আমার প্রিয় পোস্ট

sumon_graph@yahoo.com +৮৮-০১৭৩২৩১৪৮৪১

কিছু সময় থাকবেই

২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৪

শেয়ার করুন:                   Facebook

(তসলিমা নাসরিনকে উৎসর্গ....)

কিছু সময় থাকবেই...
তেড়ে এসে কালো বাতাসগুলো ন্যাড়া বর্তমানে হাত চুলকাবেই।


উলঙ্গ ঝড়ে ক্ষীণ আলোর বাতির অগ্রভাগে
মহাপ্রলয় ঘটে প্রতিনিয়ত;
ভেতরে জমা গদগদে বমিগুলো বার হয়ে
আমাকে নিয়ে শুয়ে পড়বে,
গলা চেপে ধরবে আনকোরা শয্যাসঙ্গিনীর মতো।
তুমুল অনুভূতিশীল হয়ে প্ররোচিত হবো ভেঙ্গে পড়তে।
আমার কন্ঠনালীতে শিঙ্গা বানিয়ে বাজাবে মরণবীণ-
হারমোনিয়ামের রীডের মতো পাঁজরের হাঁড়গুলো
ভেঙ্গে যেতে চাইবে কামাতুর বাসর তিথির মতো।
আমাকে বিবস্ত্র করতে উঠে আসবে নষ্ট গর্তগুলো থেকে
পরজীবী কীটের দল। চোখ মুখ ইত্যাদি দিয়ে
ধর্ষনে মেতে উঠবে।
চিরন্তন সুখে কামশব্দের উচ্চারনে বাতাসের সতীত্ব হরণে
স্বচেষ্ট হতে ভেসে যেতে চাইবো কালবীর্যে।
কামনায় ঘুমিয়ে যেতে চাইবো!
ঘুমিয়ে যাবো?

না

যাবো না!
ঠেকিয়ে পড়া দেয়াল থেকে একটুও দূরে আমি নই...

বাঁকানো কোমর সোজা করেই উঠে দাড়াবো
ধর্ষিতা ঘামে ভেজা দিয়াশলাইয়ে বারুদ ঘষে
বাতিটা জ্বালাবো-

বাতিটা জ্বালাতে হবেই!

কিছু সময় থাকবেই...
তেড়ে এসে কালো বাতাসগুলো ন্যাড়া বর্তমানে হাত চুলকাবেই।

২৫.০৮.০৮
রাত ১১.৫০

 

প্রকাশ করা হয়েছে: বখাটে কথন  বিভাগে ।

 

  • ৪৪ টি মন্তব্য
  • ২৪১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১২ জনের ভাল লেগেছে, ৯ জনের ভাল লাগেনি
১. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৫
comment by: সরপ বলেছেন: ভারতে যান
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২২

লেখক বলেছেন: পাগলদেরকে এড়িয়ে চলি।

২. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৫
comment by: রাঙা মীয়া বলেছেন: কবিতায় প্লাস কিন্তু তসলিমায় নয়।
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ রাঙ্গাভাই.....

ভালো আছেন?

৩. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৯
comment by: হমপগ্র বলেছেন: ভালো লাগলো সবাক ভাই! +++++
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৬

লেখক বলেছেন:
ধন্যবাদ ইমরোজ ভাই।
সময় পাইনি তাই এখন দিলাম।

ভালো থাকুন।

৪. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২২
comment by: রুবেল শাহ বলেছেন: আসলেই অসাধারণ তোর লেখনি শক্তি..........

ভাল লাগা ও ভালোবাস রইল .........
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৭

লেখক বলেছেন: কিরে দোস্ত কোন খবর নাই..!:(

আছিস কেমন??

ভালো থাকিস যেন....:)

৫. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২২
comment by: পুতুল বলেছেন: দূর্দান্ত কবিতা হইছে সবাক।
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৮

লেখক বলেছেন: আপনাকেতো খুজেই পাই না:(

আপনার একটি কবিতা প্রায়ই পড়ি।
খুবই ভালো লাগে।

৬. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩২
comment by: রাতমজুর বলেছেন: ৫+
২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৯

লেখক বলেছেন: থ্যাঙ্কু:)

৭. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫৫
comment by: পুতুল বলেছেন: লেখক বলেছেন:

আপনার একটি কবিতা প্রায়ই পড়ি।
খুবই ভালো লাগে।

লেখার জন্য সময় পাই খুব কম। ব্লগে আরো কম।
আমার কোন কবিতাটা ভাল লাগে জাবাবেন?

২৬ শে আগস্ট, ২০০৮ রাত ১:০৪

লেখক বলেছেন: আমি নাস্তিক

আমি প্রতারক নই
ঈশ্বর নেই, ছিলনা কখনো।
তোমরা পাপের আত্বায় বন্দী, ধর্ম নামক দোযখে জীবন যাপন কর
কারন; তোমাদের আত্বায় আপরাধের জীবানু।
এই অপরাধ থেকে মুক্তির উপায়!
ঈশ্বর নামের এক অলীক সবজান্তাকে জন্ম দিয়েছ।
সে তোমাদের জাত সন্তান।
তোমরা পাপের প্রায়শ্চিত্ব করতে তাকে পূজা বা সেজদা কর,
সেটা তোমাদের ভন্ডামী।
সীডর এসেছে সেই প্রভূর নির্দেশে! যাকে তোমরা খোদা বল?
এমন সর্বনাশা (বা নাশী) ঈশ্বর আমার পূজ্য নয় কখনই।
তাকে (আল্লাহকে) সর্ববান্তঃকরণে ঘৃণা করি।
ধর্মাবতার (রাজাকার বা জামাতে ইসলামী) তোমরাতো কোন ছাড়!
যে ঈশ্বর নবজাতকের স্তন্য কেড়ে নেয়,
তাকে ঈশ্বর কি করে বলি!
পৃথিবীর জলে ভেসে যায়, বাংলার উপকূলবাসী,
যে ভগবান তা না রোধে সে সর্বনাশী, তাকে কি করে পূজি!
প্রভূর আদেশ মত ( যা তোমরা আস্তিকেরা বল) দিয়েছ তোমাদের
আর্জি প্রভূর বরাবর?
যদি দিয়ে থাক, তবে সে তোমাদের অঘ্রাহ্য করে
কেড়ে নিয়েছে পিতা মাতা অনেক শিশুর।
যদি প্রার্থনা না করে থাক তবে,
ঐ শিশুদের এতিম করেছ, একটি মহত কাজে,
জীবন্ত বোমা হয়ে ফুটবে তারা আমার জীবন বিনাশে।
আমি নাস্তিক; এই অপরাধে, আমার বিনাশ কী তোমাদের
পাপ, অপরাধ ঘোচাবে?
যদি তাই মানো, আমাকে বিনাশ কর,
কিন্তু খেতে দাও এ বিশ্বের সব বিশ্বাসী অভূক্ত মানুষকে।
তোমাদের প্রভূ, ঈশ্বর, আল্লাহ, ভগবান সব যদি পারে!
কেন তবু পৃথিবীতে মানুষ অভুক্ত থাকে!
যদি তোমাদের প্রভূ সব পারেন, তবে মানুষকে অভুক্তও রাখেন
সেচ্ছায়!
ইচ্ছে করে তোমাদের মাবুদ আমাকে অভুক্ত রাখে?
তবু তার পূজা আমাকেই করতে হবে!
পৃতিবীর সব প্রভূ, প্রভাতে যে শিশুটিকে অভুক্ত রাখে,
যে শিশুটির পিতা-মাতা সিডরের গ্রাসে প্রাতঃরাশ হয়,
সে প্রভূ নয়।
তার খূনে স্নাত হয়ে আমি বলে যেতে চাই;
ঈশ্বর নাই।
পান বরজের গীতের মত, যার অস্তিত্ব নাই;
শুধু অতন্দ্র প্রহড়া আছে তোমাদের মতে।
সে প্রভূর প্রতারণা রুখতে হয়ত পারবনা,
মনে রেখ; আমি প্রতারক নই,
কারন; আমি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী নই,
আমি নাস্তিক।


আর এ কবিতায় আমার কমেন্ট ছিলো...
সবাক বলেছেন: আপনাকেই খুজতেছিলাম এতাদিন।

আর ক'দিন পরে ব্লগে এরকম একটা বোমা আমিও পাটাবো। তবে সমাজতান্ত্রিক ফোরামের গ্রুপে।

আপনাকে সালাম (সাহসী সম্মান)
প্রিয়তে নিলাম।

৮. ২৬ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:১৩
comment by: কঁাকন বলেছেন: কবিতা অসাধারন

ভালো থাকুন।
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ কাঁকন।

৯. ২৬ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:১৮
comment by: চাঙ্কু বলেছেন: দূর্দান্ত কবিতা
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ চাঙ্কু

১০. ২৬ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:০১
comment by: উত্তরাধিকার বলেছেন:
কবিতা ভাল হয়েছে সবাক।
তোমার লেখা ভাল লাগে। এই কবিতা'টাও আমার ভাল লাগলো।
তবে, উৎসর্গকৃত ব্যক্তির কারনে পাঠকের মনে মিশ্র প্রতিক্রিয়া তৈরী হয়েছে।

শুভেচ্ছা নিও।
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩১

লেখক বলেছেন:
আমি ঈশ্বর নই,
প্রাকুতিক পতিও নই,
পাঠকের মনতো আর আমি তৈরি করি না।

ভালো থেকো
অনেক ভালো।

১১. ২৬ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৫০
comment by: হাবীব ইমন বলেছেন: তেড়ে এসে কালো বাতাসগুলো ন্যাড়া বর্তমানে হাত চুলকাবেই।

এরপর আর আমার আর বলার নেই। ভালো লাগলো.
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩১

লেখক বলেছেন: কিপ ইট আপ

১২. ২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৬
comment by: রুবেল শাহ বলেছেন: যে লেখকের লেখায় কখনো মাইনাস পড়ে না তার লেখায় আজ কত গুলো মাইনাস কে দিল ........ আমি, তুমি, আমারা হয়তো আমাদেরই কেউ যে তোমার লেখার অকুন্ঠ ভরে উচ্চারণ করে ছিল ভাল বলে দারুন তোর লেখার হাত........... তবে আজ কেন মাইনাস....... ?
তসলিমার নামটি যদি মনে গহিনে লুকিয়ে রাখরি কাপুরুষের মত তাহলে হয়তো ৬+৮=১৪টাই প্লাস হত। কিন্তু কাপুরুষরা অতি গোপনে এসেছিল খুবই বিশ্রী নগ্নতাই.............. তাই তারা বলে যেতে পারেনি কেন মাইনাস দিল।

ভাল থাকিস......... লেখাটা কাকে উৎসর্গ করা সেটা বড় কথা নয়।
আবারও বলছি লিখা বন্ধ করিস না অসাধারণ লিখিস তুই....... সময় সব বলে দেবে।
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৩

লেখক বলেছেন:
আমি সবার প্রিয় হতে হলে আমাকে পতিতার দালাল হতে হবে,
যারা সব খদ্দের এবং বেশ্যার কাছে সমান প্রিয়।


ভালো থাকিস দোস্ত
আমিতো কবিতা বেচে বিখ্যাত হতে চাই না.... সুতরাং লেখা থামবার কোন ভয় নেই। হয়তো সব লেখা ব্লগে আর আসবে না।

ভালো থাকিস।

১৩. ২৬ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯
comment by: মেঘ দূত বলেছেন: owsum.BOITA KOBA BER HOBA?
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৪

লেখক বলেছেন: সময় বলে দিবে।

১৪. ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২৪
comment by: রাতিফ বলেছেন: "হারমোনিয়ামের রীডের মতো পাঁজরের হাঁড়গুলো
ভেঙ্গে যেতে চাইবে কামাতুর বাসর তিথির মতো।".........অসাধারণ উপমা ছাড়া আর বলার কিছু নাই।

দোস্ত কবিতা দারুন লেগেছে.........তবে বিষয়বস্তুর সাথে আমি একমত নই।


ভালো থাক্
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৫

লেখক বলেছেন: উপমাতেই সন্তুষ্ট থাক ।

বিষয়বস্তু এখানে ভালো না পাওয়ারই সম্ভাবনা থাকবে।

১৫. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ৩:৫৮
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: কত্তো বড় কবিতা.... খেই হারিয়ে যায়। মাইনাচ। :)
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৬

লেখক বলেছেন: না পড়লেও পারতে।

কেমন আছিস?

১৬. ২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৪
comment by: আমি ও আমরা বলেছেন: ্কবিতাটা পারফেক্ট, কিন্তু মজার বিষয় কি জানিস, তুই যদি তসলিমা নাসরিন কে উল্লেখ না করতি তাইলে মাইনাচ পাইতিনা। তাহলে বুঝে নে এবার মাইনাচ যারা দেয় তারা কেমন কবিতা বুঝে। আসলে তারা ইন্টেলেকচুয়াল।

আমার কাছে ভালো লেগেছে।
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৭

লেখক বলেছেন: কবিতা লেখার পেছনে আমার কোন খ্যাতি অর্ঝনের প্রয়াস নেই। সুতরাং মাইনাস ইজ নো ফ্যাক্ট


তোমার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

১৭. ২৭ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:০৯
comment by: রাহামনি বৃষ্টি বলেছেন: তসলিমাকে জন্মদিনের শুভেচ্ছা

লেখককে সালাম স্পষ্টবাদিতার জন্য।
আপনি পারবেন
আপনাকে পারতে হবেই।

দীর্ঘজীবী হওয়াটা বাঞ্চনীয়।
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৮

লেখক বলেছেন: কে জানে বাপু...:(

১৮. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪১
comment by: রুবেল শাহ বলেছেন: শোন দোস কে কি বলল তাতে কিচ্ছু আসে যায় না...... তোর লেখা ব্লগে আসতেই হবে এটা বন্ধুত্বের অধিকা নিয়ে বলছি। তুই এই দায় কোন ভাবে এড়িয়ে যেতে পারবিনা........ তোর লেখা আমার ভীষন ভাল লাগে এটা মনে রাখিস........ আর একটি কথা তোকে কবিতা বেচে বিখ্যাত হতে হবে। কবিতাই তোকে বিখ্যাত করে তুলবে আমার অগাত বিশ্বস অদৃশ্যের উপর...........

দেখিস রাতের আঁধার ঠেলে কি ভাবে জোছৎনা বেরিয়ে আসে...... ঠিক তেমনটি করে। দোহাই তোর লেখা দেয়া বন্ধ করিস না।
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫৩

লেখক বলেছেন: আরে বেটা শোন...
স্বচ্ছল মানুষগুলো এখন কবিতার বইতে মুখ গুঁজে রাখার চাইতে রমনীর বুকেই বেশি উষ্ণতা পায়। যাদের জন্য লিখি তারা বিশ্রীভাবে অসচ্ছল। কবিতা পরার আগে কাপড়ের তালিতে হাত রেখে লজ্জাস্থান ঢাকতে হয়।

এখন যারা আদতে আক্ষরিক ভাবে কবি, তারা ভরা পেটে কবিতা লেখে, আগেতো কবিরা বেশিরভাগ ক্ষেত্রেই খালি পেটে কবিতা লিখতো।

সে যাই হোক...
আমিতো আর কবি না
লিখি কেবল মনের কথা।
বাস্তব কথা
তা লিখেই যাবো।
লিখেই যাবো।

১৯. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১:০৫
comment by: রুবেল শাহ বলেছেন: ভালোবাস তোর মত কবির জন্য যার এত উল্পদ্বি
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১:১০

লেখক বলেছেন:
ভা
লো
বা
সা ??

কৃতার্থ হলাম রে

চোখটা ভারী হয়ে এলো।

২০. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৪৬
comment by: শফিউল আলম ইমন বলেছেন: কবিতা দুর্দান্ত হইছে। তবে, একটা ব্যাপার বুঝলাম না। তসলিমা নাসরিকে উৎসর্গ করার কারণেই কি ৯ টা মাইনাস দিয়ে গেলো। তোমার কথাগুলো ঠিক। ভোলতেয়ার এর একটা কথা আমি সবসময় মনে রাখার চেষ্টা করি। সেটা হলো একজন মানুষের কোন অভিমত,চিন্তা চেতনা আমার অপছন্দ হতে পারে তাই বলে তার মুখ কিংবা কলম বন্ধ করে দিতে পারি না, আমি সে অধিকার রাখি না, বরং সে যা বলতে চাইবে সেটার বলার স্বাধীনতা দেবার পক্ষে।

ব্যাপার না বস। তোমার লেখা যথেষ্ট ভালো। তুমি লেখা চালিয়ে যাও। কোন চুনোপুঁটি কি কইল না কইল তাতে পিছপা হয়ো না।
ভালো থেকো।
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৪৮

লেখক বলেছেন: সাহস পাই

২১. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৫৯
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: কবিতা ভালো লাগলো...........

তসলিমা নাসরিনের একটা ইন্টারভ্যিউত সামনে ছিলাম..........।উনার লেখা এবং বলা কথার উপস্হাপন ভাবিয়েছে......।কারণ অমিল ছিলো।

আশাকরি ভালো আছো।
অনেক ভালো থেকো।
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫০

লেখক বলেছেন: হুমম তেতে আছি.. তবে ভালো আছি।


তোমরা ভালো থাকো।

২২. ২৯ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:৪১
comment by: প্রণব আচার্য বলেছেন: অনেকগুলো ভালো লেখা পড়া হয়নি; আজকের সন্ধ্যাটা আপনার ব্লগে বেড়াতে আসবো:
২৯ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:৫৯

লেখক বলেছেন: হুমম

 



 


অথচ অবিশ্বাস্যভাবে তোমার চোখের পাতায় কুয়াশা নেমেছিলো!!!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৮২৬২১