somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছবি ব্লগ: দিল্লী সরগরম

১৫ ই মে, ২০০৯ দুপুর ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিসের কাজে পাঁচদিন দিল্লী ঘুইরা আসলাম।কাজের ফাঁকে প্রচন্ড তাপমাত্রার শহরটা আর কাছাকাছির মধ্যে আগ্রা ঘুইরা আসছি। কাঁচা হাতে তোলা কিছু ছবি ব্লগার বন্ধুদের জন্য।

১.

এইটা হইলো ইন্ডিয়া গেট। উপ্রে কি সব জানি লিখা রাখছে।ইন্ডিয়া গেট যাইতে গিয়া একটা মজা হইছে। আমি জানতাম এইটার নাম দিল্লী গেইট। তো ট্যাক্সী ড্রাইভারকে বললাম দিল্লী গেইট নিয়ে যাইতে। সে আধঘন্টা এই রাস্তা ওই রাস্তা ঘুরাইয়া একটা জায়গায় নিয়া গেলো। যেইখানটা অনেকটা আমাদের ঢাকার নিলক্ষেত এলাকার মতো। প্রচুর পুরনো বই বিক্রী হইতাছে ফুটপাতে। এদিক ওদিক খুঁইজাও গেট টাইপের কিছু পাইলাম না। যেটা পাইলাম সেইটারে ভাঙ্গা চোরা একটা দরজা বলা যেতে পারে। পরে অবশ্য জানলাম এইটার আসল নাম ইন্ডিয়া গেইট।:-*

২.

এইটার নাম বিরলা মন্দির।অনেক পুরানো।/:)

৩.

এইখানে প্রেসিডেন্ট থাকে। বহুত ব্যাস্ত ছিলাম। তাই এই যাত্রায় প্রেসিডেন্ট ম্যাডামের সাথে দেখা কর্তে পারি নাই বইলা ম্যাডাম এক্টু মাইন্ড কর্ছে। কইছি পরের বার চাইরটা ডাইল ভাত খায়া যামুনে।:P

৪.

দিল্লীর পথঘাট। পুরা শহরে খালি ফ্লাইওভার আর ফ্লাইওভার। :|

৫.

কুতুব মিয়ার মিনার, "কুতুব মিনার'। এত্তো উঁচা মিনারে বইসা কি কর্তো হেই জানে।:-/

৬.

কুতুব মিনার এর নিচ থিকা একটা ক্লাসিক্যাল ফটুক তুলবার চাইছিলাম। B-)

৭.

"কাঠবিড়ালী, কাঠবিড়ালী পেয়ারা তুমি খাও?"
দিল্লীর একটা ব্যাপার হইলো পুরা শহরেই খালি কবুতর আর কাঠবিড়ালী। ছবিটা কুতুব মিনার থেকে তোলা।

৮.

দিল্লী ফোর্ট। বিশাল জিনিস একটা বানায়া রাখছে। আমি খালি এক্টুখানি দেয়ালের ফটুক দিলাম:|

৯.

আগ্রা ফোর্ট। এইখানে বইসা মোঘলরা রাজ্য চালাইতো।

১০.

ডান দিকের মহলটা শাহজাহান আর মমতাজের খাস মহল।ঘুরতে ঘুরতে রাজামশাই এর খাসমহলে ঢুইকা গেছিলাম।পেয়াদারা এমুন দৌড়ানি দিলো....... B-)

১১.

শাহজাহানের খাস কামরা থেকে তাজমহল। মমতাজ বেগম মারা যাবার পর এইখানে বইসা উদাস রাজা তাজমহলের দিকে তাকাইয়া থাক্তো।:((

১২.

তাজমহলে আইসা পর্ছি :)

১৩.

তাজমহলের সামনের গেট। কত কারুকাজ রে ভাই। শাহজাহান মিয়া এক্টা জিনিসের মতো জিনিস বানাইছে।পুরাটা মার্বেল পাথরের!!!:-/

১৪.

তাজমহলের আর এক্টা ফটুক।

১৫.

ফেরার পথে প্লেন থিকা আমাগো দেশের কোন এক্টা বড় নদীর টপ ভিউ।এইটারে নদী মনে হয়?:|

১৬.

সবশেষে "দিল্লীকা লাড্ডু"। আমি খাই নাই। আগেই খাইয়া ফেলছি তো, তাই।না খাইলে কিন্তুক পস্তাইবেন ;)
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০০৯ দুপুর ২:৫৭
৫৯টি মন্তব্য ৫৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×