আমার প্রিয় পোস্ট

সুমন সওদাগরের ব্লগ

একটি শব্দও ভালোবাসাকে এড়িয়ে নয়

০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৫

শেয়ারঃ
0 0 0

ভালোবাসতে শুরু করেছি সুড়ৎ করে সরে পড়া নখের ডগা, আঙ্গুল কর-
একাগ্রতা এসেছে খসে পড়া কেশগুচ্ছের বিলাপ শ্রবনে...।
সে ঢের আগের শুরু। যদিও সমস্ত আকাশে পর্যাপ্ত নীল ছিলো,
মেঘও ছিলো বৃষ্টি প্রসব করার মতো।
কবিগানের আসর বসেছিলো অবলার বাসরে,
সমস্ত সুখ সুড়সুড় করে নেমেছিলো মৃণাল সুড়ঙ্গে।
মূহুর্তে মূহুর্তে আমার ছুটে চলা নতুন প্রেম আসা ডাহুকের শরীরে,
মাছানঘরের টিকে থাকার সৌন্দর্যে, সুখ নিতে নিতে ক্লান্ত চোখে
ছিটিয়েছি তোমারই চুলধোয়া জল।
তারও অনেক পরে অবলার অসহ্য সুখের জলাশয়ে স্নান সেরে
আবার ছুটে যাই তোমার একেকটি হেয়ালী সময় কুড়িয়ে আনতে-
যেখানে মৌনতা সেখানেই ছুটে চলা। ঝেড়ে ফেলা, ছুড়ে ফেলা,
খসে পড়া ইত্যাদির আগে পরে আমি ছিলাম দেবতার মতো সত্য।
সাদৃশ্যতা ছিলো না এপথে আর ওপথে, অথচ আমি মাঝখানেই ছিলাম।
সে সময় তুমি কতিপয় নতুন শরীরের ঘাম সাঁতরাতে ব্যস্ত ছিলে !
সত্যি সেখানে সুখ ছিলো দন্তরোগীর মাড়ির সুখের সমার্থক।
আহ! উহ! শব্দগুলো জ্যোৎস্না এনেছিলো
তোমার শরীরের মতো লুটিয়ে পড়া বাগানের অন্ধকার কোনে,
যেখানে দৃষ্টি খোঁজে নিষিদ্ধ কিছু।
আজো আমি সিদ্ধ রই তোমার ডানে বাঁয়ে মাথা নাড়ানোর দৃশ্যে,
যেদিন আঁচল টেনেছিলো মাটির গালের মেছতার মতো পাপ।
তুলির গায়ে লেগেছিলো কুয়াশা, বাতাসের গায়ে অঘোষিত মৃত্যুর শেষ নি:শ্বাস।

ভালোবাসা বলে যা ছিলো-
তোমার বুকের উচ্চতায় কোন পরিবর্তন আনেনি, দেহের কোথাও ঘুম নামেনি,
স্বাস্থ্যবান আঙ্গুলেরা রচেনি একটি উন্নত রতিরত্তির সুখপ্রপাতে পিপিলিকা ভ্রমন,
একবারও তোমার হাঁপিয়ে ওঠা হয়নি, দেখোনি একটিও আঁধার কোলাহল, যদিও
নুপুরসহ অন্যান্যরা বেজেছিলো কোন আগমনীর বরনোৎসবে।
তারপর একটি উৎসবও তোমাকে হারাতে চায়নি, একাই ভুগেছিলে সে সুখে,
আমি ছিলাম নতুন দেহগুলোর উত্তেজনার দু:খ হয়ে।
পুরো বন্যপথে লেগেছিলো সবুজের আবেদন- আমি বিরতিহীন চেটেছি সে সুখ।

এখনো এ পথ ধরে অবলারা বাসরে হেঁটে যায়
ডাহুক ফেলে যায় পরিত্যক্ত রতিসুখ
মাছানঘরের দিকে ছুটে চলা দীর্ঘাযু ছাপ রাখে পায়ের তালুর
স্বাস্থ্যবান নতুন দেহগুলোর ভারে কোথাও কোথাও জন্ম নেয় প্রশস্ত গর্ভ...।
ঢের স্থুল পথ, তাজা ঘাস, পথের সোনাধুলির চিকচিকে রোদ্দুর গাল
তবুও কোথা কোথা শ্বেতঘাসের থোকপড়া দাগ পুরো পথ ধরে, হয়তো
আমার মতো কেউ বিছায়েছিলো অপেক্ষার প্রহর-
এক দেহ অস্থিরতা ঘাসের বুকের ওপর ঋনী হতে থাকে।
... এসব ক'দিন আগের কথা! এখন ভালোবাসতে শুরু করেছি
সুড়ৎ করে সরে পড়া নখের ডগা, আঙ্গুল কর। একাগ্রতা এসেছে
খসে পড়া কেশগুচ্ছের বিলাপ শ্রবনে...।

প্রচুর সুখগন্ধ নাকে এসে ঝাপটায়।

০৭.১১.০৮
রাত ১১.৫০ মি.

 

প্রকাশ করা হয়েছে: বখাটে কথন  বিভাগে । সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:১১ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৬

লেখক বলেছেন: স্বাগতম

এটা সবাকের বখাটে ব্লগ.... এখানে নির্বাক হওয়া চলবে না।


০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০১

লেখক বলেছেন: অবাক হলাম....

ভালো থাকুন

০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৫

লেখক বলেছেন: ওহে....

সে কি কমেন্ট!!

৪. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০১
বিষাক্ত আলো বলেছেন: একটি শব্দও ভালোবাসাকে এড়িয়ে নএকটি শব্দও ভালোবাসাকে এড়িয়ে নয়.
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৬

লেখক বলেছেন: কমেন্টে কি ভুল হলো???


ভালো থাকুন

একটি শব্দও ভালোবাসাকে এড়িয়ে নয়।

৫. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১০
বিষাক্ত আলো বলেছেন: কপি পেস্ট করতে গিয়ে এই অবস্থা !!! :(

০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১৫

লেখক বলেছেন: ও....কে....

:)

৬. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২৭
কালপুরুষ বলেছেন: এতো তাড়াতাড়ি পড়া হবে না। ধীরেসুস্থে রসিয়ে রসিয়ে পড়বো, শুকনো কবিতা হলেও তাতে রস বের করে ছাড়বো। তারপর সেই রস খেয়ে টাল হয়ে কিছুক্ষণ ঝিমিয়ে পরে থাকবো। সবাই অবাক হয়ে দেখবে আর ভাববে, লোকটা নির্বাক কেন? সবাক হয়না কেন? ওরা জানতেই পারবেনা- আমি সবাক হবার চেষ্টাই করছি।
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৩২

লেখক বলেছেন: এই ফাঁকে আমার নির্বাক হবার জোগাড় হলো.....;)

৭. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২৯
রুবেল শাহ বলেছেন: মাইনাস দিছি এমন ফালতু লেখার জন্য........
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৩৩

লেখক বলেছেন: সে কিগো....... মাইনাসেও এততো সুখ:)

৮. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৪২
নাজনীন খলিল বলেছেন: ভালোবাসতে শুরু করেছি সুড়ৎ করে সরে পড়া নখের ডগা, আঙ্গুল কর-
একাগ্রতা এসেছে খসে পড়া কেশগুচ্ছের বিলাপ শ্রবনে...।
সে ঢের আগের শুরু। যদিও সমস্ত আকাশে পর্যাপ্ত নীল ছিলো,
মেঘও ছিলো বৃষ্টি প্রসব করার মতো।
কবিগানের আসর বসেছিলো অবলার বাসরে,
সমস্ত সুখ সুড়সুড় করে নেমেছিলো মৃণাল সুড়ঙ্গে।
মূহুর্তে মূহুর্তে আমার ছুটে চলা নতুন প্রেম আসা ডাহুকের শরীরে,
মাছানঘরের টিকে থাকার সৌন্দর্যে, সুখ নিতে নিতে ক্লান্ত চোখে
ছিটিয়েছি তোমারই চুলধোয়া জল।


আমি সত্যি সত্যিই নির্বাক..............................
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ২:০৫

লেখক বলেছেন: প্র্রশ্রয় দিয়ে বিপাকে পড়ো না।

৯. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৫১
ভাঙ্গা পেন্সিল বলেছেন: শিরোনামটা দেখে পড়তে আসছি। পুরাটা পড়ি নাই দেইখা মাইন্ড খাইয়েন না। কঠিন কথাগুলা বুঝার মতো বুদ্ধি নাইক্কা। কিন্তুক শিরোনামটা খুব মনে ধরছে।
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ২:০৭

লেখক বলেছেন: যাহোক প্রায় ঘন্টাব্যাপী শিরোণাম বিষয়ক চিন্তার ফল সুখপ্রদ হলো।


ভালো থাকুন

১০. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ২:০৭
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: "তোমার শরীরের মতো লুটিয়ে পড়া বাগানের অন্ধকার কোনে,
যেখানে দৃষ্টি খোঁজে নিষিদ্ধ কিছু।
আজো আমি সিদ্ধ রই তোমার ডানে বাঁয়ে মাথা নাড়ানোর দৃশ্যে,
যেদিন আঁচল টেনেছিলো মাটির গালের মেছতার মতো পাপ।"


ভালো থাকুন।
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ২:০৯

লেখক বলেছেন: কবিতার এ অংশে আপনার টিক মার্ক ঝরঝরে শব্দ হয়ে থাকলো।

১১. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৪৩
হিমালয়৭৭৭ বলেছেন: সৎ মন্তব্য করতে এবং শুনতে আমি পছন্দ করি।। তাই সৎ ভাবনা থেকেই বলছি _কবিতাটিতে অতিমাত্রায় অতিকথন প্রবণতা লক্ষণীয়।।।৮নম্বর লাইন থেকে শেষ প‌্যারার আগ পর্যন্ত অংশটিকে মেগাসিরিয়াল বানানোর প্রচেষ্টার মত লাগছে।।।বক্তব্য খুবই সামান্য, অথচ যেকোনভাবেই তার দৈর্ঘ্য যমুনা সেতুর সমান করতে হবে , এমন।।।। তবে শেষ প‌্যারাটা চমৎকার লেগেছে, এবং অতি আবশ্যই শিরোনামটি শিরোনামের মতই হয়েছে।।।
০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:১০

লেখক বলেছেন:
পাঠকের ভাবনায় শ্রদ্ধাবোধ আমার সৎ প্রকাশ।
ভালোবাসা বলে যা ছিলো-
তোমার বুকের উচ্চতায় কোন পরিবর্তন আনেনি.........

বক্তব্য এখানে এসেতো সপ্তমাসী গর্ভের মতো দৃশ্যনীয়.... তার ঠিক উপরে ৮লাইনের পরে ছিলো রাগ ঝেড়ে ফেলা। এবং শেষে এসতো সব বমি করেছি।

আমার কাছে একটি শব্দও ভালোবাসাকে এড়িয়ে নয়

১২. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৫৫
নরাধম বলেছেন: কোবতে বুঝিনা, তারউপর কঠ্ঠিন কোবতে। সবাই বলতেছে ভাল হইছে। তাই পিলাস!! :):)
০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:১১

লেখক বলেছেন:
নরাধমে কবিতা পড়ছে.... এইতো বেশি!!!!;);)

০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:১১

লেখক বলেছেন: ঠিকাছে....

১৪. ০৮ ই নভেম্বর, ২০০৮ ভোর ৫:১৫
নিবিড় বলেছেন: ভালোবাসা বলে যা ছিলো-
তোমার বুকের উচ্চতায় কোন পরিবর্তন আনেনি, দেহের কোথাও ঘুম নামেনি,
স্বাস্থ্যবান আঙ্গুলেরা রচেনি একটি উন্নত রতিরত্তির সুখপ্রপাতে পিপিলিকা ভ্রমন,
একবারও তোমার হাঁপিয়ে ওঠা হয়নি, দেখোনি একটিও আঁধার কোলাহল, যদিও
নুপুরসহ অন্যান্যরা বেজেছিলো কোন আগমনীর বরনোৎসবে।
তারপর একটি উৎসবও তোমাকে হারাতে চায়নি, একাই ভুগেছিলে সে সুখে,
আমি ছিলাম নতুন দেহগুলোর উত্তেজনার দু:খ হয়ে।
পুরো বন্যপথে লেগেছিলো সবুজের আবেদন- আমি বিরতিহীন চেটেছি সে সুখ।

অসাধারণ কাব্যিক প্রকাশ!!
০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:১২

লেখক বলেছেন: ধন্যবাদ নিবিড়....

কাব্যিক কি না জানি না, তবে লিখতে গিযে অতটা ভাবিনি। মাথার ভেতর ভোঁ ভোঁ করেছলো... অমনি লিখে ফেললাম।

ভালো থাকুন।

১৫. ০৮ ই নভেম্বর, ২০০৮ ভোর ৫:৩৩
কঁাকন বলেছেন: অসাধারন
আমি কী আপনার লিখা শ্রেষ্ঠ কবিতা পড়ে ফেললাম
ভালো থাকুন
প্রিয় পোষ্ট
০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:১৩

লেখক বলেছেন:
এবার সত্য সত্য অবাক হলাম....

কৃতজ্ঞতা রইলো ভালোলাগাসহ।

১৬. ০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:১৮
সুলতানা শিরীন সাজি বলেছেন: "এসব ক'দিন আগের কথা! এখন ভালোবাসতে শুরু করেছি
সুড়ৎ করে সরে পড়া নখের ডগা, আঙ্গুল কর। একাগ্রতা এসেছে
খসে পড়া কেশগুচ্ছের বিলাপ শ্রবনে...।

প্রচুর সুখগন্ধ নাকে এসে ঝাপটায়।"

কবিতা টা কখন যে শেষ হলো/////
সত্যি দারুণ.......।
শিরোণামটায় চোখ আটকে গেছিল।
কেমন শ্লোগানের মত শিরোণাম।
আর কবিতা তো কবিতাই.........
শুভেচ্ছা।
০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:১৬

লেখক বলেছেন:
কেন যে এতো প্রশ্রয় দাও.!!!

আমার বখাটে কথনগুলো রীতিমতো সুখী বলে স্বীকার করে নিয়েছে।

১৭. ০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫১
বাবুয়া বলেছেন:
একবার নয়, দুইবার নয়, বেশ কয়েকবার পড়েছি। যতই পড়ি ততই মুগ্ধতা বেড়ে যায়!

কি সুন্দর!
কি নান্দনিক!!
অপুর্ব!!!
০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪৯

লেখক বলেছেন: একেবারে ভাসিয়ে দিলেন....

ভালো থাকুন
আপনার ভালো থাকাটা জরুরী

১৮. ০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫২
সপ্নপোড়া বলেছেন: অপুর্ব!!
তবে এ পথে পা দিয়েছ ত মরেচ!
অতএব সাবধান
০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫০

লেখক বলেছেন: যা বুঝার বুঝে নিলাম....

১৯. ০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩৮
উত্তরাধিকার বলেছেন:
হুম্‌ম ক'বার পড়লাম।

সবাকীয় !

শিরোনামটুকু ঘুরপাক খাবে অনেক ক্ষন।

আর পুরো কবিতাটাই কেমন ঘোর লাগা।

এমন কিছু পড়লে বুকে কেমন যেন চিনচিনে একটা ব্যথার জন্ম হয় !

ভাল থেকো ভাইয়া।
:)
০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫১

লেখক বলেছেন: সবাকীয়!!!

এটা ঠিক বুঝতে পারি না:(

তুমি কেমনআছো?

ভালো থেকো। (ভাইকেসহ:))

২০. ০৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:০৫
মুকুল বলেছেন: অসাধারণ!!! +++++


সেই সাথে নস্টালজিক হলাম পুরোনো একটি লেখার কথা মনে করে।

খসে পড়া কেশগুচ্ছ ;)
০৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৩

লেখক বলেছেন: আপনারটি *****

০৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন: সৌপ্তিক আসলে কি বলেছে.....

২২. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৫২
রাতিফ বলেছেন: অসাধারণ শব্দ বিন্যাস..........অনন্য সব উপমা।



ভালো থাকুন সারাবেলা।
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৫

লেখক বলেছেন: ক্যাম আছেন স্যার???

""ভালো থাকুন সারাবেলা। ""
আপনাকে পা দু'টো ওপরে দিয়ে ঝুলিয়ে রাখতে হবে।

২৩. ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১০
চিটি (হামিদা রহমান) বলেছেন: আমি মুগ্ধ!!! প্রতিটা শব্দ যে কথা বলে।

... এসব ক'দিন আগের কথা! এখন ভালোবাসতে শুরু করেছি
সুড়ৎ করে সরে পড়া নখের ডগা, আঙ্গুল কর। একাগ্রতা এসেছে
খসে পড়া কেশগুচ্ছের বিলাপ শ্রবনে..

প্রচুর সুখগন্ধ নাকে এসে ঝাপটায়।

.........।কথাগুলো কানে বাজছে।
লিখে যাও........বলেছিলাম না একদিন অনেক বড় হবে.......মস্ত বড়!!

ভালো থেকো।
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৬

লেখক বলেছেন:
ধন্যবাদ আপু....

তোমাদের ভালো লাগলেই আমার লেখাগুলো নাচতে শুরু করে আবার বুননে জড়াতে।

২৪. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৭
পারভেজ বলেছেন: "তবুও কোথা কোথা শ্বেতঘাসের থোকপড়া দাগ পুরো পথ ধরে, হয়তো
আমার মতো কেউ বিছায়েছিলো অপেক্ষার প্রহর-
এক দেহ অস্থিরতা ঘাসের বুকের ওপর ঋনী হতে থাকে।"
দীর্ঘ কবিতার শ্রান্তিটুকু চোখে পড়েনি।
++
১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৩

লেখক বলেছেন: আমার লেখার প্রচেষ্টা সার্থকতা খুঁজে পেলো।

১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২৯

লেখক বলেছেন: :):)

ভালো থাকো।

 

মোট সময় লেগেছে ১.৭৮৯৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এখানে জমে আছে পাবলো পিকাসোর জীবনে আসা সর্বশেষ নারীর অপ্রকাশিত হাসি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ