জিম্বাবুয়ের বাজার ফর্দ এখন অনেকটা এমন- একটি সাবান সাড়ে আট মিলিয়ন জিম্বাবুয়েন ডলার, একটি ছোট ব্যগ ১২ মিলিয়ন ডলার, এক লিটার রান্নার তেল ৩৮ মিলিয়ন জিম্বাবুয়েন ডলার।
দেশটিতে মুদ্রস্ফীতি এখন ১,০০,০০০%।
এ লেখাটি যখন পড়তে শুরু করেছিলেন, তখন দেশটিতে এক আমেরিকান ডলার পেতে খরচ করতে হতো ১ কোটি জিম্বাবুয়েন ডলার। এতোক্ষণে হয়তো এক কোটির সঙ্গে আরো কয়েক হ্জার জিম্বাবুয়েন ডলার যোগ করতে হবে এক মার্কিন ডলারের জন্য।
দেশ নিয়ে হতাশায় কাটে মাঝে মধ্যেই। জিম্বাবুয়ের কথা জানার পর ছোটবেলায় পড়া একটি কবিতা মনে পড়ছে-
সেথা দেখি একজন পদ নাহি তার,
অমনি জুতার খেদ ঘুঁচিল আমার।
-------------------------------------
সংশ্লিষ্ট ছবিটি সংবাদসংস্থা এপির
-------------------------------------
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



