আমার আগের পোস্টের বর্ণনার স্টাইলটা বাদ দিলে পুরা ঘটনা মিলা গেছে বিষাক্ত মানুষের আগে দেয়া এক পোস্টের সঙ্গে। পাত্র ও ঘটনা একই, কেবল স্থান-কাল ভিন্ন।
যা হোক, যাদের কমন পড়ছে তাদের জন্য ফিলার আইটেম। . . . কিন্তু এইটাও কমন পড়ে কি না কে জানে।
আড্ডা হচ্ছে। অভিনেতা হুমায়ূন ফরিদী, অভিনেত্রী দিতি সহ বেশ কয়েকজন রয়েছেন সে আড্ডায়। বিষয়, কেউ একজন সদ্যজাত শিশুর জন্য নাম খুঁজছেন। একেক জন একেক নাম দিচ্ছেন। কেউ বলছেন পরে জানাবেন।
এমন সময় একজন বলে উঠলেন, এই দিক দিয়ে ভালো নাম রেখেছেন সাপ্তাহিক ২০০০ এর সম্পাদক শাহাদাত চৌধুরী। তিনি স্ত্রীর নামের অদ্যাক্ষর সা আর নিজের নামের অদ্যাক্ষর শা মিলিয়ে মেয়ের নাম রেখেছেন সাশা।
উহু...উহু...এইটা সব জায়গায় খাটবে না, তেড়ে উঠলেন ফরিদী- ধর, আমাদের দিতির ড্রাইভার হইল চুন্নু। এখন চুন্নুর সাথে যদি দিতির বিয়া হইত, তাইলে কি এই সিস্টেমে অগো পুলাপানের নাম রাখা যাইতো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

