ছবি তোলার স্থান : কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী
সময় : ১৭ সেপ্টেম্বর ২০০৮ ইফতারের পরপর
বিষয় : ছেলেটি (নাম রুহুল আমীন) হাত পেতে/ভিক্ষে করে সামান্য কিছু খাবার জোগার করতে পেরেছিল ইফতারের সময়। এরপর সে গিয়ে বসে রাস্তার পাশে "বড়লোকের" দোকানের সামনের ফুটপাথে।
সে সম্ভবত খেয়ালও করেনি দোকানের বড় ছবিটি আর তার বসার ভঙ্গি মিলে এক নির্মম বাস্তবতা প্রকাশ করছে- "আর সবাই ছুটে বেরিয়ে যাবে, এগিয়ে যাবে, কেবল তোমার দুপাশে অন্ধকার থেকে বেরিয়ে আসা কোনো রহস্যময় হাত আটকে রাখবে তোমাকে এই ফুটপাথেই।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



