somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাসেল ফোর্টি নাইন : পুরোনো গল্প

০১ লা আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(তুষারের লেখা "কাস্টোমার সাপোর্ট: নারী কন্ঠ শুনে আগে কোনদিন মেজাজ এত খারাপ হয় নি!" শীর্ষক পোস্ট দেখে ঘটনাটি মনে পড়ল।)

খুব অল্পে যাদের মেজাজ ফোর্টি নাইন হয়ে যায়, রাসেলকে অনায়াসে সে ক্যাটেগরিতে ফেলা যায়। আমাদের বন্ধুমহলে তার নাম তখন ফোর্টি নাইন রাসেল। সেই রাসেল পোস্ট পেইড সিম নিয়েছিল চোদ্দ হাজার টাকায়। সে সময় পোস্ট পেইড ওয়ালাদের একটা কমন সমস্যা ছিল লাইন কেটে যাওয়া। বিল না দিলেই লাইন কাটা। এ অবস্থায় জিপি নাম্বারে কেউ ফোন করলে কলটি চলে যেত ভার্চুয়াল নিমা রহমানের কাছে। তিনি দারোগা স্টাইলে বলতেন, "এই মুহূর্তে মোবায়ায়াইল (এ শব্দটি একটু টেনে বলতেন) সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার ডায়াল করুন"। যিনি ফোন করতোন তিনি ধরে নিতেন হয় মোবাইল বন্ধ, নয়তো লাইন কাটা।

সেবা টেলিকম (বাংলালিংকের পূর্বপুরুষ) ছিল এককাঠি সরেস। তারা শুনিয়ে দিত "আপনি যে নাম্বারে কল করেছেন সেটি বর্তমানে বিচ্ছিন্ন আছে"। পুরা মান-ইজ্জতের উপর দিয়া মেইলট্রেন চালানোর মতো ব্যপার। আমাদের রাসেল ছিল সেবার ইউজার। যেহেতু বেতন অনিয়মিত, তাই মাঝেমধ্যেই রাসেলের ভাষায় তার ইজ্জতের মুসলমানী করাতো সেবা টেলিকম।

একবার সে সাড়ে তিন হাজার টাকার মোবাইল বিল জমা দিয়েছে দেড় ঘণ্টা ব্যংকের লাইনে দাঁড়িয়ে। তারপর মোবাইল কম্পনির নিয়ম অনুসারে সেই টাকা জমার রসিদ ফ্যাক্স করে দিয়েছে সেবার অফিসে। তারপর চার ঘণ্টা চলে গেছে, লাইন ওপেন হয়নি।

সেবায় আবার ফোন, ভাই আমার লাইটা তো ওপেন হইল না।

পাল্টা প্রশ্ন আসে, কোন ব্যাকে জমা দিয়েছেন?
প্রাইম ব্যাংক, ইস্কাটন শাখা।

কত টাকা জমা দিয়েছেন?
পয়তিরিশ শো টাকা।

টাকা জমা রিসিটের সিরিয়াল নাম্বার বলেন।
রাসেল সিরিয়াল নাম্বার বললে উত্তর আসে, আধা ঘণ্টা ওয়েট করেন, ওপেন হয়ে যাবে।

তারও দুই ঘণ্টা পরও ওপেন না হওয়াতে রাসেল আবারো ফোন করে। যতো সময় যাচ্ছে তত তার গলায় মাধুর্য কমছে। আবারো একই প্রশ্ন আর উত্তরের পালা। আবারো কাস্টমার কেয়ার থেকে বলা হল, আধা ঘণ্টা ওয়েট করেন, ওপেন হয়ে যাবে।

রাসেল এবার বলে, ভাই একটা কথা বলবেন, আপনাদের আধা ঘণ্টা আসলে কত ঘণ্টা পারে শেষ হবে।

ওপাশ থেকে বলে, আপনার লাইন তো বন্ধ ছিল প্রায় দেড় মাস। এই দেড় মাস ওয়েট করতে পারলেন আর এক দুই ঘণ্টা ওয়েট করতে পারবেন না?

রাসেলের ধৈর্য তখন কিমা হয়ে গেছে। কাস্টমার কেয়ারের ছেলেটিকে বললো, ভাই আপনি কি বিয়া করছেন?
জ্বি করেছি।

কত বছর বয়সে বিয়া করছেন?
আটাস বছর বয়সে।

এইবার আপনি বলেন, যে মালডার জন্য আটাইস বছর ওয়েট করলেন, সেইটারে বিয়া করার পর আইনা বিছানায় ফালাইছিলেন নাকি আরো এক-দুই দিন বাপের বাড়ি ফালাইয়া রাখছিলেন?
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০০৮ বিকাল ৫:১৩
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×