জিম ক্যারি!!!
হলিউডের সেই গুটিকয়েক অভিনেতাদের একজন,যিনি কাতুকুতু না দিয়েই আপনার মুখে হাসি ফুটিয়ে তুলতে পারেন।কিন্তু সদা হাসির উৎস এই মাণুষটির রয়েছে সিরিয়াস ধাঁচের কিছু ভালো মুভি।আজ আমার পছন্দের তিনটি মুভির কথা বলবো।
The Number 23
Director:Joel Schumacher
Release: 2007
ওয়াল্টার (জিম ক্যারি) পশু নিয়ন্ত্রণ অফিসে কাজ করে।এক জন্মদিনে তার স্ত্রী অ্যাগাথা (ভার্জিনিয়া ম্যাডসেন) তাকে "The Number 23" নামে এক বই উপহার দেয়।বইটির কয়েক চ্যাপ্টার পড়েই ওয়াল্টার আবিষ্কার করে,এই বইটির সাথে রয়েছে তার জীবনের অদ্ভূত মিল।আর তার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে একটি সংখ্যা- ২৩।
এক ডার্ক অ্যান্ড অবসকিউর সাইকো থ্রিলার।
ডাউনলোড লিন্ক
The Truman Show
Director:Peter Weir
Release: 1998
ইনসুরেন্স অফিসার ট্রুম্যান বারব্যান্ক (জিম ক্যারি) একদিন আবিষ্কার করে তার চারপাশের সবকিছুই সাজানো।তার জীবনের প্রতিটি দিনের ২৪ ঘন্টার সবটুকুই আসলে একটা রিয়ালিটি শো- ট্রুম্যান শো।
মাত্র দুটো লাইনে আসলে এই মুভি সম্পর্কে কিছুই বলা হলো না।ট্রুম্যান শো মুভিটি শুধু মুভির মাঝেই থেমে থাকেনি।খুবই ভিশনারী মুভিটি তার গল্পের সীমানা পেরিয়ে নতুন এক ভাবনার খোরাক যোগায়।
বর্তমানে আই.এম.ডিবি.-তে #২৪০ স্হানে আছে।
ডাউনলোড লিন্ক
Eternal Sunshine of the Spotless Mind
Director:Michel Gondry
Release: 2004
এক তুমুল ঝগড়ার পরে ক্লেমেন্টাইন (কেট উইন্সলেট) তার মাথা থেকে বয়ফ্রেন্ড জোয়েল (জিম ক্যারি) সম্পর্কিত সমস্ত স্মৃতি মুছে ফেলে।এই ঘটনা জানতে পেরে জোয়েল ঠিক করে সেও ক্লেমেন্টাইনের সমস্ত স্মৃতি মুছে ফেলবে।মেমোরি ইরেজিং প্রক্রিয়া শুরু হবার পর,ঘুমন্ত জোয়েল আবিষ্কার করে,স্মৃতি মুছে ফেলার এই সিদ্ধান্তটি ভুল।কিন্তু,ততক্ষণে যথেষ্ট দেরী হয়ে গিয়েছে।
তবে,জোয়েল আর ক্লেমেন্টাইনের আবারও দেখা হয়...।
অসাধারণ একটি মুভি!বর্তমানে আই.এম.ডিবি.-তে #৫৮ স্হানে আছে।
ডাউনলোড লিন্ক
যে তিনটি মুভির কথা লিখলাম,তারা প্রত্যেকেই কম-বেশি সাইকোলজিকাল ধারার মুভি।যারা এই জেনঁরের মুভি পছন্দ করেন;আমার বিশ্বাস,এই মুভিগুলো তাদের ভালো লাগবে।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



