কয়েক পৃষ্ঠা জীবন লিখে অবসাদে অবজ্ঞা!
দিনলিপির মধ্যবিত্ত পৃষ্ঠাগুলোয় ঠেসে দেয়া
পথের কোণ, খালের বাঁক, ধমনী, শিরা-উপশিরা
ঝরা পাতার মাঝপথে স্বাস্থ্যবান পায়ের তালু...
ইত্যাদি অপ্রস্তুত বিষয়াদি-
গত্যন্তরে "না" উচ্চারণ।
নক্ষত্র জ্বলেছিলো আগামির কোথাও
পরিত্যক্ত স্নানঘরের মাটির ত্বক-
স্যাঁতস্যাঁতে হতে দেয়নি নক্ষত্রের প্রতারনা।
অথচ পুরো পথ জুড়ে রাস্তার ক্রন্দনে
রাতের মতো আঁধার জ্বলেছিলো!
জলজ দাগগুলো শুকিয়ে গেলো!
পৃথিবীর ম্যারাথন হামাগুড়ি
জীবনের বুকে চুম্বনের দাগ রেখে;
পুরো জীবনের সুন্দর ক্ষতদাগ-
হিমাঞ্চলে ঘাম ছেড়ে দেয় জীবন!
অস্বস্তি চেপেছিলো বাহুবন্ধনে
জীবন, এখানে তুমি পরাজিত।
ক্রমশ: অবিন্যস্ত হেয়ালীর বিস্তার-
তখনো আমি আশাবাদী!
অথচ, তুমি শয়ন নিলে
একটুকরো অস্বস্তির মাদুরে!
২৪.১০.২০০৮
রাত ১০.৩৫ মি.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

