
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের দিকে তাকালেই একটি ভাস্কর্য চোখে পড়ে। ভাস্কর্যটির নাম - "অপরাজেয় বাংলা"
একজন তরুনী এবং দুজন তরুন- একজনের হাতে রাইফেল এবং আরেকজনের এক হাতে গ্রেনেড এবং অন্য হাতে রাইফেল।
এই তিন জন এর মডেল কারা ছিলেন? কে ছিলেন এর ভাস্কর ?
তাদের কি আমরা ভুলে যাচ্ছি ?
হয়তো তাদের মনে করানোর জন্যই এই পোষ্ট।
সদর রাস্তা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ঢুকতে হাতের বাঁ দিকের প্রথম ফিগারটি বিশ্ব্ববিদ্যালয় ছাত্রের। থ্রি-নট-থ্রি রাইফেল হাতে দাঁড়িয়ে আছেন সাবলীল ভঙ্গিতে। এর মডেল হয়েছিলেন সৈয়দ হামিদ মকসুদ ফজলে।
তার পরের ফিগারটি গ্রামের তরুণ মুক্তিযোদ্ধা হিসেবে পরিকল্পনা করা হয়েছে। তাঁর বাঁ হাতে হ্যান্ড গ্রেনেড, ডান হাতে ধরা রাইফেলের বেল্ট। এর মডেল হয়েছিলেন বদরুল আলম বেণু।
তৃতীয় এবং শেষ ফিগারটি এক তরুণীর, ফার্স্ট এইড বক্সের বেল্ট ধরা এক হাতে। নার্সিংয়ের প্রতীক এ তরুণীতে প্রতিফলিত হয়েছে মুক্তিযুদ্ধকালীন সময়ে বাঙালি নারীর উদ্দীপ্ত প্রেরণা এবং প্রত্যক্ষ সহযোগিতা। এর মডেল হয়েছিলেন হাসিনা আহমেদ।
সৈয়দ আবদুল্লাহ্ খালিদ ছিলেন ভাস্কর্যের শিল্পী. ১৯৭৩ এ শুরু হলেও কাজ শেষ হয়েছে ১৯৭৯ সালে।
[লেখাওছবি ফেবু থেকে নেয়া]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



