ফারহান দাউদ বলেছেন: তবে, লেভেল কম্প্লিশানে যেইটা করসিলা ঐটার ভিডিওটা ব্লগে ছাড়লে হইতো, আমার জীবনে দেখা সেরা পারফর্ম্যান্সগুলার একটা। খিক খিক।
২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:০৯

লেখক বলেছেন: ঐটা খুঁজলে পাওয়া যাইবো। তবে ব্লগে ছাড়লে আমার প্রেস্টিজের তেরটা বাজবো। চাইকি আমার নামই শরাফত হয়ে যেতে পারে। খিকজ।

১৪. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:০৯
ইশতিয়াক অাহমেদ বলেছেন: বস আপনার লেখা ... মাটি কামড়ে সোজা সীমানার বাইরে...
চার...

ছাগলটারে কদিন আগে মতিঝিলে ...হিরাঝিল হোটেল পাইছিলাম...
চরম বিস্মিত হইছি...

তারে দেইখ্যা না, তার চুল দেইখ্যা...

একদম ন্যাচারাল আলগা চুল...জেনুইন চুলও যে এমন আলগা হইথে পারে তা এক কথায় বিস্ময়কর...

নাকি আলগা চুলই???
২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:১১

লেখক বলেছেন: আমি যতদূর জানি সে পরচুলা ব্যবহার করে। তবে তার যাত্রার ঢং এ কথা বলাটা কোন ভং না। সে ন্যাচারালি ঐটা করে।

১৫. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:১০
মার্চেন্ট অফ ড্রিম বলেছেন: জাফরুল্লাহর সাথে বুয়েটের কি সম্পর্ক?
একটা কথা বলে রাখি, লোকটাকে কিন্তু আমার ভাল লাগে। তার ধারাভাষ্যে রাগ হয়, হাসি পায়, কিন্তু তারপরও তিনি আমাদের ধারাভাষ্যে এসব করে প্রান নিয়ে এসেছেন।
২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:২৮

লেখক বলেছেন: সেটা তো বটেই আমিও তারে ভালা পাই।

১৬. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:১১
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আমার কাছে আছে ভিড্যু।



ছাড়ুম নাকি?? ;) ;)
২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:১৩

লেখক বলেছেন: সমস্যা নাই। ব্লগের কেউ তো আর সীমান্ত আহমেদ রে চোখে দেখে নাই ( আমরা আমরা ছাড়া)।

১৭. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:১১
ফারহান দাউদ বলেছেন: ইশতিয়াক, যতদূর জানি ঐটা আলগা চুলই।
আমিন, তোমার কাজ দেখলে জাফরুল্লাহর চাকরি নট হয়া যাইতো।:)
২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:২৬

লেখক বলেছেন: হে হে হে। জাফরুল্লাহ একবার অনুষ্ঠানে আইসিলো তারকা কথন (তারে তারকা কেডা বানাইলো আল্লাহই জানে)। সেখানে সে বললো তার সবচেয়ে বড় প্রাপ্তি এখন পর্যন্ত বিদেশের মাঠে বাংলাদেশের সব জয়ের খবর দেশবাসী প্রথমে তার মারফত পাইছে। সেটা তআর বিরাট প্রাপ্তি। এইবার ধরা খাইলো ওয়েস্ট ইণ্ডিজ জয়ের সময়।

১৮. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:১১
মেহরাব শাহরিয়ার বলেছেন: ইশতিয়াক ভাই , তাহার চুল তো আলগাই

এদ্দিনে টের পেয়েছেন ?
১৯. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:১৪
মেহরাব শাহরিয়ার বলেছেন: হেডিং গুলো একটু বোল্ড করে দাও
২০. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:১৬
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আচ্ছা। কালকে সকালে এটা নিয়ে একটা জনসচেতনতামূলক পোস্ট দিমু! B-)
২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:৩১

লেখক বলেছেন: কী????????

২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:১২

লেখক বলেছেন: পুরাই....

২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:০৮

লেখক বলেছেন: উই অলসো রকস উইথ হিম।

২৩. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:২০
সবাক বলেছেন:
আপনি যে জাশা'র ভক্ত তা স্মৃতিধারনের দৃশ্য দেখেই বুঝা যাচ্ছে ;)




হাসতে হাসতে দাঁত পড়ে গেলো :D:D:D
২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:৪১

লেখক বলেছেন: চুল না পড়লেই হবে। তবে বসের অভিশাপে আমার চুল পড়া শুরু হইলো বইলা।

২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:৩৫

লেখক বলেছেন: :D:D:D

২৫. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:২৭
একরামুল হক শামীম বলেছেন: শরাফত মিয়ারে ভালাই পাই ;)


ফেইসবুকে বেশ কয়েকটা গ্রুপ এবং মজাদার কিছু ভিডিও আছে।
একটা আছে হাওয়ারো এবং ইনফারেকক্টাকচার নিয়ে :#)
২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:৩০

লেখক বলেছেন: আমি এমন একটা গ্রুপের সদস্য। শরাফত মিয়ারে আমিও ভালো পাই। ভালো পাই বইল্যাই তারে নকল করতে পারি....খিকজ.

২৬. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:৩২
অদ্রোহ বলেছেন: কি অদ্ভুত কাকতাল!!

আমরাও এই কিছুদিন আগেই আশরাফুল এবং জাফরুল্লাহ ভাইরে পচায়া টকশো বানাইসিলাম।এবং বলাই বাহুল্য,সিরাম হিট খাইসিলো(চুপি চুপি বলে রাখি আমি কিন্তু স্কিপ্টরাইটার ছিলা ;)

আপনার পারফরম্যান্স দেখতে মঞ্চায় ভাইয়া ;)
২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:৩৯

লেখক বলেছেন: বুয়েট নাকি? কোন ব্যাচ? আমি আর মেকানিকয়ালের একজন পারফরমেন্স করছি। তবে স্ক্রিপ্ট ছিলো আমাদের সাথে আরেক বন্ধু এবং আমাদের দুই জনের মিলিত প্য়াস।

২৭. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:৩৪
অদ্রোহ বলেছেন: বলতে ভুলে গেছি,প্রোগ্রামটা ছিল মেকানিক্যাল ডে তে।
২৮. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:৩৫
মানবী বলেছেন: অনেক গবেষনালদ্ধ পোস্ট!! :-)
কষ্ট করে সন তারিখসহ এতো কিছু মনে রেখেছেন ভাইয়া!!:-*

পোস্ট ও কমেন্টের কনভারসেশন পড়ে মজা পেলাম, বিশেষ করে ১৪নং কমেন্ট ও তার জবাবগুলো :)



এই ভদ্রলোক বোধহয় টিভিতেও খেলার কমেন্ট্রি দিতেন, সাথে খোদাবক্স মৃধা নামের আরেকজন! টিভিতে এঁদের কমেন্ট্রি দিতে দেখলে অবধারতিভাবে সাউন্ড মিউট করে দেখতাম!
প্রায় প্রতিটি আউট বা ছক্কায় বলতেন;"আমি আগেই বলেছিলাম এভাবে মারলে আউট হবে, এভাব মারল ছক্কা হবে!!"
২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:৪৮

লেখক বলেছেন: সালাম রইলো আপু। আপনাকে দেখে ভালো লাগলো।
সন তারিখ গুলো আমি মনে রেখেছি ঠিক আছে তবে কষ্ট করে না। এগুলো এমনিতেই মনে থাকে।

খোদা বক্স মৃধার একটাই কথা-- ভারী চমৎকার।:)

২৯. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:৩৮
এন্তার এত্তেলা বলেছেন: শরাফত ভাই **** সালে আমাদের স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একবার এসেছিলেন (আমি তখন স্কুলে পড়ি, কোন ক্লাশে বলবনা ;))।

আমি যখন গটগট করে হেটে তার সামনে গিয়ে গুড়ুম করে স্যালুট (স্কাউট ছিলাম তো :D) করে বসলাম, তখন তিনি বলে উঠলেন "বাপরে এই ছেলের এত তেজ !! :|" (তখন আমি দেখতে ছোটখাট আর তালপাতার সেপাই ছিলাম :|)

তারপর যখন তার কাছ থেকে স্টুডেন্ট অব দ্য ইয়ার এর পুরস্কার নিচ্ছি, হ্যান্ডশেক করতে গিয়ে তার বিশাল হাতের মাঝে আমার হাত থুঁজে পাওয়া যায়না। তাই তখন তিনি তার তর্জণী আঙুল দিয়ে আমার সাথে হ্যান্ডশেক (নাকি ফিঙ্গারশেক !! ;)) করেছিলেন।

তার অটোগ্রাফ দেয়া ৫টি বই আমার এখনো আছে।
২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:৫১

লেখক বলেছেন: কন কি ভাই ? আপ্নেরে তো হিংসা হইতেসে।

৩০. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:৩৮
টুশকি বলেছেন: এতক্ষন ধরে লেখাটা পড়সি, কমেন্ট করতে যেয়ে একশোবার নেটের কানেকশন চলে গেসে।
পুরাই সেইরকম বর্ণনা দিসেন! আগে খেলার সময় দেখতাম, অনেকদিন দেখিনা, চেহারা ভুলে গেসি, নামটা মনে আছে।
অনেকদিন অনেক মজা পাইলাম কোন লেখা পড়ে
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:১২

লেখক বলেছেন: আমি আর কি বর্ণনা দিলাম। সব তো শরাফত ভাইয়ের কথা কোট.....

৩১. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:৫৩
মানবী বলেছেন: ওয়ালাইকুম সালাম ভাইয়া।


এই ভদ্রলোকের ছবি কি দেয়া যায়? ওনার চেহারা মনে নেই, কখনো দেখেছি বলেও মনে পড়ছেনা!! :-*
তব কন্ঠস্বর মনে আছে :-)


উপভোগ্য পোস্টটির জন্য অনেক ধন্যবাদ।
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:০৭

লেখক বলেছেন: খুঁজে তেমন ভালো ছবি পেলাম না। যেটা পেলাম ফেসবুকে বহুল প্রচলিত একটি ছবি। তবে ছবির চাইতে তার কথা বলার ঢং এর জন্যই উনি বিখ্যাত।

আপনার ধন্যবাদ পোস্ট টা পড়ার জন্য। পোস্ট আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

৩২. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ২:৫৯
শান্তির দেবদূত বলেছেন: নাস্টালজিক করে দিলেন /:) /:) /:) /:)
শরাফত ভাইকে আগের ফর্মে দেখতে চাই ....

উনি একবার বলেছিলেন "ধারাভাষ্য শিক্ষা স্কুল" খুলবেন ... এটা শুনে ভয়ে আমার হাত পা ......
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:০৯

লেখক বলেছেন: খিকজ। উনি ধারাভাষ্য খুললে সেখানে মাঝে মাঝে ঢু মারা যেত বিনোদনের জন্য। কী বলেন?

৩৩. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:০৯
ফারহান দাউদ বলেছেন: এই পোস্টের কমেন্ট দেখলেই বুঝা যায় খটাখট সাহেব কত জনপ্রিয়। তারে একটা অ্যাওয়ার্ড দেয়ার জন্য দাবী জানানো যায়। তবে মামুর পরচুলাটা এখটা জিনিস, এক মাইল দূর থাইকা দেখলেও বুঝা যাইবো এইটা পরচুলা।:)
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:১১

লেখক বলেছেন: হে হে। তবে খটাখট নামের মাজেজাটা কি?

৩৪. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:১২
সৌম্য বলেছেন: বিশেষ ব্যাথিত হলাম। নিঃসন্দেহে অনেক প্রতিভাধর ব্যাক্তি এই শরাফত সাহেব। জিম ক্যারি কিংবা গোবিন্দ কারো তুলনায় কম যান না। সর্বদা আমাদের নির্মল হাসিতে ভরিয়ে রাখেন। বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কৌতুকাভিনেতা। কমেন্টেটর হিসাবে একটু মাথায় গোলমাল আছে।
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:১৭

লেখক বলেছেন: বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কৌতুকাভিনেতা।

হা হা প গে।
সে সিনেমা লাইনে লাইন দিলে দিলদার টেলিসামাদ গো না খাইয়া মরতে হইতো।

৩৫. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:২৬
আরেফিন জিটি বলেছেন: মাশাল্লাহ চেহারা একখান ভাইজানের! :D

২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:৪১

লেখক বলেছেন: :D:D:D

৩৬. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:২৬
সৌরভ সাখাওয়াত বলেছেন: একবার বাংলাদেশের খেলা চলার সময় এক পাঠিকা স্পোর্টস ডিপার্টমেন্ট-এ ফোন করে রীতিমতো কাতর আবেদন জানাচ্ছিলেন, আমরা এই লোকের যন্ত্রনা থেকে মুক্তি পেতে চাই, দয়া করে কিছু করেন। সে সূত্রে টেলিফোনে বেচারার একটা ইন্টাভিউ নিয়েছিলাম। (জনপ্রিয় একটি বিদ্রূপ ম্যাগাজিনে ছাপা হওয়া ইন্টারভিউটার প্রকৃতি ছিলো কেউ কোন অকাম-কুকাম করলে তার কাছে সরাসরি সেই বিষয়টা নিয়ে জানতে চাওয়া হতো এবং তা যথা সম্ভব কম এডিট করে হুবহু ছাপানো হতো)।
টেলিফোনের এপার থেকেই বুঝতে পারছিলাম ফোন পেয়ে লোকটা কী পরিমান খুশি হয়েছে। বেচারা প্রথমে বুঝতে পারেনি। আসল বিষয়ে যাওয়ার আগেই তিনি বলে যাচ্ছিলেন, ধারাভাষ্য নিয়ে তার ভবিষৎ পরিকল্পনার কথা। বই লিখবেন, ধারাভাষ্য একাডেমী করবেন, সুযোগ পেলে আরো কী কী করবেন, ইত্যাদি ইত্যাদি। এক ফাঁকে তার অফিসে চায়ের দাওয়াত ও দিয়ে দিলেন[মতিঝিলে একটা ব্যাংকের ঠিকানা বললেন]। তারপর যখন উদাহারনসহ ধারাভাষ্যের নামে তাদের এই সব ভাড়মিতে মানুষ কেমন বিরক্ত হয় তা বললাম তখন একেবারে চুপসে গেলেন, তারপর একটু থেমে বললেন, আমরাও তো মানুষ, ভুল না ধরিয়ে দিলে ভবিষতে ভালো করবো কিভাবে (!)
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:৩৩

লেখক বলেছেন: হুম আসলেইতো মানুষ মাত্রই ভুল করে ম্যান ইজ মোরটাল।
তবে আপনি কিন্তু তার অতিথি পরায়ণতার উদাহরণ পেয়ে গেছেন।

৩৭. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:৩০
ফারহান দাউদ বলেছেন: উনার কমেন্ট্রি শুনলেই বুকের ভিতর কেমন জানি খটাখট ঘোড়দৌড় শুরু হয়া যায়, হার্ট টা যেকোন সময় ফেইল করার হুমকি দেয়, উনি ছক্কা বইলা হাঁক দিলেই মনে হয় কিন্তু না আউট হয়ে ফিরে যাচ্ছেন ব্যাটসম্যান। এই আনপ্রেডিক্টেবল ধারাভাষ্যকারের জন্য তাই খটাখট।
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:৩৭

লেখক বলেছেন: হা হা জটিল ব্যাখ্যা। এই পদবীটা দারুণ হইছে।
অফটপিক: কালকে আসতেসো নাকি?

৩৮. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:৩২
শূন্য আরণ্যক বলেছেন: তাকে আপনে মনে রেখেছেন এটাই তার জনপ্রিয়তা প্রমাণ করে ।


আমার মনে পড়েছে -- ফুটবল আর ক্রিকেটের মাঝে পার্থক্য করতে পারতেন না ।

"কিন্তু না" !!!!!!!!

চরম মজার পাবলিক !

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

উটপাল শু্ভ্রের মতো কেউ তার ফেচবুকে এই লেখাটা দিলে কেমন হয় ?

এত কমেন্ত কবে আসলো ?? কি প্রচন্ড তার জনপ্রিয়তা।
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:৪০

লেখক বলেছেন: শরাফত ভাই জোকার হইলেও নেহায়েত নির্দোষ বিনোদন,
তিনি উটুর মত ক্ষতিকারক প্রাণী নন।
তার জনপ্রিয়তা দেখে আমিও টাশকি খাইছি।

৩৯. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:৩৪
লাল দরজা বলেছেন: শরাফত স্যারেরে স্যালুট, ঠাক্কাশ!

বর্ননা সেই রকম হইছে। :)
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:৪২

লেখক বলেছেন: খটাখট স্যাররে আমিও স্যালুট করি।:)

৪০. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:৩৭
হাসান মাহবুব বলেছেন: আমার প্রিয় কমেডিয়ান। আপনার লেখাটা কঠিন হৈসে! +++++
২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:৪৪

লেখক বলেছেন: লেখার প্রশংসা করায় থ্যঙ্কু। তয় আমার তেমন ক্রেডিট নাই সবই তো শরাফত ওরফে খটাখট ভাইয়ের কথা।

৪১. ২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৪:৫০
বাবর মোহাম্মদ বলেছেন: লোকটার জন্য মায়া হয়।

কুয়ালালামপুরের কিলাত ক্লাব মাঠ থেকে...... বাংলাদেশ জিতে যাওয়ার পর চোখে পানি এসে গিয়েছিল.... কমেডিয়ানের কমেন্ট্রি শুনেই।
২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: সেই কমেন্ট্রি শুনে সবার চোখেই পানি আসছিলো। এই চামে বসে কইছিলো, "চিৎকার করতে করতে আমার গলার বারোটা বেজে গেছে।" শত ইমোশনাল মূহূর্তেও ঐটা মিস করি নাই....

৪২. ২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৪:৫৯
সাঈফ শেরিফ বলেছেন: পুস্টের টাইটেল ঠিক আচে, তয় গীবত গাওনের কারণে মাইনাস।
২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৪১

লেখক বলেছেন: হি হি বস। আপনাদের দোয়া ।গীবথইলো ক্যামনে? গীবত হইলো সেইটা যেটা আড়ালে বলা হয় কিন্তু সামনাসামনি শুনলে যার নামে বলা হয় কষ্ট পাবেন। শরাফত ভাই যদি জানেন আমি উনার এত ডায়লগ মনে রাখছি কষ্ট পাওয়া তো দূরে থাক উনার ধারাভাষ্য স্কুলে চাকরি জুটে যেতে পারে। কী কন?

৪৩. ২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৫:১২
অ্যামাটার বলেছেন: কি লেখসেন রে ভাই, হাসতে হাসতে গরাগরি খাইতেসি।
আসলেই, ঝাঝারুল্লা শরবত, ইভা রহমান; এরা না থাকলে দুইন্যাটা অনেক পানসে লাগত!
২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: ঝাঝারুল্লা শরবত

হা হা ভাই কী বললেন? হাসতে হাসতে শ্যাষ।

৪৪. ২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৫:৩৫
অপরিচিত_আবির বলেছেন: জাফরউল্লা ভাইরে মাদাম ত্যুসোর জাদুঘরন চার্লি চ্যাপলিনের পাশে সআন দেওয়ার দাবী জানাই।
২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৪২

লেখক বলেছেন: হা হা। চার্লি ওর সামনে কিছুই না....

৪৫. ২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৬:০৪
সাইফ শামস বলেছেন: একটা কথা ভুলে গেলে চলবে না যে আজকের ক্রিকেট আর সেদিনের ক্রিকেট কিন্তু এক নয়। জাফরউল্লা ভাই তার সাধ্য মত চেষ্টা করেছেন, ফুটবলের জোস ক্রিকেটে মিশিয়ে দিতে। আমার ভাল লাগত। গাংগুলিও কিন্তু লর্ডসে ক্রিকেটে জিতে গেন্জি খুলে ফেলছিল। সে কিন্তু জাফরউল্লা ভাই-এর চাই তেও বড় জোকার।
২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: জাফরুল্লাহ ভাইয়ের সুবাদে খো খো খেলাও প্রায় শিখা ফেলছিলাম।

৪৬. ২৪ শে জুলাই, ২০০৯ সকাল ৭:০৪
রাজর্ষী বলেছেন: শরাফতের টাক দেখ্তে মন্চায়।
২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৪৫

লেখক বলেছেন: উনার অফিসে চলে যান। স্টেডিয়ামের পিছে কোন এক বিল্ডিং এর ছয়তলায়.....

৪৭. ২৪ শে জুলাই, ২০০৯ সকাল ৭:২৯
ত্রিভুজ বলেছেন: অনেকদিন উনার ধারাভাষ্য শুনিনা... আজকাল খেলাই দেখা হয় না।
২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৪৬

লেখক বলেছেন: হুমমম...... উনাকে জাতীয় ধারাভাষ্যকার হিসাবে নিয়োগ দিলে মজা পাইতাম.....

৪৮. ২৪ শে জুলাই, ২০০৯ সকাল ৭:৫১
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালো লিখছো...............
খোদা বক্স মৃধার কমেন্ট্রিও মজার ছিলো।

ভালো থাকো।
শুভকামনা।


২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৫২

লেখক বলেছেন: খোদা বক্স মৃধা তার নাম দিয়ে অনেকটা দৃষ্টি কেড়েছিলেন। আর বাকিটা তার " ভারী চমৎকার" কথাটি দিয়ে। কিন্তু ভরাট স্বর আর যাত্রার ঢং দিয়ে শরাফত ভাই সবাইকে ছাড়িয়ে গেছেন।

২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৩২

লেখক বলেছেন: হুমমমমমম

৫০. ২৪ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৪৪
পানকৌড়ি বলেছেন: হ্যা স্কয়ার কাট করলেন বল চলে গেল থার্ডম্যান অঞ্চল দিয়ে সোজা সীমানার বাইরে....................... ধন্যবাদ খোদাবক্স ।
২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৩১

লেখক বলেছেন: পাশ ঠেকে খোদাবক্স -- ভারী চমৎকার।

৫১. ২৪ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৩৯
সাইলেন্সার বলেছেন:

আ লিভিং লিজেন্ড............ ;)
২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: আনডাউটেডলি

২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: পড়লাম.....

৫৩. ২৪ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৫৮
মানবী বলেছেন: প্রথমে ভদ্রলোকের মাথার উপর গোলাপী টাইয়ের সাথে ম্যাচ করা গোলাপী আকাশ দেখে অবাক হয়েছিলাম!!! :-* ৩৫ নং কমেন্টে ছবি দেখে বুঝলাম কেউ মজা করার জন্য ছবিটি এডিট করে এমন করেছে :)



ছবিটির জন্য ধন্যবাদ ভাইয়া।
২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১০:২৩

লেখক বলেছেন: গোলাপী আকাশের ব্যাপারটা আগে খেয়াল করি নাই। আপনি বলার পর খেয়াল করলাম।
এখন আমারো হাসি পাইতেসে।

৫৪. ২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১০:০৭
মেহরাব শাহরিয়ার বলেছেন: জাফরুল্লাহ শারাফাতের দেখা পাই নটরডেম কলেজে ।

সেদিন নটরডেম কলেজের হয়ে আমি ইন্টারকলেজ কুইজ কম্পিটিশনে আরও ৪৮ টি কলেজের সাথে লড়ছি । জাফরুল্লাহকে দেখে আমার মনে শান্তির সুবাতাস বয়ে গেল । এমনিতেই স্পোর্টস অংশে আমি বেশি পয়েন্ট স্কোর করতাম , জাফরুল্লাহকে দিল দরিয়া মানুষ ভাবতাম । ভাবলাম স্পোর্টসে ফাটিয়ে দেব ।

কিসের কি , এমন কঠিন সব কোশ্চেন করল জাফরুল্লাহ , আমরা সবাই কুপোকাত । প্রশ্নগুলো মনে নেই , তবে দুইটা কোশ্চেনের অ্যান্সার বিতর্কিত ছিল ।

যাই হোক , শেষ পর্যন্ত নটরডেমের হয়ে চ্যাম্পিয়ন হই , তখন কাছ থেকে তার গমগমে গলা শুনেছিলাম , বলেছিলেন ... "শাবাশ !!"
২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১০:২৯

লেখক বলেছেন: শাবাস শাবাস .......:)

ঐ পোস্টেই আমি বলছি। জাফরুল্লাহ নস্টালজিক লোক। স্মৃতির পাতা থেকেই নিশ্চয়ই তিনি এগুলো আমাদানি করছেন। বাংলাদেশ যেবার জিম্বাবের সাথে ৩-২ এ সিরিজ জিতল সেখানে মশায় আমাকে আর ফরিদকে ভিআইপি পাশ দিয়েছিলেন। সে সূত্র ধরে তার মোবাইল নম্বরও ছিল কিছুদিন আমার কাছে...... মোবাইল হারিয়ে যাওয়ার সাথে সাথে প্রিয় শজরাফত ভাইয়ের নাম্বারও হারিয়ে যায়।

২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৫২

লেখক বলেছেন: থ্যঙ্কু।

৫৬. ২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৫২
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: ভিডিওটার সাইজ বিরাট। প্রায় ২০০এমবি। এখন কনভার্ট করছি। দেখি ইউটিউবে আপলোড করে এখানে লিঙ্ক দিবো। :)
২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৫৪

লেখক বলেছেন: উরে বাপ্পস। তুইতো দেখি করিৎ কর্মা।

অফটপিক: আজকে কখন আসবি??

৫৭. ২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৫৬
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: সাড়ে তিনটার দিকে আসবো। গেঞ্জি বিতরণ হবে তখন। :D

তারপরে খাওয়া দাওয়াও নাকি আছে। :D
২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৫৯

লেখক বলেছেন: খাওয়া দাওয়ার ব্যাপারটা শিওর না।

আমি অবশ্য একটু পরেই যাবো। পোলাপানের সাথে দেখা হইবো এইটা ভাবতেই ভাল্লাগতেসে।

৫৮. ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:০২
হাল্ক বলেছেন: ফেস বুক থেকে উনার কমেন্ট্রির কিছু ভিডিও লিঙ্ক দিতি।
আর তোর নিজের অনুকরনও ত খুব ভালো। ;)
২৫ শে জুলাই, ২০০৯ সকাল ১১:১০

লেখক বলেছেন: লিঙ্ক তো অনেকেই শেয়ার করছে দেখলাম।
তোর খবর কী?

৫৯. ২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৯
নীলাদ্র বলেছেন: বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কৌতুকাভিনেতা।
:))
হা হা প গে।
২৫ শে জুলাই, ২০০৯ সকাল ১১:১১

লেখক বলেছেন: ))

৬০. ২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৬
রাগ ইমন বলেছেন: কিন্তু না , গোল হলো না । বাঘের মত ছোবল দিয়ে বল ধরে ফেললেন গোল কিপার !

ফেস বুকে "হাওয়ারো" ভিডিও দেখে আমি শেষ ! ব্যাটা ইন্টারভিউই না হেসে কথা বলে গেলো কিভাবে?

জাফর ভাই একই প্রশ্ন ( উত্তর পেয়ে যাওয়ার পরেও) করে চলেছেন আর বেচারা " আই থিঙ্ক আই জাস্ট এন্সার্ড দ্যাট" বলে গম্ভীর মুখে কথা বলে চলেছেন । এত নিয়ন্ত্রন কি করে সম্ভব!
২৫ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৫১

লেখক বলেছেন: হুম। দেখলম গতকাল।

৬১. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ৮:৩১
তায়েফ আহমাদ বলেছেন: মূর্তিমান জোকার!
মেজাজ খারাপ করে হলেও এই লোক মানুষকে হাসাবেই!
তবে, ব্যাটার গানের গলা বেশ ভাল; বিটিভি কোন একটা পঁচা ম্যাগাজিনে একবার কয়েক লাইন গেয়েছিল।

আর, @ লেখক, এই লেখাটাকে প্রিয়তে না নিলে অন্যায় হবে।
২৫ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: গান কালকে শুনলাম। আসলেই বেশ ভালো।

৬২. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ৮:৫৮
মৃদুভাষী বলেছেন: ভিডিও গুলি দেখার অপেক্ষায় আছি।
২৫ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৪২

লেখক বলেছেন: হুমমম

৬৩. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ৯:০৭
লড়াকু বলেছেন: তায়েফ আহমাদ বলেছেন: মূর্তিমান জোকার!
২৫ শে জুলাই, ২০০৯ সকাল ১১:১৩

লেখক বলেছেন: ))

৬৪. ২৫ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৪৯
কঁাকন বলেছেন: স্মৃতি তুমি বেদনা
২৫ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:০০

লেখক বলেছেন: শরাফত ভাই আনন্দ বেদনার মিশ্রতা......

৬৫. ২৬ শে জুলাই, ২০০৯ রাত ৩:০০
ইউনুস খান বলেছেন: ধন্যবাদ সীমান্ত ভাই। মজা পেলাম বেইশ।

ভালো থাকুন।
২৬ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: আরে ইউনুস ভাই। অনেকদিন পর আপ্নেরে দেইখ্যা ভালো লাগলো।

৬৬. ২৬ শে জুলাই, ২০০৯ রাত ৩:১৪
অন্যরকম বলেছেন: হলুদ তারা টিপি মেরে দিলাম এবং সরাসরি প্রিয়তে........ +++++ ;)

শারাফত স্টাইলে বলার চেষ্টা করতেছি!
২৬ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ। আপনার ভালো লাগায় আমি উচ্ছসিত উদ্ভাসিত উদ্বেলিত.......

২৬ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: :) :)

৬৮. ২৯ শে জুলাই, ২০০৯ রাত ৮:০৯
হিমালয়৭৭৭ বলেছেন: শিমুল ভাই, ২মাস দেরিতে হলেও বর্ষপূর্তি পোস্টটা দিলেন তাহলে।। এটা তো আবার আপনার ৫০তম পোস্ট....একই সঙ্গে ২টা উপলক্ষ।।।

শারাফত সাহেব আপনার এই ২টা উপলক্ষ সম্পর্কে জানলে কি বলতেন একটু লেখার চেষ্টা করি- আমার স্মৃতি যদি আমার সঙ্গে প্রতারণা না করে, তাহলে এই সীমান্ত আহমেদ ব্লগ লেখা শুরু করেছিলেন গত বছর মে মাসে, এরপর আস্তে আস্তে তিনি তার লেখার জাল বিস্তার করেছেন ঐতিহাসিক সামহোয়ার ইন ব্লগে। খোদাবক্স..........
আরও চলবে.....

যাইহোক, ৫১তম পোস্টটা আসতে অন্তত ২০১০ যেন না চলে আসে........
২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:২৯

লেখক বলেছেন: শরাফত ভাই বলতেন, বাংলায় একটি প্রবাদ আছএ এক ঢিলে দুই পাখি মারা। সেই কাজটিই সীমান্ত আহমেদ করছেন একই সাথে দুটো মাইলফলক অতিক্রম করে.........। তিনি চলে গেলেন আস্তে আস্তে তার টেবিলে। কম্পি্যটার ছাড়লেন কী বোর্ড উঁচু করে শুরু করলেন লেখা.....কিন্তু না। লোডশেডিং সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে তার লেখা স্থগিত।.......

৫১ তম পোস্ট দিছি।

৬৯. ০৪ ঠা আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪১
অকৃতকার্য বলেছেন: ইস্ট অর ওয়েস্ট, জাফরুল্লাহ ইজ দ্য বেস্ট।
০৫ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৫২

লেখক বলেছেন: আবার জিগায়...........

৭০. ০৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪০
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: সীমান্ত ভাই,

হা হা প গে ; জাফরউল্লাহ শরাফত সাহেবকে নিয়ে অনেক ব্যঙ্গ পড়েছি, কিন্তু পজিটিভলি এমন মজার
রম্য পড়ি নাই... উনাকে পড়তে দিলেও মজা পাবেন নিশ্চিত। :):) মজার ক্লাসিফিকেশন হয়েছে।
০৭ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩৯

লেখক বলেছেন: থ্যঙ্কু ভাই। অনেকটা ছোটবেলার হৈমন্তীর চরিত্র বিশ্লেষণের মত । কী বলেন?? :):)

৭১. ১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৪
অন্যরকম বলেছেন: JAFF (জ্যাফ) ইজ অলওয়েজ রকিং!!!!!! ;)
১৫ ই আগস্ট, ২০০৯ রাত ৮:২০

লেখক বলেছেন: ;)

৭২. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১০
মুক্ত বয়ান বলেছেন: জাফরউল্লাহ'র কাছে দিলদার'ও ফেইল!!! ;) ;) ;)
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৯

লেখক বলেছেন: হুম....

৭৩. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩২
তাহসিন আহমেদ বলেছেন: এরে নিয়া খোমাবুই এ গুরুপ আচে, উনি থাকাতে আমরা এট্টু হাসবার পারি।:)
সেরাম পিস।:)
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২১

লেখক বলেছেন: উনার পরচুলটা কিন্তু বেশি জোশ।

৭৪. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৬
অসমাপ্ত কবিতা বলেছেন: জাফরুল্লাহ শরাফত কাকু দেশের একটা লিভিং লিজেন্ড!
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৪

লেখক বলেছেন: আবার জিগায়...

৭৫. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৬
মানবী বলেছেন: প্রিয়তে.....

:-)
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১৪

লেখক বলেছেন: :) :) :)

২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১৪

লেখক বলেছেন: ঈষৎ লজ্জিত হইলাম.....

৭৭. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১৫
অসমাপ্ত কবিতা বলেছেন: ব্যাটসম্যান সজোরে মেরেছিলেন , কিন্তু শটে তেমন জোর ছিলনা !!! এক রান !! :P
৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৬

লেখক বলেছেন: :)

৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৭

লেখক বলেছেন: ব্যাপক জটিল :)

৭৯. ৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১০
ভোরের তারা বলেছেন: আসলেই তার চরিত্রের বৈশিষ্ট্য গুলো বেশ সুন্দর ভাবে তুলে ধরেছেন। জাফরুল্লাহ শরাফত আর খোদাবক্স মৃধা এই দুজন ছিলেন যেন মানিক জোড়। তবে দুই দিকে মাথা ঝাকিয়ে তার মজাদার ধারাভাষ্য নিঃসন্দেহে বেশ মজাদার।
৩১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৫

লেখক বলেছেন: এতকাল পরে আমার এই পোস্টের কোঁজ পাইলেন কেমনে??

গতকালকেও শরাফত ভাইগো কমেন্ট্রি শুনলাম। নিখাঁদ বিনোদন ছাড়া আর কিছু নয়। :)

৮০. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৫৮
ভোরের তারা বলেছেন: একজনের প্রিয়র লিষ্ট থেকে নিলাম।
৮১. ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৫৬
ইব্রাহীম আহমেদ বলেছেন: একটা ফেসবুক গ্রুপ কি ফ্যান পেজঃ the funniest person alive after Mr. Bin : Jafar Ullah Sarafat . :) :)
৮২. ২৯ শে জুন, ২০১০ রাত ১০:১৮
মুবাশ্বির বলেছেন: ভুলোমনা শরাফত ভাইঃ-

"মাঠ চলে গেল বলের বাইরে"।

কোন ম্যাচ ঠিক মনে পড়ছে না।
৩০ শে জুন, ২০১০ রাত ১১:২১

লেখক বলেছেন: হা হা হা। মজা পেলাম।

৮৩. ১৯ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৭
আব্দুল্লাহ (রাইয়ান) বলেছেন: ++++++
মেঘ কেটে গেছে, সূর্য উঠেছে। চারদিকে বইছে সুবাতাস। ( আমরা সবাই খেলা শুরুর প্রত্যাশায় নড়ে চড়ে বসলাম)। বাংলাদেশের ক্রিকেটের এই সুবাতাস দীর্ঘস্থায়ী হোক । এদিকে মাঠের খবর বৃষ্টি কিন্তু পড়ছে।"( গালি দিতে দিতে আমজার সামনের অপেক্ষমান শ্রোতারা চলে গেলো) ।


হা হা হা হা =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

 

মোট সময় লেগেছে ১.০৬৮০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জোছনাস্নাত চন্দ্ররাতে অনিশেষ জোছনায় নিশোষিত অজানা দুঃখ বয়ে বেড়ানো চন্দ্রাহত এক দুঃখবিলাসী
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই