FRONT OF THE CLASS: চমৎকার একটি চলচ্চিত্র(ডাউনলোড লিংক সহ)
২৭ শে জুন, ২০১০ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এইচবিও-তে প্রথম Front of the Class মুভিটি দেখি। চ্যানেল ঘুরাতে ঘুরাতে হঠাৎ করেই থেমে যেতে হয় সেদিন এইচবিও-তে। দেখা শুরু করার পর আর অন্য চ্যানেলে যেতে পারিনি। চমৎকার একটি ছবি। ছবির কাহিনী একটি ছেলেকে নিয়ে যে ছেলেবেলা থেকে Tourette syndrome নামে একটি মানসিক রোগে আক্রান্ত। টরেট সিনড্রোম হল এমন কিছু আচরণ বা বদ অভ্যাস যা জনসাধারন্যে বিব্রতকর পরিস্থিতির উদ্রেক ঘটায় আচরণকারীর জন্য এবং অন্যদের জন্যেও। আমাদের মাঝে অনেকেরই এই রোগ আছে। যেমন: কেউ কেউ কথা বলার সময়ে নির্দিষ্ট সময় পর পর বিচিত্র কোন আওয়াজ করে, আবার কেউ কেউ নির্দিষ্ট সময় পর পর ঘাড় বাঁকায় অকারণে, কেউ বা হয়ত এক চোখ নিজের অজান্তে বা অনৈচ্ছিকভাবে টিপ দেয়। রোগী মনে করেন যে তার এই বিশেষ আচরণ তাকে মানসিকভাবে শান্তি দেবে যদিও সে তা ত্যাগ করতে চায়। ছবিতে দেখা যায়, এরকম রোগে আক্রান্ত একজন ছেলে ছোটবেলা থেকে স্কুল এবং বন্ধু মহলে নানা বিড়ম্বনার শিকার হয় এবং তার মা তাকে নিয়ে অনেক চিন্তিত থাকে। ছেলে কিছু করতে পারবে না এরকম দুশ্চিন্তা হতে থাকে তার। আর সেই ছেলে নিজের ওপর রাগ করে প্রায়ই, আফসোস করে কেন তার এমন হল। কষ্ট করে শিক্ষাজীবন পার হয়ে সে স্থানীয় একটি স্কুলে শিক্ষকতার চাকরি নেয়। এরপর জাহিনী এগিয়ে যেতে থাকে। বাকিটা বললে মুভিটার আনন্দ নষ্ট হয়ে যাবে। চমৎকার কাহিনী, মেকিং আর অভিনয় মুভিটিকে দিয়েছে আলাদা মর্যাদা। ছবিটি ব্র্যাড কোহেন নামে এক ব্যক্তির জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। মুভির প্রধান চরিত্রের নামও ব্র্যাড কোহেন।

মুভিটি ডাউনলোড লিংক ব্র্যাড কোহেনের ওয়েবসাইট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন