আমার প্রিয় পোস্ট

সুমন সওদাগরের ব্লগ

হয়তো এটিই সবাকের শেষ পোষ্ট

২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৫

শেয়ারঃ
0 0 0

আর পারলাম না। অবশেষে হেরেই গেলাম। গত কয়েক বছর ধরে জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছিলাম। যুদ্ধের সমাপ্তি ঘটলো। ফলাফলের স্কোরবোর্ডে আমি পরাজিত অংক ধারণ করলাম। অনেক সীমাবদ্ধতার মাঝেও জীবনকে টেনেটুনে এখান পর্যন্ত আনছি। এ অবস্থায় এসে জীবনটা আমার কাছে খুবই কঠিন হয়ে গেলো।

আমার জীবনের অসম্ভব সুখের ৭ মাস ২ সপ্তাহ কাটালাম বাঁধভাঙ্গার আওয়াজে। কিন্তু কিছু বিশ্রী বাস্তবতা সে সুখকে গিলে খেলো। এখন আর জীবনকেই বাঁচাতে পারছি না। সুখের হিসেবতো অনেক দূর। বিষয়টা যদি এইডস, কিডনি বা ক্যান্সার জনিত হতো, তবে হয়তো দান খয়রাতে রক্ষা পেতাম। কিন্তু এমনই এক সমস্যা যা দান খয়রাতেও মিটবে না। শুভাকাংখীদের আপসোসেই যার সীমাবদ্ধতা। সে বিষয়ে আর এগুচ্ছি না।

আমার ব্লগিং করাটা খুব অস্বাভাবিক ছিলো। কারন ব্যক্তিগত একটি কম্পিউটার বা নেট ব্যবহার আমার কাছে মাকাল ফলের মতো। যদিও কর্মের মারপ্যাঁচে পড়ে সে সুযোগটি পেয়ে গিয়েছিলাম। আগামি ডিসেম্বরের ৩১ তারিখ থেকে তাও আর সম্ভব নয়। তারপর অকেজো হতে শুরু করবে সবাক নিক, আমার মেইল আইডি, ফেসবুক অ্যাকাউন্টসহ ভার্চুয়াল অস্তিত্ব। আস্তে আস্তে হারাতে থাকবো বাঁধ ভাঙ্গার আওয়াজের ভাই, বোন, বন্ধু আর প্রিয় সব লেখককে। হারাতে থাকবো এখানে যাদের সাথে মতবিরোধ আছে, তাদেরকে।

চারপাশের অনেকেই আমাকে প্রতিভাবান বলেন। কিন্তু প্রতিভাকে প্রস্ফুটিত করার মতো যোগান আমার কাছে নেই। আমার হারিয়ে যেতে অতটা কষ্ট হতো না। কিন্তু বাঁধ ভাঙ্গার আওয়াজে এসে আমি একটি পরিবারভুক্ত হয়ে গিয়েছিলাম। সে পরিবার থেকে বিচ্ছিন্ন হতে স্বভাবতই আমার খুব কষ্ট হচ্ছে। খুব কষ্ট হচ্ছে।

নিজের মনের অবস্থা প্রকাশ করতে পারছি কিনা জানি না, তবে আমি আমার এখানের স্বজনদেরকে ছেড়ে থাকবো কিভাবে তা ভাবতে কন্ঠরোধ হয়ে আসছে। কারণ জীবনের পুরো ২৩ বছরে সার্চ করলে যতটুকু সুখ বা আনন্দ বেরিয়ে আসবে তার ৯৯.৯৯ ভাগই ব্লগজীবনের এই ৭ মাস ২ সপ্তাহ সময়। এ সময়টাতে আমি কেবলই পেয়েছি। অনেক অনেক ভালোবাসা। খারাপ লাগা বলতে কেবল জামাত-শিবির তথা মৌলবাদ আর দেশবিরোধীদের আস্ফালন।

সত্যি তোমাদেরকে খুব ভালোবাসি। আমাকে তোমরা ভুলো না। যদি কখনো আবার সুযোগ হয়, তোমাদের সামনে আসবো।

তোমরা সবাই ভালো থেকো। খুব ভালো থেকো।

 

সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:১৩ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৯
কৌশিক বলেছেন: সবাক, চাকুরী একটা গেলে আরেকটা পাবেন। হয়তো কিছু দিন কষ্ট হবে। তবে আপনি চাকুরী পেয়েই যাবেন। হতাশ হবে না ভাই। আপনার সাথে কথা বলতে আমার ইচ্ছে করছে। যদি সময় করে একটু মেইলে আপনার মোবাইল নম্বরটা জানান, ভীষণ খুশি হবো।
২. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩০
কৌশিক বলেছেন: মোবাইল নম্বর জানাতে হবে না। উপরে দেয়াই আছে। আপনাকে আমি ফোন করবো কাল। তবে ভুলেও ব্লগের কোন লেখা মুছে ফেলবেন না দয়া করে।
৩. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩১
চাণক্য বলেছেন: বৎস, মানব জীবনে মৃত্যুর পূর্বে কোন কিছুতেই সমাপ্তি আসে না। খনিকের বিরতী আসিতেই পারে। আশীর্বাদ করি তুমি ফিরিয়া আস শীঘ্রই। তোমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের পরাজিত করিতে তোমার ন্যায় সৈনিকের অভাব রহিয়াছে।
৪. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩১
নাজনীন খলিল বলেছেন:
কি হয়েছে? ঘটনা কি?

দূর-- মন খারাপ করে দিলে।
৫. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩১
রাঙা মীয়া বলেছেন: জ্বলজ্বলে প্রতিভা কখনও হারিয়ে যায়না-যাবে না........
৭. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৩
রাস্তার ছেলে বলেছেন: এত সব সমস্যা কি চাকরী চলে যাবার কারণে? ধূর মিঞা! তাড়াতাড়ি চাকরী পেয়ে আবার লিখতে বসেন! এই যে দেখেন একটা প্লাস দিয়ে গেলাম!
৮. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৩
কন্টক বলেছেন:
জাইসনারে পাগলা
৯. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৩
রাস্তার ছেলে বলেছেন: এত সব সমস্যা কি চাকরী চলে যাবার কারণে? ধূর মিঞা! তাড়াতাড়ি চাকরী পেয়ে আবার লিখতে বসেন! এই যে দেখেন একটা প্লাস দিয়ে গেলাম!
১০. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৫
নূহান বলেছেন: কন্টক বলেছেন:
জাইসনারে পাগলা
১১. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৫
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আপনার একটা পোষ্ট আমার প্রিয় তে আছে, জানেন?
আপনার খিচুরী রান্না করার সেই ছবি ও চোখে ভাসে ...
একটা না একটা উপায় বের হবেই ...
আবার আপনাকে ফিরে পাব এই আশায় ...
মাইনাস টা আমি দিয়েছি ...
১২. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪১
রাস্তার ছেলে বলেছেন: খাইছে! এ যাত্রা যাবার আগে আমার ২ নং কমেন্টটা মুছে যান ব্রাদার! পরে ফিরে এসে মুছতে মুছতে ইজ্জতের ১৩ টা বেজে যেতে পারে!
১৩. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪২
প্রশ্নোত্তর বলেছেন: কি হয়েছে সবাক? চাকরী বিষক জটিলতা? তাতে এত আবেগী হলে চলে? জীবনটা একটা যুদ্ধ - তুমি সেটা ভাল করেই জান। আবার উঠে দাঁড়াও, রুখে দাঁড়াও।
১৪. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪২
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: সবাকদা, আপনার একটা পোস্ট এর উপর পোস্ট দেবো ভাবছিলাম।

বিরতি হয়ত আসবে, একবারেই যাবে ভাবছেন কেন? কোনো কিছু শেষ নয়... জীবন এরকমি । জানি আপনার অনুভূতি (অন্তত আমাকে বলতে হবে না), তারপরো বলি নিজের অভিজ্ঞতা থেকে.।।। চূড়ান্ত বলতে কিছু নাই
১৫. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪২
কালপুরুষ বলেছেন: সবাক, জীবনের চলার পথটা অতটা সহজ নয় কখনোই। বিশেষ করে আমাদের মত মধ্য ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য। তবুও ধৈর্য ও সাহস মানুষকে শত বাঁধা বিপত্তির মাঝেও বাঁচতে সাহায্য করে। আপনার সাময়িক কষ্টের দিন নিঃসন্দেহে কেটে যাবে। আপনার মেধা আছে, আছে জীবনকে চেনার অভিজ্ঞতা, স্বচ্ছ দৃষ্টিভঙ্গি। তাই আপনার চলার পথ, জীবনের গতি রুদ্ধ হবে সেটা কখনোই বিশ্বাস করিনা। হয়তো নতুন কোন সুদিন আপনার জন্য অপেক্ষা করছে যার পথটা একটু বাঁকা কিংবা বন্ধুর। আপনি সেই পথ অতিক্রম করতে পারবে এ আমার দৃঢ় বিশ্বাস। আপনার সুদিনের অপেক্ষায় রইলাম। আমরা কখনোই আপনাকে হারাতে রাজি না। মনে প্রাণে দোয়া করছি আপনার হাসি মুখে ফিরে আসে। বিজয়ীর বেশে ফিরে আসার। শুভ কামনা রইলো।
১৬. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪২
নরাধম বলেছেন: সবাক, আরে কিসব বলতেছেন। চাকরী আপনাকে খুঁজবে ব্রাদার।
১৭. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৩
অপ্‌সরা বলেছেন: তোমাকে ভুলবোনা। তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তোমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে।
১৮. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৪
আকাশনীল বলেছেন: একটা না একটা উপায় বের হবেই ...
১৯. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৪
নিঃসঙ্গ বলেছেন: আসলে মানুষের জীবনে অনেক সময় অনেক রকম পরির্তন আসে তাই বলে ভেঙ্গে পরলেতো চলবেনারে ভাই :)
২০. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৬
...অসমাপ্ত বলেছেন: আরে আমরা তো সবাই সবার চারপাশে সবসময়ই থাকি। মায়া না পড়ে যাবে কোথায়।
আর এই মায়া ফেলে যাবেনই বা কোথায়।

সব সমস্যার অবসান হোক... শুভ কামনা রইল।
২১. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৬
তারার হাসি বলেছেন: আপনার এমন ভাবনার মানে নেই, খুব বেশি ভালবেসেছেন বলেই এমন মনে হচ্ছে। চাকুরি পরিবতন হতে যাচ্ছে আপনার, তাই এ নিয়ে এত ভাববেন না। এখন হয়ত অনেক বেশি সময় দিয়েছেন ... এমন করে পারবেন না। কিন্তু দেখেবন ঠিকই দেখা হচ্ছে বন্ধুদের সাথে এই এখানেই।
ভাল থাকবেন অনেক।
শুভেচ্ছা।
২২. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৭
রাতমজুর বলেছেন: হুম, প্যাঁচে আপনি একলাই নাই বস, আমিও আছি, জলদিই দেখা হবে, তখন আলোচনা হবে।
২৩. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৭
হমপগ্র বলেছেন: সবাক ভাই...দুঃসময় একসময় কেটে যাবেই।

ব্লগ ছাড়বেন না। আমরা ভূতের মত আপনার পিছে লেগে থাকব!
২৪. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৬
সাইফ সামির বলেছেন:

সবাক, আপনি আমাকে অবাক করলেন! কেন এতোটা হতাশ হচ্ছেন? সব সাময়িক। আপনার জীবন থেমে থাকবে না। আপনার যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। নিশ্চয় পথ বের হবে। আবার দেখা হবে!

মনোবল চাই! মনোবল!
২৫. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৯
পারভেজ বলেছেন: সবাক, হতাশ হবার কিছু নেই। ২৩ বছর বয়সে তো আমি ছাত্রত্বও পার করিনি। কতকিছু করার আছে, একটা না একটা সুযোগ আসবেই।
শুভকামনা থাকলো।
২৬. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৪
একরামুল হক শামীম বলেছেন: কিপ হোপ অ্যালাইভ সবাক। ভালো থেকো।
২৭. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৭
নকীবুল বারী বলেছেন: চাকরির সমস্যা মিটে যাবে আশা করি....বাসায় পিসি থাকলে সেই পিসিতে নেট নিয়ে নিন। এখন নেট নিতে খুব বেশী টাকা লাগে না।
২৮. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৮
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

সবাক, জীবনতো এমনি ভাই ! আপনাকে সেটা নতুন করে বলার দরকার আছে বলে মনে হয় না ।

জীবনকে জয় করুন , এই অকৃত্রিম শুভ কামনা থাকলো
২৯. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১১
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

আরেকটা কথা, খুব কষ্টে থাকা, কষ্ট পাওয়া মানুষগুলো ভালো লিখতে পারে ।
লিখতে থাকুন নিজের মতন করে, থামবেন না । আপনার লেখা-ই একদিন আপনাকে চিনিয়ে দিবে ! হয়তো জীবনের কোন পথের বাঁকে মিলিয়ে দিবে আমাদের, আমাদের সবাককে ।
৩০. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১৩
নিহন বলেছেন: নানা ,একটু আসবে মেসেন্জারে ??


plz...............
opekkhai aci
৩১. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: দুখু মিয়া ..........
"হয়তো : শব্দটার মধ্যে অনেক আশা লুকিয়ে আছে.......সেই আশার দিকে তাকিয়ে আছি।

মন খারাপ করছি না.......
এবার যখন আসবে.......
অনেক শক্তি নিয়ে আসবে।
আগে একা ছিলে।
এখন অনেক মানুষ পাশে আছি।
বিশ্বাস রেখো তাঁর উপর।
অনেক শুভকামনা সবসময়কার........।


৩২. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৩২
কুঙ্গ থাঙ বলেছেন: কর্মজীবনের সমস্যার মধ্যে একটু বিনোদনের জন্যই তো ব্লগিং। তাই ব্লগ ছেড়ে দেয়ার সাথে কোন মানে হয়না। ... যেখানেই থাকুন আপনার লেখাকে মিস করবো। আমি কিন্তু আপনার একজন নীরব পাঠক যদিও মন্তব্য করি কম।
৩৩. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৫১
চিটি (হামিদা রহমান) বলেছেন: লেখাটা পড়ে অনেক খারাপ লাগছে
কিছু লিখতে পারছিনা।
৩৪. ২৩ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩২
মিলটন বলেছেন: সবাক ব্যাপারটি মানতে পারলাম না। ঠিক আছে সাময়িক বিরতী নিতে পারেন। তবে আবার আসবেন এটাই চাই। সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।

পথ চেয়ে থাকলাম।
৩৫. ২৩ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩৯
আইরিন সুলতানা বলেছেন: ভাল থাকুন সবাক । হয়ত সাময়িক বিরতি হতে পারে...এরকম কম-বেশী আমাদেরও হয় । অবশ্য সমস্যাটা পুরোপুরি বুঝতে না পারলেও এটুকু বলা যায়, এটার সমাধানও হয়ে যাবে কোন না কোন উছিলায় ।

৩৬. ২৩ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:০০
বৃত্তবন্দী বলেছেন: সবাক, আপনার সাথে যতটুকুই কথা হয়েছে তাতে মনে হয়েছে আপনি ভীষণ সংগ্রামী একটা মানুষ। আপনার মুখ থেকে এই হতাশার কথা শুনে ভালো লাগলো না...
৩৭. ২৩ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৫
যীশূ বলেছেন: আবার ফিরে আসবেন, সে আশায় থাকলাম।
৩৮. ২৩ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১৯
মাহমুদ৬৯ বলেছেন:

"জীবন যেখানে দ্রোহের প্রতীক চলে যাওয়াই সেখানে শেষ কথা নয়।"
ফিরে আসুন এই গোষ্ঠীর মাঝে যারা নিজেদের বেঁধেছে একই সুতোয়।
৩৯. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৭
আশরাফ মাহমুদ বলেছেন: চলে যাবে কেন? চাকরী নেই ? (উপরের মন্তব্য পড়ে মনে হলো)
কিছু কিছু মানুষ আছে যাদের ভেঙে পড়া মানায় না, যাদের ভেঙে পড়া দেখলে নিজেই লজ্জিত হই। তুমি তেমনি একজন।
আমি অনেক আগে তোমাকে একটা কথা বলেছিলাম; আজ আবার বলি-
একটা সময় আসে যখন শুধু নিজের জন্য বাঁচতে হয় না, অন্য অনেকর জন্য বাঁচতে হয়।

তোমার ফিরে আসা যেন হয়।
৪০. ২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:২৫
অ রণ্য বলেছেন: শুধু আপনাকে কমেন্ট করব বলেই ইন করলাম..সবার মত কিচ্ছু বলবনা, কারণ স্রষ্টা মাত্রই একটা ভয়ানক কষ্টের পরিক্রমা...... কম বেশি সেই পরিক্রমাটা সবারি আছে

একটি ছোট্ট ঘটনা বলি
যদি এর চেয়েও অনেক বড় বড় ঘটনাও আছে

২০০৭ এর ৮ কি ৯ই মে (পুরো মে মাসটার ঘটনা নাহয় নাই-বা বললাম) একটা ছেলে সন্ধ্যার একটু পরে ক্ষুধার্ত পেটে, একটা বিড়ি জ্বালিয়ে (সিগারেটের কথাতো কল্পনা করাও বোকামি) টানতে টানতে হঠাৎ অর্ধেকে আসতেই সেটার পর দ্বিতীয় আরেকটা কেনার সামর্থ্যে শংকিত হয়ে অর্ধেকেই নিভিয়ে সুন্দর করে পকেটে ঢুকিয়ে রেখেছিল....

আমার আর কিছু বলার নেই আপনাকে
নিজের উপর বিশ্বাস যতক্ষণ আছে, ততক্ষণ আপনি জয়ী!
শুভ কামনা রইল
৪১. ২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৬
মুকুল বলেছেন: সুমন, কি হৈছে? আগামি ডিসেম্বরের ৩১ তারিখ কি হবে?

এত ভেঙে পড়লেন কেন? বি কুল। যে কোন সমস্যারই সমাধান আছে। হতাশ হলে চলবে না। উঠে দাঁড়ান।
৪২. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৭
নিবিড় বলেছেন: হায় হায় এতা কিতা কন গুরু????

হতাশ হয়া আপনের লাভ নাই ....অবশ্য আমাগো লাভ আছে ..আমরা ভাল ভাল কবিতা পাবো


রিল্যক্স ম্যান...। সুন্দর দিন সবার জন্যই অপেক্ষা করে..সময় দিন
৪৩. ২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩৯
তানজু রাহমান বলেছেন: এই মাত্র পড়লাম এটা। এভাবে হতাশ হয়ো না!
৪৪. ২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫০
আন্দালীব বলেছেন: সবাক, মনটা খুব খারাপ করে দিলেন রে ভাই।
এইভাবে বলেন না।

এইভাবে হতাশও হয়েন না। আমরা জানি আপনি পারবেনই...
৪৫. ২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৪
সবাক বলেছেন:
আমি আসলে একটু আবেগী....পোস্টটা দেয়ার সময় ভেবেছি, হ্যাঁ, দেয়াটা ঠিক...কিন্তু এখন মনে হচ্ছে ঠিক নয়। আসলে আমি একটু বেশিই হতাশায় ভুগি...।
তবে এ পোস্টটি দেয়ার পর আমার ম্যাচিউরিটি অনেক বেড়ে গেছে। সেদিক দিয়ে ভালোই হয়েছে।

এ ধরনের হতাশা দেখানোর জন্য আমি লজ্জিত। তবে সবার থেকে এমন ভালোবাসা পেয়ে মনের জোর বেড়েছে কয়েকগুন।

সবার কাছে কৃতজ্ঞতা।
ভালো থাকুন।
৪৬. ২৬ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০১
সুরভিছায়া বলেছেন: সবাক , ম্যাচুরিটি যে বেড়েছে তার প্রমান করতে একটা পোষ্ট দেন ,হলই বা সাময়িক । আর সবাক নিকে অবাক করলেন যেন ! হারিয়ে যাওয়া বলে মহাবিশ্বে কিছু নেই । আপনি চাইলেও পারবেন না । কিছুদিনের বিরতি বিষন্নতায় যেন ঢেকে না যায় ; গা ঝাড়া দিয়ে উঠবেন । তারপর আবার শুরু সব কিছু , আবার ছেদ পড়লেও চলতে থাকবে সব ।
অনেক করে ভাল থাকবেন যেখানেই থাকেন ,তা নাহলে শতকোটি মাইনাস ।
২৬ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: একটি কবিতা কাল রাতেই দিয়েছি। আশাকরি পড়ে নিবেন।

আপনাকে শতকোটি প্লাস++++++++++ (কোটি কোটি);)

২৬ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৬

লেখক বলেছেন: আপনার পোস্টগুলো সব গেলো কই???:(

৪৭. ২৬ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৯
অপরাজিতা ০০৭ বলেছেন: সবাক, আপনার মোবাইল নাম্বার টা পেলাম, সুযোগ মত কথা হবে। আশা করছি দ্রুত ব্লগে দেখা হবে। আর খোদা চাইলে সামনা সামনি।
২৬ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: আচ্ছা ঠিক আছে..

ভালো থাকুন ভাইয়া......

৪৮. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৫২
মেহবুবা বলেছেন: সবাক একটা ভাল ছেলে । ভাল ছেলেরাই তো ভুল কথা বলে ,আবার ভুল ধরতে পেরে শুধরে নেয় । ভাল থেকো ।
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৩১

লেখক বলেছেন: এবার খুব আপন মনে হচ্ছে.....

স্নেহধন্য হচ্ছি কিন্তু........

আপনার ভালো কামনা এখন আর নিয়মের আওতায় নয়, মন থেকেই বলি ভালো থাকুন....অনেক ভালো থাকুন....


তবে আমি কিন্তু আপাদমস্তক বখাটে ছেলে...:)

২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৩১

লেখক বলেছেন: না বস.... ফিইরা আইছিতো... একটা লেখাও দিছি.....:)

৫০. ২৭ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৫
মীতু বলেছেন: আশ্চর্য !!!!!!!!!!!

সবাক এতটা সেন্টিমেন্ট হলে সামনে চলবে কি করে ?

তোমাকে মাইর দেওয়া দরকার ।

খুব রাগ হচ্ছে আমার এখন ।

ঢাকায় আসলে আমার সাথে দেখা কইরো ।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: অবশ্যই করবো।

৫১. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০৯
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: এরকম করে আর কখনও মন খারাপ করবেন না। সবাক্। দেখলেন সবাই কতো মিস করবে আপনাকে? আমিও করবো........সাময়িক বিরতি হতে পারে। আর কোনো কখনও এমন করবেন না। প্রিয়জনদের কষ্ট হয়।ভাল থাকুন
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: আপনার কথা মনে থাকবে...

আমি যেখানে বসবাস করি সেখানে খুবই একা থাকি। যখন সমস্যায় পড়ি তখন তাৎক্ষণিক সাপোর্ট না পেলে খুবই অসহায় মনে হয় নিজেকে। পরে আবার ঠিক হয়ে যায়। তখন লজ্জা লাগে।

ভালো থাকুন

৫২. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:২২
নিকো৮১২৩ বলেছেন: ভ্রাতা সবাক......ব্লগে আমি বড়ই কম ঢুকি। কিন্তু যখনই ঢুকি আপনার ব্লগে একটু উকি আমি মারবই মারব। হটাৎ আপনার শেষ লেখা টাইপের হেডিং দেখে তো গায়ে জ্বর চলে আসার মতো অবস্থা ১০৪*....ফাস্টু খায়েন না....সব ঠিক হয়ে যাবে। আরে আমি তো লেট....কত লোক আপনার লেখা পড়ে ....আপনার কথা ভাবে....চিয়ার আপ মেন.....
১০ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: সবই আমার বালখিল্যতা.....


ভালো থাকুন
ঢাকায় গেলে দেখা করার আশা রাখি।

৫৩. ১০ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪৯
জংবাহাদুর বলেছেন: কই যান? ও ভাই আমগোরে একলা ফেলাইয়া যাইবেন না।

সব শ্যাষ হইয়া যায় নাই আপনে আবার ফিরা আইবেন এই আশায় রইলাম
১০ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫২

লেখক বলেছেন: ফিইরা আইস্যা রীতিমতো মহাসমারোহে ব্লগাইতেছি......:)

ওটা ছিলো আমার স্রেফ ইমোশন

৫৪. ১০ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫৬
জংবাহাদুর বলেছেন: হেইলে আর কি মজাক পাইলাম। সুকে থাকেন আর লেকতে থাহেন
১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৬

লেখক বলেছেন: ওকে....

 

মোট সময় লেগেছে ১.৪১৩৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এখানে জমে আছে পাবলো পিকাসোর জীবনে আসা সর্বশেষ নারীর অপ্রকাশিত হাসি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ