আমি যে পৃথিবীকে চেয়েছিলাম,তাকে আমি পাইনি । তখনো আমার সময় আসেনি।তখনো আমার সময় আসেনি ,,,

প্রিয় কবিতা:চামেলী হাতে নিম্নমানের মানুষ
২৭ শে জুন, ২০০৬ সকাল ৮:৪৮
আবুল হাসানএর একটা কবিতা দিলাম..আমারখুব প্রিয়-আসলে নিজের আইডিটাও এই কবিতা থেকেই ধার করা..সেই দায় থেকেই,এবং কিছুটা নিজের প্রিয় কবিতা সবার সাথে শেয়ার করার লোভ থেকেই পোস্ট টা দিলাম..
"আসলে আমার বাবা ছিলেন নিম্নমানের মানুষ
নইলে সরকারী লোক,পুলিশ বিভাগে চাকরি কোরেও
পুলিশী মেজাজ কেন ছিলনা ওনার বলুন চলায় ও বলায়?
চেয়ার থেকে ঘরোয়া ধূলো,হারিকেনের চিমনীগুলো মুছে ফেরার মতোন তিনি
আস্তেকেন চাকরবাকর এই আমাদের প্রভু নফর সম্পর্কটা সরিয়ে দিতেন?
থানার যত পেশাধারী ,পুলিশ সেপাই অধীনস্থ কনেস্টবল
সবার তিনিএকবয়সী এমনভাবে তাস দাবাতেন সারা বিকেল।
মায়ের সঙ্গে ব্যবহারটা ছিল যেমন ব্যর্থপ্রেমিক
কৃপা ভিক্ষা নিতে এসেছে নারীর কাছে।
আসলে আমার বাবা ছিলেন নিম্নমানের মানুষ
নইলে দেশে তাঁর ভাইয়েরা জমিজমার হিশেব কষছে লাভঅলাভের
ব্যক্তিগত স্বার্থ সবার আদায় কোরে নিচ্ছে সবাই
বাবা তখন উপার্জিত সবুজ ছিপের সুতো পেঁচিয়ে মাকে বোলছেন,এই দ্যাখোতো
জলের রং এর সাথে এবার এই সুতোটা খাপ খাবেনা?
আমি যখন মায়ের মুখে লজ্জা ব্রীড়া,ঘুমের ক্রীড়া
ইত্যাদিতে মিশেছিলুম,বাবা তখন কাব্যি কোরতে কম করেননি মাকে নিয়ে
শুনেছি শাদা চামেলী নাকি চাপা এনে পরিয়ে দিতেন রাত্রিবেলা মায়ের খোপায়।
মা বোলতেন বাবাকে তুমি এই সমস্তলোক দ্যাখোনা?
ঘুষ খাচ্ছে,জমি কিনছে,শনৈঃ শনৈঃ উপরে উঠছে,
কত রকম ফন্দি আটছে কত রকম সুখে থাকছে,
তুমি এসব লোক দ্যাখোনা?
বাবা তখন হাতের বোনা চাদর গায়ে বেরিয়ে কোথায়
কবি গানের আসরে যেতেন মাঝরাত্তিরে
লোকের ভীড়ে সামান্য লোক,শিশিরগুলি চোখে মাখাতেন।
এখন তিনি পরাজিত,কেউ দ্যাখেনা একলা মানুষ
চিলেকোঠার মতোন তিনি আকাশ দ্যাখেন,বাতাস দ্যাখেন
জীর্ণ শীর্ণব্যর্থচিবুক বিষন্নলাল রক্তে ভাবুক রোদন আসে,
হঠাৎ বাবা কিসের ত্রাসে দুচোখ ভাসান তিনিই জানেন।
একটি ছেলে ঘুরে বেড়ায় কবির মতো কুখ্যাত সব পাড়ায় পাড়ায়
আর ছেলেরা সবাই যে যার স্বার্থ নিয়ে সরে দাঁড়ায়
বাবা একলা শিরদাঁড়ায় দাঁড়িয়ে থাকেন,কী যে ভাবেন,
প্রায়ই তিনি রাত্রি জাগেন,বসে থাকেন চেয়ার নিয়ে
চামেলী হাতে ব্যর্থ মানুষ,নিম্নমানের মানুষ।"
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ধানসিঁড়ি বলেছেন:
শুধু এখানে মন্তব্য করার জন্য স্বল্প সময়ের জন্য ল্লগইন করলাম। এতো সুন্দর কবিতা পড়ার লোভ সামলাতে পারলাম না। ধন্যবাদ, এমন পরিবর্তনের ইংগিতবাহী কবিতা আরো পোস্ট করুন।
নাহিদ বলেছেন:
বাঃ চমঃৎকার, অনেক অনেক ধন্যবাদ
অতিথি বলেছেন:
সবাইকে ধন্যবাদ..বাংলা কবিতায় আবুল হাসানএর অভাব আসলে পূরণ হওয়ার না..আমার পড়া কবিদের মধ্যে উনিই সময়ের চেয়ে সবচেয়ে আগায়ে ছিলেন..যদি অভয় দেন,সামনে আরো দুই-এক লাইন আবুল হাসান নিয়ে আসার ইচ্ছা রাখি ..
অতিথি বলেছেন:
কবি আবুল হাসানের অকাল মৃত্যু সবাইকে কষ্ট দিয়েছিলো। আজও তাঁর অভাব বোধ করি আমি। তাঁর একটি কবিতা এক লাইনের...মৃত্যু আমাকে নেবে, জাতিসংঘ নেবে না!
তিনি মরে গিয়ে যেন তাই প্রমাণ করে গেছেন। স্মরণ করি তাঁর বিদেহী আত্মাকে।
ধন্যবাদ , সুন্দর এই কবিতাটি পোস্ট করার জন্য।
আপন তারিক বলেছেন:
ভাইরে ধন্যবাদ । আবার পড়লাম । আবুল হাসান আরো দেন !!
আপন তারিক বলেছেন:
অবশ্যই !!!
অতিথি বলেছেন:
আবুল হাসানের আর কোন অনুরূপ ভালো কবিতা পড়ার সুযোগ দিতে পারেন?
কালপুরুষ বলেছেন:
খুব সুন্দর একটা কবিতা পড়ে দিন শুরু হলো। কবিতার সুন্দর রেশটুকু নিয়েই দিনটা কাটাতে চাই।
অতিথি বলেছেন:
সাদিক ভাই,কালপুরুষ,একটু সময় পাইলেই আবার আবুল হাসান পোস্ট করবো নে..আমার এ্যিতটো প্রিয় একজন কবি-অথচ উনার পাঠক খুব কম!
অতিথি বলেছেন:
কেমন আছেন? @ চা.হা.নি.মা
অতিথি বলেছেন:
অদ্ভুত! আপনার লেখাগুলো কখনও চোখে পড়েনি কেন বলুন তো? আরো লেখা চাই।
তাসনিম নুসরাত বলেছেন:
কত আগের পোস্ট! আপনি আজকে লগইন করলেন দেখে চোখে পড়ল। কবিতাটা অসাধারণ!প্রিয় পোস্টে যোগ করলাম।
তাসনিম নুসরাত বলেছেন:
লেখাটায় প্রথম ৫ আমি দিলাম!
আলভী বলেছেন:
কলম হাতে উচ্চমানের মানুষটা যে কোথায় হারায়ে যায়, কী করে বুঝি না।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














