আমার প্রিয় পোস্ট

যা তুমি আগামিকাল করতে পার, তা কখনো আজ করতে গিয়ে ভজঘট পাকাবে না...

দেশ থেকে দুর্নীতি দূর হবে কি করে?

২৭ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৩

শেয়ারঃ
0 0 0

খুব সিম্পল একটি প্রশ্ন করি। ঢাকা শহরের রাস্তায় সুযোগ পেয়েও রং সাইডে না গিয়ে, জ্যাম ঠেলে সময় নষ্ট করে রিকশায় ভ্রমন করেছেন কয়জন?

আমাকে প্রায়ই গ্রিন রোড দিয়ে রিকশায় যাতায়াত করতে হয়। কমন যে দৃশ্যটি সেখানে দেখা যায় তা হলো, জ্যামের দুই পাশেই সব গাড়ি-রিকশা পুরো রাস্তা জুড়ে দাড়িয়ে আছে। দু পাশেই রাস্তা ব্লকড।

এমন আরো অনেক কাজই তো আমরা করছি যা ঠিক নিয়মসিদ্ধ নয়। আমার বা আপনার বাড়ির যে শিশুটি সকালে স্কুলে যাবার পথে এই রং সাইড কালচার দেখছে, সেও একই মানসিকতা নিয়ে বেড়ে উঠছে যে, "চান্স পেলে" এটুকু করাই যায়।

রং সাইড দিয়ে রিকশায় ভ্রমনের কথাটি কেবল প্রতিদিনের ঘটনা থেকে একটি উদাহরণ দিলাম।

আমার মনে হয় দুর্নীতি সমাজের শীর্ষ পর্যায়ে যেমন হয়, আমাদের আমজনতার লেভেলে তার চেয়ে কম হয় না। বাস্তবতা হলো আমরা যে যতোখানি সুযোগ পাই ততোটুকু সম্ভবত আইন পাশ কাটিয়ে নিজের সুবিধাটুকু আদায় করে নেই। এবং ভুলে যাই যে যা করা হলো তা এক ধরণের দুর্নীতি।

এই যদি বাস্তবতা হয়, এ দেশ থেকে দুর্নীতি কখনো দূর করা কি সম্ভব?

খুব মন খারাপ করে কথাগুলো বললাম। সম্ভব হলে আপনাদের মন্তব্য শেয়ার করুন।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): দুর্নীতিরিকশা ;
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২৭ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫১
বাবুয়া বলেছেন: দেশ থেকে দুর্নীতি দূর হতে পারে সেই দিন -যেদিন রাস্তা ঘাটে ছোট বড় সব আমলাদের ধরে ধরে গণ ধোলাই দেয়া হবে। আমদের দেশে দুর্নীতির সুতিকাগার হলো আমলারা...............
২৭ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৩

লেখক বলেছেন: কেনরে ভাই, ঠেকায় পড়লে এই আমলাদের আমরাই কি বলি না, যদি "কিছু" করা লাগে করব, ভাই কজটা পার করে দেন...

আমলারা সব ভালো মানূষ সেটা বলছি না, কিন্তু আমরাও কি দায় এড়াতে পারি?

৩. ২৭ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫৩
প্রশাসন বলেছেন: চালিয়ে যান। ধন্যবাদ। আসুন আমরা দুর্নীতি প্রতিরোধ করি।
৪. ২৭ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫৪
প্রশাসন বলেছেন: দুর্নিতীর বিরুদ্ধে যুদ্ধ শুরু।
৫. ২৭ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫৬
অিনেকত বলেছেন: আমি বাসে বা েকানো যানবাহনে ওঠার সময় লাইন দেয়ার নিয়ম থাকলেও অনেকেই দেখি নিয়ম না মানার অপচেষ্টা করে এবং মনে করে যে এতে তারা স্মার্ট হয়ে গেলো, এতো খারাপ লাগে ।
২৭ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৫

লেখক বলেছেন: মন খারাপ করার সবচেয়ে বড় পয়েন্ট হলো, শাট-প্যান্ট পরা "শিক্ষিত" লোকজনই বাসের আর ব্যাংকের লাইনে এই কাজটি করেন।

৬. ২৭ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫৭
মো: খায়রুল বাসার বলেছেন: সুযোগের অপেক্ষায় থাকি । সুযোগ পেলে বেআইনী কাজ করি, আর মুখে সততার বুলি আওড়াই । এই হল আমাদের চরিত্র ।
২৭ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৭

লেখক বলেছেন: সেটাই বলতে চেয়েছি। আমরা যে দুই টাকার দুর্নীতি করার সুযোগ পাই সে সেটা করি, যে দুই হাজার টাকার দুর্নীতি করার সুযোগ পাই সেও সেটা মিস করে না। আর কিছু লোক সুযোগের অভাবে চরিত্রবান।

৭. ২৭ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:০৮
কৃষক বলেছেন: পড়লাম ভালো লিকছেন
৯. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৪৩
ফারহান দাউদ বলেছেন: আমরা যেমন,তেমনই পাই। বিদ্যুৎ বিল ফাঁকি দেয়ার জন্য বাড়িওয়ালারাই লাইনম্যানকে টাকা দেয়,আবার বলে লাইনম্যান সব চোর।
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৫

লেখক বলেছেন: এইটা বললে আবার আমার গায়ে লাগে। মাস দুই আগে লাইনম্যারে বলতে হইছিল, ঠিকঠাক বিল বানাবি, নইলে গল্লির ভিতরে ঢুকবার পারবি, কিন্তু বাইর হইবার পারবি না।

ফাজিলটা, টানা তিন মাস বিল কমায়া করতেছিল। এ রকম এক বছর পর যখন পাহাড় সামন বিল হয়, তখন বলে কিছু টাকা দেন, মিটমাট কইরা দেই।

তবে ভালো লাইনম্যানও নিশ্চই আছে, তাদের বাদ দিয়া বললাম।

 

মোট সময় লেগেছে ০.৯৩১৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ