আমার প্রিয় পোস্ট

যদি পাই ছেলেটিকে!

২৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:২৬

শেয়ারঃ
0 0 0

ছেলেটিকে ভালবাসি, ছেলেটিকে চাই
এ কারনে এত সব ধানাই পানাই
এ কারনে ফুলগাছ, এ কারনে পাতা
গানে গানে ছয়লাপ অন্কের খাতা
এ কারনে এত সব কবিতায় মিল
নন্দন, অ্যাকাডেমি, মিটিং, মিছিল
এত সব ঢেউ তোলা, এত সব নদী
ছেলেটিকে...ছেলেটিকে...ছেলেটিকে যদি...

কাছে পাই...খুব কাছে...ছেলেটিকে পাই
ভাঙা কলসির কানা মুখ বুজে খাই
জানলায় ছ্যাঁদা নেই, দরজায় ফুটো
উমচুম উমচুম উড়ে খড়কুটো
শনিবার দিঘা চলো, রবিবার টাকি
ছেলেটি ছেলের মতো, ষোলো অানা ফঁািক!

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা মার্চ, ২০০৮ দুপুর ২:০১
অভী চৌধুরী বলেছেন: কবিতা লেখা একটি ভালো কাজ। আপনি একটি কবিতা লিখেছেন: এটি কারো ভালো লাগুক বা না লাগুক কিচ্ছু যায় আসে না। আপনার কাছ থেকে আরও পরিণত কবিতা পড়বো বলে আশা করছি। শুভকামনা।
০২ রা মার্চ, ২০০৮ রাত ৮:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ!

২. ০২ রা মার্চ, ২০০৮ রাত ১২:০২
কালপুরুষ বলেছেন: স্বাগতম। লিখতে থাকুন।
০২ রা মার্চ, ২০০৮ রাত ৮:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ!

৩. ০২ রা মার্চ, ২০০৮ সকাল ৯:২১
উধাও ভাবুক বলেছেন: স্বাগতম আপনাকে। লিখতে থাকুন।
৪. ০২ রা মার্চ, ২০০৮ রাত ৯:০২
নিলা বলেছেন: ওয়াও! দারুন লিখেছেন!
ছেলেটিকে চাই তবে পাই না :(
৫. ০২ রা মার্চ, ২০০৮ রাত ৯:০৫
শেখ রহিম বলেছেন: ভালো হয়েছে কিংবা মন্দ হয়েছে বিষয়টি বিতর্কের উর্দ্ধে। প্রশংসা করছি লেখার। সামনের পথগুলো হেটে চলুন .........


ছেলেটিকে পাই ! পেয়েছেন কি?
৩০ শে মে, ২০০৮ ভোর ৪:৩৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ!

৭. ০২ রা মার্চ, ২০০৮ রাত ১০:৫৯
আকাশচুরি বলেছেন: ছেলেটিকে পেলে কি করবেন??
১০. ০৩ রা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
সাবরীনা সুলতানা বলেছেন: সবাইকে অনেক অনেক ধন্যবাদ!
১১. ০৩ রা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪
শাব্বির আহমদ বলেছেন: মাইর দিয়েন না কিন্তু।
১২. ০৩ রা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬
িদদারুল আলম বাননা বলেছেন:



সত্যি কথা বলতে মানুষ কে খুব ভালোবাসতে নাই
ভালোবাসতে নেই কারন,বেশী ভালোবাসলে মানুষ খুব অহংকারি হয়ে যায়।
বেশী ভালোবাসলে কষ্টের নীল ঢেউ এসে আঘাত যে করবেই...........

১৫. ০৩ রা মার্চ, ২০০৮ রাত ৮:৪২
নাজিরুল হক বলেছেন: এই রকম আরো কয়েকটা কবিতা লিখলে শিউর পাইয়া যাইবেন। ;)
২০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৪২

লেখক বলেছেন: ঠিক বলছেনতো?

১৬. ০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১২:০১
খেকশিয়াল বলেছেন: সাবরীনা কবিতাটা জোস হইসে! :)
০৪ ঠা মার্চ, ২০০৮ দুপুর ২:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ খেকশিয়াল

১৭. ০৪ ঠা মার্চ, ২০০৮ দুপুর ২:৫৩
খুশবু বলেছেন: ছেলেটিকে ভালবাসি, ছেলেটিকে চাই, চাই


সুন্দর কবিতার জন্য +
১৫ ই মার্চ, ২০০৮ ভোর ৬:১৬

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ আপু

২৮ শে জুলাই, ২০০৮ রাত ৩:২৪

লেখক বলেছেন: দোয়া করবেন ছেলেটিকে যেন পাই।

১৯. ১৪ ই মার্চ, ২০০৮ দুপুর ২:২৪
সাবরীনা সুলতানা বলেছেন: নুরা অামার লেখাতে একটি সুন্দর মন্তব্য করেছিলেন। অামি ব্লগে নতুন বলে ভুলবশত তার মন্তব্যটি ডিলিট হয়ে গেছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য অামি সকলের কাছে ক্ষমা প্রার্থণা করছি। পাশাপািশ যদি সম্ভব হয় এই মন্তব্যটি পুনরায় জুেড় দেোয়ার জন্য অামি নুরা ভাইকে অনুেরাধ জানাচ্ছি। পাশাপাশি সুন্দর এই মন্তব্যের জন্য অামি নুরা ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। নুরা ভাই জানতে চেয়েছেন দিঘা এবং টাকি সম্পর্কে।
অাসলে দিঘা এবং টাকি ভারতে অবস্থিত দুটি দর্শনীয় স্থানের নাম। দিঘায় মনোমুগ্ধকর একটি সমুদ্র সৈকত রয়েছে। যেখানে সব সময় দর্শনার্থীদের উপচেপড়া ভীড় থাকে। অামার সেখানে যাোয়ার সৌভাগ্য হয়েছে। সৈকতটি অামাদের কক্সবাজার সমুদ্র সৈকতের মতো এত সুন্দর মনে হয়নি অামার কাছে।

১৫ ই মার্চ, ২০০৮ রাত ১২:৩৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

২১. ১৪ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:২৬
নগর বাউল বলেছেন: ব্লগে স্বাগতম আপুনি। নিয়মিত লেখা চাই। :)
২২. ১৪ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:২৭
বিবর্তনবাদী বলেছেন: ভাঙা কলসির কানা মুখ বুজে খাই!!!!!!!!!!!


আপনার শরীর ভালতো। আপনাতো হসপিটালে থাকার কথা........... । +++++
২৩. ১৪ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:১২
সাবরীনা সুলতানা বলেছেন: প্রেমে পড়লে নাকি অসম্ভব অনেক কিছুই সম্ভব হয়!
অামি এখনো দিব্যি অাছি।
২৪. ১৪ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:২২
পথিক!!!!!!! বলেছেন: খেয়েছিস কলসির কানা
তাই বলে কি প্রেম নিবিনা...

অতীব চটুল ছন্দ ...বেশ ভাল পঠনে লাগল
২৫. ১৪ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৩৪
সোমেশ্বর অলি বলেছেন: চমৎকার একটি গান হতে পারে। প্রিয় ব্লগে নিলাম...
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ৯:৫০

লেখক বলেছেন: গানটা হয়েছে কি?
জানাবেন নিশ্চয়?

২৭. ১৪ ই মার্চ, ২০০৮ বিকাল ৪:৫৩
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
এই ভূবনে আপনাকে অসংখ্য শুভেচ্ছা আর স্বাগতম............................

//////এত সব ঢেউ তোলা, এত সব নদী
ছেলেটিকে...ছেলেটিকে...ছেলেটিকে যদি...

কাছে পাই...খুব কাছে...ছেলেটিকে পাই////////

চলুক...........................................................................+
১৪ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:১৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

২৮. ১৪ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৩
বহুরূপী মহাজন বলেছেন: শুভব্লগাগমন!!

মনে হচ্ছে ছেলেটিকে পেয়ে যাবে:)

আপনার আরও লেখার অপেক্ষায় রইলাম।
১৫ ই মার্চ, ২০০৮ রাত ২:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ

৩০. ১৪ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৫৩
সাবরীনা সুলতানা বলেছেন: ধন্যবাদ বহুরূপী মহাজন, দুরন্ত!
৩১. ১৫ ই মার্চ, ২০০৮ রাত ২:৩৮
মৈথুনানন্দ বলেছেন: সব ঝুটা হ্যায় : জাগতে রহো
৩২. ১৫ ই মার্চ, ২০০৮ রাত ২:৪১
দস্যু বনহুর বলেছেন: চতুর্দশপদী খাইলাম। চলুক।
৩৩. ১৫ ই মার্চ, ২০০৮ ভোর ৫:২০
আশরাফ মাহমুদ বলেছেন: স্বাগতম..........।
শুভেচ্ছা।
৩৪. ১৫ ই মার্চ, ২০০৮ সকাল ১০:৫৪
অ রণ্য বলেছেন: কবিতাটি আমাকে.....আকর্ষণ করেনি বটে

তবে তাজ্জব হচ্ছি আপনার ছন্দের মিল গুলো দেখে
এতটুকু কোনখানে...বাধা প্রাপ্ত হইনি

অনেকেই ছন্দের এই ফ্লোটাকে সেই ভাবে ধরে রাখতে পারেনা
আপনার এই কবিতাটিতে আপনি তা ষোল আনায় পেরেছেন

শুভকামান রইল
১৫ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ

৩৫. ১৫ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৩৬
মানুষ বলেছেন: কোবতে ভাল লেগেছে। ছন্দময় কোবতে...

স্বাগতম
৩৬. ১৫ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৪৫
সাবরীনা সুলতানা বলেছেন: ভাই অাপনাকে অসংখ্য ধন্যবাদ
৩৭. ১৫ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:১৪
পথিক!!!!!!! বলেছেন: বাহ
বেশ এট্রাকটিভ
১৬ ই মার্চ, ২০০৮ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: কবিতা না ছবি?

৩৮. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৪৭
নাজিরুল হক বলেছেন: স্বাগতম কইতে ভুলে গেছিলাম।

স্বাগতম।
৩৯. ২০ শে মার্চ, ২০০৮ সকাল ১১:৫৭
মুহিব বলেছেন: একটু দেরী হল পড়তে। ভাল লেগেছে।

স্বাগতম
৪১. ২১ শে মার্চ, ২০০৮ রাত ১২:৩২
বাংলােদশ ক্যাবল িটিভ দর্শক েফারাম বলেছেন: আপনি বেশ পাকনা পাকনা কথা লিখেছেন কবিতায়
এ জন্য অভিনন্দন
কবিতাটা উৎসর্গ করেছেন কি
না করলে দ্রুত করেন

আর হ্যাঁ

কপিরাইট করে রাখেন- (সি) সাসু
৪২. ২১ শে মার্চ, ২০০৮ রাত ১২:৩৩
বাংলােদশ ক্যাবল িটিভ দর্শক েফারাম বলেছেন: আসল কথা বলতে ভুলেই গেছি
ছেলেটিকে পেলে আমাকে জানাবেন
২১ শে মার্চ, ২০০৮ দুপুর ১:২০

লেখক বলেছেন: ছেলেটিকে পেলে না হয় জানালাম। কিন্তু `কপিরাইট করে রাখেন- (সি) সাসু' মানেটা বুঝলাম না?

৪৩. ২১ শে মার্চ, ২০০৮ দুপুর ১:২৫
কোবরেজ বলেছেন:
মাইনাচ।
নিওশান্তা
৪৪. ২৬ শে মার্চ, ২০০৮ ভোর ৬:৩৯
বিবেক সত্যি বলেছেন: কবিতাটা/ছড়াটা প্রিয়তে রাখতে ইচ্ছা করতেছে...:)
তবে আরেকটু ভাবতে হবে, আপাতত সেইভ করে রাখলাম... :)
২৩ শে মে, ২০০৯ রাত ১২:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ

৪৬. ৩১ শে মার্চ, ২০০৮ রাত ২:৫৮
চিটি (হামিদা রহমান) বলেছেন: ব্লগ ভুবনে স্বাগতম।
চালিয়ে যান................।
৪৭. ৩১ শে মার্চ, ২০০৮ রাত ৩:৩৩
পলাশমিঞা বলেছেন: হায়ের মানসী, তোমাদের জন্যইত মাথা কাটা কাটি। তবুও বিল

হে নারী তোমরা ধন্য,
মাকে মনে প্রাণ করি মাণ্য।

সুন্দর কবিতা লেখেছেন।
৪৯. ০৮ ই এপ্রিল, ২০০৮ দুপুর ২:৫৫
বাংলােদশ ক্যাবল িটিভ দর্শক েফারাম বলেছেন: কপিরাইট এর সাংকেতিক (সি)
আর
সাসু অর্থ হলো সাবরিনা সুলতানা

এত্ত কিছু বোঝেন এটা বুঝতে পারলেন না।

ছেলেটাকে পেলেন.......

মনে হয় তাজমহলে অথবা বিডিআর বাজারে লাইনে আছে
৫০. ১০ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:৪৩
শাওন বলেছেন: স্বাগতম আমাদের এই ব্লগ পরিবারে । হাত খুলে লিখে যান . . .
৫১. ১০ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:৪৬
সাবরীনা সুলতানা বলেছেন: ছেলেটাকে পেলে অবশ্যই জানবেন।
৫২. ২৪ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:৩৭
তৌফিক বিষাদ বলেছেন: শুধু কি শুধু কি ছেলেটির দোষ
নিজের ব্যাপারে কেন এত ব্যাহুশ?
৫৪. ২৭ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:১১
বিবর্ণ বলেছেন: কি করলেন! ছেলেটাকে ঢিল ছুড়লেন যে....।
৫৫. ১২ ই মে, ২০০৮ রাত ১১:৩০
প্রিয়তমা বলেছেন: খুব্বি সুইট একটা লেখা ! ছন্দ মিলও অসাধারণ ! :)
৫৬. ২৯ শে মে, ২০০৮ রাত ৮:৪৫
রঙীন বলেছেন: ওয়াও! দারুন লিখেছেন
৩০ শে মে, ২০০৮ ভোর ৪:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ রঙীন `রঙীন' মন্তব্যের জন্য।

৩০ শে মে, ২০০৮ ভোর ৫:১৫

লেখক বলেছেন: যা ইচ্ছে বলতে পারেন

৫৮. ৩০ শে মে, ২০০৮ ভোর ৪:৫১
মহাকাল বলেছেন:
কেমন প্যাচগি প্যাচগি লাগতেছে। ইদানীং পোলারাও নাকি মেয়ে নিক নিয়া বলগাই
৩০ শে মে, ২০০৮ ভোর ৫:১১

লেখক বলেছেন: বলগায় বৈকি

৬০. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪২
তায়েফ আহমাদ বলেছেন: মনে হইতেছে যেন, জাতীয় লুলীয় সমাবেশ।
হাসতেই আছি!
০৫ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৯

লেখক বলেছেন: আবার জিগায়!

৬১. ০৫ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫৭
মোহাম্মদ ওমর ফারুক বলেছেন: ভাইজান (থুক্কু) বোইনজান কি কবি নাকি কবিতা ?
০৫ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: আগে আমার উনারে জিগাইয়া লই

৬৩. ২৩ শে মে, ২০০৯ রাত ১২:০৪
সাবরীনা সুলতানা বলেছেন: সত্যি বলছেন?

অনেক ধন্যবাদ আপু
৬৪. ২৭ শে মার্চ, ২০১১ রাত ৮:৩১
বৃষ্টিধারা বলেছেন: ছেলেটিকে ভালবাসি, ছেলেটিকে চাই
এ কারনে এত সব ধানাই পানাই
এ কারনে ফুলগাছ, এ কারনে পাতা
গানে গানে ছয়লাপ অন্কের খাতা ।

কি সুন্দর ছন্দ কাব্য ।

 

মোট সময় লেগেছে ১.০১৩৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই