আমার প্রিয় পোস্ট

সুমন সওদাগরের ব্লগ

কোথাও আনন্দ নেই

০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৬

শেয়ারঃ
0 0 0

কি জটিল মিথ্যাচার!
সব আনন্দ কুক্ষিগত করে রেখেছে বিশ্বাসীদের দল।
পুরো কাঁচারাস্তা জুড়ে কাদা আর সুড়কির সহবাস-
আগের রাত্তিরে বিছানায় গড়াগড়ি এখানে সেখানে
সমস্ত ব্যাথা নিয়ে সন্যাসীর আনন্দ অন্বেষন!
কোথাও আনন্দ নেই!
আকাশও সুযোগ বুঝে বিধবার মতো যাবতীয় শোক নিয়ে
একখানা ফোকলা নাকের গোমরা মুখ টাঙ্গিয়ে রেখে
দায়সারা গোছের চাঁদ দেখিয়ে আমাকে খুশি হতে বলে গেলো।
আশ্চর্য!... তুমি বললেই হলো?
আলো দিলে না, ভালো দিলে না;
অমনিই আমি নাচবো! গাইবো!
অনুর্বর বুক ঘষে ঘষে খসখসে করে
অপচয় করবো কষ্টিপাথরের ন্যায় প্রত্নতাত্বিক অস্তিত্ব!
অত:পর তুমি চাইলে আর খোশ আমদেদ-খোশ আমদেদ
রবে পক্ষীকূলের পলায়নে বিশ্বাসীরা আনন্দ পেতে থাকবে।
অথচ সারাদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি প্রেয়সীর হাত ধরতে
সাক্ষাত সতীন হয়ে গেলো; আকাশও নির্বিবাদে বৃষ্টি দিলো।
বাবার সময় ঘনিয়ে এসে চেহারায় মৃত্যুভয় স্পষ্ট-
মাতো নামের আগে মরহুমা বসিয়ে নিশ্চিন্ত হতে চেষ্টা করছেন।
অবিকল শ্মশাণের বুকে দাড়িয়ে মৃত, অর্ধমৃত স্বজনেরা
কুঁড়ে কুঁড়ে আনন্দ বার করে আনে কফিনের কোণগুলো থেকে।
চারপাশের কুঁড়ে ঘরের চালের ছুঁইয়ে পড়া পানির সাথে
কিঞ্চিত হাহাকার, সামান্য রোধন, তিলাবরণ বুক পুঁফানো যে ঝরেনি
তা কি কেউ বলে দিবে?

বিশ্বাসীরা জানে, ঈদ মানে আনন্দ-ঈদ মানে খুশি
এ দিন আনন্দ করতেই হয়! অথচ-
আনন্দ বা খুশি পায়ে হেঁটে আসে না
বরাবরই অলৌকিক নয়, নিশ্চিত নয়!
না খুঁজে পাওয়া(!) আনন্দ খুঁজতে গিয়ে তিলাংকও পাইনি-
বিরক্ত হয়ে ছুটে আসা শাশ্বত বাস্তবতায়
যেখানে সৃষ্টির পুতুল নাচে প্রতিনিয়তই আসর কাঁপে।

০২.১০.০৮
রাত ১০.৩০

 

প্রকাশ করা হয়েছে: বখাটে কথন  বিভাগে । সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:১০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৪
রুবেল শাহ বলেছেন: কেউ ভাববে কি একদন্ড......?
০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৭

লেখক বলেছেন: দোস্ত কেমন আছিস??

০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১১:০০

লেখক বলেছেন: ধন্যবাদ শরৎ দাদা

৩. ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১১:১১
গিফার বলেছেন: সবাক ভাই এই ছবিটায় ইংরেজি তে গিফার লিখে দিতে পারবেন সুন্দর কইরা.......

ঐ আপনার রক্তেরটা যেমন বানাইসেন.....

০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১১:১৯

লেখক বলেছেন:
ঐ ডিজাইনের র-ফাইলটা নেই। আবার নতুন করে করতে হবে, কিন্তু এ মুহুর্তে সময় নেই যে ভাই... স্যরি

৪. ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১১:১৫
রাঙা মীয়া বলেছেন: প্রিয় কবি ,ঈদ মোবারক। বাসায় গিয়েছিলেন ? ঈদ কেমন কেটেছে ?
০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১১:২১

লেখক বলেছেন: হুমম
বাসায় গিয়েছিলাম... আবার বিকেলেই চলে আসলাম। একটি দিন পুরোই লস

০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১১:৩০

লেখক বলেছেন: কি আপু, মন খারাপ?

৬. ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১১:২০
গিফার বলেছেন: আইচ্ছা যেই সময় সময় পাবেন তখন দিলেই হইবো....
০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৪

লেখক বলেছেন: ok

৭. ০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৭
হায়দার কািরগর বলেছেন: বিমোহিত ব্যাতিক্রম!!!

কেউ ভাববে কি একদন্ড......?
কেউ কেউ কি বলবে গলা ফাটিয়ে.........?

শুভেচ্ছা।
০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ হায়দার ভাই

আলোচিত "কেউ" যদি "আমিই" হই তবেতো সমাধান সহজ হয়ে যায়।

৮. ০৩ রা অক্টোবর, ২০০৮ রাত ১২:০৯
রুপার পালকি বলেছেন: ঈদ মোবারক এবং শুভেচ্ছা ।
০৩ রা অক্টোবর, ২০০৮ রাত ১২:১৩

লেখক বলেছেন: শুভেচ্ছা...

আছেন কেমন??

৯. ০৩ রা অক্টোবর, ২০০৮ রাত ১২:১৭
কালপুরুষ বলেছেন: এক কথায় অসাধারণ! অপূর্ব! মুগ্ধতা রেখে গেলাম। ঈদ মুবারক।
০৩ রা অক্টোবর, ২০০৮ রাত ১২:২১

লেখক বলেছেন: ধন্যবাদ চিরহরিৎ দা...

১০. ০৩ রা অক্টোবর, ২০০৮ রাত ১২:২০
রুপার পালকি বলেছেন: ভালো আছি । ভালো থাকা হয় যেন দোয়া রইল ।
০৩ রা অক্টোবর, ২০০৮ রাত ১২:২৯

লেখক বলেছেন: আলোতে থাকুন

১১. ০৩ রা অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৪
প্রীটি সোনিয়া বলেছেন: খুব ভাল লাগলো লেখাটা...ঈদ মোবারক।
০৩ রা অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ সেনিয়া...
ঈদ মোবারক

১২. ০৩ রা অক্টোবর, ২০০৮ রাত ১:৫১
নিহন বলেছেন: হাইরে ....../:)
আমি থাকি কই:(( :((
প্রিয়তে .......:)
০৩ রা অক্টোবর, ২০০৮ রাত ২:১২

লেখক বলেছেন: থ্যাংক্যু নাতি;)

১৩. ০৩ রা অক্টোবর, ২০০৮ সকাল ১১:২৮
কঁাকন বলেছেন: অসাধারন

কিন্তু আমি একটা উপন্যাসের শেষ পড়তে চাই :(
০৩ রা অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫২

লেখক বলেছেন:
আর একটু ধৈর্য্য ধরুন। কাজের চাপ কমুক একসাথে সবটা দিয়ে দিবো। আমারওতো শেষ করার তাড়া আছে, তাই না?


আমার তাড়া যদি স্তিমিত হয়েও যায়, তবুও আপনার জন্য হলেও দিতে হবে। আপনার উৎসাহ আমি ভুলবো না। সত্যিই আপনার উৎসাহ আমাকে জাগায়।

ভালো থাকুন
আমার মতো বাচ্চা লেখককে জাগিয়ে রাখুন।

১৪. ০৩ রা অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৩
সারিয়া তাসনিম বলেছেন:
আনন্দটা যেন সত্যিই চাপিয়ে দেয়া হয়।
রাজ্যের কষ্টগুলো এসে ধাক্কাধাক্কি করে আজকের দিনে ,
কিন্তু কপোট আনন্দের ভীড়ে জায়গা করতে পারেনা ।
মাঝে পিষ্ট হই আমি ।

আপন মনে তাই চিৎকার করে যাই , যে শব্দ কান পর্যন্ত পৌঁছায় না
০৩ রা অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন:
আপনার আগমনে ভালোই লাগছে...:) সম্ববত প্রথম এলেন... কি দিয়ে যে আপ্যায়ন করাই:(
ঈদের বকেয়া শুভেচ্ছা...
ভালো থাকুন
সুন্দর থাকুন
স্বতস্ফুর্ত আনন্দে থাকুন।

১৫. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ সকাল ৯:৪৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: খুব সুন্দর কবিতা দুখু মিয়া.......।
পড়ে গেছি......
আবার ও পড়লাম।
এই মূহুর্তে মনটা খুব ভালো.........
মার সাথে কথা হলো ফোনে..........ঈদের কয়দিনে বাংলাদেশের কোথায় কাউকে ফোন করতে পারিনি......কেমন যে লাগতেছিল।
মার সাথে কথা বলে কি ভালো যে লাগছে রে সবাক।
অনেক ভালো থেকো।
ঈদ শুভেচ্ছা।
০৪ ঠা অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫১

লেখক বলেছেন:
বাড়িতে সবাই অসুস্থ।
আমি নিজেও।
ঈদ করতে বাড়ি গেলাম।
পুরো বাড়িটাকে মনে হলো বিধবা।

মনটা বেশ একটা ভালো নেই।:(

ভালো থাকিস আপু।

১৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ সকাল ৯:৫৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: সবাই অসুস্হ একসাথে? মানে কি?
ফ্লু?
বৃষ্টি কেমন আছে?
দোয়া করি সবাই ভালো থাক.........।
মনটা ভালো রাখার চেষ্টা কোর সবাক।
অনেক শুভকামনা।
০৪ ঠা অক্টোবর, ২০০৮ সকাল ১০:০৪

লেখক বলেছেন: না ফ্লু না....

একেকজন একেক রোগে ভুগছে
বাবা বেশি অসুস্থ
সুমিও

১৭. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:২৩
রাতিফ বলেছেন: সুমন সওদাগরের কবিতা পড়লাম
০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৯

লেখক বলেছেন: সবাকের নয় কেন?

 

মোট সময় লেগেছে ১.০৬০১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এখানে জমে আছে পাবলো পিকাসোর জীবনে আসা সর্বশেষ নারীর অপ্রকাশিত হাসি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ