দুনিয়ার যে কোন দেশেই কেউ মারা গেলে কিংবা হত্যাকান্ড ঘটলে তার বিচার হয় এটাই নিয়ম। তবে বিশ্বে ব্যাতিক্রম হলো বাংলাদেশ। অতীতের অভিজ্ঞতাই বলা যায় আগামীতেও কোন বিচার হবে এটা বলা মুশকিল। যেমন : যুদ্ধাপরাধীদের বিচার হয়নি......হবে বলে মনে হয় না।
বুদ্ধিজীবী হত্যাকান্ডের বিচার হয়নি.......সম্ভবনা আছে ভুলিয়ে দেয়ার!
বঙ্গবন্ধু কে স্বপারিবারে হত্যার হয়নি.....দেখা যাক কি হয়...
জেল হত্যার বিচার হয়নি......................নভেম্বর মাসে হৈ চৈ ...অতপর...
কর্ণেল তাহের হত্যাকান্ডের বিচার হয় নি...........উল্টো ইতিহাস বদলেছে
জিয়াউর রহমান হত্যাকান্ডের বিচার হয়নি..........যদিও জিয়ার সৈনিকরা ক্ষমাতায় ছিলেন একাধিক বার ।
বিচার হয়নি ডা. মিলন হত্যাকান্ডের, কিবরিয়া হত্যার, আদিবাসী নেতা আলফ্রেড স্মরণের, চালেশ রিছিল হত্যার, কল্পণা চাকমা, রাবি'র দুই অধ্যাপক হত্যার, অধ্যক্ষ গোপাল কৃষ্ণ হত্যা, কাজী আরিফ হত্যার, বিভিন্ন সময়ে বোমা হামলার বিচার হয়নি। যার ফলে পিলখানা হত্যাকান্ডের বিচার নিয়ে কথাবার্তা চালবে.......বিচার হবে এটাই ভাবাটা খুব কি বেঠিক হবে? তাই পিলখানা নিয়ে আশার কিছু নেই.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

