আমার প্রিয় পোস্ট

শহর এখন বিদেশমুখী এদিক-ওদিক যায়রে.. গ্রামের মধ্যে শহুরে ভাব পাচ্ছে বেশি তাইরে ... আমার দৃষ্টি গাঁ-এর দিকে অন্য কোথাও নাইরে..দেশের মর্ম দেশ ছাড়িলে মনেতে টের পাইরে...

বিজয় থেকে বাঁচান ৪,০০০+ কিলোবাইট !! (বিজয়ের সকল সুবিধা অক্ষুন্ন সত্তেও)

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৬

শেয়ারঃ
0 0 0



আমরা যারা কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এ বাংলা লেখালিখি করি তারা বেশির ভাগই বিজয় ব্যবহার করি। যেসব কম্পিউটারে বিজয় সেটাপ করা থাকে সেসব কম্পিউটারে সাধারণত চালুর পরপরই মোস্তফা জব্বার এর ছবি সম্বলিত বিজয় এর লোগো প্রর্দশিত হয়।

একটা ব্যাপার লক্ষ্য করুন যে, সবসময় কিন্তু আমাদের বিজয় কাজে লাগে না। যখন ওয়ার্ড প্রসেসিং এর কাজ করা হয় শুধুমাত্র তখনই বিজয় কাজে লাগে। কিন্তু এটা আপনি যতক্ষণ পিসি চালু রাখবেন ততক্ষণ ধরে এটা পিসির প্রায় 4,000+kb মেমোরী দখল করে রাখে। এছাড়া র্স্টাট আপে বেশী প্রোগ্রাম থাকলে পিসি অন হতেও বেশি সময় নেয়। তাই উচিত হবে র্স্টাট আপে যত কম প্রোগাম থাকে সেদিকে খেয়াল রাখা।

কিন্তু বিজয় তো একটা অতি প্রয়োজনীয় সফটওয়ার। তো এখন কি করি। আমি অনেক ভেবে নিন্মের এই উপায়টি বের করলাম। যা "ধরি মাছ না ছুই পানি!" - এর মত।

এটা করার জন্য প্রথমে Start থেকে Run এ গিয়ে লিখুন msconfig এরপর নিচের এই System Configuration Utility বক্স আসবে।



এখান থেকে Start up ট্যাবে ক্লিক করে নিচের দেখানো নির্দেশনা মত বিজয় এর ঘর থেকে টিক চিহ্ন তুলে দিতে হবে। এর পর OK ক্লিক করে Restart ক্লিক করতে হবে।



এরপর কম্পিউটার অন হওয়ার পর My Computer এ গিয়ে C ড্রাইভ ওপেন করে যথাক্রমে Programe Files > Ananda Computers > Bijoy ওপেন করতে হবে। এর পর নিচের দেখানো চিত্র অনুযায়ী Bijoy আইকন এর উপর রাইট ক্লিক করে Send To > Desktop(create shortcut) - এ ক্লিক করতে হবে।





এখন দেখবেন যে ডেক্সটপে বিজয়ের শর্টকাট আইকন চলে এসেছে। ব্যাস আপনার কাজ শেষ। এবার যখন কোন লেখালেখির কাজে বিজয় দরকার হবে শুধুমাত্র তখনই ডেক্সটপ থেকে ডাবল ক্লিক করে বিজয় চালু করুন। আর কাজ শেষ হলে Start Bar এর ডান পাশ থেকে রাইট ক্লিক করে বিজয় Exit করুন।

এরপর থেকে আর পিসি ওপেন হওয়ার সময় আর বিজয় এর লোগো দেখতে হবে না। আর আপনার পিসিও অনাকাঙ্খিত মেমোরী ব্যবহারের হাত থেকে বাঁচবে।
ধন্যবাদ।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বিজয় ;
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১০ রাত ২:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৪
মানুষ বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ। আমি জব্বার কাগুর প্রোডাক্ট ব্যভার করি না।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:০৭

লেখক বলেছেন: কেন জব্বার কাগু কি করছিল আপনের ??

২. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৪
লেখাজোকা শামীম বলেছেন: ভালো বুদ্ধি । কাজে লাগবে।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ, ভাইয়া। কাজে লাগলেই আমার এ চেষ্টা সার্থক।

৩. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৭
হোদল রাজা বলেছেন: বুদ্ধি খারাফ না!!
পিলাস
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:০৫

লেখক বলেছেন: ধইন্যা ।

৪. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৯
কিরিটি রায় বলেছেন: ধন্যবাদ

আপনি কি বলতে পারবেন.. ইউজার মুড একাধীক হলে বিজয় কেন এরর মেসেজ দেখায়.." নট প্রপারলি ইনস্টলড'....
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১১

লেখক বলেছেন: এই সমস্যাটা নিয়ে আমিও ভাবছি। দেখি কিছু করা যায় কি না। সলভ করতে পারলে পোষ্ট আকারে সবাইকে জানাব।

ধন্যবাদ।

৫. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৯
নোঙ্গর ছেঁড়া বলেছেন: চক্ষে পানি আয়া গেল....
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১১

লেখক বলেছেন: কেন???

কিছুইতো বুঝলাম না !!!

৬. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০২
রাকিব বলেছেন: অভ্রই ব্যবহার করি।
৭. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০৪
মুরুববী বলেছেন: নোঙ্গর ছেঁড়া বলেছেন: চক্ষে পানি আয়া গেল....
৮. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:০৯
হাসান বিপুল বলেছেন: আমি একই কাজ করি, তবে দ্বিতীয় অংশটা ভিন্ন ভাবে ব্যবহার করি।

মানে, যখন বিজয় ব্যবহার করা দরকার, তখন স্টার্ট মেনু থেকে রান-এ গিয়ে সেখানে লিখি bijoy । তারপর এন্টার চাপলেই বিজয় রান করে।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১৩

লেখক বলেছেন: আপনার বুদ্ধিটাও ভাল। কিন্তু রানে গিয়ে বিজয় লিখে এন্টার চেয়ে ডেক্সটপে রাখা আইকনে ডাবল ক্লিক করে অনেক কম সময়ে বিজয় চালু করা যায়।
ধন্যবাদ।

৯. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১৪
শাহাবুিদ্দন শুভ বলেছেন: ধন্যবাদ ভাল পোষ্ট। কাজে লাগবে।
১০. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:১৪
আমি স্বার্থপর বলেছেন: ডিলিট কইরেন না............
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২০

লেখক বলেছেন: কি ডিলিট করার কথা বলছেন ??

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২৩

লেখক বলেছেন: আচ্ছা এতক্ষনে বুঝলাম। ধন্যবাদ।

১১. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২৯
সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: ভাল পোস্ট।

যদি স্টার্ট আপে বিজয় থাকে তাহলে Start > Programs > Start up > Bejoy এর উপর মাউস পয়েন্টার রেখে মাউসে চাপ দিয়ে ডেক্সটপে রেখে দিলেই হয়।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: কিন্তু আমার দেয়া প্রথম অংশের কাজ করার পর স্টার্ট আপে তো বিজয় থাকবে না। কারণ আমি তো প্রথমেই স্টার্ট আপ ট্যাব থেকে বিজয় তুলে দিচ্ছি। এজন্য আপনি Start > Programs > Start up > _____ গেলেও বিজয় পাবেন না।

ধন্যবাদ।

১২. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৭
আশরাফ সুজন বলেছেন: অভ্র ব্যবহার করি।
১৩. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৬
রসের হাঁড়ি বলেছেন: Bijoy install korar somoi "application auto start" optionta tule dileo hoi!
১৪. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১২
শিক কাবাব বলেছেন: মশা মারতে কামান দাগার মত ঘটনা। সকাল থেকে রাত পর্যন্ত পায়ের ঘাম মাথায় তুলে ...... লেখকের মত ....।

সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: ভাল পোস্ট।
যদি স্টার্ট আপে বিজয় থাকে তাহলে Start > Programs > Start up > Bejoy এর উপর মাউস পয়েন্টার রেখে মাউসে চাপ দিয়ে ডেক্সটপে রেখে দিলেই হয়। (১০০% সঠিক)

প্রোগ্রাম ইন্সটল করার পর Start > Programs > Start up > এ বিজয়ের যে আইকন সৃষ্টি হয় সেটা ডেস্কটপে রেখে Start up এরটা মুছে দিলেইতো ঘটনা শেষ। জাষ্ট ৩ সেকেন্ডের কাজ।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩১

লেখক বলেছেন: ভাই কথাতো নতুন কিছু বললেন না। শুধু একটু ঘুরিয়ে বললেন।

স্টার্ট আপ-এর প্রোগ্রাম বাদ দিতে তো ঠিকই আপনাকে রানে গিয়ে msconfig লিখে সিস্টেম ইউটিলিটি বক্স এর মাধ্যেমে করতে হবে।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
আপনি শুধু আমি যেটা পরে করেছি সেটা আগে করার একটা সহজ উপায় দিয়েছেন মাত্র।
কিন্তু আমি যেভাবে করেছি সেভাবে করার পর আপনি স্টাট আপে তো বিজয় পাবেন না।
>>>>>>>>>>>>>>>>>>>>>>
যাই হোন গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

১৫. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: এতজন এখনও বিজয় ব্যবহার করে এটাই জানতাম না!
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯

লেখক বলেছেন: বেশির ভাগই করে ইন্জিনিয়ার সাব !!

১৬. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩
র হাসান বলেছেন: বালের বিজয় এহনো মাইনসে ইউজ করে! সময় থাকতে এহনো অভ্র ইন্সটল করেন।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৩১

লেখক বলেছেন: হাসান ভাই এখনও বেশিরভাগ মানুষ প্রফেশনালি কম্পোজ এর কাজে বিজয় ব্যবহার করে। বিশ্বাস না হলে কয়েকটি কম্পোজ এর দোকানে খোজ নিন।

১৭. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২২
দ্রোহি বলেছেন: জব্বার রে মাইনাচ
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৩২

লেখক বলেছেন: কেন ভাই উনি আবার আপনার কি ক্ষতি করল ??

১৮. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১১
রােশদ সুলতান তপু বলেছেন: আপনার পোস্টের প্রথমটা ঠিক আছে। তবে পরে বিজয় চালু করার জন্যে ডেক্সটপে শর্টকাট না বানিয়ে রানে গিয়ে বিজয় লিখে এন্টার করলেই হয়ে যাবে। আমি এই পথেই মেমোরী বাঁচাই।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬

লেখক বলেছেন: আমি তো রানে গিয়ে অনেক চেষ্টা করেও বিজয় লিখে অন করতে পারলাম না।

>>>>>>>>>>>>>>>>>>

আপনি যদি পারেন তো স্ক্রীণ শর্ট সহ কমেন্ট আকারে দেন।
ধন্যবাদ।

১৯. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
পিংকী বলেছেন: এই বন্ধু এই ঠিকানাতে আসেন Click This Link যদি আপত্তি না থাকে। চেট করবো।
দ্য়া করে সম্মতি কি যানান।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: বন্ধু এখন ইফতার তৈরীর কাজে ব্যাস্ত আছি। তবে আমি পরে অবশ্যই আপনার সাথে চ্যাট করব। আপাতত কিছু মনে করো না। প্লিজ।

প্লিজ আমার উপর আবার রাগ করবেন না।

২০. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
পিংকী বলেছেন: ্কি হল কোথায় আপনি??????????
২১. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৮
পিংকী বলেছেন: ইফতারের সময় হয়েছে বলে মাফ করে দিলাম।
২২. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:১৫
উমর বলেছেন: উপকারী পোস্ট।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৩. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫২
নাফিস ইফতেখার বলেছেন: আপনার পিসিতে কি হয়েছে জানি না তবে আমারও রানে গিয়ে বিজয় লিখে এন্টার করলেই বিজয় খুলছে.........যেমনটা খোলার কথা.......
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৫৭

লেখক বলেছেন: নাফিস ভাই আমি অনেক বার ট্রাই করেছি বিজয় লিখে, কিন্তু পায় না। যাউগ্গা কি দরকার কন এর চাইতে কম সময়ে ডেক্সটপে রাখা আইকনে ডাবল ক্লিক করলেই হল। নাকি বলেন ???

ধন্যবাদ। ভাল থাকবেন।

২৪. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০২
বিডি আইডল বলেছেন: এন্টিভাইরাস ছাড়া আর কিছুই স্টার্টআপে রাখি না...বেহুদা মেমরি নষ্ট

 

মোট সময় লেগেছে ১.০৪৩১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার কাছে জীবনটা হচ্ছে একখন্ড লোহ দন্ডের মত। আমি যদি এটাকে অযত্নে ফেলে রাখি তবে এটা মরিচা পড়ে নষ্ট হয়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই