মুখোস
২৯ শে মে, ২০০৮ রাত ১০:১১
সকালে উঠেই আমার প্রথম কাজ হল
পরিচিত সেই হাসির মুখোসটা পরা।
যেটা পড়লে বলে সবাই -
ভাবে ভালোই আছি।
কর্মস্হলে পরি ছাগলের চামড়ারটা
পড়লেই নাকি বসের সেরা চামচা।
সন্ধা হলেই পরে নেই সেই মুখোসটা
যেটাতে আমাকে বন্ধু বাৎসল লাগে।
শুধু গভীর রাতে মন কাদে, আয়নায়
বাথরুমে নিজের চেহারা দেখতে চায়।
০১ লা জুন, ২০০৮ ভোর ৫:০৮
লেখক বলেছেন: মনে রাখলাম
২. ০৩ রা জুন, ২০০৮ রাত ১:০১
আশরাফ মাহমুদ বলেছেন:
দারুণ তো।
আশরাফ মাহমুদ বলেছেন:
দারুণ তো।



















কবিতার থিম ভালা।