ডায়রীর পাতা থেকে ----------- লেখা গুলো কিন্তু আমার নয়..........
১) শুধু আজকের জন্য আমি সুখী হবো।
২) শুধু আজকের জন্য যা ঘটে তাকে গ্রহন করব, আমার ইচ্ছামতো সেটা করতে চাইব না। আমি আমার পরিবার, ব্যবসা, চাকুরী আর ভাগ্য যেমন আসবে তাকে সেই ভাবেই মেনে নেব।
৩) শুধু আজকের জন্য আমি আমার শরীরের যত্ন নেব। আমি ব্যায়ম করব, শরীরকে অবহেলা করব না। কারো দোষ খুজবো না, কাউকে নিয়ন্ত্রন করার চেষ্টা করবো না।
৪) শুধু আজকের জন্য মনকে আমি সচল করার চেষ্টা করবো। দরকারী কিছু শিক্ষা করবো, আমি এমন কিছু পড়তে চেষ্টা করবো, যার জন্য চেষ্টা দরকার। সেই সঙ্গে দরকার চিন্তা আর মনোঃসংযোগ।
৫) শুধু আজকের জন্য আমি আমার আত্নাকে সক্রিয় করবো। আমি একজনের কোন উপকার করবো কিন্তু নিজের পরিচয় জানাবো না
৬) আজ আমি প্রীতিময় থাকবো। আজ আমি বাহ্যিকভাবে সুদর্শন থাকতে, পরিচ্ছন্ন পোশাক পরতে চেষ্টা করবো।
৭) আজ আমি ধীরে কথা বলবো, শিষ্ঠ থাকবো,,,। অপরের প্রশংসা করবো। কারো সমালোচনা করবো না।
৮) শুধু আজকের জন্য আমি আজকের সমস্যা নিয়ে চিন্তা করবো। সারা জীবনের সমস্যা নিয়ে একসাথে মাথা ঘামাবো না।
৯) শুধু আজকের জন্য একটা কার্যসূচী রাখবো। আমি যে তা সব সময় তা মেনে চলবো তা নয়। তবু তা সত্ত্বে ও রাখবো। এতে দুটো জিনিস ধ্বংস হবে এক ব্যস্ততা আরেরক অ-নিদিষ্টতা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



