অনুসন্ধান:
cannot see bangla? সাধারণ প্রশ্ন উত্তর বাংলা লেখা শিখুন আপনার সমস্যা জানান ব্লগ ব্যাবহারের শর্তাবলী
আমি একদিন মারা যাব, এই সত্যটা নিয়ে আমার খুব বেশি আক্ষেপ নেই।

তবে, আমার মৃত্যুর পর আরও অসংখ্য অসাধারণ সব বই...
আর এস এস ফিড

আমার লিঙ্কস

আমার প্রিয় পোস্ট

আপাতত রেস্টে আছি! :)

ভালবাসার ১২

২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৭ |

শেয়ারঃ
0 0


রোম্যান্টিক থিমের উপর ভিত্তি করে বিশ্ব চলচিত্রে প্রচুর মুভি নির্মিত হয়েছে।এক সপ্তাহ আগেও চারপাশে ছিল ভ্যালেন্টাইন'স্‌ ডে'র মাতামাতি।তাই এই অজুহাতে আমার প্রিয় কিছু রোম্যান্টিক মুভি সবার সাথে শেয়ার করছি।


Casablanca 1942
Directed by:Michael Curtiz

মরক্কোর ক্যাসাব্ল্যান্কা শহরের একটি ক্যাফের মালিক রিক (Humphrey Bogart)।নামে ক্যাফে হলেও এটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে বিভিন্ন মাণুষের ট্রানজিট ক্যাম্প।আরো অনেক ধরণের মাণুষের আনাগোনা সেখানে।এই ক্যাফেতে একদিন রিক'র সাবেক প্রেমিকা এলসা (Ingrid Bergman) এসে উপস্হিত হলো।সাথে তার স্বামী,নাৎসী বাহিনীর চক্ষুশূল ভিক্টর।ফেরারী ভিক্টরের দরকার এমন এক ডকুমেন্ট,যা কিনা তাকে নিরাপদে আমেরিকা পর্যন্ত যাওয়ার অনুমতি দিবে।আর সারা ক্যাসাব্ল্যান্কা শহরে শুধুমাত্র একজন ব্যাক্তিই ভিক্টরকে এই ডকুমেন্টটি দিতে পারে।সে আর কেউ নয়,এলসার দ্বারা প্রতারিত ক্যাফে মালিক রিক ব্লেইন।

IMDb rating: 8.8

ডাউনলোড লিন্ক



Roman Holiday 1953
Directed by:William Wyler

নিজের রাজকীয় জীবনের দৈনন্দিন চাপে অতিষ্ঠ হয়ে এক রাতে এক রাজকন্যা (Audrey Hepburn) পালিয়ে আসলো প্রাসাদ থেকে।উদ্দেশ্য,রোম শহর ঘুরে দেখবে।ঘটনাচক্রে তার সঙ্গী হলো এক ঋণদায়গ্রস্ত সাংবাদিক জো ব্র্যাডলি (Gregory Peck)।জো'র স্বার্থ একটিই।রাজকন্যা অ্যানের অজান্তে তার রোম বিহার নিয়ে এক্সক্লুসিভ নিউজ করা।
সম্ভবত চলচিত্র ইতিহাসের সেরা রোম্যান্টিক কমেডি।

IMDb rating: 8.1

ডাউনলোড লিন্ক



50 First Dates 2004
Directed by: Peter Segal

হেনরী রোথ (অ্যাডাম স্যান্ডলার) এমন এক মেয়ের প্রেমে পড়ে যায়,যার স্মৃতির স্হায়িত্ব কিনা মাত্র একদিন।রোড অ্যাকসিডেন্টের ফলে লুসি (ড্রিউ ব্যারিমুর) কোনো কিছুই একদিনের বেশি মনে রাখতে পারে না।তাই লুসিকে ইমপ্রেস করতে হেনরীকে প্রতিদিনই নিত্য-নতুন কৌশলের আশ্রয় নিতে হয়।আর হ্যাঁ,এক কৌশল দুইবার ব্যবহার করলে লাভ হয় না।কারণ,এতে লুসি উল্টো বিভ্রান্ত হয়ে যায়।

ডাউনলোড লিন্ক



Brokeback Mountain 2005
Directed by:Ang Lee

অনেকেই হয়তো অবাক হবেন,এই মুভি রোম্যান্টিক মুভির লিস্টে কিভাবে যায়গা পায়!মুভিটি এম্নিতে খুব সুন্দর।তবে আমার মনে যে বিষয়টি দাগ কেটে গিয়েছিলো;তা হলো,মুভির শেষ পর্যন্ত জেক গ্যালেনহাল'র হিথ লিজার'র সাথে ঘর বাঁধার স্বপ্ন।ভালবাসা হয়তো এমনই অদ্ভূত!

IMDb rating: 7.8

ডাউনলোড লিন্ক (flv লিন্ক)



Sweet November 1968
Directed by:Robert Ellis Miller

কাজ পাগল এক ব্যবসায়ী চার্লি ব্লেকের (অ্যান্হনি নিউলি) পরিচয় হয় পাগলাটে সারার (স্যান্ডি ডেনিস) সাথে।সারা দাবি করে মাত্র একমাসেই সে চার্লির জীবন পাল্টে দিতে পারবে।এক মাস পর চার্লি নতুন এক মাণুষে পরিণত হয়।তখন সারা জানিয়ে দেয়,সে চার্লিকে ভালবাসে।এরপরও সে চলে যাবে এবং চলেও যায়।তারপর...
কিয়ানু রিভস ও শার্লিজ থেরনকে নিয়ে এই মুভিটি ২০০১ সালে একই নামে রিমেক করা হয়।আমার খুব প্রিয় মুভিগুলোর একটি।

ডাউনলোড লিন্ক



P.S. I Love You 2007
Directed by:Richard LaGravenese

স্বামী জেরীর (জেরার্ড বাটলার) মৃত্যুর পর হলির (হিলারি সোয়ান্ক) কাছে তার মৃত স্বামীর একটি চিঠি আসে। হলি যাতে ঠিকভাবে তার নতুন জীবন শুরু করতে পারে, সে জন্যই মারা যাওয়ার আগে জেরী এই ব্যবস্হাটি করে গিয়েছিলো।প্রতিটি চিঠির শেষে একটি কথাই লেখা, "P.S.- I Love You"
এক অন্যরকম ভালবাসার গল্প।

ডাউনলোড লিন্ক



My Sassy Girl 2001
Directed by:Jae-young Kwak

এক আধ-পাগল (নাকি পুরা পাগল!) মেয়ের সাথে এক সাধারণ ছেলের ভালবাসার গল্প।অসাধারণ এন্টারটেইনিং, অপূর্ব এক রোম্যান্টিক কমেডি।এক কথায় এটি কোরিয়ান রোম্যান্টিক মুভির ব্রান্ড অ্যাম্বাসেডর।এই কোরিয়ান মুভিটিকে পরে হলিউডে (একই নামে) ও বলিউডে (আগলি অওর পাগলি নামে) রিমেক করা হয়।

কেউ যদি এই মুভির তিনটি ভার্শনের যে কোন একটি দেখতে চান,তবে মূল কোরিয়ান মুভিটি (ইংরেজী ডাব করা) দেখলে মনে হয় বেশি ভালো লাগবে।

IMDb rating: 8.3

ডাউনলোড লিন্ক (কোরিয়ান ভার্শন)

ডাউনলোড লিন্ক (হলিউড ভার্শন)



Sadma 1983
Directed by:Balu Mahendra

এক গাড়ি অ্যাক্সিডেন্টের ফলে লক্ষীর (শ্রীদেবী) মানসিক অবস্হা ছয় বছর বয়সী শিশুদের মতো হয়ে যায়।ঘটনাক্রমে,লাজুক স্কুল শিক্ষক সোমু (কমল হাসান) লক্ষীকে তার ঘরে আশ্রয় দেয়।লক্ষী এক সময় সুস্হও হয়ে যায়,কিন্তু সোমুকে চিনতে পারে না।...
এই মুভির শেষ দৃশ্যটি মনে হয় কখনো ভুলতে পারবো না।
শেষ দৃশ্যটির ইউটিউব লিন্ক

IMDb rating: 7.8

ডাউনলোড লিন্ক (ইউটিউব লিন্ক)



Tere Naam 2003
Directed by:Satish Kaushik

পুরোহিতের সহজ-সরল মেয়ে নির্ঝরার (ভূমিকা চাওলা) প্রেমে পড়লো বখে যাওয়া রাধা মোহন
সালমান খান)।এক সময় নির্ঝরাও রাজি হয়ে যায়।তারপর, এক আক্রমণে মানসিক সুস্হতা হারায় রাধা মোহন।অন্যদিকে বিয়ে ঠিক হয়ে যায় নির্ঝরার।বিয়ের আগ মহর্তে রাধা সুস্হ হয়ে ফিরে এসে দেখে,তাকে না পেয়ে আত্নহত্যা করেছে নির্ঝরা। রাধা পাগলের ভান করে ফিরে যায় পাগলা গারদে।না পাওয়ার বেদনাই মনে হয় ভালবাসার সবচে বড় প্রাপ্তি।



Jab We Met 2007
Directed by:Imtiaz Ali

আবারও আধ পাগল এক মেয়ে আর এক ব্যাবসায়ীর গল্প।আদিত্য (শাহিদ কাপুর) এক হতাশ ব্যবসায়ী,ব্যর্থ প্রেমিক।ট্রেনে তার পরিচয় হয় গীত (কারিনা কাপুর) নামের এক প্রাণবন্ত মেয়ের সাথে।গীতের স্পর্শে আদিত্য পরিণত হয় এক নতুন মাণুষে।বিভিন্ন মজার ঘটনা শেষে আদিত্য গীতকে সিমলাতে তার মনের মাণুষের কাছ পৌঁছে দেয়।নয় মাস পর,প্রাণবন্ত আদিত্য সিমলা গিয়ে আবিষ্কার করে হতাশাগ্রস্হ গীতকে।
এই মুভিটা যে কতবার দেখেছি, তার ইয়ত্তা নেই।এখনো প্রথমবারের মতো ভালো লাগে।

IMDb rating: 7.7

ডাউনলোড লিন্ক



সপ্তপদী ১৯৬১
পরিচালক:অজয় কর

কৃষ্ণেন্দু মুখার্জী (উত্তম কুমার) আর রিনা ব্রাউন (সুচিত্রা সেন),দুই মেডিকেল স্টুডেন্ট।তাদের বিয়ের পথে বাধা হয়ে দাঁড়ায় তাদের ধর্মমত (একজন হিন্দু,অন্যজন খ্রীস্টান)।সময়ের স্রোতে তাদের আবারও দেখা হয়।কিন্তু,কৃষ্ণেন্দু আবিষ্কার করে সম্পূর্ণ ভিন্ন এক রিনাকে।
শুধু উত্তম-সুচিত্রা জুটির নয়,ভারতীয় সাদা-কালো যুগের অন্যতম সেরা চলচিত্র।
রিভিউ: Click This Link


মনপুরা ২০০৯
পরিচালক:গিয়াস উদ্দিন সেলিম

মনপুরা নিয়ে অনেক সমালোচনা শুনেছি।কিন্ত তারপরও,সোনাই-পরীর বলে ফেলা কথা,না বলা ভালবাসা,প্রতিটি শট,প্রতিটি গান,তাদের চিত্রায়ন সব কিছু আমাকে খুব-খুব মুগ্ধ করেছে।১২টি মুভির মাঝে একমাত্র এই মুভিটাই বড় পর্দায় দেখার সৌভাগ্য হয়েছিল।তাই মনপুরার উপর রয়েছে অন্যরকম দূর্বলতা।

ডাউনলোড লিন্ক

৬টি মাস্ট সী নন হলিউড রোম্যান্টিক মুভি [পর্ব-৩] (ভ্যালেন্টাইন'স ডে স্পেশাল :) )
Click This Link

**যে ১২টি মুভির নাম দিলাম সেগুলো আমার ব্যক্তিগত পছন্দের মুভি।তাই সবার সাথে মিল হবার সম্ভাবনা কম।পিওর রোম্যান্টিকের চে, রোম্যান্টিক কমেডি আমার বেশি পছ্ন্দ।লিস্টেও দেখছি তারাই প্রাধান্য বিস্তার করেছে।খুব বেশি গবেষণা না করে,মূলত স্মৃতি থেকেই মুভিগুলো নিয়ে লিখেছি।তাই তথ্যগত অনেক ভুল থাকতে পারে।আগাম ক্ষমাপ্রার্থী।

***এই লেখাটি মূলত ১৪ ফেব্রুয়ারিকে সামনে রেখে লিখতে শুরু করেছিলাম।কিন্তু,বিভিন্ন ব্যস্ততার কারণে শেষ করতে অনেক দেরী হয়ে গেল।প্রথমে ভেবেছিলাম ১০টি মুভি নিয়ে লিখবো,কিন্তু পরে আরো ২টা যোগ করলাম।তাও মনে হচ্ছে,আরো ভালো কিছু মুভির নাম ভুলে বাদ পড়ে গেলো।:(

****গতকাল বইমেলা ঘিয়ে দেখলাম,ভালবাসার ১৪ নামে একটি বই বের হয়েছে।এতটা কোইন্সিডেন্স,কল্পনার বাইরে!!!


 

প্রকাশ করা হয়েছে: সিনেমা প্যারাডিসো  বিভাগে । সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 


২৮টি মন্তব্য

১. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৭

একটু বর্ষা... বলেছেন: Tere Naam তো হিন্দি রিমিক করা । বাকীগুলো গ্রেট । B-)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৬

লেখক বলেছেন: তেরে নাম কি কোনো ইংলিশ মুভির রিমেক?বলিউডরে দিয়ে বিশ্বাস নাই।
পড়ার জন্য ধন্যবাদ!

২. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৬

মুভি পাগল বলেছেন:

এই তিনটির কথা ভুলে গেলেন কি করে?







১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:২৭

লেখক বলেছেন: অ্যাপার্টমেন্ট আর গন উইথ দ্য উইন্ড অর্ধেক দেখার পর আর দেখতে পারিনি।
রেবেকা দেখিনি।
ভাই,টাইটানিক মুভিটা কেন যেন আমার হজম হয়নি।ওভাররেটেড লাগসে( এটা নিয়ে আমার একটা পোস্ট আসে )।হয়তো এটা আমার ব্যাক্তিগত সীমাদ্ধতা।

৩. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৭

মুভি পাগল বলেছেন: ওহ, পোস্টে পেলাস

২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ!

৪. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১৮

সাজিদ বলেছেন: সিনেমা প্যারাডিসো আমার দেখা সেরা রোমান্টিক মুভি।

০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:২৫

লেখক বলেছেন: ঠিক, "সিনেমা প্যারাডিসো" বাদ পড়েছে।

৫. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২২

বিডি আইডল বলেছেন: প্রায় সবকয়টাই দেখা (গে মুভিটা বাদ দিয়ে....কেমন যেন রুচিতে বাধেঁ গে প্রেম কাহিনীর মুভি)....

রোমান্টিক মুভির ক্যাটাগরিতে হলিউড, বলিউডের চেয়ে সহস্র বছর পিছনে আছে

১৩ ই মার্চ, ২০১০ রাত ১২:১৯

লেখক বলেছেন: ব্রোকব্যাক মাউন্টেন - এর গে দৃশ্যগুলো আমারো দেখতে খুব কুৎসিত লেগেছে।তাই সেগুলো ফরওয়ার্ড করে দেখেছি।

৬. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৭

ঘুমরাজ বলেছেন: DDJL বাদ দিলেন?

০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১১:৪৬

লেখক বলেছেন: হুম,DDLJ ও আমার খুব পছন্দের মুভি...

৭. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩১

ফাহাদ চৌধুরী বলেছেন: Jab We Met ভাল ।
Sadma আর সপ্তপদী দেখি নাই ।

Tere Naam আড ক রাটা ভাল্লাগ্লো না ।

এসবের উপ্রে যা আছে সব গুলাই চ্রম ।

০৭ ই মার্চ, ২০১০ রাত ১১:৪৬

লেখক বলেছেন: প্রথমেই স্পষ্ট মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আসলে,Tere Naam মুভিটার যে ব্যাপারটা আমাকে খুব মুগ্ধ করেছে,তা হলো এটার ফিনিশিং।
আমি আজ পর্যন্ত কোনো বলিউডি মুভির এমন ফিনিশিং দেখিনি।

Sadma সুন্দর মুভি আর ইচ্ছা আছে খুব শীঘ্রই সপ্তপদী নিয়ে একটা পোস্ট দেওয়ার

৮. ০৩ রা মার্চ, ২০১০ রাত ১:০৪

মাসুদ চৌধুরী বলেছেন: এ হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি এ হাতে কোনো পাপ করতে পারি!

দারুন তো কথাটা !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
+++

০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১২:২২

লেখক বলেছেন: ধন্যবাদ!!
এটি সুনীল গঙ্গোপাধ্যায়ের "সত্যবদ্ধ অভিমান" কবিতার দুটি লাইন।

৯. ১০ ই এপ্রিল, ২০১০ রাত ৩:০৭

নার্ডী বয় বলেছেন:
চমৎকার একটা পোস্ট দিয়েছেন স্নিগ,এই পোস্ট মিস করলাম কিভাবে?

Casablanca সর্বকালের সেরা রোমান্টিক মুভিগুলোর একটি।জনপ্রিয় এই ক্লাসিক মুভিটার এন্ডিং টা মনে দাগ কেটে আছে

Brokeback Mountain মুভিটাও আমার কাছে অনেক ভাল লেগেছে।মুভিটার শেষ দিকে মনটা একদম বিষন্ন হয়ে গিয়েছিল।একটা মাস্টারপীস।

Sweet November ভাল মুভি

রেবেকাএকটা মাস্টারপীস

তেরে নাম দেখে ও খারাপ লেগেছে সালমান আর ভুমিকার মিল না হওয়াতে।অবশ্য এই কারণেই মুভিটা হিট হয়েছে।

জাভ ওয়ি মিট আমার কাছে ভাল লাগেনি

মনপুরার কাহীনি ভাল লেগেছে কিন্তু প্রিন্টের মান একদম ই ভাল লাগে নি।আমি লেজার ভিশনের অরিজিনাল ডিস্ক থেকে দেখেছি।তবুও প্রিন্ট ভাল লাগে নি।
টাইটানিক তেমন কাছে টানেনি
সাদমাআর সপ্তপদী দেখা হয়নি

২০ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।মনপুরার প্রিন্ট কেনো ভালো পান্‌নি সেটা ভেবে অবাক হলাম।
ঢাকায় যে কোনো লোকাল ফিল্ম ফেস্টিভাল হলে তাতে সাধারণত মনপুরা মুভিটা থাকবেই।একটু খেয়াল রাখলেই হবে।এরা সাধারণত ভার্সিটি এলাকায় ভালো পোস্টারিং করে থাকে।

১০. ১৯ শে আগস্ট, ২০১০ রাত ১০:২৬

নিশাচর ছেলে বলেছেন: মাই স্যাসি গার্ল আর রোমান হলিডে টা সংগ্রহে আছে দেখি দেখি করে দেখা হচ্চে না , এরকম আরো একটা মুভি পি এস আই লাভ ইউ । দেখবনে ।

পোস্টে প্লাস এবং ধন্যবাদ

২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৫২

লেখক বলেছেন: :) :) :D

১১. ২৬ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:০৪

কাউসার রুশো বলেছেন: +++++++++++++++++++++++++++++++
আপনার সঙ্গে আমার বেশ ভালো মিলছে। তবে কয়েকটা এখনও দেখি নাই।

সাদমা আর সপ্তপদী আমার দেখা সেরা ভারতীয় রোমান্টিক মুভি।
সাদমার শেষ দৃশ্য আসলেই ভোলার নয়।

আর উত্তম-সূচিত্রার কথা কী বলবো!!!!

রোমান হলিডে আর ক্যাসাব্ল্যাঙ্কা আমার খুব প্রিয় ছবি।
তেরে নাম আর জাব উই মেট মোটামুটি লাগছে।

২৯ শে আগস্ট, ২০১০ রাত ১২:৩০

লেখক বলেছেন: গ্রেট মেন থিন্ক অ্যালাইক! ;)

"আর উত্তম-সূচিত্রার কথা কী বলবো!"
আসলেই!তাদের কোনো মুভি নিরপেক্ষভাবে ভালো বলা মুশকিল।সবই যে ভালো লাগে :)

"জাব উই মেট" ডাইরেকশনাল দিক থেকে আমার কাছে (ইন আ গুড সেন্স) ভিন্ন মনে হয়েছে।

অনেক আগের,কিন্তু আমার খুব পছন্দের এই পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।ইচ্ছে আছে,আগামী ফেব্রুয়ারিতে এর দ্বিতীয় পর্ব লিখবো।

শুভেচ্ছা রইলো

১২. ০৯ ই মে, ২০১১ রাত ১০:৩৯

এলোমেলো রকস বলেছেন: নোটবুকের নাম নাই কেন?

২৮ শে মে, ২০১১ সকাল ১১:১৫

লেখক বলেছেন: ১২টা কমপ্লিট হয়ে গিয়েছিলো তো, তাই...

অনলাইন রেডিওতে প্রায়ই শুনি,"এলোমেলো রকস" নামের একজন এস.এম.এস. পাঠায়।আপনিই কি সেই ব্যাক্তি? :-B

১৩. ২৭ শে জুন, ২০১১ রাত ৯:১৫

রাখালছেলে বলেছেন: জাব উই মিট দেখে মজা পাইছি :) :) :) তবে Brokeback Mountain দেখার কোন ইচ্ছা নাই । বিকৃত ছবি ক্যামনে আপনার লিষ্টে আইলো আমি বুঝি না....... |-) |-) |-) |-)

০৫ ই জুলাই, ২০১১ রাত ১০:১৩

লেখক বলেছেন: ভাই ওদের রোমান্সের সিনগুলা আমারো ভালো লাগে নাই (ফরওয়ার্ড করে দেখসি) :-P

মাগার ছবিটা বড়ই সৌন্দর্য, অস্কারও পাইসিলো।

Jab We Met আমার এখনো ভালো লাগে :)

১৪. ২৮ শে জানুয়ারি, ২০১২ ভোর ৪:৫৫

ধূসরধ্রুব বলেছেন: তেরে নাম তামিল মুভি সেতুর রিমেক ।

না পাওয়ার বেদনাই মনে হয় ভালবাসার সবচে বড় প্রাপ্তি।

স্নিগ ভাই এই কথাটা পড়ে আজ থেকে আমার আর কোন কষ্ট রইল না

২৮ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:১৫

লেখক বলেছেন: তামিল মুভিটির কথা জানতাম না।

ভাই, কষ্ট চেপে রাখলে, কষ্ট মনে রাখলে, একদিন এই কষ্টই ঘাড়ে সওয়ার হয়ে পুরো জীবনটা নষ্ট করে দেয়।

এত্ত প্রাচীন একটি পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

 

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

 

© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি | বিজ্ঞাপন