আমার প্রিয় পোস্ট

...ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাচিয়া,সদাই ভাবনা,
যা কিছু পায়, হারায়ে যায়, না মানে স্বান্তনা...

দ্বারুচিনি দ্বীপের কথা (ছবি ব্লগ)

০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৬

শেয়ারঃ
0 4 0


"জরীর হাত ধরে শুভ্র চাঁদের আলোয় সমুদ্র দেখছে। হঠাৎ সবকিছু ঝাপসা হয়ে আসে। শুভ্র অন্ধ হয়ে যাচ্ছে।" এমন একটা দৃশ্যে প্রায়ই ভেসে উঠতো মনে হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপ আর রুপালী দ্বীপ বই দু'টি পড়ার পর থেকে। সেই থেকে মনে মনে ভাবতাম আমিও আমার জরীকে পেলে একদিন এভাবেই সমুদ্র দেখবো দারুচিনি দ্বীপে গিয়ে। সে সুযোগ হলো অনেকদিন পর। তাই এই পূর্ণিমায় ঘুরে এলাম দ্বারুচিনি দ্বীপ-সেন্টমার্টিন। আমাদের দেশটা যে কত কত সুন্দর তা আবারো বুঝলাম। সমুদ্র আর প্রবাল দ্বীপ দেখতে মানুষ ব্যাংকক-মালয়শিয়া যায়। অথচ তার চেয়ে অনেক সুন্দর প্রবাল দ্বীপ আছে ঘর হতে দুই পা বাড়ালেই। দ্বারুচিনি দ্বীপ ঘুরে এসে যারা এখনো সেখানে যান নি তাদের জন্য নিজের তোলা কিছু ছবি শেয়ার করলাম।


সেন্টমার্টিন যেতে হয় জাহাজে করে। কেয়ারী সিন্দবাদ আর কুতুবদিয়া নামে দু'টি জাহাজ প্রতিদিন সকাল ১০ টায় টেকনাফ থেকে ছেড়ে যায় দ্বারুচিনি দ্বীপের উদ্দেশ্যে। আবার বিকেল চারটায় ছেড়ে আসে।

মালবাহী নৌকা।এই ছবিটা নাফ নদী থেকে তোলা। তখন আমি কেয়ারী সিন্দবাদের যাত্রী।


নাফ নদীর আর একটা ছবি। দূরে ঝাপসা দেখা যাচ্ছে মায়ানমারের পাহাড়। এই নদীর অর্ধেকটা বাংলাদেশের আর বাকিটা মায়ানমারের।নদীর তীরে কাঁটাতারের বেড়া দেয়া মায়ানমার বর্ডার ও দেখা যায়।


সেন্টমার্টিনের কাছে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহলযান। সব সময়ই নাকি একটা না একটা নৌবাহিনীর জাহাজ এখানে নোঙর করা থাকে।


দারুচিনি দ্বীপে পৌঁছে গেছি আমরা। বিস্তৃর্ণ সৈকত। কেবল ছবি দিয়ে যার সৌন্দর্য বর্ণনা করা যাবে না।


সেন্টমার্টিনের দীর্ঘ জেটির নীচ থেকে তোলা ছবি এটা।


মাঝ দুপুরে সেন্টমার্টিনের সমুদ্রতট। প্রচন্ড রোদ ছিলো সে ক'দিন। আমি এমনিতেই কালো, এখন আরো কালো হয়ে গেছি :(


ভর দুপুরে তিন বোরখাওয়ালীর সানবাথ :P


ছেঁড়া দ্বীপের পথে।সেন্টমার্টিন ছেড়ে একটু পাশেই ছেঁড়া দ্বীপেও ঘুরে এসেছি। ছোট্ট এই দ্বীপটা যেন আরো সুন্দর।


ছেঁড়া দ্বীপ। সেন্টমার্টিনের মায়া ছাড়িয়ে একটা প্রায় সতন্ত্র একটা দ্বীপ। এখানে কোন জন মানুষ নেই। প্রকৃতির অপার সৌন্দর্য তাই এখনো মানুষের হাতে নষ্ট হবার সুযোগ পায় নি।


একটুকু ছনের ঘর। মাথার উপর সূয্যি মামা তখন প্রবল প্রতাপে হাসছেন। তাই পুরো দ্বীপে মাথা গোজার এই একটাই ঠাঁই।


ম্যাক্রো ফটোগ্রাফীর একটুখানি শখ জাগছিলো মনে। মানুষ কি জিনিস এখনো মনে হয় এই ফড়িংটা বুঝে উঠে নাই। একদম সামনে ক্যামেরা নিয়ে যাওয়ার পরও নড়াচড়ার নাম নাই। তাই এই গাধা ফড়িংটার কল্যাণে আমিও গ্রেট ফটোগ্রাফার হয়ে গেলাম।;)


জেলেদের কাছ থেকে মাত্র তুলে আনা চিংড়ী। বড়টার সাইজ ছিলো একফুটের চাইতে লম্বা।


আটকে পড়া কাঁকড়া।দ্বীপের ছোট ছোট গর্তে জোয়ারের সময় আটকে পড়া মাছ আর কাঁকড়ার দল। মনে হয় বুঝি মাছ আর কাঁকড়ার আবাদ চলছে।


এমনি সব ট্রলারে করে যেতে হয় ছেঁড়া দ্বীপে। ছবিটা স্পীড বোট থেকে তোলা।


ছেঁড়া দ্বীপের আর একটা ছবি। সমুদ্রের মাঝে এই পাথরটা দেখে মনে হয় কেউ একটা টেবিল উল্টিয়ে রেখেছে!:|


দিনের শেষে। সূর্য ডুবে দ্বারুচিনি দ্বীপের সৈকতে। নেমে আসে অন্ধকার। কারন, সেন্ট মার্টিনে এখনো বিদ্যুত পৌঁছায় নি।


পূর্ণিমা ছিলো সেদিন। চাঁদ উঠছে। এরপর পূর্ণিমার আলোয় আমিও শুভ্রর মতো আমার জরী রে নিয়া সমুদ্রে নেমেছিলাম। ছবি তোলা হয় নি আর। কিছু কিছু সময়ের ছবি তুলতে হয় না। এমনিতেই তা স্মরণীয় হয়ে থাকে চিরকাল।

শেষকথা: বাংলাদেশ বলতেই পৃথিবীর মানুষকে বোঝানো হয় বন্যা,ঘুর্ণিঝড় আর সাইক্লোনের দেশ হিসেবে। এটা কিন্তু বোঝায় আমাদের সকরকাররাই। কারন তাতে বিদেশী সাহায্য পাওয়া যায়। যা দিয়ে নিজেদের উদরপূর্তি করা যায়। অথচ আমার দেশেই আছে অসাধারন সুন্দর সব জায়গা। আমরা চাইলেই আমাদের দেশটা পরিচিত হতে পারে আর একটা ভুস্বর্গ হিসেবে। আমরা চাইলেই কি বিবিসি,সিএনএন এ ইন্ক্রেডিবল ইন্ডিয়া, ন্যাচারাল নেপাল, ট্রুলি এশিয়া মালয়শিয়া বা এক্সেলেন্ট কম্বোডিয়ার মতো বিউটিফুল বাংলাদেশকে দেখতে পারি না?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সেন্টমার্টিন দ্বীপদ্বারুচিনি দ্বীপ ;
প্রকাশ করা হয়েছে: আমার আমি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০৫

লেখক বলেছেন: কান্দেন ক্যান?!

০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৭

লেখক বলেছেন: একশগ্রাম ধইন্যাপাতা

৩. ০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:২৪
সেতূ বলেছেন: সুন্দর উপস্থাপনা +++
০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৯

লেখক বলেছেন: কি হইলো?

০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৬. ০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৬
তুহিন২৭ বলেছেন: অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, ফটুকগুলাও দারুণ।
০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: আসলে জায়গাটা আরো অনেক সুন্দর।

৭. ০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৭
ফেরারি মানব বলেছেন: সুন্দর , কবে গিয়েছিলেন ?
০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪১

লেখক বলেছেন: গত সপ্তাহ। পূর্ণিমার সময়।

৮. ০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৯
পুরাতন বলেছেন: খুব সুন্দর ........দেইখাই যাইতেচ্ছা কর্তাছে....... :((
০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪২

লেখক বলেছেন: নেক্সট পূর্ণিমায় ঘুরে আসুন।তবে অবশ্যই পূর্ণিমা হতে হবে।

৯. ০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৮
আরজু বলেছেন: [ কিছু কিছু সময়ের ছবি তুলতে হয় না। এমনিতেই তা স্মরণীয় হয়ে থাকে চিরকাল। ]
+++++++++++++++++++++
০৫ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪

লেখক বলেছেন: :)

০৫ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১১. ০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৭
আরজু বলেছেন: আমি এ বছর প্রথম দিকে গিয়েছিলাম , সে সময় ঘোর অমাবস্যা ছিল, তারপর ও কোন দু:খ নেই ,আমরা ছিলাম দ্বীপের শেষ প্রান্তে একটা রিসোট এ , তাবু তে।
০৫ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫

লেখক বলেছেন: তাবুতে থাকাটা হলো না। এর পরের বার অবশ্যই তাবুতে থাকবো।

১২. ০৫ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২২
মুক্ত বয়ান বলেছেন: আম্রা গত বছর গেছিলাম। অসাধারণ একটা জায়গা। অসংখ্য ছবি তুলছিলাম। কিন্তু, সবচাইতে খারাপ হইছে যেটা, আমার কম্পু ফরমেটের কারণে সবগুলো ছবি নাই হয়ে গেছে। :( এখন একটা ছবিও নাই। অসম্ভব মিস করি জায়গাটা।
আমিও যাব, আমার জরীকে নিয়া। এটা আমার অঙ্গীকার। দোয়া রাইখেন। :)
০৫ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬

লেখক বলেছেন: ইহা আদেশ রইলো। মনে থাকে যেন।

১৩. ০৫ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৩
বকুল০৮ বলেছেন: চমৎকার সব ছবি...
হুমায়ূন আহমেদ আর দারূচিনি দ্বীপ যেন সমার্থক হয়ে গেছে! সেন্ট মার্টিন গেছে আর হুমায়ূন রে মনে করে নাই এমন যুবক\যুবতী মনে হয় বিরল।
০৫ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন: এটা অস্মীকার করার উপায় নেই যে, হুমায়ুন আহমেদই সেন্টমার্টিনকে লাইম লাইটে এনেছেন।

১৪. ০৫ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
ঘাসফুল বলেছেন: আমার টিকেট করা হয়ে গেছে... আগামীকাল রাত ৯.০০ টায় গাড়ি ছাড়বে... দোয়া রাইখেন :)
০৫ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮

লেখক বলেছেন: জ্যোৎস্নাটা মিস করলেন :(

১৫. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:১৪
সব্যসাচী প্রসূন বলেছেন: বস আপনিতো আমার শ্বশুরবাড়ির এলাকার থেকে ঘুরে আসছেন দেখি ... চমৎকার ছবি ... :)
০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:১৯

লেখক বলেছেন: তুমার শশুরবাড়ি তো কক্সবাজার। সেন্টমার্টিনে নাকি?

১৬. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:০৩
আকাশ_পাগলা বলেছেন: শুধুই হিংসা লাগে, আর কিছু বলার নেই।

ওইখানকার খাবার দাবারের ছবি দিলেন না কিছু?? মনটা আরও একটু ভরত।
০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:১৯

লেখক বলেছেন: চিংড়ির ছবি দিছি। ওইটা ভাইজা খাইয়া ফালাও।

১৭. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:১৭
স্নো হোয়াইট বলেছেন: হেমায়েতপুরী বলেছেন: :( :(( :((
সেন্টমার্টিন যাইতে মন চায়।
বহুদিন আগে কেউ একজন সেন্টমার্টিন গিয়ে আমাকে ফোন দেয় নাই দেখে কত্তো রাগ করছিলাম, পরে শুনলাম সেখানে নেটওয়ার্ক ই নেই। :`>

খুব খ-উ-ব খু-উ-উ-ব যেতে ইচ্ছা করছে সেন্টমার্টিন।
০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:২১

লেখক বলেছেন: সেই কোন একজন যদি আবারো সেইখানে যায় তাইলে আর প্রব্লেম হবে না। চাইলে ওইখানে বসে ব্লগও লিখতে পার্বে সে। কারন বিদ্যুত না থাকলেও জিপি ইন্টারনেট আছে।

০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১৬

লেখক বলেছেন: থ্যাংকু।

১৯. ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:২২
শ।মসীর বলেছেন: আমার অসম্ভব প্রিয় একটা যায়গা । ধন্যবাদ আবার দেখানোর জন্য ।
ভালই তো ঘুরান দিচ্ছ।
০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:২৪

লেখক বলেছেন: তুমারে দেইখাই তো ঘুরাঘুরি শিখছি।ফটুক তুলারও তুমিই গুরু। ফটুক কেমন হইছে কৈলা না?

২০. ০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:১৮
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ছবি তো সেরম তুলছেন! ৪৫০D এর দাম কেমন?

ছবিগুলো খুব সুন্দর আসছে। উইকিমিডিয়াতে দান করতে পারেন। রাগিব ভাইয়ের ব্লগে এ সম্পর্কে তথ্য আছে।
০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪২

লেখক বলেছেন: ভাইরে লজ্জ্বায় ফেলে দিলেন তো :``>>
৪৫০D এর দাম ৪৭ হাজারের মতো পরবে দেশ থেকে কিনলে। আর বাইরে, মানে দুবাই থেকে কিনলে আরো কমে পাবেন আর আসল জিনিস পাবেন।

২১. ০৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৫৩
রোহান বলেছেন: আমারে ডুবাই থিকা একখান ৪৫০ ডি আইনা দাও... ফিরি....

ফটু দেইখা আইছিলাম খোমা বইতে, ফটু বড়ই সৌন্দর্য হইছে...

ঘুরান তো ভালোই দিতাছো, আমিও আগামী বছরের লিগা হা কইরা চাইয়া আছি, পুলাডাও বড় হইবো, হাঁটা চলা শিকপে আর আমার হাতেও একখান ডি৬০ নাইলে ৪৫০ ডি থাকবে :)
০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৮

লেখক বলেছেন: তুমি আর এবিসিডি দিয়া কি করবা। নিউ জেনারেশন আইছে। পুলারে একখান ডি ধরাইয়া দাও। ভাই আমাগো যুগ শ্যাষ। এখন আমাগো ভাতিজাগোর দিন।

অঃটঃ মন মেজাজ খারাপ। উড়াল দেওনের একখান সুযোগ মিসাইসি।:(

২২. ০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১১
রোহান বলেছেন: ব্যাপারস না সুযোগ আবার আইবো, তুমার ক্যালিবারের লুকজনের মুখে এই মন খ্রাপের কথা মানায় না... সামনের হপ্তায় সুন্দরবন ঘুইরা আসো :)

অনট: ভাতিজারে একখান ডি গিপট কইরা দাও, বাপে হ্যারে ফটু তুলা শিখায় দিবে নে ;)
০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: সুন্দরবনের প্লান মাথায় ঘুরছে। ঈদের দিকে যেন যেতে পারি এমন একটা সহজ প্যাকেজ এর খুঁজ দাও তো দিকিনি।

২৩. ০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:১৩
রোবোট বলেছেন: সাইফাইয়ের লিংক তো দিলানা
০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:১১

লেখক বলেছেন: নীচের তিনটা সাইফাই আপনের লাইগা উৎসর্গকৃত :)
Click This Link
Click This Link
Click This Link

২৪. ০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৩
শ।মসীর বলেছেন: চিংড়ী , সানসেট, পূর্নিমা - ভাল লাগছে অনেক। :):)
চলুক ছবি তোলা, আসল কথা হল নিজের জন্য তুলতে হবে.......নিজের ভাল লাগাটাকে প্রাধান্য দিয়ে :)
০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৮

লেখক বলেছেন: সুন্দরবন যাইতে মন চায়। বাঘ মামার কান্দে হাত রাইখা যদি একখান ফটুক তুলতে পারতাম। একখান ভালো প্যাকেজের খবর দেন তো।যেইটা বাসে টাসে না চড়াইয়া লঞ্চে কইরা একবারে সুন্দরবন নিয়া যাইবো। খুঁজতাছি।

২৫. ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৬
অগ্নির বলেছেন: ছবিগুলি দারুন হইসে :D মনে পইরা গেলো.....
০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০০

লেখক বলেছেন: কি মনে পড়লো?

০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩০

লেখক বলেছেন: সহমত।

২৭. ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫০
যীশূ বলেছেন: ছবিগুলো দারুন!
০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:১৮

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৩

লেখক বলেছেন: আপনারে আর একটা ধন্যবাদ।

২৯. ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৪
শ।মসীর বলেছেন: সেটা কিন্তু অনেক কস্টলি। তাহলে গাইড ট্যুরের সাথে যোগাযোগ কর।
০২৯৮৬২২০৫
০১৭৩০০৪৫০৫৩
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৪৬

লেখক বলেছেন: হুমমম দেখলাম। এই খরচে তো বিদেশ ঘুইরা আসা যায়।

৩০. ১০ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪১
মোজাম্মেল প্রধান বলেছেন:

+ + +

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ +



অস্স্স্‌সাধারন কিছু ছবি !
১০ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭

লেখক বলেছেন: আপনাকে ও +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

৩১. ২০ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৩৫
আনিসুজ্জামান রাসেল বলেছেন: দুর্দান্ত হইছে, জটিল লেখা আর ছবি গুলো, চলুক ........
২২ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রাসেল ভাই।

৩২. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৭
সহেলী বলেছেন: কি করে মিস করলাম !
ফড়িং টা খুব ফুটেছে ছবিতে !
২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: থ্যাংকু আপু। কেমন আছেন?

৩৩. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৪
মে ঘ দূ ত বলেছেন: খুব সুন্দর ছবিগুলো
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:০১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৩৪. ২৬ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৭
মে ঘ দূ ত বলেছেন: ভালো লাগাটা শুধু ছবিগুলো দেখেই জানিয়ে গিয়েছিলাম এখন আবার লেখাসহ ছবিগুলো দেখে নতুন করে ভালো লাগা জানাতে এলাম।

+++++

সাথে করে নিয়ে যাচ্ছি।
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:০২

লেখক বলেছেন: ছবি তোলায় এখনো হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছি। দিন দিন শিখছি। আশা করছি সামনে মনের মতো ছবি তুলতে পারবো।

৩৫. ২৯ শে নভেম্বর, ২০০৯ রাত ১:৪৪
এন এইচ আর বলেছেন: ঈদ মোবারক জায়েদ ভাই..........................
২৯ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৭

লেখক বলেছেন: ঈদ মোবারক, কেমন আছেন?

৩৬. ২৯ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৩২
বোহেমিয়ান কথকতা বলেছেন: বিউটিফুল বাংলাদেশ
সুপার্ব।
কক্সবাজার গেলেও দ্বীপে যাই নাইক্কা :((
৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:০২

লেখক বলেছেন: মিস কর্ছেন।

৩৭. ৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ১:৩৪
মোঃমোজাম হক বলেছেন: খুবই ভাল লাগলো।ধন্যবাদ আপনাকে।
৩০ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩৮. ৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:৪১
মেহবুবা বলেছেন: দারুচিনি দ্বীপে নিশ্চয় দারুচিনি ফ্রী ।
চিংড়িও কি ফ্রী ?

ছবিগুলো চমৎকার ।
০১ লা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:১৫

লেখক বলেছেন: দারুচিনি দ্বীপের কুনই দারুচিনি নাইক্কা।

৩৯. ২৫ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৩৩
মন মানে না বলেছেন: একবার গেছিলাম ।

মনে হইছে এইখানে বৌ ছাড়া যাওয়া বোকামি ;) :P
বিয়া কইরা আবার যামু B-) B-) B-)
২৫ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন: জ্যোৎস্না দেইখা যাইয়েন।

৪০. ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৪
রিমি (স. ম.) বলেছেন: এখনও যাওয়া হল না। :(
ভাল লেগেছে ছবিগুলো। বিশেষ করে তিন নাম্বারটা।
১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৯

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ। এখনই কিন্তু যাওয়ার সময়। গিয়ে ঘুরে আসুন না।

২৮ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:২১

লেখক বলেছেন: বাপরে........ এমন অভিজ্ঞতা আর যেন কারো না হয়।

৪২. ২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:২৫
নাজির বলেছেন: ছবিগুলো অনেক সুন্দর হইছে। +++++++
আপনার শেষকথাটিও খুব ভাল লাগলো। সরকার একটু খেয়াল করলে আমাদের দেশও একটা ভাল পর্যটন স্পট হতে পারতো।
২৮ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:২২

লেখক বলেছেন: সবার আগে দরকার সরকারের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। বাইরের মানুষের কাছে আমরা আমাদের কিভাবে মার্কেটাইজ করবো সেটা।

 

মোট সময় লেগেছে ০.৯৬০৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মুহম্মদ জায়েদুল আলম, লোকে আমাকে সিজার বলেই ডাকে।পাঁচিলের উপর বসে মানুষের ভীড় দেখি আর ভাবি, মানুষ না হয়ে চড়ুইপাখি হলেই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ