অথচ আজ না ঘুমালে ক্ষতি নেই;
বরং অদ্য মধ্যরাতে
কোন নব কবির জানালার পাশে
চুপি চুপি ভাষা অথবা ভাব চুরি...
প্রথম প্রেম, চুড়ি ভাঙ্গা কেলেংকারি অথবা
সে রাতে নির্ঘুম কাটিয়ে দেয়া...
এ সমস্ত নিয়ে আরও একটা রাত নির্ঘুম।
হয়তো মা’র বকুনি সানসেটের চুইয়ে পড়া
পানির শব্দের মতো ভীষন প্রত্যাশিত;
তবুও মা বকবে, বাবাও।
অথবা আজ অন্যমনষ্ক হয়ে রোমন্থিত করবো
বৃষ্টি, বৃষ্টির ঝরে পড়া নতুবা বৃষ্টি জলে স্নান।
ডুবে যেতে পারি জীবনানন্দে, আমার প্রিয় যতো;
ঠিক পানিতে ডুবে থাকার মতো।
অথবা আজ আবার খোলশ পাল্টে, যেমন-
কবিতা, গান ইত্যাদি সব ছেড়ে মানুষ হতে পারি !!
(কবিতা আগে একবার পোস্ট হয়েছিলো। সেখান থেকে শেষের লাইনটা কাটা পড়েছে, রিপোস্টের জন্য দু:খিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

