বহুদিন লেখা হয় না। যখন লিখি, এক টানে লিখে ফেলি। এখন আবার লেখা হয় না বলেও খারাপ লাগছে। যা হোক, নামকাওয়াস্তে লেখার জন্যই না হয় দুই-একটা জোক শেয়ার করি-
এক.
আয়ারল্যান্ডে সবচেয়ে বড় প্লেন দুর্ঘটনা করে হয়োছিল জানেন? ১৯৯৮ সালে যখন একটি টু সিটার সেসনা প্লেন পুরোনো এক গোরস্তানে বিধ্বস্ত হয়। সেখান থেকে মোট ১৮২২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।
দুই.
এক ইটালিয়ান, এক ফেঞ্চ, এক জার্মান ও একজন আইরিশ মহিলাকে ১১০ তলা থেকে ফেলে দেয়া হল। সবার শেষে মাটিতে পড়ল আইরিশ মহিলা। কেন জানেন? তিনি এর তার কাছে রাস্তা চিনে চিনে পড়েছেন।
তিন.
এক আইরিশ, এক ফ্রেঞ্চ, এক রাশান ও এক আমেরিকান গিয়েছে পিকনিক করতে। নিয়ম ছিল সবাই সেখানে কিছু না কিছু নিয়ে যাবে। ফ্রেঞ্চ লোকটি নিয়ে গেল এক বোতল শ্যাম্পেন, আমেরিকান লোকটি নিয়ে গেল রোস্ট করা আমেরিকান টার্কি, রাশান লোকটি নিয়ে গেল দামী ভদকা। আইরিশ কি নিয়ে গেল জানেন? সঙ্গী হিসেবে তার ছোট ভাইটিকে।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


