আমার প্রিয় পোস্ট
- চতুষ্কোণমিতি (ছেলেবেলা) - (অ)গাণিতিক
- কুড়ি বছর পরে-জীবনানন্দ দাশ - ২য় জীবনানন্দ
- সিক্সটি নাইন - জিহাদ
- আসবে তুমি, আসবে? - এই আমি মীরা
- আমার BEST FRIEND !!! - ঊশৃংখল ঝড়কন্যা
- আমি যেভাবে ভালোবাসি - সন্ধ্যাবাতি
- ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের কাঠগড়ায় মার্শাল আর্ট: পর্ব ২-অমোঘ অস্ত্রের সন্ধানে - ফারহান দাউদ
- ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের কাঠগড়ায় মার্শাল আর্ট: পর্ব ১-সত্যি সুপারম্যান - ফারহান দাউদ
- মেঘদূর বৃষ্টি - অনাহুত আগন্তুক
- . . . অতপর ছায়াকন্যার সাথে প্রথম ভালোবাসা - শাওন
- শোন,আমি তোমাকেই ভাবছি... - জিহাদ
- ১৭ বছর আগে যাকে ভালোবেসেছিলাম - মেহরাব শাহরিয়ার
- গ্যাঞ্জাম পার্টির বৃষ্টি বিলাস - সন্ধ্যাবাতি
- উড়াল পাখি - মধ্যরাতের রাখাল
- একটি আধুনিক রূপকথা - হিমু
- ইচ্ছেগুলো মিথ্যে ছিলো - তেলাপোকা
তিনন্ননতা ও রাগ
২৭ শে জুলাই, ২০০৮ দুপুর ১:২২
![]()
গুগল কোডজ্যামের রাউন্ড ১বি তে আমি খুব খুব খারাপ করলাম। প্রথম প্রবলেমের ছোট ইনপুটের জন্য দুবার রঙ অ্যানসার খাবার পর আমি বুঝতে পারলাম যে আমার ইন্টেজার ওভারফ্লো হচ্ছে, নিজের উপর প্রচন্ড বিরক্ত লাগলো, ইন্টকে লঙ লঙ করে সাবমিট করার সাথে সাথে অ্যাক্সেপ্টেড। কিন্তু ততক্ষণে চল্লিশ মিনিট চলে গেছে। দ্বিতীয় প্রবলেমের ছোট ইনপুটটাও সিম্পল ছিল, আমি ধামাধাম কোড করলাম, দশ মিনিটও লাগলো না.. তারপর ? রঙ অ্যানসার রঙ অ্যানসার.. চারবার!! তারপর কারেন্ট চলে গেল, আর তারপর আমি বুঝতে পারলাম এই ফাংশনটা ফলস রিটার্ন করছে না। যদি কোনটাই না হয়, তাহলে সে কিছুই রিটার্ন করছে না।
![]()
এটার বদলে এটা লিখলেই হয়।
![]()
কিন্তু কন্টেস্ট শেষ হয়ে গেল যখন কারেন্ট আসলো.. এবং আমি কোয়ালিফাইড করলাম না.. প্রথমটার বড়টার সলুশন সহজ - কন্গ্রুয়েন্স ব্যবহার করে কম্বিনেশন করতে হয়। কিন্তু আমি এটা নিয়ে ভাবার সময়ই পাইনি, কারণ আমি ডিবাগ করছিলাম পাগল হয়ে। আর তৃতীয় প্রবলেমটা পড়ার সময়ই পাইনি..
শেষ টপকোডার এসারেমে আমি আরেক চরম স্টুপিড কাজ করসি, আমার ঠিক সলুশনটার একটা জায়গা ভুল হতে পারে ভেবে চেক না করেই সেই জায়গাটা পাল্টে আবার সাবমিট করসি, তাও আবার শেষ মিনিটে! ফলাফল, আমার মিডিয়ামটা ফেইল্ড - চ্যালেন্জ ফেইজ এ। কে চ্যালেন্জ করল ? টমেক! তারপর কি হলো? তারপর টমেক আমাকে চ্যালেন্জ করে পাওয়া এক্সট্রা পয়েন্টগুলো নিয়ে ম্যাচ উইনার হলো, আর তার রেটিং এত বাড়লো যে সে এখন পৃথিবীতে এক নাম্বার। পেত্রর উপরে। আমার সলুশনটা সিম্পল ছিল .. O( H + V ) , যেখানে সবারটা ছিল ডি এফ এস ট্র্যাভার্সাল।
এই ছোট্ট ছোট্ট ভুলগুলো আমাকে খুব ফ্রাস্ট্রেটেড করে দেয়। এরকম কেন হয়?
আমার খুব খারাপ লাগছে এখনো.. খুব খুব .. আজকে রাউন্ড ১সি দুপুর তিনটায়, আমি যদি কোয়ালিফাই না করি আজকে আমি রাউন্ড ২ তে উঠতে পারবো না..
কালকে প্রিঙ্গলস এর সাওর ক্রিম অ্যান্ড অনিয়ন খেলাম, অসম্ভব মজা!
আজকে লাহে এর ফোরট্রান কম্পাইলর ইন্সটল করলাম, জি৯৫ নিয়ে গুতোগুতি সব বিফলে গেছে, সিগউইন দিয়ে আমি কোন কচুটাও করতে পারিনি।
মাথায় শাহেদের ক্লাসরুমে বসে শেখা গানটা ঘুরছে। যারা যাবার তারা গেছে জীবণ থেকে..
গানটা খুব বিষন্ন, সাথে পরিমিত ফ্রাস্ট্রেশন । হে হে হে । পরিমিত ফ্রাস্ট্রেশন ? হো হো হো!
আমাদের সব ক্লাসগুলো হয়তো অক্টোবরে শেষ হয়ে যাবে, আমি এটা নিয়ে চিন্তিত, কারণ সেটা হলে নভেম্বরে প্রথম বর্ষের ফাইনাল হয়ে যাবে, আর অত দ্রুত হলে আমার জন্য খুব খারাপ হবে, আমি লিনিয়ার অ্যালজেবরা আর ক্যালকুলাস এখনো কিছু পড়িনি.. আর ইলেক্ট্রিসিটি ম্যাগনেটিসম, আর ভেক্টর অ্যানলাইসিস.. আমি কারাতে ক্লাসটা ছেড়ে দিলাম, সময় হচ্ছে না আর, অনেকক্ষণ অপেক্ষা করতে হয় ভার্সিটির ক্লাস শেষ হবার পর। আমার খুব খারাপ লাগছিল ক্লাসটা ছাড়তে, আমি সত্তা আর তন্ময়কে মিস করবো, আর সারা গায়ে মিষ্টি মিষ্টি(!) ব্যাথা নিয়ে বাসায় ফেরাটাও মিস করবো, মিস করবো পাওয়ার আর কন্ট্রোল..
আর কাতাগুলো.. কিন্তু..
মাঝে মাঝে সবকিছু ভেঙে পড়ে, নিজেকে খুব ক্ষুদ্র মনে হয়। ক্ষুদ্র এবং অপাংক্তেয়.. কিন্তু এভাবে ভাবতে ইকটুও ভালো লাগে না.. আবার নিজেকে বড় বড় কথা বলে বড় ভাবতেও ভালো লাগে না.. আবার মাঝখানটায় চ্যাংদোলা হয়ে আটকে থাকতেও ভাললাগে না ..
কালকে রাতে আমার বিছানা কাঁপিয়ে ভূমিকম্প হলো, রিখটার স্কেলে ৪.৯ রয়টার অনুযায়ী। উইকিপিডিয়া বলে এরকম ভূমিকম্প বছরে ৬২০০টা করে হয়। কিন্তু আমি ভূত ভেবে ভয় পেয়েছিলাম..
নইলে কে এভাবে বিছানা কাঁপাবে, মাঝরাতে ?
পুনশ্চ : কোডজ্যাম রাউন্ড ১সি তে আমি কোয়ালিফাই করসি!
প্রকাশ করা হয়েছে: আমার জার্নাল বিভাগে ।
আনিকা বলেছেন:
কনগ্র্যাটস... ফ্রাসট্রেশানের ধারেকাছেও যাবানা, একটা আসক্তির মতো... আমি কতো ঠেলেঠুলে নিজেরে খাদের কিনার থেকে সরিয়ে রাখতেছি... তুমি পারবা.. ইনশাআল্লাহ
একজন ব্লগার বলেছেন:
আমাদের ইউনিতে একটা ফ্রিলেন্স প্রোগামিং কন্টেষ্ট হবে আগামী মাসে। আগ্রহী থাকলে আমাকে জানাতে পারেন।দারুন লাগল। এত মজা করে যে কবে পোস্ট লিখতে পারব!
লেখক বলেছেন: এনএসইউ ? এনসিপিসি ?
ফ্রিল্যান্স মানে কি ?
একজন ব্লগার বলেছেন:
নাহ। ইউডব্লিউএস। মানে Western Sydney University, Australia. ফ্রিল্যান্স মানে হলো যে কেউ কনটেস্টে অংশগ্রহন করতে পারবে।
লেখক বলেছেন: অনলাইন কন্টেস্ট ?
অবশ্যই করব!



















