আমার প্রিয় পোস্ট

সুমন সওদাগরের ব্লগ

একজন ক্ষুদিরামের আশে

২৩ শে জুলাই, ২০০৮ রাত ১:১৮

শেয়ারঃ
0 0 0

সিঁদুর মুছে গেছে সেই কবে
যখন সিঁথির ফাঁকে রক্ত লেগেছে।
আজ আরাধনা সব তুচ্ছে গেছে
টুটেছে পুষ্পাঞ্জলি, যখন-
তিলাঞ্জলী হয় সন্তানের প্রাণে।
হরি কে পাহারায় রেখে
অগ্নি কুন্ডলীর মাঝেও ঘুমাতে পারে না জননী, যখন-
হরি'র কেবলই ঘুম পায়!
জননীও এখন দশভুজা দূর্গার পুজো ভুলে
একজন ক্ষুদিরামের আশে-
ভোগের পুষ্পঢালি সাজিয়ে উদ্ভ্রান্ত হয়, যখন-
জননীর ছেলে এই আমি কেবলই শান্ত হতে চাই!
অথচ অশান্ত ধানক্ষেত, পুকুর, গোয়ালঘর;
উঠোনের পাশে কচি কাগুজি লেবু মাকাল হয়ে
আমাকে দেয় অভিশাপ।
ঐদিকে থলের বিড়াল বেরিয়ে পড়ে
মেছোবাঘ হয়ে যায়!
আর নববধূর সাজে ট্রেনের বগি'রা
কলজে কাটা রক্ত সীমান্ত পার হয় মৈত্রীর খোঁজে-
যেমন খুঁজেছিলো পাটক্ষেতে নীল ফসলেরা তিনশতক আগে!
তখন রামেরা ক্ষুধিত ছিলো,
ছিলো রক্তঘামে তিয়াসী।
আজ রক্ত আছে, ঘাম আছে-
আছে সুদীর্ঘ রেললাইন;
ক্ষুধিত রামেরাও আছে ভোগের ক্ষুধায়-
শুধু নেই ক্ষুদিরাম।

আয় ক্ষুদিরাম এই বাংলার দেশে
বিদ্রোহীর বেশে, যখন-
দশভুজা দূর্গার পুজো ভুলে জননী বসে
একজন ক্ষুদিরামের আশে।

২৩.০৭.০৮
রাত ১২.৩০ মি.

 

প্রকাশ করা হয়েছে: বখাটে কথন  বিভাগে । সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:০৬ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে জুলাই, ২০০৮ রাত ১:২০
চিটি (হামিদা রহমান) বলেছেন: আয় ক্ষুদিরাম এই বাংলার দেশে
বিদ্রোহীর বেশে, যখন-
দশভুজা দূর্গার পুজো ভুলে জননী বসে
একজন ক্ষুদিরামের আশে।................অসাধারণ!!!

কেমন আছো?
শুভেচ্ছা
২৩ শে জুলাই, ২০০৮ রাত ১:৩৪

লেখক বলেছেন:
এইতো আপু ভালোই আছি।

আজ সারাদিন নোয়াখালীর জেলাশহর মাইজদীর উপর ফটোগ্রাফি করলাম। বাইসাইকেলে ছড়েই কাজটি করতে গেলাম শখের বশে: এখন পা'দুটো নাড়াতে কষ্ট হচ্ছে:( তবে কাজ যা করার করে ফেলেছি। আজ তুলেছি ১০৩ টা ছবি, আবার সকালে বেরুবো। এখনও অনেক বাঁকি।

তুমি কেমন আছো??
অনেক শুভেচ্ছা আপুটির জন্য:)

২. ২৩ শে জুলাই, ২০০৮ রাত ১:২৪
ইমরান মামা বলেছেন: আয় ক্ষুদিরাম এই বাংলার দেশে
বিদ্রোহীর বেশে, যখন-
দশভুজা দূর্গার পুজো ভুলে জননী বসে
একজন ক্ষুদিরামের আশে।


আশায় রইলাম।
২৩ শে জুলাই, ২০০৮ রাত ১:৩৬

লেখক বলেছেন:
ধন্যবাদ মামা।

ভালো থাকুন।
শুভেচ্ছা।

৩. ২৩ শে জুলাই, ২০০৮ রাত ১:২৫
স্বাক্ষর শতাব্দ বলেছেন: "জননীর ছেলে এই আমি কেবলই শান্ত হতে চাই!"

++
২৩ শে জুলাই, ২০০৮ রাত ১:৩৬

লেখক বলেছেন:
ধন্যবাদ এবং শুভরাত্তি।

শুভেচ্ছা এবং শুভকামনা।

৪. ২৩ শে জুলাই, ২০০৮ রাত ১:৩৩
রাঙা মীয়া বলেছেন: বিপ্লবী কবিতা। সত্যিই ক্ষুদিরামকে বড় প্রয়োজন।এই কবিতা পরবর্তীতে আরো বর্ধিত করে দেওয়ার অনুরোধ করছি।আমার মনে হয় এই কবিতায় আরো কিছু যোগ করা দরকার। ভেবে দেখবেন
২৩ শে জুলাই, ২০০৮ রাত ১:৪০

লেখক বলেছেন:
হুমম
কবিতাটি প্রথমে অনেক বড় করে লিখেছিলাম। পরে পুরো একটি বিষয় বাদ দিয়ে দিয়েছি। কারণ বিষয়টি নিয়ে আরও আগে লেখা দরকার ছিলো। দেখি হয়তো কালই আরেকটি কবিতা আকারে ওই বিষয়টিও দিয়ে দেবো।

অনেক খুশি হলাম। কারণ আমার ভাবনার সাথে আপনার মিল আছে:)

৫. ২৩ শে জুলাই, ২০০৮ রাত ১:৩৬
স্বাক্ষর শতাব্দ বলেছেন: আবার পড়লাম, প্রিয়তে যোগ করলাম, বানানভুলগুলি একটু ঠিক করে ফেলুন, অসাধারণ হয়েছে।
২৩ শে জুলাই, ২০০৮ রাত ১:৪৩

লেখক বলেছেন:
যদি একটু সাহায্য করতেন, মানে ভুলগুলো ধরিয়ে দিতেন। আন্তরিকভাবেই বলছি... কারণ আমার ভুলগুলো নিজের চোখেই ধরা পড়ে না। ১বার পড়েছি তবুও না। আর আমি এমনিতেই অনেক বানান ভুল করি। এই বিষয়টি ঠিক হয়ে গেলে আরও ভালো করতাম।

প্রিয়তে নেয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা:)

৬. ২৩ শে জুলাই, ২০০৮ রাত ১:৩৭
স্বাক্ষর শতাব্দ বলেছেন: রাঙা মিয়ার মন্তব্য প্রসঙ্গে কিছু বলবেন?
২৪ শে জুলাই, ২০০৮ রাত ২:৩৮

লেখক বলেছেন:
কবিতাটি প্রথমে অনেক বড় করে লিখেছিলাম। পরে পুরো একটি বিষয় বাদ দিয়ে দিয়েছি। কারণ বিষয়টি নিয়ে আরও আগে লেখা দরকার ছিলো। দেখি হয়তো কালই আরেকটি কবিতা আকারে ওই বিষয়টিও দিয়ে দেবো

৭. ২৩ শে জুলাই, ২০০৮ রাত ১:৩৮
রাতমজুর বলেছেন:
ওই বাচ্চা ছেলেটাও বুঝতো, মান নিয়ে বেঁচে থাকতে হবে। আর আমরা আছি একটু ভালো থাকার জন্যে দেশকে বেঁচে দিতে।
২৩ শে জুলাই, ২০০৮ রাত ১:৪৫

লেখক বলেছেন:
:(:(

দরকার একটি প্লাটফর্মের।

ধ্রবভাই... মনে হয় একটু ফ্রি আছেন:)

৮. ২৩ শে জুলাই, ২০০৮ রাত ১:৪৮
স্বাক্ষর শতাব্দ বলেছেন: আমিও নিশ্চিত নই
তারপরেও "মোছো" বাঘ

আর আমি "পুষ্পঢালি"র ব্যাপারে নিশ্চিত নই,

আমি ভাবছিলাম আপনার কবিতাটা আমি চুরি করবো, চুরি করে কোন পত্রিকায় দিব ছাপিয়ে।

আসলে আমার কয়েকজন বন্ধু একটা পত্রিকা বের করবে ভাবছিলো তাদের কে আপনার কবিতা দিতে পারি কি? সে ক্ষেত্রে আপনার নামটা ব্যবহার করা দরকার, আর আমার বন্ধুরা একেবারেই আনকোরা, বাকিটা আপনার ইচ্ছা।
২৩ শে জুলাই, ২০০৮ রাত ১:৫৬

লেখক বলেছেন:
আমি আসলেই একটা আন্ধা:( নইলে ৬/৭ বার পড়েও মেছোবাগ বানানের ভুলটি চোখে পড়লো না!!

আমার লেখার কোন কপিরাইট নেই। কারণ আমি এখন আর নিজের জন্য লিখি না। নিশ্চিন্তে দিয়ে দিতে পারেন।:)

আমারও আরও কিছু কবিতা দেখতে পারেন, যেমন- "ক্রান্তিকাল" "মানুষ" "অন্ন"....এরকম আরো আছে... যেগুলো আমার খুবই প্রিয়।

শুভেচ্ছা রইলো নিরন্তর।:)

৯. ২৩ শে জুলাই, ২০০৮ রাত ১:৪৯
প্রাকৃত বলেছেন: বলছিলাম না, আরকে নজরুল আসতেছে এই বাংলার মাটিতে সা.ইন.-মারফত!:):)


দুর্দান্ত হইছে ভাইয়া!
২৩ শে জুলাই, ২০০৮ রাত ১:৫৮

লেখক বলেছেন: হা হা হা:):)

কি যে বলো....!!!

ভালো থেকো ভাই...খুব ভালো।
শুভেচ্ছা এবং শুভকামনা।

২৩ শে জুলাই, ২০০৮ রাত ১:৫৮

লেখক বলেছেন:
ধন্যবাদ পান্না ভাই।

শুভরাত্তি।

১১. ২৩ শে জুলাই, ২০০৮ রাত ১:৫৭
ইউনুস খান বলেছেন: খুব ভাল হইছে লেখাটি।
২৩ শে জুলাই, ২০০৮ রাত ১:৫৯

লেখক বলেছেন:
ইউনুস ভাই....
কেমন আছেন??

অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।

২৩ শে জুলাই, ২০০৮ রাত ২:০৭

লেখক বলেছেন:
প্লাসেই সন্তুষ্ট হতে বাধ্য।
যখন তা ফারহান দাউদের হয়,
হোকনা তা কথাহীন।

১৩. ২৩ শে জুলাই, ২০০৮ রাত ২:০৬
রাতিফ বলেছেন: "আয় ক্ষুদিরাম এই বাংলার দেশে
বিদ্রোহীর বেশে, যখন-
দশভুজা দূর্গার পুজো ভুলে জননী বসে
একজন ক্ষুদিরামের আশে"................অসাধারণ! অসাধারণ!


কতগুলো প্লাস দেয়া যায় তাই নিয়ে চিন্তা করছি, থাক্ প্লাস দিলাম না।


তবে প্রিয় তে রাখলাম।
২৩ শে জুলাই, ২০০৮ রাত ২:০৯

লেখক বলেছেন:
যাক বাবা বাঁচলাম:):)

দেখিস আবার ....
মনভোলানো হলে কিন্তু আক্রোশটা উনার উপ্রে দিয়ে যাবে;);)

১৪. ২৩ শে জুলাই, ২০০৮ রাত ২:১২
উত্তরাধিকার বলেছেন:
ক্ষুদিরাম এর অনুপস্থিতিতে
ক্ষুধিত রাম এ সয়লাব দেশটা।
সবাই খালি প্রেম এর কথা বলে;
দেশপ্রেম কেবল দূরেই থাকে !
এভাবেই চলছে সময়ের চাকা
অহেতুক ফাঁকা বুলির তামাশা।

সবুজ জমিনে জমছে তাজা বারুদ
লাল পাড় এ স্ফূলিঙ্গের অপেক্ষা।
পাথরে পাথর ঘষার আওয়াজ হয়
টের পাই - খুব ভিতরে
ঢিপ ঢিপ... ঢিপ ঢিপ...
মিনিটে একাত্তর বার !!
২৩ শে জুলাই, ২০০৮ রাত ২:২২

লেখক বলেছেন:
কেউ কি আমায় দুষবে...
যদি নির্বাক হয়ে যাই??

প্রিয়...
আমাকে তুমি যা দিয়ে যাচ্ছ
তার উচ্ছাসে... প্রকাশে আমি
কৃপন এক প্রাণ

শুধু বলি...
রবে চিরজীবি প্রাণের আতুর ঘরে।

আর কতো ঋণী করে তবে শান্ত হবে??:)

১৫. ২৩ শে জুলাই, ২০০৮ রাত ২:১৬
"মিজানুর রহমান" বলেছেন: আয় ক্ষুদিরাম এই বাংলার দেশে
বিদ্রোহীর বেশে,...... ।

আমার কোন আপত্তি নাই, যেন বঙ্গভঙ্গ রোধ আন্দোলন না করে।
২৩ শে জুলাই, ২০০৮ রাত ২:২২

লেখক বলেছেন:
:(:(

১৬. ২৩ শে জুলাই, ২০০৮ রাত ২:৩৯
উত্তরাধিকার বলেছেন:
চমৎকার হয়েছে।
:)

ভালবাসার সাগরে
কবিতার শব্দেরা
ডুবছে... ভাসছে...
কাঁদছে... হাসছে....

আজ নিশ্চয়ই পূর্ণিমা আকাশ-
নইলে জোয়ারে এত টান কেন ?
২৩ শে জুলাই, ২০০৮ রাত ২:৪৯

লেখক বলেছেন:
আমিও দিই ডুবসাতার
যখন শব্দ'রা ডুব দেয়।
ডুবে ডুবেই হয় ষড়যন্ত্র
তোমাদের আশির্বাদ পাবো বলে,
আরও একটি কবেতা লিখবো বলে:)

১৭. ২৩ শে জুলাই, ২০০৮ রাত ৩:০৭
ইউনুস খান বলেছেন: কাজের চাপে আছি।
রাত্রেও কাজ করতে হচ্ছে।
আপনার কেমন চলছে?
২৩ শে জুলাই, ২০০৮ দুপুর ২:১৫

লেখক বলেছেন:
আমারও একই হাল:(

আছি ভালোই:)

২৩ শে জুলাই, ২০০৮ দুপুর ২:১৬

লেখক বলেছেন:
আমিও কিন্তু তৃপ্তির হাসি হাসলাম:)

১৯. ২৩ শে জুলাই, ২০০৮ রাত ৩:২০
তামিম ইরফান বলেছেন: অসাধারণ !!!!!!!.............


কেমন আছেন সবাক ভাই???
২৩ শে জুলাই, ২০০৮ দুপুর ২:১৭

লেখক বলেছেন:
ধন্যবাদ তামিম ভাই:)

ব্যস্ততার মাঝেই খুব ভালো আছি, কারণ আশেপাশেই আপনারা আছেন:)

২০. ২৩ শে জুলাই, ২০০৮ রাত ৩:২৪
একরামুল হক শামীম বলেছেন:
আয় ক্ষুদিরাম এই বাংলার দেশে
বিদ্রোহীর বেশে, যখন-
দশভুজা দূর্গার পুজো ভুলে জননী বসে
একজন ক্ষুদিরামের আশে।
২৩ শে জুলাই, ২০০৮ দুপুর ২:১৮

লেখক বলেছেন:
শামীম...
অনেক অনেক ধন্যবাদ।
পরীক্ষা শেষ করে নাও... তারপর ঢাকায় এসে আবর আড্ডা জমাবো:)

২১. ২৩ শে জুলাই, ২০০৮ ভোর ৪:৪০
রুপার পালকি বলেছেন: + দিতেই ইন হইলাম । চমৎকার
২৩ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২০

লেখক বলেছেন:
পালকিটাতো ক্লাসিক্যাল :)

খুশির সীমা অলখেই থেকে গেলো, দেখাতে পারি না:)

অনেক বেশি কৃতজ্ঞতা।

২২. ২৩ শে জুলাই, ২০০৮ সকাল ৮:১৬
যাযাবর১৪৩ বলেছেন: অনেক ভাল লিখেছেন। তবে আমার মনে হয়, ক্ষুদিরামেরা এসেছিল। সিস্টেমে পইরা ক্ষুদা রাম(দেবতা) হইয়া গেছে। শুভেচ্ছা রইলো।
২৩ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২১

লেখক বলেছেন:
আমারও তাই মনে হয়।
এই ক্ষুধা তাড়িয়ে নতুন ক্ষুধায় ক্ষুধার্ত হতে হবে।

অনেক ধন্যবাদ।

২৩. ২৩ শে জুলাই, ২০০৮ সকাল ৮:২০
আলী আরাফাত শান্ত বলেছেন: আয় ক্ষুদিরাম এই বাংলার দেশে
বিদ্রোহীর বেশে, যখন-
দশভুজা দূর্গার পুজো ভুলে জননী বসে
একজন ক্ষুদিরামের আশে।
বস দারুন লাগলো প্রতিটা লাইন প্রিয়তে রাখলাম ভালো থাকো!
২৩ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২১

লেখক বলেছেন: :):):):):)

ম্যালা খুশি...

২৪. ২৩ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৫৪
আমি ও আমরা বলেছেন: "সবাক তুমি তোমার ডাকে সাড়া দাও"

কথাটার অর্থ বুঝতে পারলা? না পারলে আমাকে সাড়া দিও।

আবার বলছি-"সবাক তুমি তোমার ডাকে সাড়া দাও"
২৩ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২৩

লেখক বলেছেন:
হ্যাঁ ভাইয়া...
কিছু একটাতো বুঝেছি। আমি আসলেই কেমন কেমন হয়ে যাচ্ছি।
স্বাভাকিতার বাইরে... কেবলই দ্রোহ।

কিন্তু কি হবে??

২৫. ২৩ শে জুলাই, ২০০৮ দুপুর ২:০৮
নিয়ন আলোয় বাউল বলেছেন: জয় গুরু,
প্রচন্ড জ্বর মাথা তুলতে পারছিনা তোমাদের ভিশন মিস করছি
২৩ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২৪

লেখক বলেছেন:
মনটাই খারাপ করে দিলে।
ঠিকমতো ওষধ খাও, নিজের প্রতি বেশি করে যত্ন নাও।

তাড়াতাড়ি সুস্থথার কামনায়।

ভালো থেকো ভাই..
অনেক ভালো।

২৬. ২৩ শে জুলাই, ২০০৮ রাত ৯:২১
আমি ও আমরা বলেছেন: হে ক্ষুদিরাম নতুন একটা কবিতা লিখেছি এসে দেখে যেও।

আমি তোমার দ্রোহ নিয়ে বলিনি, আমি বলতে চেয়েছি তুমি নিজেই একজন ক্ষুদিরাম, এই ক্ষুদিরামের গলায় ফাসির দড়ি নেই কিন্তু লিখায় তার দ্রোহের প্রকাশ।
২৩ শে জুলাই, ২০০৮ রাত ৯:৪৫

লেখক বলেছেন:
আমাকে ক্ষুদিরাম বললে !!!


ভাইয়া আমিও তাই বলতে চেয়েছি, গুছিয়ে বলতে পারিনি:)

পড়ে এলাম আপনার অসাধারণ কবিতাটি।:)

২৭. ২৪ শে জুলাই, ২০০৮ রাত ২:৫০
নাতিস বলেছেন: খুবই ভালো হইসে কবিতাটা...অনেক ভালো লাগলো...
২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ নাতিস

ভালো থাকুন।:)

২৮. ২৪ শে জুলাই, ২০০৮ রাত ২:৫৬
তৌফিক বিষাদ বলেছেন:
কবি
ক্ষুদিরামের্ প্রেতাত্মারা চতুর্পাশে ঘুরছে।

তারা আসবে প্রকাশ্যে একদিন।
সেদিন আর বেশি দূরে নয়।
২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২৮

লেখক বলেছেন: হুমম

২৯. ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ১০:৫৬
মীতু বলেছেন: আমি তো ক্ষুদিরাম কে দেখতেই পাচ্ছি । তবে সে এসেছে হাতে কলম নিয়ে । আর কি বোর্ড নিয়ে । যে তৈরী করছে হাজার হাজার ক্ষুদিরাম কে ।
২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩০

লেখক বলেছেন:
আপু...
দোয়া করো...

ভালো থেকো।

৩০. ২৪ শে জুলাই, ২০০৮ সকাল ১১:৫০
সুলতানা শিরীন সাজি বলেছেন: আয় ক্ষুদিরাম এই বাংলার দেশে
বিদ্রোহীর বেশে, যখন-
দশভুজা দূর্গার পুজো ভুলে জননী বসে
একজন ক্ষুদিরামের আশে।.................

দূর্দান্ত।
কেমন আছো দুখু মিয়া?
ভালো থেকো ।
শুভকামনা।
২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২৯

লেখক বলেছেন:
হুমম আপু...
খুব একটা খারাপ নেই।
তুমিও ভালো থেকো।

শুভেচ্ছা নিরন্তর:)

৩১. ২৪ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:৩৪
রুখসানা তাজীন বলেছেন: সামুয়ারে কি একটা কবিতার ইস্কুল খোলা যায়না?
২৪ শে জুলাই, ২০০৮ রাত ১০:২০

লেখক বলেছেন:
ছাত্র হিসেবে যদি আমাকে প্রথম ভর্তি করানো যায় তবে রাজি আছি:)


ধন্যবাদ তাজিন
শুভেচ্ছা।

৩২. ২৫ শে জুলাই, ২০০৮ সকাল ৮:২৬
কঁাকন বলেছেন: ভালো লাগলো
ভালো থাকুন
২৫ শে জুলাই, ২০০৮ দুপুর ২:২৭

লেখক বলেছেন:
ধন্যবাদ কাঁকন।

শুভেচ্ছা ও শুভকামনা।
অনেক ভালো থাকুন।

৩৩. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১০:৩৫
ফয়সল নোই বলেছেন: সবাক,খুব ভাল লেগেছে কবিতাটি।

আপনাকে অনেক ধন্যবাদ। +

ভাল থাকবেন।
২৫ শে জুলাই, ২০০৮ রাত ১০:৩৯

লেখক বলেছেন:
আমি কিন্তু এক কথায়ই বিশ্বাস করে নিলাম:):)

ভালো থাকুন. শুভেচ্ছা রইলো।

৩৪. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১০:৪২
ফয়সল নোই বলেছেন: :),সবাক আসলেই ভাল লেগেছে।আপনার অনেক লেখাই ভাল লেগেছে।আগে সবাক কম ছিলাম বলে বলা হয়নি।:)

র'য়ে যাওয়া শুভেচ্ছা নিয়ে নিলাম।:)

ভাল থাকুন।
২৫ শে জুলাই, ২০০৮ রাত ১০:৪৯

লেখক বলেছেন:
"র'য়ে যাওয়া শুভেচ্ছা নিয়ে নিলাম"

আমাকে ফেল্টুস খাওয়াইয়া দিলেন!!:(

তবে ম্যালা খুশি হলাম:):):):)

কসম!!:):)

৩৫. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১০:৪৬
মুকুল বলেছেন: দূর্দান্ত হয়েছে। :)

*****
২৫ শে জুলাই, ২০০৮ রাত ১০:৫০

লেখক বলেছেন:
:):)

সত্যি খুব অনুপ্রাণিত হই:):)

১০ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.০৫৫৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এখানে জমে আছে পাবলো পিকাসোর জীবনে আসা সর্বশেষ নারীর অপ্রকাশিত হাসি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ