বর্তমান বিশ্বের সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় নেটওয়ার্ক হল ফেসবুক। মার্ক জুকারবার্গের এই সাইট নিয়ে সবার আগ্রহ যে কত বেশি তা কিছুদিন আগেই টের পাওয়া গিয়েছিল (যখন এদেশে কিছুদিন ফেসবুক বন্ধ ছিল)। যাই হোক আজ আপনাদের জন্য ফেসবুকের একটা প্রয়োজনীয় সার্ভিস নিয়ে লিখব।
তার আগে
একবার ভাবুনতো আপনি সকালে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়ে কলেজে/বিশ্ববিদ্যালয়ে চলে এসেছেন অথবা আপনি ছুটিতে গ্রামের বাড়ি যাচ্ছেন কিংবা আপনি কোন যানবাহনে বসে আছেন , তখন হয়তো আপনি আনমনে সকালের দেয়া স্ট্যাটাস বা ফেসবুকের অন্য বন্ধুদের কে কি স্ট্যাটস দিল সেটা নিয়ে ভাবছেন। কিন্তু আপনার ভাবনা ঐ পর্যন্ত-ই সীমাবদ্ধ থাকছে, কারণ আপনার কাছে তখন কোন ইন্টারনেটের ব্যবস্থা নেই। আপনার পকেটে থাকা হ্যান্ডসেটটিও(ধরুন নকিয়া ১১০০
হ্যা এটা সত্যি ! আপনি আপনার বাংলালিংক মোবাইলে আপনার ফেসবুকের প্রায় সমস্ত আপডেট একেবরে ফ্রি জানতে পারবেন, যেমন: কারো স্ট্যাটাস, ম্যাসেজ, পোক, ট্যাগ, ফ্রেন্ডরিকোয়েস্ট এবং আরো অনেক কিছু আপনার বাংলালিংক মোবাইলে ফ্রি এস.এম.এস আকারে চলে আসবে !!
যারা বিষয়টি আগে থেকে জানেন তাদের নিচের অংশ না পড়লেও চলবে।
এই সুবিধাটি চালু করতে যা যা করতে হবে...........
প্রথমে আপনার ফেসবুকে লগিন করুন। তারপর
উপরের চিত্রে দেখানো Account এ ক্লিক করে Account Settingএ ক্লিক করুন।
এরপর উপরে চিহ্নিত Mobileএ ক্লিক করুন ।
এরপর উপরের চিহ্নিত অংশে ক্লিক করুন। (যাদের আগে থেকে অন্য কোন অপারেটরের নাম্বার দিয়ে ভেরিফাই করা আছে তারা এক্ষেত্রে Add another phoneএ ক্লিক করন )
এখন উপরের চিত্রে উল্লেখিত ড্রপ ডাউন বক্স থেকে মোবাইল অপারেটর সিলেক্ট করে নিন। আমাদের দেশে এখন পর্যন্ত শুধুমাত্র বাংলালিংক-ই এই সার্ভিস সাপোর্ট করে, তাই আর অন্য অপারেটরের নাম পাবেন না। (তবে যারা অন্য দেশে আছেন তারা নিজ নিজ সাপোর্টেড অপারেটর সিলেক্ট করে নিন) তারপর Nextএ ক্লিক করুন।
এখন উপরে চিত্রের মতে আপনার বাংলালিংক মোবাইল থেকে ম্যাসেজ অপশনে গিয়ে শুধু Fলিখে 32665 -এ একটা এস.এম.এস পাঠাতে হবে (সাধারন এস.এম.এস চার্জ প্রযোজ্য) । অল্প সময়ের মধ্যে ফিরতি ম্যাসেজে একটা কোড নং পাবেন, তখন ঐ কোড নং উপরের নির্দেশিত বক্সে বসিয়ে Nextএ ক্লিক করবেন।
যদি সঠিকভাবে কোড ম্যাচিং হয় তাহলে উপরের চিত্রের মত নিশ্চিতকরণ বার্তা দেখতে পাবেন।
এরপর.....
বড় করে দেখতে ক্লিক করুন
অথবা ছবিটি ডাউনলোড করে নেন
উপরের চিত্রটি ভালভাবে লক্ষ্য করুন এবং সেভাবে বিভিন্ন অপশন এডিট করে নিন। সবশেষে Save Preferences এ ক্লিক করে সব কিছু Save করে নিন। ঠিকভাবে Save হলে নিচের বার্তাটি দেখাবে
ব্যাস এবার আপনার এই সার্ভিসটি চালু হল। কিছুক্ষণ পর থেকেই আপনি যেভাবে সেটিং করেছেন সেই নিয়মে আপনার মোবাইলে SMS আসতে থাকবে। আর এটা একদম ফ্রি !!!!! (আমি নিজে বেশ কয়েকদিন ধরে এটা ব্যবহার করছি)
আপনি ইচ্ছা করলে সাধারন SMS চার্জ দিয়ে আপনার মোবাইলে আসা ফেসবুকের সমস্ত আপডেটের জবাব দিতে পারবেন ।
তো এখন আর আপনার ভাবনার ডালপালা মেলে ধরতে কোন সীমাবদ্ধতা আটকাবে না । এগিয়ে চলুন প্রযুক্তির হাত ধরে জীবনের পথে ।
সবাই ভাল থাকবেন।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


