আমার প্রিয় পোস্ট

যা তুমি আগামিকাল করতে পার, তা কখনো আজ করতে গিয়ে ভজঘট পাকাবে না...

একটা ছবি এডিট করলাম, মনটা এখন ভালো

১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৩

শেয়ার করুন:                   Facebook

একটা ছবি দেখলাম, আমার বন্ধু ফেসবুকে দিয়েছে। ছবিটা দেখে মনে হলো বাহ ভালো তো! তারপরই মনে হলো আচ্ছা, ঠিক এই কোনাটায় শ্যাডো একটু বাড়িয়ে দিলে কেমন হয়, ওইখানটায় যদি হাইলাইট কমানো যায়... এমন করতে করতে শেষে যা দাঁড়লো, তাতে আমার মনটা ভালো হয়ে গেছে।

ছবি কখনো দাঁড়ায় না, যাদি না তাতে প্রাণ প্রতিষ্ঠা করা যায়। এ ছবিতে মনে হয় সেটা খানিকটা হয়েছে। আপনাদের সঙ্গে শেয়ার করার লোভ সামলানো গেল না।

এডিট করার আগে


এডিট করার পর


এক্ষনি বন্ধুকে ছবিটা মেইল করে দিচ্ছি, আশা করি, ওর অনুমতি ছাড়া এডিট করায় মাইন্ড করবে না।

ফটোগ্রাফার : ফাহমিদা ইসলাম ঝুমি/স্টকহোম

 

 

  • ৪৫ টি মন্তব্য
  • ৩৫৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৬ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৫
comment by: কৌশিক বলেছেন: এডিটেডটাকেই তো অরিজিনাল মনে হচ্ছে! এ+
২. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৬
comment by: অক্ষর বলেছেন: কোনটা দিয়া এইরকম এডিট করছেন, জুশ হইছে
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: অ্যাডেবি ফটোশপ, সিএস থ্রি।

৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৭
comment by: ক-খ-গ বলেছেন: আমিও এ+ দিলাম। :) সাথে প্লাস-ও
৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৮
comment by: বুলবুল আহমেদ পান্না বলেছেন: ভালা হৈছে.........:)
৫. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০০
comment by: বৃত্তবন্দী বলেছেন: ফটোশপে লেভেল চেন্জ করসেন নিকি???
সৌন্দর্য হইসে...
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০২

লেখক বলেছেন: ভাইরে, লেভেল চেঞ্জ কি জিনিস আমি জানি না। টুকটাক খোচখুচি করি।

৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০২
comment by: মাহবুবুল আলম লীংকন বলেছেন: সুন্দর। নিচে ডান কোণে লাল ফুলগুলি রাখলেন না?
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: ধুর মিয়া, ওইটা লাল ফুল না, ক্যামেরার ডেট মার্ক ছিল, মুইছা দিসি

৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৩
comment by: লংকার রাজা বলেছেন: আপনাকে এ+ দিব না,কারণ এখন সবাই এ+ পাই।আপনাকে এ++ দেয়া হল।
৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৫
comment by: সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন:
চামাতাকারা

দারুণ কাজ করেছেন।

+++++
৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৬
comment by: জেসন বলেছেন: নিচেরটা অরিজিনাল আর উপরের টা এডিট করা।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: হে হে... :)

১০. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৮
comment by: অক্ষর বলেছেন: এইটা সিরিয়াল কী কই পামু?
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১৩

লেখক বলেছেন: বিভিন্ন সাইটে পাওয়া যায়, তবে সাবধান, ভাইরাস কিলবিল করে ওই সব সাইটে।

১১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৮
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: ধুর মিয়া, ওইটা লাল ফুল না, ক্যামেরার ডেট মার্ক ছিল, মুইছা দিসি .......।

ব্যাপক মজা পেলাম এই কমেন্টে ।

নিচেরটাই অরিজিনাল হয়ে গেছে
১২. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৯
comment by: যীশূ বলেছেন: আপনি তো দারুন এডিট করতে পারেন!
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১০

লেখক বলেছেন: নারে ভাই, এখনো ডরে ডরে হাত লাগাই।

১৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৯
comment by: মাহবুবা আখতার বলেছেন: আমার কাছে কেন যেন অরিজিনালটা বেশি ভালো লেগেছে:P......অরিজিনালটার মধ্যে একটা শান্ত শান্ত ভাব আছে।
অবশ্য এডিট করাটাও সুন্দর।
আপনি চমৎকার এডিট করেন।
+
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১১

লেখক বলেছেন: "অরিজিনালটার মধ্যে একটা শান্ত শান্ত ভাব আছে।" ভাল কথা বলেছেন। পয়েন্ট নোটেড।

১৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১৯
comment by: অক্ষর বলেছেন: তাইলে আপনি দিয়া দেন
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: আমার কাছে যে ক্র্যাকড ভার্সন আছে, সেটাতে ইনস্টালাবেব সাথে ক্র্যাক করা ফটোশপ.ইএক্সই ফাইল দেয়া আছে। ওইটা নিয়া রিপ্লেস কইরা দেই। সমস্যা হলো ফাইলটার সাইজ ৪৭.২ মেগাবাইট।

১৫. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১৯
comment by: মুকুল _মল্লী বলেছেন: এডিটে আপনিই ফিট
‍ভালোলেগেছে !
১৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:২৭
comment by: অক্ষর বলেছেন: আমি পামু কই, পুরা ভার্সন ক্রাক সহ?
১৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩২
comment by: ফারহান দাউদ বলেছেন: এসিটেড ভার্সনটা ভাল হইসে। কিন্তু একটা কথা,আসলে ছবি এডিট করলে অরিজিনাল ছবির যে আমেজটা থাকে ঐটা নষ্ট হয় কিনা,বা ঐরকম ছবি ছাপা ঠিক কিনা কোথাও।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪২

লেখক বলেছেন: উত্তরটি দুই ভাগে দিতে হবে।

এক. ডকুমেন্টারি ফটোর বেলায়, আপনি ছবিতে যে সত্যিটা বলতে চাইছেন, সেটার কোনো ক্ষতি না করে ছবির সৌন্দর্য বাড়ানো যায়, এতে কোনো সমস্যা নেই।

দুই. আর্ট ফটোগ্রাফির বেলায়, আপনার অবারিত স্বাধীনতা, যা খুশি করুন, দর্শকও ইচ্ছা হলে ভালো বলবে, নইলে ভালো বলবে না।

এ বিষয়গুলো মাথায় রেখে এডিট করলে ছাপা বা অন্য কোনো মাধ্যমে প্রকাশ করাতে কোনো বাধা নেই।

১৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২০
comment by: রাজামশাই বলেছেন: ভালো হইচে
১৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২৬
comment by: টংকেশ্বরী বলেছেন: আমার ভালো লাগেনি, আগেরটায় ভালো।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৪০

লেখক বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ। মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছে। ১৮ টি মন্তব্যের মধ্যে ২ জনের ভালো লাগেনি।

২০. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০৫
comment by: আরিফ জেবতিক বলেছেন: এডিট করা ছবিটা ভালো লাগেনি ।

প্রথম ছবিটার দিকে তাকালে প্রথমে চোখ যায় মাঝখানের দ্বীপের মতো পাথরের স্তুপে । কনট্রাস্ট কম হওয়ায় পাথরগুলো প্রমিনেন্ট ।
ভোতা একটা ভাব পুরো ছবিতে থাকায় বেশ একটা শান্তি শান্তি চলে আসে ছবিটা দেখলে ।



কিন্তু এডিট করা ছবিতে কনট্রাস্ট এতো বেশি যে কোন কিছুতেই চোখ আটকায় না । খুব তীক্ষ হওয়ায় একটা ধারালো ভাব নিয়ে আসে ছবিটা । এক ধরনের অস্থিরতার জন্ম দেয় ।

আরেকটা বিষয় হচ্ছে পানিতে এতো তীক্ষ ছায়া পড়ে কি না সেটাও ভাববার বিষয় । জলের ছবিতে জলকেই বুঝতে চাই , বেলজিয়ামের আয়না নয় ।


নিছক ব্যক্তিগত মতামত । :)
২১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০৭
comment by: আরিফ জেবতিক বলেছেন: এই রে , কমেন্ট করার পরে দেখি মাহবুবা আখতারের সাথে কমেন্ট মিলে গেছে । :(
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:১০

লেখক বলেছেন: মাহবুবা নিকটা আরিফ জেবতিকের আরেকটা নিক নাতো?? :)

২২. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:১২
comment by: মোহাম্মদ আরজু বলেছেন: ভালো তো! ভালো তো!

সল্পকালের নিসর্গ-অভিজ্ঞতা বলছে-- (ক্যামেরার চোখে না দেখে) ফটোগ্রাফার যেখানে দাড়িয়ে ছবি তুলেছেন সেখানটায় গিয়ে দাড়ালে বন-মধ্যের এই পুস্করিনীটিকে যেমন দেখাবে তা নীচের ছবিটারই দৃশ্য, ওপরেরটার না।

গাছ-পালা ঘেরা ছোট জলাধার এতো ফ্যাকাশে আর ঝাপসা হয় না, যেমনটি ওপরের ছবিতে আছে। এতো গাছপালার মাঝে ছায়াই নাই! ছোপ ছোপ অন্ধকার নাই!
২৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:১২
comment by: মোহাম্মদ আরজু বলেছেন: রোদের দিকে মুখ করে মনে হয় ওপরের ছবিটা তোলা হয়েছিল।
২৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৭
comment by: বকলম বলেছেন: http://www.flickr.com/photos/arifgold

এটা আমার ফটো সাইট। এর থেকে অন্ততঃ একটাকে এডিট করে যদি আরও ভাল লুক দিতে পারেন তো খুশি হব।
২৫. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৮
comment by: আকাশচুরি বলেছেন: ভালোইসে
২৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৪
comment by: আহসান হাবিব শিমুল বলেছেন: এডিট করা ছবিটা ভালো লাগেনি।শুরু থেকেই এই মতামত।নীচের দিকে এসে ২জন সমর্থক পাওয়া গেলে।

এডিট করা ছবিতে চারপাশের গাছগাছালি কৃত্রিম মনে হয়।

সাধারণভাবে এডিট করা ছবি স্বত:স্ফুর্ততা হারায়(ব্যাক্তিগত মতামত)।

এডিটের মাধ্যমে ফটোএবং ফটোগ্রাফারের বৈশিষ্ট্য,দূর্বলতা গোপন করাটা
কেমন জানি লাগে।
২৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪০
comment by: চিকনমিয়া বলেছেন: হাসান পুলাডা দেকি জ্ঞানী আচে:)
খেক খেক খেক:)


২ ডাই ২ রকম ভালা হইচে
২৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৭
comment by: রক্তাক্ত যোদ্ধা বলেছেন: এডিট অনেক ভালো হয়েছে...................প্রথমটা দেখে ভিসিডি প্রিন্ট মনে হচ্ছে, আর দ্বিতীয়টা এইচ.ডি. :)
২৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৬
comment by: নিহন বলেছেন: +
৩০. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৫
comment by: েজবীন বলেছেন: প্রথমটায় একটা মায়ামায়াভাব আছে কিন্তু, এডিটটা প্রচন্ড ঝকঝকা। তবে প্রথমটা না দেখলে এডিটটাই দারুন সুন্দর ছবি বলতাম.......
৩১. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৪৮
comment by: ফিউশন ফাইভ বলেছেন: অফটপিক
আমার এই পোস্টটা দেইখা আপনার পাঁচটা প্রিয় কবিতার নামধাম দিয়া গেলে ভালো হৈতো।
৩২. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৫৯
comment by: দূরন্ত বলেছেন: কনট্রাস্ট বেশি দিয়েছেন আর পাথরের রং চেঞ্জ করে ফেলেছেন। এজন্য আগের ছবিটাই বেশি ভালো লাগছে।
৩৩. ১৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২৯
comment by: কৌশিক_বিশ্বাস বলেছেন: রিফ্লেক্‌শানের উপরে শার্পনেস ফ্যাক্টর একটু বেশি হয়ে গেছে না? শ্যাডো/হাইলাইট ভালোই এডিট হল, এত্তো শার্পনেসে কেমন কৃত্রিম লাগছে। জানিনা, হয়তো বা আমারই নজরের ভুলে। তবে আপনার মন ভালো লাগলেই ভালো।
১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১২

লেখক বলেছেন: ওভারঅল ছবিতেই শার্পনেস বেশি ব্যবহার হয়েছে।

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৬৮৮১