পেরেশানে আছি, একটু পরামর্শ দিন প্লিজ
১৬ ই মে, ২০০৯ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শুধু ব্লগে লিখতে গেলেই নয়, যেকোন বিষয় লিখতে গেলেই কেমন করে যেন হাজারো অভিযোগ চলে আসে আমার লেখায়। আমার বেশিরভাগ লেখাই অভিযোগে ভরপুর। কিন্তু আজকে নিজের একটা সমস্যা নিয়ে লিখছি। সবার পরামর্শ ও সাহায্য চাইছি ।
লেখাপড়া করতে আমার কখনই খুব একটা ভালো লাগতো না। আমি মোটামুটি ধাক্কা মারা ছাত্র। শিক্ষার্থী হিসেবে এখনও কীভাবে টিকে আছি তা এক বিস্ময়ের ব্যাপার। বর্তমানে লেখাপড়া নিয়ে প্রচন্ড সমস্যার মধ্যে আছি। একের পর এক ইনকোর্স পরীক্ষায় খারাপ করার পরও কোনভাবেই পড়ায় মন বসাতে পারছি না। কাল রসায়ন পরীক্ষা আছে অথচ সেভাবে পড়াশোনা করিনি এখনও। পড়তে বসলেই হাজারো চিন্তা মাথায় ভিড় করে, বিদ্যা ব্যতীত নানা কাজের কথা মনে পড়ে। আজকাল ক্লাসেও মনোযোগ দিতে পারছি না। পড়াশোনা নিয়ে নানা পরিকল্পনা করলেও পড়ার সময় এলেই আর পড়তে ইচ্ছে করে না। এভাবে চলতে থাকলে আসন্ন সেমিস্টার ফাইনাল পরীক্ষায় যে নাকের পানি আর চোখের পানি এক হবে তা বুঝতে কষ্ট হয় না। যতই টেনশন করি না কেন পড়া আর হয় না কোনভাবেই। কীভাবে পড়ায় মন বসাতে পারব সে ব্যাপারে সবার কাছে একটু পরামর্শ চাইছি। এ অবস্থা থেকে মুক্ত হতে চাই। আগাম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাইকে।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন