আমার প্রিয় পোস্ট

যা তুমি আগামিকাল করতে পার, তা কখনো আজ করতে গিয়ে ভজঘট পাকাবে না...

জারিফ ডিজাইনার হতে চেয়েছিল

০৯ ই জুন, ২০০৮ দুপুর ২:০৫

শেয়ার করুন:                   Facebook

অসম্ভব মন খারাপ করে আজ নেটে বসেছি।

আজ থেকে পাঁচ বছর আগে হাতে ছিল দুই মেগাপিক্সেলের একটি কোডাক ক্যামেরা। শখ করেই ছবি তুলতাম। প্রফেশনাল ফটোগ্রাফারদের মনে হতো অনেক দূরের মানুষ। যারা অন্যরকম, আমার মতো না। সত্যি কথা হলো, আমার ফটোগ্রাফার হওয়ার কথা ছিল না।

সে ক্যামেরায় তোলা ছবি দেখে এক ভদ্রলোক মন্তব্য করেছিলেন, আপনার একটি এসএলআর ক্যামেরা দরকার।

মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। লাখ টাকা দিয়ে ক্যামেরা কেনার স্বপ্নও ছিল বিলাসিতার বিষয়। সেই আমি ডিজিটাল এসএলআর কেনার সাহস করলাম। টাকা কিভাবে যোগার হয়েছিল আজও ভেবে অবাক হই। কেবল এইটুকু বলি, ওই ভদ্রলোকের উৎসাহ না পেলে আমি ফটোগ্রাফি ক্যারিয়ারের বাজী ধরতাম না। কখনো সাহস করতাম না একটি দৈনিক পত্রিকায় ফটোগ্রাফি বিষয়ে নিয়মিত আর্টিকল লেখার।

আমার উৎসাহ দেখে তিনি আপন করে নিয়েছিলেন আমাকে। কখনো কোথাও আলাপ করিয়ে দিলে বলতেন আমার বন্ধু, ফটোগ্রাফার। তার ছেলেটাকে দেখতাম বাবার মতোই ছবি তুলছে, ডিজাইন করছে। অথচ এ বয়সী ছেলেদের পিসিতে বসে গেম খেলার কথা। ডিসেম্বরে সে বাবার পিসিতে বসেই একটি ক্যালেন্ডার ডিজাইনের কাজে হাত দেয়। এডোবি ইলাস্ট্রেটর আমার কাছে ভীতিকর এক সফটওয়্যার, অথচ নয় বছরের জারিফ অনায়াসে ইলাস্ট্রেটরের বিভিন্ন টুল ব্যবহার করতো। যে ডিজাইন সে দাঁড় করিয়েছিল সেটি দেখেই বোঝা যেত ছোট বয়সী কারো ডিজাইন, কিন্তু তার আগ্রহের কোনো কমতি ছিল না। ক্যালেন্ডারের কাজ শেষ হলে দেখা গেল ডিজাইন টুল নিয়ে তৈরি করছে নানা ধরনের গাড়ীর ডিজাইন।

সে ছেলেটি এখন এমন একটি অসুখে আক্রান্ত, ডাক্তারী ভাষায় যাকে বলা হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যনিমিয়া। বোন ম্যারো প্রতিস্থাপন করতে হবে যদি আমরা ছেলেটিকে আবার সুস্থ দেখতে চাই। এ মুহূর্তে জারিফকে নিয়ে যাওয়া হয়েছে ইনডিয়ায়। ভর্তি করা হয়েছে ভেলোবের একটি হসপিটালে। সেখান থেকে বলা হয়েছে চিকিৎসার জন্য দরকার প্রায় ৫০ লাখ টাকা।

বাংলাদেশে সাধারণ জীবনযাপন করেন এমন কোনো পরিবারের পক্ষে কি সম্ভব এতা টাকার ব্যবস্থা করা? আমি জানি না।

আমার নিজের ক্ষমতা অনেক সীমীত। আমি জানি সামহয়্যারে যারা নিয়মিত বস্নগিং করেন, তারাও আমার মতোই সাধারণ, সীমীত সাধ্যের মানুষ। আমরা কেবল পারি নিজেদের পরিচিতদের মাধ্যমে খবরটি ছড়িয়ে দিতে। এর ফলে হয়তো এমন কারো কাছে এ বার্তটি পৌছাবে যার মন আর সাধ্য দুটিই আছে।

কলম্বাসের আমলে বা তারও আগে জাহাজ ডুবে অজানা দ্বীপে আশ্রয় নেয়া মানুষ বোতলে বার্তা লিখে ছিপি বন্ধ করে ভাসিয়ে দিতো সমুদ্রে- যদি কোনো নাবিকের চেখে পড়ে। আজ আমার নিজেকে তেমন একজন বলে মনে হচ্ছে।

======================================
২০ আগস্টের আপডেট পেতে Click This Link

২২ সেপ্টেম্বরের আপডেট পেতে Click This Link

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরিআমার দিনকাল  বিভাগে ।

 

  • ১২৩ টি মন্তব্য
  • ২১৩০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৯ ই জুন, ২০০৮ দুপুর ২:১৩
comment by: শরিফ রনি বলেছেন: সাধ্যানুযায়ী যুক্ত থাকবো।
২. ০৯ ই জুন, ২০০৮ দুপুর ২:১৭
comment by: আপন মাহমুদ বলেছেন: পোষ্টটি স্টিকি করার জন্য বিনীত অনুরোধ করছি।
৩. ০৯ ই জুন, ২০০৮ দুপুর ২:২৪
comment by: সোমেশ্বর অলি বলেছেন: পোষ্টটি স্টিকি করার জন্য বিনীত অনুরোধ ও বন্ধুদের একটি মানবিক কাজে এগিয়ে আসার জন্য আহবান জানাচ্ছি...
৪. ০৯ ই জুন, ২০০৮ দুপুর ২:৩১
comment by: কাজ করে খাই বলেছেন: পোস্টটাকে স্টিকি করা হোক।
৫. ০৯ ই জুন, ২০০৮ দুপুর ২:৩৯
comment by: আইরিন সুলতানা বলেছেন: "চেয়েছিল" শব্দতার মধ্যে হতাশার ছায়া আছে....

সময় শেষ হয়ে যায়নি ....দেখা যাক চেষ্টা করে....

শ্বাশত'র জন্য যে সব পদক্ষেপগুলো নেয়া হচ্ছে সেগুলোন মত কিছু উদ্যোগ নিন কিনবা যৌথভাবেই ফান্ড কালেকশন করুন ।

বিভিন্ন সংস্থাগুলোর কাছে চিঠি লিখে দেখুন...

একরম আবেদনগুলো বড়ই মানবিক, সাড়া না দিলে মনের মাঝে খচ খচ করে...কিন্তু জীবন হলো এক বাস্তবতা..সবারই সংসার জীবন আছে, সেখানে সীমাবদ্ধতা আছে.তাই সাধারণ মানুষ বাস্তবতার কাছে হার মানে....
৬. ০৯ ই জুন, ২০০৮ দুপুর ২:৪০
comment by: যীশূ বলেছেন: পোস্টটাকে স্টিকি করা হোক, কথাগুলো ছড়িয়ে দেয়া হোক সবার মাঝে।
৭. ০৯ ই জুন, ২০০৮ দুপুর ২:৪২
comment by: যীশূ বলেছেন: পোস্টারে "চেয়েছিলো" না লিখে "চায়" লেখা উচিত। সে সুস্থ হয়ে দারুন একজন ডিজাইনার হয়ে উঠুক।
৮. ০৯ ই জুন, ২০০৮ দুপুর ২:৪৮
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
জারিফের জন্য শুভ কামনা...
শ্বাশ্বতর জন্য ১৮ লাখ এর যায়গায় এখনো এক লাখ ও উঠে নাই :(...
দেখা যাক কতটুকু কি করা যায়...

আশা আছে বলেই মানুষ বাচে...
৯. ০৯ ই জুন, ২০০৮ দুপুর ২:৫৭
comment by: হাসিব মাহমুদ বলেছেন: সামহয়ারের হোম পেজের কোন কোনায় একটা চ্যারিটি কর্নার থাকলে কেমন হয় ? আমার ব্লগের আইডিয়াটা চমতকার হয়েছে । এরকম কিছু সামহয়ারে থাকলে মন্দ হয় না ।
১০. ০৯ ই জুন, ২০০৮ বিকাল ৩:১১
comment by: মাহবুব সুমন বলেছেন: অসহায় লাগছে :(
০৯ ই জুন, ২০০৮ বিকাল ৩:১৯

লেখক বলেছেন: মাহবুব, আমিও অসম্ভব অসহায় বোধ থেকেই লিখেছি। কিছু অসহায় মুহূর্ত আসে যখন রাজশাহীর শ্বাশ্বত আর ঢাকার জারিফ সমান অসহায় হয়ে পড়ে।

১১. ০৯ ই জুন, ২০০৮ বিকাল ৩:১৬
comment by: হাসান বিপুল বলেছেন: স্টিকি করা হলে অনেকের চোখে পড়বে। আর যাদের চোখে অলরেডি পড়েছে তারা পোস্টের সঙ্গে সংযুক্ত ইসেজ ফাইলটি ই-মেইল করে দিতে পারেন পরিচিতদের কাছে। তাদের কাছ থেকে হয়তো অন্য কারো কাছে।

ইমেজটি যোগ করে দিতে পারেন যদি আপনি অন্য কোনো ফোরাম বা ব্লগ সাইটের সদস্য হন।

যদি সম্ভব হয় অন্য কোনো আইডিয়া দিন।

১২. ০৯ ই জুন, ২০০৮ বিকাল ৪:০৫
comment by: মো. তারিক মাহমুদ বলেছেন: স্টিকি করা হোক...
১৩. ০৯ ই জুন, ২০০৮ বিকাল ৪:১৩
comment by: অিনেকত বলেছেন: পোস্টটাকে স্টিকি করা হোক, কথাগুলো ছড়িয়ে দেয়া হোক সবার মাঝে।
১৪. ০৯ ই জুন, ২০০৮ বিকাল ৪:১৯
comment by: মোহাম্মদ আরজু বলেছেন: স্টিকি করা হোক। করা হোক।
১৫. ০৯ ই জুন, ২০০৮ বিকাল ৫:৫৬
comment by: ওমেগা থ্রি বলেছেন: আপনি আমারব্লগেও একটি পোস্ট দিতে পারেন।
১৬. ০৯ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০৯
comment by: কৌশিক বলেছেন: এই লেখা পড়ে ঠিক থাকা যায়?
১৭. ০৯ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:১১
comment by: কালপুরুষ বলেছেন: সাধ্যমত চেষ্টা থাকলো যদি কিছু করতে পারি। দোয়া রইলো জারিফের জন্য। আল্লাহ ওর প্রতি সহায় হউন। আমাদের কিছু করার মতো তৌফিক দিন।
১৮. ০৯ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮
comment by: দূরন্ত বলেছেন: পোস্টটা স্টিকি করার অনুরোধ রইলো।
১৯. ০৯ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫০
comment by: মুকুল বলেছেন: পোস্টটি স্টিকি করার জন্য কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ...

খুব অসহায় বোধ করি এ ধরনের ঘটনায়... সাধ্যযে খুব কম.... তবু আশা করি কারো চোখে পড়বে ঘটনাটা, যার সাধ এবং সাধ্য -দুটোই আছে...
২০. ০৯ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩
comment by: কালপুরুষ বলেছেন: ধন্যবাদ কর্তৃপক্ষ সবার নজরে আনার জন্য।
২১. ০৯ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫
comment by: সোমেশ্বর অলি বলেছেন: কর্তৃপক্ষকে ধন্যবাদ।
আশা করছি একটা উপায় আমরা করতে পারবো।
২২. ০৯ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯
comment by: অক্ষর বলেছেন: পোস্টটি স্টিকি করার জন্য কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ...
২৩. ০৯ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:০২
comment by: অন্যমনস্ক শরৎ বলেছেন: নিশ্চয়ই একটা উপায় বের হয়ে যাবে।
২৪. ০৯ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:১০
comment by: জানা বলেছেন:

আসুন, ছোট্ট জারীফকে সুস্থ হয়ে বেড়ে উঠতে সাহায্য করি। আমাদের একটুখানি মমতাই ওকে জীবনের আলো দেবে।

সঙ্গে আছি।
২৫. ০৯ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:১২
comment by: মোহম্মদ নিজাম উদ্দিন বলেছেন: সুস্থ হয়ে ফিরে আসুক আমাদের মাঝে
২৬. ০৯ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২২
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: জারিফ ডিজাইনার হবে ইনশাল্লাহ.........
সাথে আছি।
শুভেচ্ছা.............।
২৭. ০৯ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
comment by: ওমেগা থ্রি বলেছেন: পোস্টটি স্টিকি করার জন্য ধন্যবাদ, সামহোয়্যারইনের সবাইকে।
২৮. ০৯ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
comment by: ভিন্ন দৃষ্টি বলেছেন: সামহোয়্যারইনের সবাইকে আন্তরিক ধন্যবাদ এই পোষ্টটিকে স্টিকি করার জন্য।

জারিফের জন্য দোয়া, শুভ কামনার পাশাপাশি অত্যন্ত জরুরী বিষয়টি হলো দ্রুত অর্থের যোগান। ব্যংকে গিয়ে একাউন্টে টাকা দেয়ার ব্যপারটি অনেকের কাছেই অসুবিধাজনক মনে হতে পারে (আমার কাছেও)। বিশেষ করে যারা ছোট অন্কের টাকা দিতে চান তাদের পক্ষে বিষয়টি খাজনার চেয়ে বাজনা বেশী হওয়ার মতোই।

কেউ যদি এস এম এস, পে-পাল অথবা অন্য কি সুবিধা জনক উপায়ে টাকা দেয়া যেতে পারে তা জানালে উপকার পাওয়া যেতো। বিষয়টা সম্পর্কে যানেন কেউ?
২৯. ০৯ ই জুন, ২০০৮ রাত ৮:১২
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
পোস্টটি স্টিকি করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ ।

অনেক বেশী মানুষের দৃষ্টি এখন জারিফকে ছুঁয়ে যাবে ।
দৃষ্টি থেকে তাদের হৃদয়ে ছুঁয়ে যাবে মমতা ।
সেই মমতা থেকেই আমাদের হাতগুলো এক হবে ।

আমাদের সামর্থ খুব কম । কিন্তু অনেক মানুষের যূথবদ্ধ অনেকগুলো হাত
হতে পারে অনেক ক্ষমতাবান । জারিফের জন্য আমাদের হাতগুলো আরেকবার
যূথবদ্ধ হোক ।
৩০. ০৯ ই জুন, ২০০৮ রাত ৮:১৩
comment by: মোহাম্মদ আরজু বলেছেন: শিরোনাম পাল্টে এমন একটা শিরোনাম দেয়া হোক যাতে বুঝতে পারা যায় যে 'জারিফের ভালোর জন্য সবাইকে উদ্যোগী হতে হবে।
০৯ ই জুন, ২০০৮ রাত ৮:২২

লেখক বলেছেন: জারিফ ডিজাইনার হবার স্বপ্ন দেখেছে। আর বাস্তবতা হলো, আমাদের সীমাবদ্ধতার কাছে এভাবেই স্বপ্নগুলো বারবার হারিয়ে যেতে চায়। তবু শেষ পর্যন্ত মানুষতো তার স্বপ্নের সমানই বড়। সে দৃষ্টি থেকেই এ শিরোনামটি দিয়েছি।

তবু আরজুকে ধন্যবাদ দিচ্ছি ভিন্ন চিন্তার জন্য।

৩১. ০৯ ই জুন, ২০০৮ রাত ৮:২৫
comment by: সাইফ সামির বলেছেন:

মাঝে মাঝে আমার নিজেরও খুব ভয় হয় এমন বিশ্রী কোন রোগ যদি আমাকে পেয়ে বসে! তখন তো আপনারাই থাকবেন আমার পাশে।

হ্যাঁ, আছি জারিফের সাথে।

জারিফের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ!

চট্টগ্রাম থেকে চেষ্টা করবো...
৩২. ০৯ ই জুন, ২০০৮ রাত ৮:২৯
comment by: এফ আই দীপু বলেছেন: ইট রিয়েলি টাচ্ মাই হার্ট।

অব্শ্যই কিছু করা উচিৎ। শ্বাশত'র কনসার্টটা শেষ করে কিছু করার কথা দিলাম।
৩৩. ০৯ ই জুন, ২০০৮ রাত ৮:৩৪
comment by: লেখাজোকা শামীম বলেছেন: অবশ্যই কিছু করা উচিত। সাথে আছি।
৩৪. ০৯ ই জুন, ২০০৮ রাত ৮:৩৯
comment by: পথিক মানিক বলেছেন: পোস্টটাকে স্টিকি করা হোক।

পোস্টটাকে স্টিকি করা হোক।

পোস্টটাকে স্টিকি করা হোক।

পোস্টটাকে স্টিকি করা হোক।
৩৫. ০৯ ই জুন, ২০০৮ রাত ৮:৪৫
comment by: মেহেরুল হাসান সুজন বলেছেন: শাশ্বত-জারিফ এক কাতারে। আমরা দমবোনা। এগিয়ে যাবো। দেখি কী হয়। স্বপ্ন দেখি শাশ্বত ক্লাসে ফিরবে, স্বপ্ন দেখি জারিফ ডিজাইনার হবে।
৩৬. ০৯ ই জুন, ২০০৮ রাত ৮:৪৮
comment by: লুকার বলেছেন:

অ্যাপ্লাস্টিক অ্যনিমিয়া। বগুড়া মেডিক্যাল কলেজের ডা: রবিনের ১২ বছর বয়সের হাসিখুশি ছেলেটার হয়েছিল এই অসুখ। ধরা পড়ার পরে পিজি হাসপতালের কেবিনে ছিল কিছুদিন। মাস দু'এক আগের কথা। পিজি'র ডাক্তাররা বললেন, ক্যানসার হলেও তারা হয়তো কিছু করতে পারতেন। সুতরাং ভারতের ক্রিস্টিয়ান হাসপাতালে নেয়া হলো। রোগ সম্পর্কে আমরা দেশ বিদেশ থেকে প্রচুর তথ্য যোগার করলাম। কিন্তু খুব একটা আশাবাদী হওয়া গেল না। ১৫ লাখের মত লাগবে জানা গেল। অস্ত্রোপচারের পরেও সাফল্যের হার বেশী না। রবিনের বন্ধুরা মিটিং করে চাঁদা তোলা শুরু করলো। দু'জন সাথেও গেল। কিন্তু অস্ত্রোপচারের আগেই একটা সামান্য অসুখ হয়ে ছেলেটা মারা গেল। রোগ প্রতিরোধ ক্ষমতা নাকি নষ্ট হয়ে যায়, ফলে কোন অসুখে ধরলে আর সারে না। আমরা হতভম্ব হয়ে গেলাম। ছেলেটাকে দেখে বোঝার উপায় ছিল না এত বড় অসুখ। অসুখটা ঘটনাক্রমে রক্ত পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে।
৩৭. ০৯ ই জুন, ২০০৮ রাত ৮:৫১
comment by: মাহিরাহি বলেছেন: জারিফের জন্য দোয়া রইল।
৩৮. ০৯ ই জুন, ২০০৮ রাত ৮:৫৬
comment by: রাসেল ( ........) বলেছেন: সাথে আছি- শেষ না দেখা পর্যন্ত কোনো কিছুই সমাপ্ত হয় না।

হাসিবের কথাটাও মনে রাখবার মতো।
হোম পেজের উপরে কোনো এক কোণে চ্যারিটি কর্ণার রাখা যায়, সেখানে এইসব স্টিকি রাখা যাবে।

৩৯. ০৯ ই জুন, ২০০৮ রাত ৯:৫৯
comment by: বিটলা বলেছেন: কালপুরুষ বলেছেন: সাধ্যমত চেষ্টা থাকলো যদি কিছু করতে পারি। দোয়া রইলো জারিফের জন্য। আল্লাহ ওর প্রতি সহায় হউন। আমাদের কিছু করার মতো তৌফিক দিন।
৪০. ০৯ ই জুন, ২০০৮ রাত ১০:০০
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: পোস্ট স্টিকি করে কোন লাভ নেই। স্টিকি করার চেয়ে বেশী প্রয়োজন সকলের সহায়তা।
৪১. ০৯ ই জুন, ২০০৮ রাত ১০:০১
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: ভাল লাগেনা এসব। শ্বাশত, জারিফ'দের অবস্থা দেখে খুব কষ্ট লাগে। :(
৪২. ০৯ ই জুন, ২০০৮ রাত ১০:০২
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: কিছুই করার নেই আমার। শুধুমাত্র দোয়া করা ছাড়া। সেটাই করলাম।
১০ ই জুন, ২০০৮ দুপুর ১২:১৫

লেখক বলেছেন: মুন্না, অনেক সময় পাশাপাশি দাঁড়নোটাই অনেক বড় হয়ে ওঠে। ধন্যবাদ আপনার শুভকামনার জন্য।

এখন সাহায্য দরকার দুই দিক থেকেই, অর্থ আর মনের জোর। আপনি মনের জোর বাড়ানোর চেষ্টা করছেন, সেটাও তো কম গুরুত্বপূর্ণ বিষয় নয়।

৪৩. ০৯ ই জুন, ২০০৮ রাত ১০:০৫
comment by: অলস বলেছেন: দুঃখজনক :(
নির্বাচিত সংকলনের পো্স্টগুলায় কিন্তু আমার আর চোখ বুলানো হয়না। যদি চ্যারিটি কর্ণার জাতীয় আলাদা কোন সেকশন করা হয়, তারপরও এইসব পোস্ট যেন স্টিকি আকারেও রাখা হয়। নাহলে আমার মত অনেকেরই নজর এড়িয়ে যেতে পারে।
৪৪. ০৯ ই জুন, ২০০৮ রাত ১০:১৩
comment by: ইলিয়াছ আখন্দ বলেছেন: জারিফের জন্য আমি কি গ্রীস থেকে ব্যক্তিগত ও আমার বন্ধদের কাছে সাহায্য নিতে পারিবো কি না এবং আমি তাহা গ্রহন করিয়া একসাথে পাঠালে তাহার পরিবাররে পক্ষে হতে কোন আপত্তি আছে কিনা? জানাইবেন ধন্যবাদ বাবুল
১০ ই জুন, ২০০৮ দুপুর ১২:১৮

লেখক বলেছেন: ইলিয়াছ, অসম্ভব ভালো লেগেছে আপনার উদ্যোগ। এমন ছোট ছেটা উদ্যোগই অনেক বড় ফল দেয়। জারিফের পরিবার বন্ধুত্বপূর্ণ সব সাহায্যই গ্রহন করবে।

৪৫. ০৯ ই জুন, ২০০৮ রাত ১০:২৯
comment by: তাজুল ইসলাম মুন্না বলেছেন: সবচেয়ে ভাল হয় ব্লগের ডানপাশে সাহায্যের পোস্টগুলোকে একত্রে রেখে দিলে। তাহলে সহজেই সকলের নজরে পড়বে।

এখন শ্বাশ্বত'র পোস্টটিকে কেটে এই পোস্টটিকে স্টিকি করা লাগছে। তখন তা লাগবো না।
৪৬. ০৯ ই জুন, ২০০৮ রাত ১০:৪০
comment by: নিঃসঙ্গ বলেছেন: জারিফের জন্য সাথে আছি কথায় নয় কাজে :)
৪৭. ০৯ ই জুন, ২০০৮ রাত ১০:৪০
comment by: সৈয়দ আমিরুজ্জামান বলেছেন: মানবিক কাজে এগিয়ে আসার জন্য আহবান জানাচ্ছি...
৪৮. ০৯ ই জুন, ২০০৮ রাত ১০:৫০
comment by: দখিনা বাতাস বলেছেন: তাজুল ইসলাম মুন্না ভাই এর কথা মত পোস্ট গুলো ডান দিকে রাখা যায়।
এমন কি করা যায় না, মোবাইল ফোন কোম্পানি এর সাথে একটা চুক্তি, যেমন করা হয়েছিল, সিডর'র সময়, sms দিয়ে ১০টাকা করে সাহায্য করা। প্রতিদিন নিজে কিছু sms করলাম াবার বন্দু্ দের ও বল্লাম sms দিতে।

১০টাকা হয়তো কিছুই না,,,,,,,,,,,,, কিন্তু কিছু তো হবে.................
১০ ই জুন, ২০০৮ দুপুর ১২:২১

লেখক বলেছেন: অবশ্যই করা যায়। সেটাই বরং দ্রতি কাজে দেবে। আমি জানি না মোবাইল ফোন কম্পানির কোনো কর্মী এখানে ব্লগিং করেন কি না। এর প্রকৃয়া কেমন, কীভাবে এগোতে হবে এ বিষয়গুলো আমার কাচ্ছে স্পষ্ট নয়।

মোবাইল ফের কম্পানির কেউ যদি জানাতেন ভালো হতো।

৪৯. ০৯ ই জুন, ২০০৮ রাত ১১:১১
comment by: মোহম্মদ নিজাম উদ্দিন বলেছেন: মুন্না ভাইয়ের সাথে একমত
মানবিক আবেদনের পোস্টগুলো ব্লগের ডানপাশে সাহায্যের পোস্টগুলোকে একত্রে রেখে দিলে। তাহলে সহজেই সকলের নজরে পড়বে।

এখন শ্বাশ্বত'র পোস্টটিকে কেটে এই পোস্টটিকে স্টিকি করা লাগছে। তখন তা লাগবো না।
৫০. ০৯ ই জুন, ২০০৮ রাত ১১:১৫
comment by: শেরিফ আল সায়ার বলেছেন: শ্বাশতর জন্য যে কনসার্ট এরেন্জ করা হচ্ছে। তা কি জারিফ সহ যৌথভাবে করা যায়?
৫১. ০৯ ই জুন, ২০০৮ রাত ১১:১৬
comment by: মাইনুল বলেছেন: পে পালে টাকা দেবার ব্যবস্থা করলে অনেক প্রবাসী ব্লগার সহযে ডোনেট করতে পারবে। এই ব্যাপারে সামহোয়ার অথরিটির দৃস্টি আকর্ষন করছি।
১০ ই জুন, ২০০৮ দুপুর ১২:২৭

লেখক বলেছেন: পে-পলে প্রক্রিযা চলছে। আপডেট দেবো।

৫২. ০৯ ই জুন, ২০০৮ রাত ১১:৩৯
comment by: একরামুল হক শামীম বলেছেন: আজ তবে মানবতার তরে আমরা সবাই একসাথে কাজ করি
৫৩. ০৯ ই জুন, ২০০৮ রাত ১১:৫৮
comment by: নেমেসিস বলেছেন:
পোলিও এফেক্টেড অমিতের মত এসএমএস করে ফান্ড রেইজ করা যায় কি ??

সামহ্যয়ার এর সহযোগী আওয়াজ ডট কম এ ব্যাপারে কি একটা সামাজিক ভুমিকায় আসতে পারে ??

কর্তৃপক্ষ কি বলেন ??
৫৪. ১০ ই জুন, ২০০৮ রাত ১২:১১
comment by: আরণ্যক যাযাবর বলেছেন:
বিপুলের আরেকটা পোস্টে বাচ্চাটার ভয়াবহ সুন্দর একটা ছবি দেখে চোখ ভিজে আসলো।

পে-পাল অ্যাকাউন্টে অর্থ-সমর্থন সংগ্রহের দায়িত্ব কেউ নিবেন কি?
বিপুল, পে-পাল বা ক্রেডিট কার্ডের কোন তথ্য থাকলে আপডেট করবেন, প্লিজ।
১০ ই জুন, ২০০৮ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: পে-পলের বিষয়টি পক্রিয়াধীন আছে। আপাতত সুইফট কেড ব্যবহার করে সহায়তা পাঠানো সম্ভব।

সুইফট কোডে সাহায্য পাঠানোর ঠিকানা
ন্যাশনাল ব্যাংক লিমিটেড
কারওয়ান বাজার ব্রাঞ্চ, ঢাকা
হিসাবের নামঃ সৈয়দ লতিফ হোসাইন
হিসাব নম্বরঃ ৩৪০১৯২৬৫
সুইফট কোডঃ এন বি এল বি বি ডি ডি এইচ ০৪৮

৫৫. ১০ ই জুন, ২০০৮ রাত ১:০১
comment by: ক্যাডেট নম্বর ৯৯৯ বলেছেন: ধন্যবাদ। চারপাশে মানুষের এতো কষ্ট, এতো যন্ত্রণা.......। তবু আমাদের সবার ভালোবাসা আর সহায়তায় জারিফ ও শ্বাশত সুস্থ হয়ে উঠবে নিশ্চয়ই।
৫৬. ১০ ই জুন, ২০০৮ রাত ১:১৯
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: জারিফের জন্য দোয়া রইল।
৫৭. ১০ ই জুন, ২০০৮ রাত ১:৫৭
comment by: রণদীপম বসু বলেছেন: যে ভুগে সে অভাগা। আর কিছু করতে না পারার যন্ত্রণা নিয়ে যে অসহায়ের মতো তা শুধু দেখেই যায়, সে দুর্ভাগা ! অভাগার জন্য দুর্ভাগারাই কষ্ট পায়।
৫৮. ১০ ই জুন, ২০০৮ রাত ৩:২২
comment by: শাইরি বলেছেন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আছেন তারা একটু আওয়াজ দেন। আমরা সবাই মিলে ভার্সিটিতে টাকা তোলার ব্যবস্হা করি।
অথবা এরকম কোনো ব্যবস্হা ইতিমধ্যে হয়ে থাকলে একটু জানান দেন।
নিজে হয়তো খুব বেশী সাহায্য করতে পারবনা কিন্তু কাজ করার সুযোগটুকু নষ্ট করা উচিত হবে?
৫৯. ১০ ই জুন, ২০০৮ রাত ৩:২৮
comment by: পলাশ রহমান বলেছেন: ভালবাসা রইল, পাশে থাকব।
৬০. ১০ ই জুন, ২০০৮ সকাল ৭:০১
comment by: মিলটন বলেছেন: আমাদের কাছে শাশ্বত আর জারিফ আলাদা কোন ক্ষেত্র নয়, নয় আলাদা কোন ভুবন। আমরা চাই সবাই সুস্থ্য হয়ে উঠুক, বঞ্চিত যেন না হয় এই সুন্দর ধরনীর সৌন্দর্য্য থেকে।

কারণ ওদের কাছ থেকে অনেক কিছুই পাওনা রয়ে গেছে আমাদের।

জারিফ, শাশ্বত তুমি থাকো মোর অন্তরে।
৬১. ১০ ই জুন, ২০০৮ সকাল ৯:০১
comment by: কাজ করে খাই বলেছেন: জারিফের জন্য দোয়া রইল।
৬২. ১০ ই জুন, ২০০৮ সকাল ৯:৪০
comment by: দোলাহাসান বলেছেন: দোয়া রইল
৬৩. ১০ ই জুন, ২০০৮ সকাল ৯:৫৫
comment by: আইরিন সুলতানা বলেছেন: এক্যাউন্ট হোল্ডারের নামটা কি ইংরেজীতে দেয়া যাবে একটু...আমি আজ ব্যাংকে যাব হয়ত....নাকি বাংলা নাম দিয়েই জমা দেয়া যাবে ??

একটু তাড়াতাড়ি রেসপন্স করেন ...
১০ ই জুন, ২০০৮ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: ইংরেজি নাম Syed Latif Hossain. বাংলা বানানে লিখে দিলেও সমস্যা নেই। অ্যাকাউন্ট নাম্বার ঠিক থাকলেই হল।

৬৪. ১০ ই জুন, ২০০৮ সকাল ১০:০৬
comment by: মামুনুর রহমান খাঁন বলেছেন: পোস্টটি স্টিকি করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।
পে-পালের একাউন্ট কিকরে করতে হয় কেউ জানলে দয়া করে জানাবেন।
শাশ্বত-র একাউন্টটা কিভাবে করা হয়েছে যারা করেছেন তারা একটু ইনফরমেশন দিয়ে হেল্প করুন। তাহলে দেশের বাইরে যারা আছেন তারা সহজেই ডোনেট করতে পারবেন।
প্লিজ হেল্প------প্লিজ
৬৫. ১০ ই জুন, ২০০৮ সকাল ১০:১০
comment by: মামুনুর রহমান খাঁন বলেছেন: আইরিন সুলতানা
এখানে পুরো ডিটেইল দেয়া হল:

National Bank Ltd.
Karwan Bazar Branch
Dhaka, Bangladesh.

Account Name:
Syed Latif Hossain

Account#
34019265

SWIFT Code:
NBLBBDDH048

Contact No:
01914100346
(Democracy Watch)

OR

9144781
01712145218
01713453329
01711231500
৬৬. ১০ ই জুন, ২০০৮ সকাল ১০:১৪
comment by: কৌশিক বলেছেন: "জারিফ ডিজাইনার হতে চেয়েছিল" - এই বাক্যটা চেঞ্জ করেন প্লিজ। "জারিফ ডিজাইনার হবেই হবে" লিখুন দয়া করে। "চেয়েছিল'' আশার কিছু বাকী রাখে না, মনে হয় সব গেল শেষ হয়ে!
৬৭. ১০ ই জুন, ২০০৮ সকাল ১০:১৫
comment by: আইরিন সুলতানা বলেছেন: @ মামুনুর রহমান খাঁন - থ্যাংকসসস ।
৬৮. ১০ ই জুন, ২০০৮ সকাল ১০:১৮
comment by: আইরিন সুলতানা বলেছেন: @মামুনুর রহমান খাঁন - যারা শ্বাশতর ব্যাপারে কাজ করছেন তাদের বিভিন্ন উদ্যোগগুলো চমৎকার....যেমন টি-শার্ট বিক্রী, কনসার্টের আয়োজন, বসুন্ধরাতে ডোনেশন বক্স...

তাদের সাথে যোগাযোগ করে সবাই মিলে শ্বাশত এবং জারিফ এর জন্য ফান্ড কালেক্ট করা যায় নাকি ???

কথা বলে দেখুন , প্রয়োজনে আরেকটা ব্লগারস মিটিং করুন , যেমনটি হয়েছিল কদিন আগে শ্বাশত'র জন্য ।
৬৯. ১০ ই জুন, ২০০৮ সকাল ১০:৩১
comment by: ভিন্ন দৃষ্টি বলেছেন: জারিফকে অতি প্রয়োজনীয় সাহায্য পাঠানোর আগ্রহ প্রকাশের জন্য ইলিয়াছ আখন্দ ভাইকে ধন্যবাদ। পৃথিবীর যে কোন প্রান্ত থেকে সহানুভূতিপূর্ন ও বন্ধুত্বপূর্ন সাহায্য গ্রহনে জারিফের পরিবারের কোন আপত্তি নেই।

শেরিফ আল সায়ার, শ্বাশতের জন্য কনসার্টটা কবে হতে পারে?

নেমেসিস, এস এম এস করে ফান্ড রেইজ করার জন্য গ্রামিনফোনে যোগাযোগ করা হয়েছিলো। ওরা কোন ন্যশনাল ইস্যু ছাড়া এস এম এস করে ফান্ড রেইজ করতে দিবে না।

পে-পালে কিভাবে কি হতে পারে বা কোথায় কার সাথে যোগাযোগ করতে হবে বিষয়টি জানালে উপকার হতো।

আসলে সবাই কমবেশী সাহায্য করতে আগ্রহী, শুধু অসুবিধা হলো মাধ্যম।
দখিনা বাতাস, ১০টাকা হয়তো কিছুইনা, কিন্তু ভাবুন দেশের ৪কোটি মোবাইল গ্রাহকের কাছ থেকে ১০টাকা নয় মাত্র ১টাকা করে পেলেও শ্বাশত, জারিফ সবাই আমাদের মাঝে ফিরে আসতো।

আচ্ছা... আমরা যদি এই দুজনের জন্য যৌথভাবে এসএমএস এর উদ্দ্যোগ নেই তাহলেও কি ফোন কোম্পানীগুলো নড়বে না???
৭০. ১০ ই জুন, ২০০৮ সকাল ১০:৩৯
comment by: আমি হনুমান বলেছেন: আমি সাধারনত এ জাতীয় পোস্ট দেখিনা কিনতু বিপুল ভাইর জন্য ঢুকলাম,


ওনার লেখাটা খুব টাচি....
:((
৭১. ১০ ই জুন, ২০০৮ সকাল ১০:৩৯
comment by: কৌশিক বলেছেন: ভিন্নদৃষ্টি, মনে হয় পত্রিকায় লেখালেখি হলে, মিডিয়ায় কিছু নিউজ আসলে এটা সাড়া ফেলতে পারে। দরকার টিভিতে একটা প্রতিবেদন প্রচার করা, খবরের মধ্যে। শাশ্বতের জন্র কনসার্টটা আমাদের মনে হয় জারিফসহ এমন যে কজন আছে সবাইকে নিয়ে করা উচিত। সম্ভাব্য একটা তারিখ আমি বলেছিলাম ২০ তারিখ। আজকে বুকিং দিতে যাব আমরা - খালি পাওয়া গেলে ঐ দিনটাই ফাইনাল হতে পারে।
৭২. ১০ ই জুন, ২০০৮ সকাল ১১:১০
comment by: অভুক্ত বলেছেন: খুব মন খারাপ হল । পৃথিবীতে অসুস্থতা না থাকলে কি হত?????
৭৩. ১০ ই জুন, ২০০৮ সকাল ১১:১৬
comment by: যীশূ বলেছেন: বিপুল, শিরনামটা ঠিক করেন। "চেয়েছিলো" না লিখে "চায়" লিখুন। হতাশ হবেন না, সে সুস্থ হয়ে দারুন একজন ডিজাইনার হয়ে উঠবে।
৭৪. ১০ ই জুন, ২০০৮ সকাল ১১:৩২
comment by: মেসবাহ য়াযাদ বলেছেন: হে খোদা, আমাদের সাধ্য কেন এত সীমিত...???

শাশ্বত আর জারিফকে তাড়াতাড়ি ভালো করে দাও প্রভু !!!!
৭৫. ১০ ই জুন, ২০০৮ দুপুর ১২:০৫
comment by: ত্রিভুজ বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ। SWIFT CODE টা ইংরেজীতে লিখে পোস্টে যুক্ত করে দিতে পারেন এভাবে- NBLBBDDH048 .. আর পেপ‌্যাল থাকলে দিন। তাতে অনেকে অনেক সহজে সাহায্য করতে পারবে। ইনশাল্লাহ জারিফ সুস্থ্য হয়ে ওঠবে।
৭৬. ১০ ই জুন, ২০০৮ দুপুর ১২:১৪
comment by: মামুনুর রহমান খাঁন বলেছেন: জারিফের জন্য চারুকলার ছাত্র-ছাত্রীরা চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। খবরটা সবাই ছড়িয়ে দিন।

প্রদর্শনী চলছে-
স্থানঃ আলিয়স ফ্রসেজ -এর ক্যাফে লা ভেরান্দা
সময়ঃ সকাল ৯টা থেকে ১২টা ও বিকাল ৫টা থেকে রাত ৯টা
৭৭. ১০ ই জুন, ২০০৮ দুপুর ১২:৩২
comment by: ভিন্ন দৃষ্টি বলেছেন: কৌশিক দা, আজ রাতে আমি জারিফের পরিবার ও বন্ধুদের সাথে কথা বলব। শ্বাশত এবং জারিফের জন্য যৌথ উদ্দ্যোগের বিষয়টি আলোচনা করা যেতে পারে।

জারিফের জন্যও আমরা একটা কনসার্টের কথা ভাবছি। তারিখ ও ভেন্যু জানা নেই। শ্বশতের কনসার্ট কোথায় হচ্ছে?
৭৮. ১০ ই জুন, ২০০৮ দুপুর ১২:৩৭
comment by: রন্টি চৌধুরী বলেছেন: ব্লগের কেউ কি দেশে ফান্ড রাইজ করছেন জারিফকে নিয়ে? হাতে হাতে টাকা পৌছানো যাবে এমন কেউ আছেন?
৭৯. ১০ ই জুন, ২০০৮ দুপুর ১২:৪৪
comment by: সাধারন বলেছেন: মনটা খারাপ হয়ে গেল। সবাই এগিয়ে আসলে অবশ্যই জারিফ ডিজাইনার হবেই হবে।

সামহোয়ার খুব ই জনপ্রিইয় ব্লগ। এই ব্লগে গুগল এডস এর কয়েকটা ইউনিট রাখা জেতে পারে। এবং এড থেকে উপার্জিত অর্থ এই ধরনের মানবিক কাজে লাগানো জেতে পারে। যেহেতু এই ব্লগ এ ভি