somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যালাড অব অ্যা সোলজার

১০ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়কাল ২য় বিশ্বযুদ্ধ। যুদ্ধক্ষেত্রে জার্মান ট্যাংক ধ্বংস করার জন্য মাকে দেখতে এবং তাদের বাড়ির ছাদ সারাইয়ের জন্য রাশান সৈনিক আলেক্সি (Alyosha) ৬ দিনের ছুটি পায়। যাত্রাপথে নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আলেক্সি যখন বাড়ি পৌঁছায় তখন তার হাতে আর সময় থাকে না। অল্প সময়ের জন্য মা’কে দেখে ফেরত আসতে হয়। মা তাকে বলেন, আলেক্সির পিতার জন্য তিনি অপেক্ষা করেননি কিন্তু ছেলের জন্য তিনি অপেক্ষা করবেন।

পরিচালক Grigori Chukhrai যুদ্ধের ভয়াবহ পটভূমিতে মূলত তৈরি করেছেন ভালবাসার গল্প। তিনি চমৎকারভাবে দর্শকদের পরিচয় করিয়ে দেন পঙ্গু স্বামীর প্রতি স্ত্রীর ভালবাসার সাথে। যুদ্ধক্ষেত্রে চলে যাওয়া স্বামীকে ভুলে গিয়ে স্ত্রীর বিশ্বাসঘাতকতার সাথে, তরুণ যুগলের স্বাপ্নিক ভালবাসার সাথে এবং সন্তানের প্রতি মায়ের চিরন্তন ভালবাসার সাথে।





পুরো ছবিটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয়েছে। দর্শকদের প্রথমেই জানিয়ে দেয়া হয় মূল চরিত্র আলেক্সি’র পরিণতির কথা। পুরো ছবিটাই তখন দর্শক দেখেন প্রচন্ড আবেগ নিয়ে। প্রথম থেকেই দর্শকদের ছবির সাথে একাত্ম করে ফেলার ক্ষেত্রে পরিচালক দারুন মুন্সিয়ানা দেখিয়েছেন। নায়িকা শূরা’র (Shura)সাথে আলেক্সির ট্রেন যাত্রার অংশও দর্শকদের ভাল লাগবে। বিশেষতঃ নির্জন স্টেশনে শূরাকে ফেলে রেখে আলেক্সির সামনে এগিয়ে যাওয়ার দৃশ্যায়ন অসম্ভব বেদনার আবহ তৈরি করবে।





ছবি শুরু হয় সন্তানের জন্য মায়ের অপেক্ষা করার মাধ্যমে এবং শেষও হয় একই দৃশ্য দিয়ে। যেহেতু দর্শকমাত্র জানেন যে আলেক্সি আর তার মায়ের কাছে ফিরে আসবে না ফলে মায়ের প্রতি দর্শকদের মন হয়ে উঠে আর্দ্র। দর্শকরা সন্তানের জন্য মায়ের অপেক্ষার সাথে একই কাতারে দাড়িয়ে যান। আর এই মা তখন হয়ে উঠেন সার্বজনীন। পরিচালক তার গল্প বলাতে স্বার্থক- এ কথা বলতেই হয়।

রাশান সাদা- কালো এই ছবিটি ১৯৫৯ সালে নির্মিত। মৌলিক চিত্রনাট্যের জন্য অস্কারের মনোনয়ন পেয়েছিল। কান চলচ্চিত্র উৎসবে পেয়েছে স্পেশাল জুরি পুরস্কার। ছবিটি ডিভিডি’তে পাওয়া যায়। যারা ইউটিউভ থেকে দেখতে চান তারা ক্লিক করুন এখানে। পরিবারের সবাইকে নিয়ে যারা সিনেমা দেখতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি ‘মাস্ট সি মুভি’।

সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫৫
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×