ব্লগে অনেকেই প্রাইম মিনিস্টারের সঙ্গে মিলিটারি অফিসারদের কথাবার্তার অডিও ফাইল পোস্ট করেছে। এটা এতো বেশি ছড়িয়েছে যে, জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবকে এর সঙ্গে মিলিয়ে তৈরি হয়েছে নতুন সেনসেশান। কেউ বলছে সরকার দেশে ইউটিউব এক্সেস বন্ধ করে দিয়েছে বিটিটিবি সার্ভারের মাধ্যমে, কেউ বলছে এটা অন্য কোনো টেকনিকাল সমস্যা।
কেউ কেউ আবার প্রক্সি বা নানা ঘুরপ্যাচ করে কিভাবে ইউটিউব দেখা যায় সে পদ্ধতি বাতলাচ্ছেন।
আমার প্রশ্ন অনেক গেড়াতে। প্রাইম মিনিস্টারের সঙ্গে কোনো পক্ষের রুদ্ধদ্বার বৈঠক হলে সেটি অডিও বা ভিডিও রেকর্ড করা আইনসম্মত কি না, এটা কি কেউ বলতে পারেন?
কমন সেন্স বলে, রুদ্ধদ্বার বৈঠক করাই হয় গোপন আলাপের জন্য। আর প্রধান মন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক মানে হলো সেটি রাষ্ট্রিয় গোপন আলাপের বিষয়। সরকার প্রধান বলে কথা। কমন সেন্স কি বলে? এটি রেকর্ড করা কি আইনসিদ্ধ?
যারা আইন বিষয়ে অভিজ্ঞ তাদের মতামত পেলে ভালো লাগত।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০০৯ রাত ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


