আমার প্রিয় পোস্ট

যা তুমি আগামিকাল করতে পার, তা কখনো আজ করতে গিয়ে ভজঘট পাকাবে না...

আরো ৭টি রাশান জোকস

০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ২:০৪

শেয়ারঃ
0 1 0

০১.
আচ্ছা, সভিয়েট ইউনিয়নে দুটি পত্রিকা কেন? কেবল প্রাভদা (সত্য) অথবা ইজভেস্তিয়া (সংবাদ) থাকলেই তো হতো।
উত্তর: দুটিই দরকার। কারণ প্রাভদায় ইজভেস্তিয়া নেই আর ইজভেস্তিয়ায় প্রাভদা নেই।

০২.
ক্লাসে এক ছাত্র: স্যার শুনলাম আমেরিকায় নাকি বিশ্বে সবচেয়ে বড় বিল্ডিং আছে?
টিচার: ইভানভ, তুমি ঠিকই বলেছ, তবে কি জান, আমেরিকানরা সভিয়েট ইউনিয়নের মতো বড় সাইজের ইলেকট্রিক ট্রানজিস্টর বানাতে পারে না।

০৩.
আচ্ছা, সুইজারল্যান্ডে কি কমিউনিজম প্রতিষ্ঠা সম্ভব?
উত্তর: খুবই সম্ভব, কিন্তু ওরা তো তোমার কোনো ক্ষতি করে নাই...

০৪.
গ্রামে কমিউনিস্ট পার্টির মিটিং চলছে। বক্তৃতা দিচ্ছেন এক নেতা-
কমরেডস, কেবল আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনাটি বাস্তবায়ন হোক, দেখবেন উন্নয়নের জোয়ারে ভাসবে গোটা দেশ। আরে, তখন আমাদের সবারই একটা করে প্লেন থাকবে।
এক মুর্খ চাষা প্রশ্ন করলো- প্লেনের মালিক হয়ে আমরা কি করব?
নেতা: আরে কমরেড এটিও বুঝতে পারছেন না? ধরুন আপনার শহরের দোকানে আলুর সাপ্লাই নেই, নো চিন্তা, প্লেন নিয়ে মস্কো চলে যান, আলু কিনে ফিরে আসুন...

০৫.
মফস্বল শহরে পার্টি মিটিং। নেতা বক্তৃতা দিচ্ছেন:
কমরেডগন...দেখুন আমাদের প্রত্যেকের জীবনে কমিউনিজম কতো পরিবর্তন নিয়ে এসেছে। উদাহরণ তো হাতের কাছেই আছে, এই ধরুন সামনের সারিতে বসা মারিয়া। মুর্খ নারী ছিল। তার একটিই মাত্র জামা ছিল, কোনো জুতা ছিল না। আজ তার পায়ে জুতা আছে। ধরুন ইভানভ। গ্রামের সবচেয়ে গরীব ছিল। তার জমি ছিল না, বলদ ছিল না। আজ সে ট্রাক্টর চালায়, তার দু জোড়া জুতা। ধরুন সার্গেই। কী জীবন ছিল তার! রাস্তায় রাস্তায় ঘুরত। প্রচণ্ড তুষারপাতের রাতেও তাকে কেউ আশ্রয় দিত না, সব চুরি করে নিয়ে যাবে এই ভয়ে। সেই সার্গেই চোরা দেখুন আজ কতো বদলে গেছে। আজ সে পার্টির লোকাল সেক্রেটারি....

০৬.
এক রাশান, এক ফ্রেঞ্চ আর এক বৃটিশ তর্ক জুড়ে দিয়েছে, আদী পিতা আদম কোন জাতীয়তার ছিলেন সেই বিষয়ে।
ফ্রেঞ্চ বলছে: আদম ফরাসী না হয়েই যায় না। দেখ না, ইভকে সে কত্তো ভালবাসতো।
বৃটিশ বলছে: উহু। আদম আসলে ছিল বৃটিশ। দেখ, তার একটি মাত্রই আপেল ছিল আর সেটি সে ইভ কে দিয়ে দিল! যেন সাচ্চা বৃটিশ জেন্টলম্যান।
রাশান বলছে: তোমরা কিস্যু জানো না। যে লোকটি পুরো উদোম হয়ে ঘুড়ে বেড়াচ্ছে, সম্বল মাত্র একখানি আপেল। আর তারপরও ভাবছে সে স্বর্গে আছে, সে রাশান না হয়ে যায় কোথায়...

০৭.
এক অলিম্পিকে এক সভিয়েট অ্যাথলেট হাতুরি নিক্ষেপে বিশ্ব রেকর্ড করলো। তাকে ইভেন্ট শেষে ঘিরে ধরল সাংবাদিকরা।
আপনি কি করে এত্তো দূরে হাতুরিটি মারতে পারলেন?
বলেন কি? এটা কোনো ব্যাপার হলো? হাতুরির সঙ্গে একটি কাস্তে জুড়ে দিন না, অ্যায়সা জোড়ে ছুড়ে মারব যে স্টেডিয়াম পার হয়ে যাবে।

 

সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ২:০৯
নয়ন ঢাকা বলেছেন: হাহাহাহা

আচ্ছা ভাই,হিট কাউন্টারটা যোগ করে কিভাবে?
০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ২:১১

লেখক বলেছেন: পোস্টের হিট কাউন্টার? ওটা এই ব্লগ সাইটের স্ট্রাকচারের অংশ।
পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

২. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ২:১৫
বিডি আইডল বলেছেন: :) চুরা সেক্রেটারিরটা জোস
০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ২:১৭

লেখক বলেছেন: খিক খিক...:D:D

৩. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ২:২৬
রথে চেপে এলাম বলেছেন: হা হা হা.... মজার তো... আগে পড়ি নাই। :)
৪. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৩৫
চতুষ্কোণ বলেছেন: ১ নং আর ৭ নং ছাড়া অন্যগুলা কমন পড়ল। তারপরেও চুরা সেক্রেটারিটাই ভাল্লাগছে :) :D
৬. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৩৯
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: বাস্তব বাঙ্গাল রাশান জোকসঃ

আমরা হোষ্টেলের যেই রুমে সিগারেট খাই সেই রুমে হঠাৎ দেখি কেডা জানি একটা কাগজ টাঙ্গাইয়া রাখছে। সেইহানে লেখা, ধূমপায়ীরা অধূমপায়ীদের থেকে ২০ বছর কম বাচে। তাই আমরা আহবান করছি তোমরা মূর্খ হইও না। ধূমপান ত্যাগ কর।

আমার তো দেইখা জোক মারনের খায়েস হইল। আমি ঘরে আইয়া একটা কাগজে লেখলাম।

পৃথিবীর অন্যতম মূর্খ ব্যাক্তিঃ

আলবার্ট আইনষ্টাইন!


পরে গিয়া ঐ কাগজ টাঙ্গাইয়া দিয়া আইলাম! দুইদিন পরে গিয়া দেহি কেডা জানি দুইটা কাগজই উঠাইয়া ফালাইছে। তয় পুলাপান হেবি মজা পাইছিল।
৭. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৫৯
শয়তান বলেছেন: আকাশে বাতাসে কি সব গুজব শুনি আপনার নামে :)
২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৫

লেখক বলেছেন: তার মানে বাইচা আছি :D

৮. ০৫ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:১৩
তিতি আনা বলেছেন:
রাশিয়ানদের নিয়েতো দেখি ম্যালা জোক। তয় রাশিয়ান ম্যাংগো জনতাকে ভালো পাই।
৯. ০৫ ই নভেম্বর, ২০০৯ ভোর ৬:১৮
আরিফুর রহমান বলেছেন: ছয় নাম্বারটা সুপার হিট!
১০. ০৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৪৩
মন মণষা বলেছেন: মজাক...মজাক...হা:..হা:...হা: :D :D :D :D :D
১২. ০৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:১১
লিটল হামা বলেছেন: হাহাহা! অনেক ভালো লাগলো, খুব মজা পেলাম কৌতুকগুলি পড়ে। :)
১৩. ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৪
ল্যাটিচুড বলেছেন: এটাতো মনে হইতাছে আম-রিকানদের বানানো রাশান জোক।

তয় ভালা হইছে ...........
১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৪৭

লেখক বলেছেন: নাহ্। রাশানরা এক্ষেত্রে ব্যতিক্রম। বেশিরভাগ রাশান জোক ওদের নিজেদের বানানো।

১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৪৯

লেখক বলেছেন: মেরে দিয়েচেন দাদা! বেশ বেশ...

 

মোট সময় লেগেছে ১.০৫২৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ