আমরা সবাই কম বেশী স্বপ্ন দেখে থাকি।আমরা বেশী ভাগ মানুষের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। কারণ আমরা স্বপ্নপূরণের জন্য কাজ করিনা।ভারতের সাবেক রাষ্টপ্রতি জনাব আ: কালাম খুব সুন্দরভাবে বলেছেন "আমরা ঘুমিয়ে যা দেখি তা স্বপ্ন নয় যা আপনাকে ঘুমাতে দেয় না তা হচ্ছে আসল স্বপ্ন।" আজ আমার খুব মনে পড়ছে মেৌসুমি ভেৌমিকের সেই বিখ্যাত গান যার কিছু অংশ "আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেথো,এখনো গান গাও প্রাণ ভরে,
মানুষের বাচা মরা এখনো ভাবিয়ে তুলে,তোমাদের ভালবাসা এখনো গোলাপে ফুটে,
আস্থা হারানো এই এই মন নিয়ে আমি আজ,তোমাদের কাছে এসে দু'হাত পেতেছি,আমি দুচোখের গহবরে শুন্ত্যা দেখি শুধু রাত ঘুমে আমি কোন স্বপ্ন দেখিনা,
তাই স্বপ্ন দেখব বলে,আমি দুচোখ পেতেছি.তাই তোমাদের কাছে এসে আমি দু'হাত পেতেছি "
মানুষ তার স্বপ্নের সমান বড়,তাই আমাদের সবার স্বপ্ন যেন বড় হয়।আমার স্বপ্ন গুলো প্রতি রাতে ছন্দ হারায়, আবার নতুন ছন্দ খুজে নেয় আপন মনে।আসুন আমরা নতুন এক মানবিক দরদি বাংলাদেশের স্বপ্ন দেখি।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



