somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাকৃবিতে ছাত্রলীগের স্মরনকালের বর্বোরচিত হামলায় ২০ শিক্ষক আহত...১ শিক্ষকের অবস্থা আশংকাজনক।।X((X(

০৮ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গতকাল ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা খাওয়া দুই ছাত্রলীগ কর্মীকে প্রক্টর পুলিশের হাতে তুলে দেয়ায় আজ ছাত্রলীগ নেতা-কর্মীরা ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষকদের উপর রামদা, রড ও লাঠিসোঠা নিয়ে শিক্ষকদের তাড়া করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে ও মারধর করে।



এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস, ছাত্র বিষয়ক উপদেষ্টার অফিস, টিএসসি, প্রশাসন ভবন, কৃষি অনুষদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনা এবং প্রক্টরের গাড়ি ও একটি ছাত্রবাসে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনার সঙ্গে জড়িত চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার বিকাল ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে ছিনতাই করার সময় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে নিরাপত্তা কর্মীরা আটক করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নির্দেশে পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়।

গ্রেপ্তারকৃত নূর মোহাম্মদ বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব হল ও আরিফ ফজুলল হক হলের আবাসিক ছাত্র। এ ঘটনার জের ধরে ওইদিন রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একাংশ প্রক্টর আবু হাদী নূর আলী খানের গাড়িতে হামলা চালায়।

প্রক্টরের গাড়িতে হামলার প্রতিবাদে সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের গ্যালারিতে দুপুরে জরুরি সভার আয়োজন করা হয়। সভাশেষে বেলা একটার দিকে জড়িত ছাত্রলীগের নেতাকর্মীদের শাস্তির দাবিতে শিক্ষক সমিতির ব্যানারে এক মৌন মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের জব্বারের মোড়ে এলে ছাত্রলীগের একাংশের কর্মীরা শিক্ষকদের লক্ষ্য করে কটুক্তিপূর্ণ কথাবার্তা বলতে থাকে। এতে শিক্ষকদের কয়েকজন ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত চারজন শিক্ষার্থীকে জামার কলার ধরে প্রক্টরের অফিসে নিয়ে যান। পরে শিক্ষকদের দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর আলম, হাবিব, রাসেল ও তপু নামের চার ছাত্রলীগ কর্মীকে পুলিশে হস্তান্তর করেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা বিকেল সোয়া ৩ টার দিকে রামদা, রড ও লাঠিসোঠা নিয়ে শিক্ষকদের তাড়া করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস, ছাত্র বিষয়ক উপদেষ্টার অফিস, টিএসসি, প্রশাসন ভবন, কৃষি অনুষদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়। এছাড়াও নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র বাস ও শিক্ষক-কর্মকর্তাদের ব্যবহৃত কয়েকটি মোটরসাইকেলে ব্যাপক ভাংচুর চালায়।



শিক্ষক সমাজের উপর এই হামলার ঘটনায় আমরা লজ্জিত-স্তম্ভিত-ক্ষুদ্ধ। অবিলম্বে দোষী ছাত্রলীগের গুণ্ডাদের গ্রেফতার করে ক্রস্ফায়ার দেয়ার আবেদন করছি।

Click This Link
১৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×