আমার প্রিয় পোস্ট

সিদ্ধার্থ আনন্দ

সংকোচ

০৫ ই জুলাই, ২০০৯ রাত ২:১৭

শেয়ারঃ
0 0 0

মানুষের পক্ষে কতকটা নিঃসংকোচ হওয়া সম্ভব। যে যুক্তিবোধ আশা আকাঙ্খা মননশীলতায় আমরা উদ্বেলিত হই, তা আমাদের কতকটা সংকোচহীনভাবে বাস্তবকে স্পর্শ করতে পারে। ভাবাবেগ ভাবলেশহীনতার যে জগত তা নিশ্চয় সংকোচহীনতার সাথে এক নয়? এটা কি ঠিক নয় যে, পথই পথিক তৈরী করে। আমরা একে আরো মহত্তম বলে মেনে নিলে- পথিকই পথ তৈরী করে। দ্ব্যর্থকতার যে অভ্যাস তা চিরকাল দৌদুল্যমান থাকতে পারে না। তাতে কেউ না কেউ জয়ী হয়। হয়তো আকস্মাৎ কেউ পিছুটান দেয়।

এতটা বৈচিত্র্যের মাঝে মুগ্ধতা ছাড়া কোন উপায় থাকে না। এই বেলায় ঝিঁঝিঁ ডাক যখন মনোহর হয়ে উঠেছে, তখন কি ঘর ছাড়তে ইচ্ছে করছে না!

আমাদের সংকোচহীনতার মূলে হয়তো বা কোন মহত্তম ইচ্ছে থাকে। যা সহসা বুঝা হয়ে উঠে না। শেষ পয্যন্ত কোন অর্থহীনতায় নিরর্থক থাকে না। আমাদের এই অনর্থক বেঁচে থাকাটাও একটা কীর্তি বটে। এটা কোন সান্ত্বনা নয়, সৃষ্টির আনন্দে মুগ্ধ হয়ে বলছি। এই সত্য যেন মুছে না যায়।

আমিন!!

 

প্রকাশ করা হয়েছে:   বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই জুলাই, ২০০৯ রাত ২:২৫
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: আপনে দার্শনিক হইয়া গেছেন।
আমিন।
০৫ ই জুলাই, ২০০৯ রাত ২:২৯

লেখক বলেছেন: হইতে পারে।

 

মোট সময় লেগেছে ০.৯৭৮১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
i m nobody
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই