রোদের ভেঙ্গে পড়া দেখে অসম বিরক্তি
হরিৎ ঘাসের চোখে মুখে-
ভাগ্যিস পুড়ে যাওয়া ঘাসের গোড়ালি
ইতিহাস হয়ে যায়নি!
নথিভূক্ত হয়নি সার্বেয়ারের বলপয়েন্টে...
আমরাতো দল বেঁধে ইতিহাস হয়ে যাচ্ছি।
শীতের জমে যাওয়ায়
পেঙ্গুইন বরপ পথের দ্রোহী।
তাড়িয়ে চলছে আমাদের আদিঅন্ত
পাঠশালার ভাঙা শ্লেট, রঙ ইত্যাদি
সেখানেই নেতিয়ে পড়ে-
কুমড়ো ডগার মতো বর্তমান,
বলিকার অন্তর্বাসের মত গুপ্ত হচ্ছে
ধাবমান প্রয়োজনগুলো।
নিরর্থক যান্ত্রিক হাড্ডি মাংসে শিহরণ দুষ্প্রাপ্য বটে।
চারিদিকে সোডিয়ামের মতো আলো
চোখ বন্ধ করার মতো আঁধার
মুদ্রার উল্টোপিঠে আমার চাহিদা খচিত হয়
জোৎস্নার মতো পূর্ণিমা
অমাবস্যার মতো আঁধার
০৫.১০.০৮
বিকেল ৪.৩০মি.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

