somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রে ম্যাটার

২৭ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পিচিক করে একদলা থুথু ফেলে যোদ্ধাটি আবার তার লেজার গানটি হাতে তুলে নিলো। অল্প কিছু শত্রু সেনা এখনো শেষ চেষ্টা হিসেবে এগিয়ে আসার চেষ্টা করছে। প্রথম সারির দুটো কে ফেলে দিয়ে সে পাশের সহযোদ্ধাটির দিকে তাকিয়ে খ্যাক খ্যাক করে হেসে উঠলো।
-'শালারা এখনো চেষ্টা করে যাচ্ছে।'
ডানদিকের একটা সৈন্যের মাথাটা উড়িয়ে দিয়ে সহযোদ্ধাটিও তার দিকে তাকিয়ে হাসলো।আসলেই গর্দভগুলো উঁই পোকার মতো শুধু শুধু মারা পড়ছে। তাদের সাথে পারবে না যেনেও নির্বোধের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে মানুষগুলো।তাদের কতো রকম সুবিধা।ইনফ্রারেড দৃষ্টি শক্তি, মস্তিস্কের সাথে সরাসরি যোগাযোগ জিপিএস স্যাটেলাইট গুলোর,প্রতিটি সহযোদ্ধার সাথে সেকেন্ডের মিলিয়ন ভাগেরো কম সময়ে তারা যোগাযোগ করতে পারে।যুদ্ধে দেহের কোন একটা অংশ উড়ে গেলে সাথে সাথে ইঞ্জিয়ারিং ইউনিট তা বদলে দিয়ে যাচ্ছে।মানুষেরা এমনিতেই দৈহিক ভাবে দুর্বল।সামান্য আঘাতেই অকেজো হয়ে পড়ে।তাদের অস্ত্র শস্ত্রও তেমন আধুনিক না।তাইতো পৃথিবী জুড়ে এখন এন্ড্রয়েডদের রাজত্ব।পৃথিবী জুড়ে তারা এক এক করে মানুষের বসতি গুলো খুব সহজেই দখল করে নিচ্ছে।পৃথিবী জুড়ে পুরোপুরি এন্ড্রয়েড রাজত্ব কায়েম করতে তাদের আর খুব বেশী সময় লাগবে না।যদিও অনেক আগে এই মানুষরাই একদিন তাদের সৃষ্টি করেছিলো। কিন্তু জ্ঞানের ধারাকে, বিজ্ঞানের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে এখন আর তাদের দরকার নেই। একটা এন্ড্রয়েড একাই একসাথে প্রায় হাজার খানেক মানুষের চেয়ে দ্রুত চিন্তা আর গননা করতে পারে এখন। তাই এক সময় এই জাতিটির খুব দরকার হলেও পৃথিবীতে এখন আর তাদের দরকার নেই। যে যোগ্য সেই টিকে থাকবে আর জ্ঞান বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাবে এই পৃথিবীতে।মানুষ প্রজাতিটি সত্যিই সেই অর্থে এখন সবচেয়ে অযোগ্য।

পাহাড়ের ডানদিক থেকে দুটো মানুষ লেজার গান হাতে এগোনোর চেষ্টা করছিলো। এন্ড্রয়েড যোদ্ধাটি তার হাতের অস্ত্র দিয়ে সামনের টিকে ফেলে দিলো। মানুষটি পড়ে গিয়ে কাতরাচ্ছিলো। অন্য মানুষটি পালিয়ে না গিয়ে আহত সহযোদ্ধাটিকে কাধে তুলে নিয়ে লেজার গান থেকে গুলি ছুড়তে ছুড়তে পেছাতে লাগলো। মানুষ গুলোর এই এক সমস্যা। কখন যে কি করে তার ঠিক নেই।এই ভয়াবহ অবস্থায় যেখানে নিজের আগে পজিশন নেয়টা জরুরী, সেখানে সে নিজের জীবনের কথা না ভেবে আর একজন কে বাঁচানোর চেষ্টা করছে।সম্পূর্ণ অযৌক্তিক আর নির্বোধের মতো কাজ। শুধু শুধুই কি আর বলা হয়, মানুষ হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে অযৌক্তিক প্রজাতি? আসলেই সবচেয়ে অযোগ্য প্রজাতি। খুব সহজ নিশানায় পেছনের মানুষটার খুলিটাও উড়িয়ে দিয়ে এন্ড্রয়েডটি তার পাশের যোদ্ধাটিকে বললো,'বুঝলা, এই মানুষ গুলো আসলেই গর্দভ।এদের মাথায় গ্রে ম্যাটার নেই।গ্রে ম্যাটার থাকলে এই রকম বেয়াক্কেল গিরি করে কেউ? শালা কোথায় নিজে পালিয়ে বাঁচবি, তা না মায়া দেখাতে গিয়ে এখন নিজেই মরলি'।বলেই খ্যাক খ্যাক করে হেসে উঠে যোদ্ধা টি।

তখনই হঠাৎ করে পেছনে থেকে কোথা থেকে একটা গুলি এসে এন্ড্রয়েড যোদ্ধাটির মাথাটি উড়ে যায়। মাথার উড়ে যাওয়া অংশ থেকে বেড় হওয়া নানা রকম তার,যন্ত্রাংশ আর সবুজ তরলের দিকে তাকিয়ে কোন ভাবান্তর হয় না তার সহযোদ্ধাটির। সে তখন ব্যাস্ত পেছন থেকে আক্রমন করা কিছু নির্বোধ মানুষের দলটাকে গুড়িয়ে দিতে।



নির্ঘন্ট:
গ্রে ম্যাটার: মানব মস্তিস্ককে কখনো কখনো গ্রে ম্যাটার বলা হয়।
এন্ড্রয়েড: মানুষের মতো দেখতে উন্নততর রোবট।
জিপিএস স্যাটেলাইট: ভূ পৃষ্ঠে কোন কিছুর অবস্থান নির্নয়কারী মহাকাশ উপগ্রহ।
ইনফ্রারেড দৃষ্টি: বস্তু দ্বারা নিঃসৃত তাপ থেকে সনাক্তকারী এমন দৃষ্টি শক্তি যা দিয়ে রাতেও দেখা সম্ভব।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১২
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×