somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী: গন্তব্য যখন কেবল ফরসা ত্বক আর পুরুষ ধরা !

২৮ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের মিডিয়া জুড়ে নারী মুক্তির দাওয়াই দিয়ে চলছেন মিডিয়া প্রভুরা। নারী, তুমি মেরিল সাবান মাখো, তবেই হাত করতে পারবে কোনো রাজপুত্র! স্নো ঘষো, ভালো চাকুরি জুটবে। তুমি মুখস্থ করে নাও এই মহান আয়াত- চামড়া আর পেশীর লাবণ্য ছাড়া পুরুষ মালিকানাময় এই আদিম পৃথিবীতে তোমার মুক্তির সব পথ বন্ধ। ফেয়ার এন্ড লাভলী ঘষে ঘষে ফরসা করে তোল তোমার চামড়া। তবে সংসারে সঙ্গমে মিলবে মুক্তি, মিলবে ক্ষমতা। পরিবারে তোমার গ্রহণ যোগ্যতা নির্মাণ করে দেবে রাঁধুণি গুড়া মশলা। রাঁধুনির গুনে তুমি সুগৃহিণী হয়ে উঠবে। তোমার গুণের ফিরিস্তি টিফিন ক্যারিয়ার করে পৌঁছে যাবে স্বামীর অফিস পর্যন্ত!

লাক্স তোমাকে সুপারস্টার করে দেব। মিডিয়া ঘেরা তোমার পৃথিবীতে লাক্স ঘষা ছাড়া স্টার হওয়ার আর কোনো পথ খোলা নাই। তোমাকে এখন রূপকথার পরীর সাজে দেখতে পাওয়া যায় পত্রিকার পাতায় । তোমার পিঠে গুঁজে দেয়া হয়েছে চমৎকার একজোড়া ডানা। নারী, তুমি সাবান মাখো আর রূপকথার পরী হয়ে যাও! আর তারপর নাটকে নামো। বিজ্ঞাপনে যাও। সিম তরকারী টুথপেস্ট মসলার সাথে নিজেও হয়ে ওঠো মসলা। পণ্য। তোমার অস্তিত্ব , তোমার বেঁচে থাকা হয়ে উঠুক লাক্সময়। প্রসাধনময়। ইউনিলিভারময়। তোমার মেধা প্রজ্ঞা বুদ্ধিমত্তা সৃষ্টিশীলতা নয়, চামড়া-ই হয়ে উঠুক তোমার ভবিষ্যতের নির্মাতা।

পুরুষ ক্যাডারবাজির নির্মাতা ও সমর্থনদাতা মিডিয়া তাদের পুরুষ অডিয়েন্সের মধ্যে উৎপাদন করে চলছে ফরসা ত্বক প্রিয় বর্ণবাদী দাসশ্রেনী। যে শ্রেণীটির কাছে তোমার শ্রেণী পরিচয় অসম্ভব রকম অবমাননাকর। যারা তোমাকে, তেমাদেরকে মানুষের পৃথিবীতে মানুষের মর্যাদায় বসবাসের অযোগ্য ঘোষণা করেছে। আমাদের মিডিয়াপুরুষ আর সামজিকপুরুষের মিলিত হুংকারে তুমি ছোট হতে হতে একবিন্দু হয়ে গেছো। এখন তোমার পৃথিবী কেবল ফরসা ত্বক, জুঁই ফুলের গন্ধমাখা দীঘল কালো কেশ। তোমার প্রতিদিনকার গন্তব্য শুধুই পুরুষ মজানো! আর এই পুরুষ মজিয়ে-ই তোমাকে এখন মুক্তির জানালা খুলতে হয়। নিজের নিরাপত্তা বিধান করতে হয়।

নারী, তোমার বিরুদ্ধে চালিত পুরুষ ক্যাডারবাজির বাহক আমাদের প্রাণপ্রিয় মিডিয়া ও সমাজের যৌথতার এই দেয়াল কি ভাঙবে কখনো? চারকোণা বাক্স উৎপাদিত দীঘল চুল আর ফরসা ত্বক তৈরির ভূয়া প্রতিযোগিতার ময়দান ছেড়ে দিয়ে তোমরা কি হাঁটতে পারবে সৃষ্টিশীলতা আর সৃজনশীলতার পথে। সামাজিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে তৈরি হবে কি নারীশিশুকে মানুষ হিসাবে গড়ে তোলার বিকল্প সাংস্কৃতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিমন্ডল? যে পরিমন্ডলে জন্ম নিয়ে একজন নারীশিশু তার সামনে আবিষ্কার করবে এমন এক পৃথিবী, যেখানে তার শ্রেণী পরিচয় হবে কেবলই একজন মানুষ! যেখানে তোমাকে মুখস্থ করতে হবে না পুরুষক্যাডারবাজির ময়লা বাণী। যেখানে তোমার জ্ঞান, পরিশ্রম আর বুদ্ধিমত্তা-ই নির্মাণ করে দেবে উজ্জ্বল ভবিষ্যতের প্রশস্ত রাস্তা।

নাসিমূল আহসান, শিক্ষার্থী, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

৪৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×