আমার প্রিয় পোস্ট
- আয়না সুন্দর ও নীলছুরি - মুক্তি মণ্ডল
- জলের কাছে - অ রণ্য
- বিখ্যাত কোম্পানীর লোগো পরিবর্তন - তুষারপাত
- হাইব্রীড বীজ নিয়ে আশঙ্কা সত্যি হলো এবার 'সত্যিরা' ভয়াবহ আতঙ্ক ছড়াচ্ছে ! - মনজুরুল হক
- দুইরকম তারুণ্য - সুমন রহমান
- ঈশ্বরের লাশ - অ রণ্য
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- নিজস্ব প্রজাতির ভাষা - নাজনীন খলিল
- সেক্টর কমান্ডারস ফোরাম প্রকাশিত যুদ্ধাপরাধীর তালিকা: যে নামগুলো চিনে রাখা জরুরি - মুনীর উদ্দীন শামীম
- চিংড়িঘের : নোয়াখালীর উপকূলে বিপর্যয়ের আশঙ্কা - মাহমুদুল হক ফয়েজ
- নারী অধিকার লংঘন ও প্রতিকার: যৌনপীড়ন - খোকন জিও
- স্তন ক্যান্সার চিহ্নিত করার উপায়-- স্তন পরীক্ষার সহজ ৫টি ধাপ - মিছে মন্ডল
- স্নানঘর থেকে শুরু... - সোমেশ্বর অলি
- স্তন ক্যান্সার নিয়ে জনসচেতনতা এবং তা নিয়ে আমাদের সবারই জানার আছে অনেক কিছু - জটিল
- আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে..... - মনজুরুল হক
- কালোঘোড়া - মুক্তি মণ্ডল
- শরৎ - মেঘ দূত
- হাতুড়ে গদ্য-২ (সময়ের কবিতা) - বৃত্তবন্দী
- দেবদূতের মত এসে দাঁড়ালেন অন্নদাতা - মনজুরুল হক
- জীবন খুঁজে ফিরি (কবিতা) - নাজনীন খলিল
- ভালো লাগা প্রিয় কবিতারা-৪৪ ( আপনি বলুন, মার্কস --মল্লিকা সেনগুপ্ত ) - আবদুর রাজ্জাক শিপন
- হারিয়ে যাওয়া দুপুর এবং পড়শীর নাকফুল - সুলতানা শিরীন সাজি
- কম্পিউটারের গতি কমার কারন ও গতি বৃদ্ধির কিছু কৌশল [খন্ড- ২] - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- শহরীয় নকশি কাঁথা - আমি ও আমরা
- অর্কেষ্ট্রা - প্রণব আচার্য
- ট্রান্সকম (আলো-স্টার) গ্রুপ চলে উলফার টাকায়!! - আওরঙ্গজেব
- পথ ও সুড়ঙ্গ - সোহেল হাসান গালিব
- নষ্টালজিয়া (একটা চিঠি) - আমি ও আমরা
- স্বপ্নবাজ চাতক - আমি ও আমরা
- কাল রাতে শব্দগুলো জ্বলে ঊঠেই নিভে গেল ... - সিহাব চৌধুরী
- মা এভাবে আমার কাছে কিছু চেয়েও না, আমার লজ্জা লাগে! - হমপগ্র
- দ্বীপান্তরে - প্রণব আচার্য
- আনন্দ ভ্রমন - প্রণব আচার্য
- আমাদের নতুন উপহার: যে কোন সাইটে ফোনেটিক কিবোর্ড - নোটিশবোর্ড
- তোমায় নিয়ে কবিতা লিখব বলে - অন্তিম
- আবার যুদ্ধ হলে আমি রাজাকার হব... - মো. তারিক মাহমুদ
- মা তোমায় মনে পড়ে(বন্ধু তোমায় মনে পড়ে) - সুলতানা শিরীন সাজি
- একক স্বপ্নের চৌকাঠ - বৃশ্চিক
- কবিতার খুচরাংশ - আমি ও আমরা
- তোমরা আমাকে আর একবার - নিয়ন আলোয় বাউল
- প্রেমাংশুর প্রত্যাবর্তন - আকাশচুরি
- যদি দালাল হতে পারতাম। - বিহংগ
- অভিশাপ নারে আশীর্বাদ দিমু (উৎসর্গ : প্রিয় ব্লগার সামী মিয়াদাদ কে) রি-পোস্ট - উত্তরাধিকার
- টস্ বৃত্তান্ত !! @ প্রিয় ব্লগার সবাক ! - উত্তরাধিকার
- আগেকার লেখা কিছু কবিতা ৩ - প্রণব আচার্য
- লাবণী পয়েন্ট - চিটি (হামিদা আখতার)
- বাণিজ্যিক পিছুটান। - রাতিফ
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- জীবন মু্দ্রা। - রাতিফ
- একটি হারানো বিজ্ঞপ্তি - মুকুল
- সে এসেছে - আশরাফ মাহমুদ
- ফিরে দেখুন আমাদের ইতিহাস - ৭ - নামহীন মানব
- ফিরে দেখুন আমাদের ইতিহাস - ৬ - নামহীন মানব
- বুদ্ধদেবের কিছু কবিতা... - নীল নিঃসঙ্গতা
- "শত্রু তুমি পালাও!" - রাগ ইমন
- আমি নাস্তিক। - পুতুল
- এলোমেলোতায় - সুলতানা শিরীন সাজি
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- সহীহ মুসলিম মতে গোলাম আজম, নিজামি, মুজাহিদ, সাইদী এবং অন্যান্য জামাতিদের ইমানের স্তর। - হ্যারি সেলডন
- মা, তুমি তৈরী থেকো। - রাতিফ
- আপনি যেভাবে ব্যর্থ হয়েছেন - প্রণব আচার্য
- মুক্তি পেয়েও আরিফের ফেরারী যাপন - অমি রহমান পিয়াল
- নাটক : তুই রাজাকার - সবাক
- সব ব্লগার বন্ধুদের জন্মদিন বিষয়ক একটি জরিপ - মিলটন
- গডফাদার - মানব মানিক
- নবীনদের জন্য - নাদান
- আমার মায়ের সাতটি মিথ্যা কথা - প্রত্যুৎপন্নমতিত্ব
- মা (একটি সত্য ঘটনার আলোকে) - সবাক
- হুমায়ুন আজাদের জন্মদিনে তাঁর ‘ছাপ্পান্নো হাজার বর্গমাইল’ উপন্যাসের কিছু অংশ... - মুকুল
- প্রিয় কবি হুমায়ুন আজাদ - রিয়াজ শাহেদ
- তসলিমার পক্ষে বলছি - সবাক
- অমর একুশে'র ভাষা সৈনিকদের তালিকা - স্বাধীন বাংলা
অন্ন
১১ ই জুলাই, ২০০৮ রাত ১২:১৫
ক'দিন আগেও তিন বেলা ভাত খেতাম।
আব্বার মজুরি বাড়ে নাই-
রাজার শাইলের দাম বাড়ে, বাড়ে আমার ক্ষুধা-
এখন একবেলা খাই।
সেদিনও মা' কেবল আমার থালা চেটে খেয়েছিলো;
আব্বা তখন দূয়ারে বসে বিড়ি ফুঁকতেছিলো-
আর ক্ষুধা তাড়াতে ছিলো।
গোলাঘরের দক্ষিনের বেড়াটা ভেঙ্গে পড়েছে
আব্বার মাথার উপর।
রসুইঘরের চুলার মাটিতে ফাটল ধরেছে-
মা'র বুকও ভাঙ্গে অলুক্ষনের ছুতায়।
আর মাও বিকেলের উঁকুন বাছার আড্ডা ছেড়ে
শাড়ীর তালি গুনে নিবিড় মনে-
দূর থেকে আব্বার গেঞ্জির ফুটাও।
কুত্তাটা এখন আর উঠোনে ঘুমোয় না
মিয়া বাড়ির বারান্দায় সংসার পেতেছে।
বিড়াল পালিয়েছে ক'দিন আগে।
এখন আর মুরগীর ডিম চুরি করতে পারি না।
একটাকার কুটকুটি, দুইটাকার চলকেট
বাদাম গুড়ের টকি... কিচ্চু পাইনা খেতে;
ইশকুল থেকে শুকনো মুখে ফিরে দেখি
মাও শুকনো মুখে চুলার পাড়ে-
আব্বারও খোঁচা দাঁড়ির শুকনো মুখ,
পাতিলের তলাও শুকনো;
মা'র পানের বাটার তলা শুকালো মাসের মতো হলো।
পুরো জীবনাটাই শুকিয়ে গেলো !
সূর্য্য দেশের মাটির মতো...
মা'কে কততোবার বলেছি-
চলো মা, আমরা জলে ডুবে যাই-
আর শুকিয়ে যাবার ভয় নেই
জলেই ভিজে রবো।
মা তখন চোখের জলে গাল ভিজিয়ে নেয়
আর ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে থাকে।
১১.০৭.০৮
রাত ১২.১০ মি:
প্রকাশ করা হয়েছে: বখাটে কথন বিভাগে ।
ইমরান মামা বলেছেন:
এত চমৎকার কেমনে লেখেন!
লেখক বলেছেন: ![]()
আপনার কাছে চমৎকার মনে হওয়াতে খুবই ভালো লাগছে।
ধন্যবাদ আপনাকে।
আমার ব্লগে আপনার আগমন শুভ হোক।
আশরাফ মাহমুদ বলেছেন:
অসাধারণ......
লেখক বলেছেন: ধন্যবাদ দোস্ত।
ভালো থাকিস সবসময়।
লেখক বলেছেন: ![]()
তোকে অনেক ধন্যবাদ।
প্রাপ্তির সবটুকুই বন্ধুর...
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন:
হাহাকারে বেশি বাকি নাই। আত্মবলি দিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম।
দু বেলা পেট ভরে ভাত খাবার স্বপ্ন দেখেছিলাম।
হায় বিধাতা এ কেমন দেশ আমরা পেলাম?
লেখক বলেছেন:
কেবলই দীর্ঘশ্বাস।
রুপার পালকি বলেছেন:
অসাধারন ! চমৎকার ! আর কি বলব ? পেলাচ ।
লেখক বলেছেন: হা হা হা![]()
অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
লেখালেখি কি শুরু হবে??
লেখক বলেছেন: আশায় বাঁধি বুক...
তানজু রাহমান বলেছেন:
তুমি সত্যি মারাত্মক ভালো লেখ।
লেখক বলেছেন:
নানী,
আপনি ছাইড়া তুমিতে আসাতে ম্যালা ভাল্লাগতাসে
কেমন আছো।
নাতির জন্য দোয়া কইরো।![]()
লেখক বলেছেন: ধন্যবাদ তামিম...
নিশ্চয় মন্দ নেই.....
ভালো থাকুন
আলোতে থাকুন।
রুপার পালকি বলেছেন:
" লেখালেখি কি শুরু হবে?"পারতেছিনা । একটা পোস্ট এর পরেও দিয়েছিলাম । কিন্তু কেন জানি ফ্রন্ট পেজে জায়গা হল না তাই উৎসাহ পাইতেছিনা ।
লেখক বলেছেন: ক'দিন অপেক্ষা করো
সব ঠিক হয়ে যাবে।
কখন কেবল পড়তে থাকো আর কমেন্ট করতে থাকো।![]()
লেখক বলেছেন: হুমম
রাশেদ বলেছেন:
ভাল্লাগছে খুব।
লেখক বলেছেন: ধন্যবাদ রাশু ভাই![]()
আপনাকে বর্ষপূর্তির অভিনন্দন।
লেখক বলেছেন: ভাইডি দুইপাড়ায় হাইট্ট্রা পা ব্যাথা কর্তাছে....![]()
তোমারে ধন্যবাদ......![]()
লেখক বলেছেন: ধন্যবাদ অনেক অনেক...
ভালো থাকার কামনা....
শুভেচ্ছা নিরন্তর![]()
ময়ুরবাহন বলেছেন:
ভাত ছেড়ে রাগী খাওয়া ধরুন। দাম কম আবার ক্ষিদেও মেটে। তবে স্বাদটা একটু যা খারাপ। আমাদের কর্ণাটকে রাগীর চল ভালই। আমি ২০০৪ সালে একবার ৩ / ৪ মাস বেকার ছিলাম। তখন রাগীই আমাকে বাঁচিয়েছে।
লেখক বলেছেন: কিন্তু কথা হচ্ছে আমি রাগী চিনি না![]()
ভালো থাকুন।
নিয়ন আলোয় বাউল বলেছেন:
একবাটি ক্ষুধার জন্য নাকি পৃথিবীটা সুন্দর ?????
লেখক বলেছেন: হ্যাঁ ঠিক বলেছ।
ক্ষুধা আছে বলেই আমরা আছি
আমরা বাঁচি..
লেখক বলেছেন:
আমি যে ভাই ক্ষুধার্ত...
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
সত্যি!!
রাঙা মীয়া বলেছেন:
আপনার কবিতা পড়লেই চিত্র ভেসে উঠে। অভাবের কবিতা সবাই লিখতে পারে না। এখানেই আপনি ব্যাতিক্রম
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে...
আপনাদের অনুপ্রেরণায় লেখাখেখি করি
ফাহমিম বলেছেন:
আপনারে স্যালুট!
লেখক বলেছেন: কেন রে ভাই !!!
শুভেচ্ছা এবং শুভ কামনা।
লেখক বলেছেন: কিরে পিচ্ছি কি খবর?/![]()
লেখক বলেছেন:
কিন্তু আমার বোধ কোথায় যাবে?
তুমি ভালো আছ?
দূর্ভাষী বলেছেন:
আমি আর কি মন্তব্য করবো। এক কথায় অসাধারণ, চিন্তা চেতনার এমন বহিঃপ্রকাশ ................. আপনি অনেক দূরে যাবেন, চালিয়ে যান।
লেখক বলেছেন:
দূর্ভাষী এতো সুন্দর ভাষায় কথা বলতে পারে!!!
আমিতো অবাক।
ভালো থাকুন সবসময়।
দূর্ভাষী বলেছেন:
দূর্ভাষীর ভাষা ধূর্ভেধ্য হলেও সে দূর্ভেধ্য নয়। ভালো জিনিসের প্রশংমা সে ও করতে জানে।আপনার অসাধারণ কবিতার জন্য অসংখ্য শুভকামনা।
লেখক বলেছেন: অনেক অনেক অনুপ্রেরণা পেলাম।
অশেষ কৃতজ্ঞতা।
ভালো থাকুন
আলোতে থাকুন।
আমি ও আমরা বলেছেন:
সবাক, আমি প্রবাসী মানুষ, মাঝে মাঝে খুব কষ্ট লাগে। আমি আজ তোমার (তুমি করে বলে ফেললাম-আপন করে নিয়েই) লিখাটা পরে ঠিক কবিতার চরিত্রের সাথে নিজের মাকে বসালাম, আর আমার চোখে এখন পানি।ধন্যবাদ দিলাম না, এর প্রতিদানে আমি আর ও একটা ভালো কবিতা চাই। তোমার কাছ থেকে। প্রীয় পোষ্টে নিলাম।
লেখক বলেছেন:
কবিতাটা লিখে একবার কেঁদেছিলাম।
আপনার মন্তব্য পড়ে আবার কাঁদলাম।
যতটুকু অনুপ্রেরণা পেলাম তাতে আরো অসংখ্য কবিতা লেখার খোরাক হলো।
চিটি (হামিদা আখতার) বলেছেন:
চলো মা, আমরা জলে ডুবে যাই-আর শুকিয়ে যাবার ভয় নেই
জলেই ভিজে রবো............ক'টি লাইন কাদাঁলো সবাক,
তোমার সুন্দর উপস্থাপনা কবিতাটি
একটি জীবন্ত কালের স্বাক্ষী হয়ে থাকুক..............।
আমি অনেক আশাবাদী তুমি অনেক ভালো করবে।
ভালো থেকো
শুভেচ্ছা
লেখক বলেছেন:
তোমার মন্তব্যের যুৎসই কোন জবাব আমার কাছে নেই।
শুধু বলবো তোমরা আমাকে ঋণী করে দিচ্ছ।
ভালো থেকো।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
মা'কে কততোবার বলেছি-চলো মা, আমরা জলে ডুবে যাই-
আর শুকিয়ে যাবার ভয় নেই
জলেই ভিজে রবো।...............
...................।
দারুণ সবাক।
খুব ভালো লিখছো।
সময়োপোযোগী কবিতা.......চোখ ভারী হয়ে গেলো।
শুধু ভাবি তারপর ?কি হবে?
শুভকামনা থাকলো।ভাল থেকো।
লেখক বলেছেন: আর না আসলেও পারতে !!
কয়দিন পর এসেছ জানো?
তোমার প্রতি সত্যিই ভীষণ রেগে আছি।
তুমি আমার প্রতি ভালোবাসা কমিয়ে দিয়েছ।
এর প্রতিবাদে তোমাকে ১০ দিন আপু বলে ডাকবো না।
এটাই তোমার শাস্তি।
তুমি যেন ভালোই থাকো।
লেখক বলেছেন: ঋনী করে ফেললেন।
ভালো থাকুন আলোর আবরণে।
কালপুরুষ বলেছেন:
চমৎকার লেখা। মুগ্ধ হলাম পড়ে।
লেখক বলেছেন: হুমম
চিরহরিৎ দা কেমন আছেন।
শুভেচ্ছা রইলো।
উত্তরাধিকার বলেছেন:
প্রিয় সবাক,
প্রতিটা শব্দই যেন বুকে এসে বিঁধলো।
মারাত্নক...! সত্যি মারাত্নক হয়েছে।
হলুদ তারকাতে ক্লিক করতে হলো নিদারুন বাস্তবতায় !
লেখক বলেছেন:
ধন্যবাদ আর কতো দেয়া যায়??
তারচে এরকম আরো লেখাই যেন আমার দায়িত্ব হয়ে গেল।
"মিজানুর রহমান" বলেছেন:
ভালো হইছে।
লেখক বলেছেন: ধন্যবাদ মিজানুর।
ভালো থাকুন।
রাহামনি বৃষ্টি বলেছেন:
আবারও পড়লাম।এ কবিতা আমার স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু প্রিয় পোস্টে নিতে পারছিনা কেন??
লেখক বলেছেন:
প্রতিটি পোস্টে নিচে "রেটিং করুন" এর বাঁ পাশে তিনটি আইকন আছে, এর মধ্যে একটি হলুদ ষ্টার আছে, ওইটাতে ক্লিক করলেই প্রিয় পোস্টে চলে যাবে।
পুনশ্চ : আপনাকে অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
সবই বাস্তবতা।
লেখক বলেছেন: হুমমম
অনেক অনেক খুশি হলাম।![]()
লেখক বলেছেন: ধন্যবাদ< অনেক ধন্যবাদ।


















