somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ বছরের শুভেচ্ছার সঙ্গে গত পুজোর ছবি

০৯ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বছর পুজোর সময়টাতে ছিলাম টাঙ্গাইলের মির্জাপুরে। সেখানেই ছিলাম অষ্টমী থেকে দশমী পর্যন্ত। মির্জাপুরের সাহাপড়ায় বেশ কয়েকটি মণ্ডপ দেখেছি। এর মধ্যে গ্রামের মণ্ডপ যেমন ছিল, তেমনি ছিল সে এলাকার বিখ্যাত ভারতেশ্বরী হোমসের মণ্ডপও। অনেকেই জানেন এ শিক্ষাপ্রতিষ্ঠানটি শৃঙ্খলার জন্য পরিচিত। ফলে আমার ধারণা ছিল না তাদের মণ্ডপের ছবি আমি তুলতে পারব। অনুরোধ করাতে কেবল মণ্ডপে নিয়ে গিয়েছিলেন, তা নয়। এরপর প্রসাদ খাইয়েছিলেন এবং সবশেষে বিসর্জনের নৌকায় পর্যন্ত উঠতে দিয়েছিলেন তারা, যেখানে কেবল প্রিন্সিপাল, শীর্ষ কর্তাগণ এবং ছাত্রীরা থাকে। তাদের সহায়তা না পেলে এ ছবিগুলোর বেশিরভাগই আমি তুলতে পারতাম না।

হোমসের বিশাল নৌকা মাঝ নদীতে, আশপাশ দিয়ে চলে যাচ্ছে অনেক মণ্ডপের নৌকা। আলাদা করে খেয়াল করার দরকার হলো না, পরিবেশের পার্থক্যটি পরিষ্কার দেখলাম। সেসব নৌকায় যখন হিন্দী সিনেমার গান বাজছে, কিশোর-তরুণ নাচছে দূর্গাঠাকুরের সামনে, হোমসের নৌকায় তখন ছাত্রীরা গাইছে রবীঠাকুরের ভক্তির গান। সে গান শুনতে শুনতেই দেখলাম সূর্য টকটকে লাল হয়ে প্রস্তুতি নিচ্ছে নিজেকে বিসর্জন দিতে।

ছবিগুলো যখন আপলোড করছি, তখন প্রতিটি দৃশ্য আমার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। তার খানিকটা রেশ যদি আপনি এ ফটোগ্যালারি থেকে পান, কৃতিত্ব আপনার। ওই সময়ের পরিবেশ সম্ভবত সবাই লিখে প্রকাশ করতে পারবেন না। আমিও পারলাম না, ঠিক যেভাবে প্রকাশ করতে চেয়েছিলাম।


সাহাপাড়ার একজন ছবি তুলছেন


এই ছোট্টমণিটি এসেছিল পুজো দেখতে


প্রস্তুতি চলছে


পুজো উপলক্ষে মেলা


প্রদীপ শিখায় ভক্তি


সাহাপাড়ায় একটি মন্ডপের তোরণ


অপেক্ষা


প্রসাদ


আরতি-১


আরতি-২


আরতি-৩


সূর্যাস্ত


বিসর্জন -১


বিসর্জন -২


বিসর্জন -৩


বিসর্জন -৪
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪৩
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×