সাইক্লিংয়ে দুঃখজনকভাবে সোনার পদক হাতছাড়া হওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না বাংলাদেশকে। গেমসের চতুর্থ দিনেই হামিদুল ইসলাম দেশকে ভারোত্তোলনে সোনা উপহার দিলেন। তিনি আজ সোমবার ভারোত্তোলন প্রতিযোগিতায় ৭৭ কেজি ওজন শ্রেণীতে মোট ২৫৭ কেজি ওজন তুলে দেশকে উপহার দেন এসএ গেমসের প্রথম সোনা।
একই ইভেন্টে রুপা জিতেছেন বাংলাদেশেরই মনোরঞ্জন রায়। ব্রোঞ্জ জিতেছেন আফগানিস্তানের মোস্তফা কামাল।
উল্লেখ্য, ২০০৬ সালের কলম্বো এসএ গেমসে হামিদুল ইসলাম একই ইভেন্টে দেশের পক্ষে ব্রোঞ্জপদক জিতলেও, রৌপ্য পদকজয়ী ডোপ টেস্টে পজেটিভ প্রমাণিত হলে হামিদুলকে রুপা বিজয়ী ঘোষণা করা হয়।
এ ছাড়া দিনের ভারোত্তোলনের অপর ইভেন্টে ৮৫ কেজি ওজন শ্রেণীতে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের আবদুল্লাহ আল-মুমিন।
বীরশ্রেষ্ঠ হামিদুরের কথা মনে পড়ে গেলো।
সুত্র-প্রথম আলো
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


