শ্বাপদ ভালোবাসে সভ্যতাকে, সভ্যতা আমাকে;
কুকুরের প্রেম শ্লীল বলে শুয়োর হিংসায় পোড়ে।
অবশেষে আমি দগ্ধ হই প্রেমে প্রেমে।
কবি তখন ঘুমায়, কবির ঘুম ভাঙ্গে না।
কবি তখনও ঘুমে থাকে-
কুকুর ডাকে কুকুরনীকে, শুয়োর শুয়োরনীকে
জমিলাও তখন চিৎকার পাড়ে-
“আল্লারে...তিনদিন ধরে ঘরে খাওন নাই”
বার হাতের শাড়ীর নিচে জমিলার ভুখা শরীরটা
ছিদ্রের ফাঁকে ফাঁকে শ্বাপদ উঁকি মারে-
সভ্যতার ঝরে লালা।
আমি দগ্ধ হই প্রেমে প্রেমে।
শ্বাপদের ভালোবাসা জমিলার শাড়ীর আঁচল ধরে টান মারে
জমিলাও চিৎকার পাড়ে- আল্লারে...
কবির তখনই ঘুম ভাঙ্গে-
আবার লিখে শিকল ভাঙ্গার কবিতা।
কিন্তু এখন আর এক কবিতায় হাজার শিকল ভাঙ্গে না
নিরন্ন কবিতারাও এখন অন্ন খোজে !
আর কবিই তখন দগ্ধ হয় প্রেমে প্রেমে।
কবি আবার ঘুমিয়ে পড়ে।
(আজ কিছু সাম্রাজ্যবাদী নিজেদেরকে সভ্যতার ধারক বাহকের দাবি করে; একের কর্মে অন্যে অনুপ্রেরণা পায়; অথচ তা মোটেও আমার মতো ভুখার সভ্যতা নয়!)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

