আমার প্রিয় পোস্ট
- মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) - এখুনি করিয়ে নিন! - ডিসকো বান্দর
- বাংলাতে উইন্ডোজ এক্সপি - শরীফ মরকার
- ইউএসবি/পেন ড্রাইভ থেকে ইনস্টল করুন উইন্ডোজ সেভেন/ ভিস্তা - জর্জিস
- PDFZILLA ডাউনলোড করুন করুন ফ্রী তে, সময় সীমিত। PDF থেকে কনভার্ট করুন ঝামেলা ছাড়াই…. - অলি উর রহমান
- বিদেশে উচ্চশিক্ষা: GRE নিয়ে আরেকটু টুকটাক টিপস
(পর্ব-৩)
- মেঘলা মানুষ
- চলেন এইবার নেট থেকে কিভাবে ফ্রী কল করা যায় সেইটা হ্যাক করি - হাসান জোবায়ের
- ডিজিটাল ক্যামেরা ও ফটোগ্রাফি বিষয়ক পোস্টগুলোর সংকলন - টি. জাহান চৌধুরী
- গ্রামীন মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি দারুন প্লাগইনস - হা...হা...হা...
- ( বিলম্বিত ) রিভিউ - গ্রহচারী , সায়েন্স ফিকশান সংকলন - বোহেমিয়ান কথকতা
- হুমায়ুন আহমেদের ১৪৮ টি বইয়ের বিশাল সমগ্র [রিপোস্ট] লিংকসহ ঠিক করে দিলাম - বখতিয়ার হোসেন
- দ্বিতীয় বিপ্লব বা বাকশাল : শুনুন বঙ্গবন্ধূর মুখেই - অমি রহমান পিয়াল
- ~ উইন্ডোজ সেভেন এক্টিভেশন ক্র্যাক (আর.সি. সাপোর্টেড) ~ - পাপী
- সামুর জন্য ইমেইজ আপলোডার - কমেন্টে ছবি আপলোড!
[আপডেট ১.৫] - আমড়া কাঠের ঢেকি
- রিভিউ অথবা ওভারভিউ : : গ্রহচারী # মুহম্মদ জায়েদুল আলম - হিমালয়৭৭৭
- লেখা দিন : সবুজ অঙ্গন ব্লগীয় সাহিত্য-২০১১ - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- সেকেন্ডারিতে যারা শেয়ার ব্যাবসা করতে চান , তাদের জন্য লিখা। **নবীন শেয়ার ব্যাবসায়ীদের বলছি। - কগচডড
- ফটোগ্রাফীর টুকিটাকি (রাতের ছবি) -১ - কালপুরুষ
- ভালবাসার গল্প সঙ্কলন ২০১০ - লেখা আহবান - ~স্বপ্নজয়~
- বৈজ্ঞানিক কল্পগল্প সংকলন - ২০০৯ (একটি রিভিউ ও কিছু কথা) - কঁাকন
- পিডিএফ(Pdf)তৈরী-ওয়ার্ডে রূপান্তর,ইউটিউব ভিডিও ডাউনলোড-আপলোড,ওয়েব পেজের স্ক্রিনশর্ট,ইউনিকোড কনভার্ট,হট কী,আইকন পরিবর্তন - মাসুদ চৌধুরী
- কমিকস গুলো নিয়ে গেলো ছোট বেলায়
- হাসান তারেক
- নবীন লেখকলেখিকাদের জন্য :: কীভাবে বই বের করবেন - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য। - নীলপদ্দ
- কল্পনায় অনধিকার চর্চা - শ।মসীর
- ২০৫৯ : পৃথিবীর শেষ সাই-ফাই... ( ইহা কোন কল্প গল্প নয়, ইহা স্রেফ সাই-ফাই সিজার কে উৎসর্গকৃত
) - রোহান
- ক্যামেরা কিনবেন কে কে ? - নক্ষত্রের কান্না
- একটি চরম বাটপাড়িমূলক পোষ্ট!!! - জেনুইন করুন আপনার প্রায় সকল প্রকার উইন্ডোজ(উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন)। - নির্ভয় নির্ঝর
- যেসব সিনেমাখোররা অ্যানিমেশন মুভি দেখেন না তাঁদের জন্য একটি প্রেসক্রিপশন - অপরিচিত_আবির
- Craagle দিয়ে খূজে বাহির করুন যেকোন সফটওয়্যারের ক্র্যাক/সিরিয়াল নাম্বার(জটিল জিনিস) - ত্রিকাল
- মেয়েরা কেন চলে যায়? - পদ্ম পুকুর
- সোনালী দিন - আহমেদ রাকিব
- অপেক্ষা কল্প-গল্প - পারভেজ
- ফ্রি মুভি ডাউনলোড - দুঃখবিলাস
- আমার সময়ের ব্যবচ্ছেদ, সাথে প্রার্থনাদ ..আর শুভ নববর্ষ ... - সাঁঝবাতি'র রুপকথা
- শব্দ-রাজ্যে অভিযান (১): Sadist ! - ম্যাভেরিক
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- ছোট গল্পঃ মৃত্যু ভালোবাসা ছাড়া আর কিছুনাই - আমি ও আমরা
- একটি প্রার্থনা - পারভেজ
- Seven Amazing Holes! - মানুষ পাখি
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- ভাষা দিবস ও শহীদ মিনার নিয়ে কিছু ঐতিহাসিক উপাত্ত - অমি রহমান পিয়াল
- আপনি কি মনে করেন আপনার ভাগ্য ভালো নাহ? (বাংলা) - গিফার
- জঙ্গলরাজ্যে অমঙ্গল - ফারহান দাউদ
- যুদ্ধবিষয়ক সিনেমা : হৃদয়ে দাগ কেটে যাওয়া ৫ টি মুভি (মহান মার্কিন সেনাদের বোরিং গুণগান বর্জিত) - মেহরাব শাহরিয়ার
- বাংলা বই ডাউনলোড করার জন্য লিঙ্ক চাই - মাহবুব মোর্শেদ
- এসেছে Google Earth 5 - ঘুরে আসুন সাগর তলদেশ, মঙ্গল গ্রহ আর অতীত থেকে - নাফিস ইফতেখার
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- যুদ্ধ অপরাধির বিচারের দাবিতে পোস্টার ডিজাইন চাই - মেঠোজন
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- প্লীজ ঘুম হয়ে যাও চোখে... ... আমার মন খারাপের রাতে - ভাঙ্গা পেন্সিল
- আমার অবাক হওয়ার বাকি - ভাঙ্গা পেন্সিল
- আফ্রিকা মহাদেশের অপার সৌন্দর্য [ছবি] - নামহীনা
- যারা আইবিএ-তে ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য উপদেশনামা!! - নরাধম
...ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাচিয়া,সদাই ভাবনা,
যা কিছু পায়, হারায়ে যায়, না মানে স্বান্তনা...

মানিকগঞ্জের জমিদার বাড়ি (ছবি ব্লগ)
১৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:২৫
ঢাকা শহরের অসহ্য ট্রাফিক জ্যাম আর গরমে বিরক্ত হয়ে উঠেছিলাম। অল্প কিছু সময়ের জন্য হলেও একটু ঘুরে আসার জন্য ঢাকার খুব কাছে মানিকগঞ্জ থেকে ঘুরে এলাম। সাথে ছিলো কিছু জুনিয়র আর বন্ধু। আমার কোন এক পোষ্টে বলেছিলাম, ইনক্রেডিবল ইন্ডিয়া, ন্যাচারাল নেপাল বা ট্রুলি এশিয়া মালয়শিয়ার মতো বাংলাদেশকেও আমরা পরিচিত করতে পারি 'বিউটিফুল বাংলাদেশ' হিসেবে। তারই একটা প্রমাণ পেলাম মানিকগঞ্জের বালিয়াটি আর পাকুটিয়ার প্রায় ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়ি দেখে।
গতবছর একটা কাজে দিল্লী গিয়েছিলাম আর সেই সুবাদে আগ্রাফোর্ট, কুতুবমিনার, লাল কেল্লার মতো স্থাপত্য গুলো দেখার সুযোগ হয়। ইন্ডিয়ানদের একটা জিনিস আমার ভালো লাগে। তারা তাদের নিজের দেশের যেকোন জিনিসকে খুব আকর্ষনীয় করে উপস্থাপন করে। কুতুব মিনার দেখে আমার তেমন কিছু মনে হয়নি। আর চেয়ে অনেকগুন সুন্দর আমাদের বালিয়াটির জমিদারবাড়ি। অথচ মুভিতে, টিভি এ্যাডে বা ন্যাশনাল জিওগ্রাফির ইনক্রিডিবল ইন্ডিয়ায় এই কুতুব মিনারকেই এতটা সুন্দর ভাবে উপস্থাপর করে, যে সারা পৃথিবীতে কুতুব মিনার হয়ে আছে দিল্লীর আইকন। সেই একই কথা প্রযোজ্য লালকেল্লা, আগ্রাফোর্ট এমনকি তাজমহলের ক্ষেত্রেও। সম্পূর্ণ ব্যাপারটাই উপস্থাপনের কারসাজি। অথচ আমাদের দেশেও এ রকম সুন্দর স্থাপনা আছে, সৌন্দর্য আছে যা আমরা সেভাবে বিশ্বকে জানাতে পারি না। ব্লগের পাঠকদের জন্য বালিয়াটি আর পাকুটিয়ার জমিদার বাড়ির কিছু ছবি শেয়ার করলাম।
১.
![]()
বালিয়াটি জমিদার বাড়ির একটি অংশ। এমন সর্বমোট পাঁচটি প্রায় ধ্বংসপ্রাপ্ত দালান আছে এখানে বাইরের অংশে। এই জমিদার বাড়িটি উনিশ শতকের।
২.
![]()
এই প্রায় ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়িতে এখন প্রধান অধিবাসী কবুতর আর অসংখ্য শালিক পাখি।
৩.
![]()
রাজকীয় সিড়িঘর। হরর মুভির স্যুটিং করার জন্য এখন একদম উপযুক্ত স্থান।
৪.
![]()
জমিদার বাড়ির একজন বর্তমান অধিবাসী।
৫.
![]()
জমিদার পত্নী কি এই সিড়ির রেলিং ধরে দাড়াতেন? ![]()
৬.
![]()
এটা পাকুটিয়া জমিদার বাড়ি। ভুতের বাড়ি ??
৭.
![]()
উনিশ শতকে এই উপমহাদেশের স্থাপত্য রীতিকে যে পরিবর্তন আসে তা হলো, মুঘল আর ইউরোপীয় স্থাপত্যরীতির সংমিশ্রন। বালিয়াটি আর পাকুটিয়া জমিদার বাড়ির স্থাপত্য তারই একটি উদারণ।
৮.
![]()
"একটা শালিক মনের আঙিনাতে ধীর পায়েতে এক্কা দোক্কা খেলে ......" - জমিদার বাড়ির বর্তমান অধিবাসী।
৯.
![]()
বালিয়াটি জমিদার বাড়ির আর একটি অংশ।
১০.
![]()
বালিয়াটি জমিদার বাড়ির অন্দর মহল। সেই জৌলুস আর নেই।
১১.
![]()
পাকুটিয়া জমিদার বাড়ি। এখন কেবল ধ্বংসের অপেক্ষায়।
১২.
![]()
আর জমে থাকা ধূলো আর মাকড়শায় জালে হারিয়ে যাওয়া আমাদের অতীত ঐতিহ্য।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মানিকগঞ্জ, বালিয়াটি, পাকুটিয়া ;
প্রকাশ করা হয়েছে: আমার আমি, সহজ কথা বিভাগে । সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
করবি বলেছেন:
সুন্দর হয়েছে ছবি গুলো---------
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
আহমেদ রাকিব বলেছেন:
যতটুকু লিখছেন ভালো লিখছেন। তবে আরেকটু বেশি করে কি লেখা যাইত না?
লেখক বলেছেন: ভাইরে, দুইমাস পর ব্লগ লিখতে বসছি। হাত চলে না। তাই ক্যামেরার উপর দিয়া চালায়া দিলাম।
যীশূ বলেছেন:
কয়েকটা ছবি বেশ ভালো হয়েছে।
লেখক বলেছেন: ধইন্যা যীশু ভাই।
তালহা তিতুমির বলেছেন:
ভালো লাগলো
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
ছাসা ডোনার বলেছেন:
আসলে আমি মানিকগঞ্জের ছেলে হোলেও আপনার মত এত সুন্দর ভাবে জমিদার বাড়ি খেয়াল করিনি সুন্দর হয়েছে ছবি গুলো তাই আপনাকে অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: পুরো ব্যাপারটাই উপস্থাপনের ভঙ্গী। আমরা যখন কোন কিছু উপস্থাপন করি, প্রথম থেকেই আমরা আমাদের দৈনতাকে দিয়ে শুরু করি। তাই এখনো বিশ্বে আমরা ক্ষুধা আর সাইক্লোনের দেশ। আমাদের এই উপস্থাপন ভঙ্গীটা বদলাতে হবে। নিজেরা নিজেদের সম্মান না দিলে বাইরের লোক এসে সেটা দিবে তা আশা করা উচিৎ না।
বড় বিলাই বলেছেন:
সুন্দর ছবি, সুন্দর জায়গা।
লেখক বলেছেন: এই অধমের ব্লগে বড় বিলাইয়ের আগমনে জগৎ জুড়িয়া ধইন্যা ধইন্যা পড়িয়া গেলো .....
লেখক বলেছেন: আপনার পোষ্টেই এই জায়গাটা সম্পর্কে প্রথম জানি। আমার কমেন্ট আছে দেখেন।
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। সব কৃতিত্ব রাকিবের।
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: আইচ্ছা।
লেখক বলেছেন: কেমন আছেন আপু?
ভিয়েনাস বলেছেন:
ছবি গুলো সুন্দর হয়েছে। ঠিক বলেছেন ভাইয়া আসলে সুন্দর উপস্থাপনার মধ্যে দিয়ে আমরা আমাদের ঐতিহ্য কে ফুটিয়ে তুলতে পারি সেটা যেমনি হোক।close up 1 লিজার একটা গান এই জমিদার বাড়িতে শুটিং করেছে তখন থেকেই জানার ইচ্ছা ছিল বাড়িটি কোথায়।
ধন্যবাদ
লেখক বলেছেন: কিন্তু উদ্যোগটা কেবল আমাদের না, সরকারকে করতে হবে। দেশের বাইরে সবাই আমাদের দেশকে উপস্থাপন করে দুর্যোগের দেশ হিসেবে। কারন তাতে বিদেশীদের সাহায্য পাওয়া যায়। আর সে টাকা বেশীর ভাগই যায় সরকারী লোকেদের পকেটে। ভিক্ষুক মানসিকতা পরিবর্তন করতে হবে সরকারকে সবার আগে।
লেখক বলেছেন: দেশে আসো, তারপর আবার যামুনে। রাকুরে কও।
লেখক বলেছেন: ভালো লেগেছে। দেখলাম।
ভাঙ্গন বলেছেন:
সুন্দর ছবি,সুন্দর এবং সুন্দর পোস্ট!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাঙ্গন।
একটা রিকোয়েস্ট রাখবি !!!- এখনই ছবিতে লাইটরুম বা অন্য কোন এডিটিং সফট এর ছোঁয়া দিসনা । তাহলে হবে কি নিজের আরও ভাল করার ইচ্ছাটা চলে যাবে কারন সফট দিয়ে পুরা টোনটাই বদলানো যায়.....।
ন্যাচারাল টোনটা অনেক সুন্দর যদি ধরা যায়.........
মিস করছি যাওয়াটা
লেখক বলেছেন: ওকে গুরু। মাইনা লইলাম। আমার ফ্লিকারের সবচাইতে বেশী কমেন্ট পাওয়া ছবি টা কিন্তু পুরাই ন্যাচারাল। কিচ্ছু ব্যাবহার করি নাই।
Click This Link
এইটা
লেখক বলেছেন: ![]()
তুমার মতো মৌলবাদী হয়া যামু ভাব্তাছি।
আহমেদ রাকিব বলেছেন:
একটা রিকোয়েস্ট রাখবি !!!- এখনই ছবিতে লাইটরুম বা অন্য কোন এডিটিং সফট এর ছোঁয়া দিসনা । তাহলে হবে কি নিজের আরও ভাল করার ইচ্ছাটা চলে যাবে কারন সফট দিয়ে পুরা টোনটাই বদলানো যায়.....---------------------------------------------------------------------------------
হা হা হা হা হা হা হা। ভাল ছবি সব সময়ই তুলতে হয়। ভাল ছবি কখনই বানানো যায় না। এই কথাটা সব সময় মনে রাখবা। @ শামসু।
লেখক বলেছেন: শামসু নানায় কি কও?
মন মানে না বলেছেন:
ছবিব্লগ ভালো হইছে ।আমি একটা পোষ্ট ক্যামেরা উপর দিয়া চালিয়ে দিয়েছি ।
অফটপিকঃ তারপর কেমন আছেন? অনেকদিন পর আসলাম আপনার ব্রগে ।
লেখক বলেছেন: আমি ইদানিং ব্লগে টাইম পাচ্ছি না। আপনি কেমন আছেন?
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: অনেক দিন পর ![]()
আমিও পোষ্ট দিলাম অনেকদিন পর, আমার ব্লগে আপনিও এলেন অনেকদিন পর।
চাচামিঞা বলেছেন:
অসাধারন!!
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ নীল-দর্পণ।
সিজানুর রহমান বলেছেন:
সিজার ভাই আপনি কি এখন খুব ব্যাস্ত!? নতুন পোস্ট দিচ্ছেন না কেন, প্রায় দিন আপনার ব্লগে এসে ঘুরে যায়। কিন্তু নতুন কোন পোস্ট পাই না, আজম ভাই -এরও দেখি একই অবস্থা। নাকি আপনারা সামু ছেড়ে দিচ্ছেন? অনেকদিন ব্লগে আসেন না দেখে, নিজের ঢোল নিজে পিটাতে, আমার নতুন সাইফাই এর লিঙ্ক দিয়ে গেলাম। সময় করে পড়বেন। শুভ কামনা থাকল।
লেখক বলেছেন: খুবই ব্যস্ত সময় কাটাচ্ছি। একদম সময় পাই না। মাঝে ঢুকি। ঢুকে দেখি তোমরা কয়েকজন নিয়মিত ব্লগে ঘুরে গেছ। খুব খারাপ লাগে। সময় করে নেই একটু, আবার নিয়মিত হবো। তোমার লেখাটা পারে সময় করে পরবো।
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন:
ভালো লাগলো অনেক ।
সুরঞ্জনা বলেছেন:
অনেক ভালো লাগলো। আমাদের দেশে এ ধরনের প্রাচীন স্থাপত্য কেন যে সঠিক রক্ষনা বেক্ষন হয়না। সব নষ্ট হয়ে যাচ্ছে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




















