আজ এই দিনটিতে আমরা আপনাকে হারিয়েছি, অবশ্য হারিয়েছি বললে ভুল হবে আপনি আছেন সব বাঙালীর অন্তরের অন্তস্থলে। আপনার বাস্তবিক ছোয়া কখনও পাইনি কিন্তু আপনার রেখে যাওয়া অসাধারণ সব সৃষ্টকর্ম দেখে প্রতিদিন-ই আমাদের মাথা নত হয়ে আসে বিনম্র শ্রদ্ধায়। জানি এই লেখা আপনি পড়বেন না। তবু আজ এই দিনে আপনার কথা খুব বেশি মনে পড়ায় নিজের মনের অজান্তেই একথাগুলো বলে ফেললাম। জানেন আপনার রেখে যাওয়া পথের পাঁচালী এখনও এই দেশের অনেক মানুষ আগ্রহ সহকারে দেখে। এমনকি প্রতি বছর আপনার চলচিত্রের বেশ কিছু প্রর্দশনীও হয় বিভিন্ন শিক্ষাঙ্গনে।
আপনি যদি বেঁচে থাকিতেন তাহলে আরো ভাল কিছু জিনিস আমরা পেতাম। কিন্তু বিধাতার নির্মমতায় সেটা হবার উপায় নেই। খুবই ভাল লাগে যখন দেখি আপনাকে অনুসরণ করে কেউ কোন সৃষ্টিতে হাত দেয়। কিন্তু সেটা এতটাই অপ্রতুল যেটা সবার চোখে পড়ে না।
একটা ধ্রুবসত্য জানেন ? তা হল আপনি বাংলা চলচিত্রকে বিশ্বের দরবারে যে উচুতে তুলেছেন, আমরা সেই মান বজায় রাখতে পারিনি। মনে হয় কেউ আপনার মত করে ভাবে না। তাই কলকাতা বলেন আর বাংলাদেশ বলেন সবখানেই আর ঐ রকম ছবি তৈরি হয় না।
অবশেষে বলি,
আপনি যেখানে আছেন... সেখানে চির শান্তিতে থাকুন এই প্রার্থনা-ই করি।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



