somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ মাসের ব্লগীয় পুরষ্কার পাচ্ছেন আমাগো মনসুর ভাই !!! (সাথে ইউটার্ন ও পিংকির কাছে দেয়া এক্সক্লুসিভ সাক্ষাতকার)

১৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্রেকিং নিউজঃ সামুর ব্লগার জনাব আবদুল্লাহ আল মনসুর ভাই শুধুমাত্র এই অক্টোবর মাসেই ১০০ পোষ্ট পোষ্টাইয়া নয়া রেকর্ড করতে যাচ্ছেন। তার শুধু এ মাসে এখন পর্যন্ত ৯৫টি হয়েছে। আমরা আশা করছি যে তিনি এ মাসেই ১০০ ছাড়িয়ে যাবেন। তার এই ১০০ পোষ্ট ১ মাসে দেওয়ার জন্য সামু কতৃপক্ষ কোন পুরষ্কারের ব্যবস্থা করবে না ভেবেই আসুন আমরা(ব্লগার'রাই) তাকে পুরষ্কৃত করি।
তিনি তার ব্লগের সাইনবোর্ডে লিখেছেন
"ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে.."
এখন জাতির বিবেকের কাছে প্রশ্ন হইল ঘুনে খাইয়্যা ক্লান্ত হওয়ার পরে এত্ত পোষ্ট, না জানি পুরো সুস্থ থাকলে কি অবস্থা হইত !! /:)
মনসুর ভাইয়ের ব্লগের লিংক Click This Link

আসুন মনসুর ভাইরে পা থেকে মাথা পর্যন্ত কাইট্টা ফালা ফালা করি
( অর্থ্যাৎ এক খান পোষ্টমর্টেম করি)
:D B-)




মাজার বিষয় হচ্ছে : ....... তার ব্লগীয় জীবনের ১ম মাসের কোন পোষ্টে তিনি কারও কোন মন্তব্য পাননি !! খুবই দুঃখের বিষয়। :(( :((

তার প্রথম পোষ্ট : নতুন বছরের এই দিনে
Click This Link
দ্বিতীয় ও তৃতীয় পোষ্টের লিংক যথাক্রমে
Click This Link
Click This Link


অতএব সামু ব্লগারদের পক্ষ থেকে তাকে (H P M) মানে Highest Post of this Month পুরষ্কারে ভূষিত করা হইল।



.......................................................................................................
এই পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে মনসুর ভাইয়ের একান্ত সাক্ষাতকার নিয়েছেন সামু থেকে বিতাড়িত ২ জন হিট ব্লগার।
তারা হলেন


১। ইউটার্ন (মফিজ দ্বারা বিতাড়িত)


২। পিংকি (বাংলা বানান বিশারদ)

তো আসুন আমরা তাদের আলাপচারিতার চুম্বক অংশ পাঠ করি।

পিংকি : মনসুর ভাইয়া কেমন আছেন ?

মনসুর : এইত্তো হাল্কা দৌড়ের উপ্রে আছি।

পিংকি : কেন কেন ?

মনসুর : না মানে সামনেই এ মাসের শততম পোষ্ট দিমু তো তাই নিয়ে... ব্যাফক চিন্তাযুক্ত আছি।

পিংকি : ওহ্ দাড়ান আপনার নামের বানান সম্ভবত একটু ভুল আছে.. আমার মনে হচ্ছে সঠিক বানানটা হবে "মনসূর "।

মনসুর : আরে না কি যে কন না, আমার জন্মের সময় বাবা ৩ টা পাঠা মাইরা এই নাম রাখছে, ভুল হবারই পারে না।

পিংকি : না মনসূর ভাই আপনি সবাইকে ফাকি দিলেও আমার চোখে ফাকি দিতে পারবেন না। যাই হোক এসব আলোচনা বেশি করলে কয়দিন পর ভিজিটর হিসেবেও এই ব্লগ দেখতে পারব না। আর ইউটার্ন আপা মনে হচ্ছে কিছু বলবেন

ইউটর্ন: হ্যা পিংকি আমিও মনসুর ভাইকে কিছু প্রশ্ন করতে চাই। আচ্ছা মনসুর ভাই আপনি যে এক মাসে এই ১০০+ পোষ্ট দিতে যাচ্ছেন এর পিছনের রহস্য কি ?

মনসুর : রহস্য বললে ভুল হবে, তার চেয়ে বলুন এর পিছনের গুতাডা কি ? এর কারণ হচ্ছে সামুতে রেজি: কইরা খুব আশা নিয়ে হেব্বি কইরা কয়খান কোবেতা পুষ্টাইলাম, কিন্তু আফসোস আমার এই নব প্রতিভার মূল্যায়ন প্রথমদিকের পোষ্টগুলোতে পাইলাম না। একটা মন্তব্যও আমার কপালে জুটিল না। সেই দিন হতেই আমি প্রতিজ্ঞা করিলাম যে একদিন না একদিন আমি কোন মাসে ১০০+ পোষ্ট দিয়ে সামুতে সিডর ঘটাইব। আমার সে লক্ষ্য সফল হবার পথে।

ইউটার্ন : ও আচ্ছা এই তাহলে আপনার পুরষ্কারের রহস্য (আই মিন গুতা) । আচ্ছা মনসুর ভাই আপনি কি ঢাকার স্থায়ী বাসিন্দা নাকি মফি...sorry নাকি ঢাকার বাইরের ?

মনসুর : আপা এখনো দেখি আপনার এই মুদ্রাদোষ যায়নি। এত্ত বড় একটা গুতা খাওনের পর কিভাবে এই কথা মুখ দিয়া বাইর হয়। ভাবছি এই বিষয় নিয়ে একটা পোষ্ট দিব । আর হ্যা আমি বাংলাদেশের বাসিন্দা এটাই বড় পরিচয়।

ইউটার্ন : oh.. really sorry আসলে হয়েছে কিনা ব্লগ ছাড়ার পরে JON এর সাথে বেশি ঘোরাঘুরি করি তো তাই সমস্যাটা যাচ্ছে না। আমি আবার জনকে একটু বেশি...... হুমম বুঝেছেন তো ?

মনসুর : যা বুঝার তা আমি আগেই বুঝেছি। আপনেরা যদি আর কিছু জিগাইতে চান তো বলেন নচেৎ আমি যাই নতুন পোষ্ট দিতে হবে। খামাখা সময় নষ্ট না করে পোষ্টাইলে কামে লাগব।

পিংকি : আচ্ছ ভাইয়া আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ?

মনসুর : আশা রাখি এ বছরেই আমি সর্বমোট ৫০০ + পোষ্ট সামুকে উপহার দিব, যা ইতিপূর্বে কোন ব্লগার পারে নাই এত্ত কম সময়ে।

ইউটার্ন : ও মাই গড কি আজিব ব্যাপর , এত্ত পোষ্টের ম্যাটেরিয়াল পাইবেন কই ?

মনসুর : এইটা কোন ব্যাপরই না। এই যে আপনাদের সাথে যে সাক্ষাতকার দিচ্ছি এর উপর ভিত্তি করে অন্তত ২০ টা পোষ্ট দেয়া যাবে। কারণ সবাই জানে আপনারা কি জিনিস !!!

পিংকি : আহ্ কি কথা ভাইয়ার !!! এজন্যই তো ভাইয়া আমি আপনাকে...

মনসুর : থাক থাক এখন আর কিছু বলতে হবে না। সাক্ষাতকার নেয়া শেষ করেন।

ইউটার্ন : ভাইয়া আমিও যে আপনাকে কিছু বলতে চাচ্ছিলাম... কিন্তু পিংকিতো আগেই..

মনসুর : আপনারা থামবেন। সূধী পাঠকবৃন্দ আমি অতিথি হয়েও শেষে এসে উপস্থাপকের ভূমিকা নিতে বাধ্য হচ্ছি এবং বলছি আজকের মত আলোচনা এখানেই শেষ। ভাল থাকবেন।

অফলাইন এ :::
পিংকি : ভাইয়া আপনার সেল নাম্বারটা প্লিজ ?

ইউটার্ন : আমি কিন্তু অনুষ্ঠান শুরু করার আগেই চেয়েছিলাম, না দিলে সমস্যা নেই... তবে ইদানিং জন'কে আর বেশি ভাল লাগে না, যে ভাবে এইডস বাড়ছে। তবে ভাইয়া আপনি কিন্তু বেশ হ্যান্ডসাম.. আর...

মনসুর : খালাম্মারা আপনার সাইড দেন আমি ম্যারাথন দৌড় লাগাই.....

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



বি.দ্র: প্রিয় ব্লগারগণ ইহা আমার অনুর্বর মস্তিষ্কের আজাইড়া চিন্তাধারা। নিচের সাক্ষাৎকারটি কল্পনাপ্রসূত প্রকাশ। কাজেই ইহা কারো সাথে মিলে গেলে নিছক কাকতালীয় ঘটনা হিসেবে ভেবে নিবেন, ধন্যবাদ)


সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১০ রাত ২:৪৬
৪৭টি মন্তব্য ৪৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×